শ্রুতিস্মৃতি পুরাণানাম্ আলমং করুণালয়ম্।
নমামি ভগবদ্পাদ শংকরং লোকশংকরম্।।
=============পর্ব-১===============
শংকরং লোকশংকরম্। আচার্য শংকর যিনি এই বিশাল
ভারত বর্ষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ধর্মের প্লাবনে ভাসিয়ে ছিলেন। যিনি
অতি অল্প কাল মাত্র মানব জীবন ধারণ করেছিলেন। অথচ এর মধ্যে বিপুল শাস্ত্র রচনা করে ভারত বর্ষের
বিভিন্ন প্রান্তে ধর্ম প্রচার করেছিলেন। সনাতন ধর্মে যত শাস্ত্র বিশেষ করে উপনিষদ্
বা বেদান্তের বিপুল ভাষ্য রচনা তাঁরই। তাই আজ শাস্ত্র পাঠ করতে গেলে শংকর-ভাষ্য শাস্ত্রের
অর্থ অনেক স্থলে বোঝাই যাবে না। তাঁর কথা জানার জন্যই আজ আমরা শংকরাচার্যের জীবনী চর্চা
শুরু করলাম।
আচার্য শংকরের আবির্ভাব ভারতের মাটিতে এক জ্যোতিষ্কের
অবতরণের মতো। বৌদ্ধ ধর্মের ঈশ্বরে বিশ্বাস নেই, অথচ বাহ্য আচার অনুষ্ঠানের আড়ম্বরের
বন্যায় বৈদিক সনাতন ধর্ম প্রায় বিলুপ্তির পথে, সেই সময়ে আবির্ভূত হন আচার্য শংকর। ভারত
বাসীর মনে ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাসকে পুনরায় জাগিয়ে তুলতে
ও জগতের আধ্যাত্মিক
আলোক বর্তিকা জ্বালিয়ে দিতে তাঁর আবির্ভাব হয়েছিল।
দক্ষিণ ভারতের কেরলের
কালাডি নামক গ্রামে ৭৮৮ খ্রিষ্টাব্দে শংকর জন্ম গ্রহণ করেন। তাঁর মায়ের নাম বিশিষ্টা দেবী ও পিতা হলেন শিবগুরু।
ভগবান শংকর যখন অবতীর্ণ
হবেন তখন ব্রহ্মা,ইন্দ্র ও দেবী সরস্বতীকে অবতীর্ণ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তাঁরাও
মর্ত্যে জন্মগ্রহণ করে নিজ নিজ ভূমিকা পালন করে ছিলেন। সে সব কথা যথা সময়ে বলা হবে।
শংকর যে বংশে জন্ম গ্রহণ করেন, সেই বংশের নাম
নাম্বুদ্রী বংশ। সাধুতা, ধর্ম আচরণ প্রভৃতি নানা সতগুণে ভূষিত ছিলেন। এরা সকলেই শিব
ভক্ত ছিলেন। বিদ্যাধর নামে এই বংশে একজন শিব ভক্ত ও শিব সাধক ছিলেন। কেরালার রাজা সে
সময় তাঁকে শিবের প্রধান পূজক রূপে নিযুক্ত করেছিলেন। এই জন্য রাজা অনেক বৃত্তি ও সম্পতি
দান করতেন। রাজার প্রদত্ত অর্থে খুব ভালো ভাবেই সংসার চলে যেত। কিছু অর্থ দিয়ে অতিথি
সৎকার ও দরিদ্র মানুষের সেবা করতেন। মহাত্মা বিদ্যাধরের যথাকালে একটি সন্তান জন্ম গ্রহণ
করে। সর্ব সুলক্ষণ এই শিশুর নাম হল শিবগুরু।
উপযুক্ত সময়ে শিবগুরু উপবীত ধারণ করেন। এরপর দিব্যালাভের
জন্য গুরু গৃহে যান। বেদ বেদান্ত ইত্যাদি পাঠ শেষ করে গুরু গৃহ থেকে আসবার সময় গুরু বলেন – ‘তোমার পিতা গুরু গৃহে তোমাকে পাঠিয়েছিলেন। আমার যথাসাধ্য শিক্ষা
তোমায় দিয়েছি। তুমি এখন ইচ্ছা করলে সংসার আশ্রমে ফিরে যেতে পার’।
শিবগুরু সংসার বিষয়ে
খুবই উদাসীন ছিলেন। অনিচ্ছাসত্ত্বেও সংসারে ফিরে এলেন। বিবাহ করে সংসার ধর্ম প্রতিপালন
করতে থাকেন। বহুকাল কেটে গেলেও শিবগুরুর কোন সন্তান লাভ হয় নি। উভয়েই পুত্র লাভের জন্য
মহাদেবের শরণাপন্ন হলেন। ব্রত নিয়ম পালন করে কায়মনোবাক্যে মহাদেবের উপাসনা করতে লাগলেন।
আশুতোষ মহাদেব তাঁদের তপস্যাতে সন্তুষ্ট হলেন। একদিন শিবগুরু স্বপ্নে দেখেন এক বৃদ্ধ
ব্রাহ্মণ তাঁর সামনে এসে প্রসন্ন ভাবে বলেন, তোমাদের তপস্যা সফল হয়েছে। তোমরা পুত্র
সন্তান লাভ করবে। তোমাদের একটি কথা জিজ্ঞাসা করি দু প্রকার সন্তান লাভ তোমাদের হতে
পারে। এক প্রকার পুত্র পরম বিদ্বান জ্ঞানী ও সাধু হবে। কিন্তু তার পরমায়ু অতি অল্প
হবে। আর একপ্রকার পুত্র মূর্খ জ্ঞানহীন হবে। কিন্তু বহুকাল জীবিত থাকবে। তুমি কোনটি
চাও? শিবগুরু ছিলেন মহা পণ্ডিত ও ধার্মিক।
তাই তিনি সেই ব্রাহ্মণের প্রশ্নের উত্তরে জানালেন, না, দেব আমি মূর্খ পুত্র লাভ করতে
চাই না। যদি অনুগ্রহ করে পুত্র প্রদান করেন তবে সুপণ্ডিত ও সাধু পুত্রই দান করুন। ‘তাই হবে’ – বলে ব্রাহ্মণ
চলে গেলেন। শিবগুরু ঘুম থেকে উঠে স্ত্রীকে মহানন্দে সব কিছু জানালেন। মহাদেব কৃপায়
অবিলম্বে তাঁরা সুপুত্র লাভ করবেন এ কথাও বললেন। পত্নী বিশিষ্টা দেবী খুবই আনন্দিত হলেন।
শংকরের জন্ম সম্বন্ধে অনেক কাহিনী শোনা যায়। তার
মধ্যে একটি খুব প্রচলিত। একদিন শংকরের মা তন্ময় হয়ে শিবের আরাধনা করছিলেন। তাঁর আরাধনাতে
প্রীত হয়ে শিব স্বয়ং তাঁর উদরে প্রবেশ করেন। শিবের কৃপায় সন্তান লাভ হয়েছিল বলে তাঁর
নাম শংকর রেখে ছিলেন।
যা হোক, খুব কম বয়স থেকেই শংকরের অসাধারণ প্রতিভার
পরিচয় পাওয়া যায়। সকলে তা দেখে বিস্মিত ও বিমুগ্ধ হন। খুব শৈশবেই তিনি বহু শাস্ত্র
আয়ত্ত করেন। মাত্র আট বছর বয়সে কঠিন দর্শন
শাস্ত্রে তিনি দক্ষ হয়ে ওঠেন। তাঁর অদ্ভুত
বুদ্ধির পরিচয় পেয়ে সকলেই চমৎকৃত হন। অনেকেই তাঁকে শৈশব থেকে দেব-অংশ সম্ভূত মহাপুরুষ মনে করে শ্রদ্ধা করতেন।
শৈশব কালেই শংকরের পিতা পরলোক গমন করেন। মায়ের
সঙ্গে শংকর দিনপাত করতে লাগলেন। ছোটবেলা থেকেই শংকরের মন সংসারের প্রতি উদাসীন।
বৈরাগ্য ও সন্ন্যাস ছিল তাঁর স্বাভাবিক ভাব। পিতার
মৃত্যর পর তাঁর জীবন ও জগতের প্রতি উদাসীন ভাব আরও তীব্র ভাব ধারণ করে। শৈশবেই তাঁর
অপূর্ব প্রতিভা সহজেই ধারণা করে নিল যে এই জীবন একটা জলবুদ্বুদের মতো ক্ষণস্থায়ী।
আর জগতের নিত্য পরিবর্তন দেখে শংকরের প্রাণে জগতের অসারত্ত্ব দৃঢ়ভাবে আঁকা হয়ে গেল।
শৈশবেই তিনি বেশ চিন্তাশীল ছিলেন, পিতার মৃত্যু তাঁকে গভীর ভাবে চিন্তা করতে শেখালো।
তখন থেকেই শংকর সুযোগ পেলে কোন পণ্ডিতের সঙ্গে আধ্যাত্মিক তত্ত্বের আলোচনা করতেন। আর
এতে তিনি খুবই আনন্দ পেতেন। অনেক সময় নির্জন স্থানে বসে আকুল প্রাণে বালক অনন্ত আকাশের
দিকে তাকিয়ে কত কি যে ভাবতেন। হয়তো তাঁর মনে প্রশ্ন জাগতো এই সব অদ্ভূত ব্যাপারের কি
মানে? এর আদি কোথায়? এই সব চিন্তায় তিনি বিভোর হয়ে যেতেন। এত তন্ময় হয়ে ভাবতেন যে তখন
মনে আত্মীয় স্বজন এমনকি মায়ের কথাও ভুলে যেতেন।
একদিন সন্ধ্যার একটু আগে এক গ্রামের পথে একজন
সাধুর সংগে শংকরের দেখা হয়। সাধু শংকরের অলৌকিক দিব্য মূর্তি দেখে মুগ্ধ হলেন। এবং
মনে মনে ভাবলেন এই বালক কোন সাধারণ বালক নিশ্চয়ই নয়। এর দেহের লক্ষণাদি দেখে তাঁর ধারণা হল, বিশেষ কোন উদ্দেশ্য সাধনের জন্য এই বালক
সংসারে আবির্ভূত হয়েছেন। সাধু এক দৃষ্টে বালকের দিকে তাকিয়ে থাকলেন। সাধু ছিলেন শাস্ত্রজ্ঞ
পণ্ডিত। তিনি কৌতূহলী হয়ে বালককে জিজ্ঞাসা করলেন, কস্তং? শঙ্কর মৃদুহেসে বললেন – ‘ন জানে’। সাধু বালকের মনের ভাব বুঝতে পেরে বললেন – ‘বালক তুমি
কে তা তুমি জানো না’? বালক বলল , ‘আজ্ঞে না’। আমি কে
তা জানি না। কৃপা করে বলুন আমি কি করে আমাকে জানবো?
সাধু বললেন – সেইটাই
জগতে জীবনের সারতত্ত্ব। শংকর বিগলিত প্রাণে বললেন – হে মহাত্মা,
কৃপা করে সে তত্ত্ব আমাকে জানিয়ে দিন। সাধু বললেন – সে তত্ত্ব
সংসারে থেকে জানা যায় না। সংসারের বাইরে, পার্থিব কোলাহলের থেকে দূরে, অনেক ঊর্ধে এই
পরম তত্ত্বের স্থান। শংকর বললেন, মহাত্মা,
তা বাইরেও নয়, ঊর্ধেও নয়। আপনারই মধ্যে অতি নিকটে সে পরমতত্ত্ব নিহিত। আত্মচিন্তায়,
আত্মদর্শনে সে তত্ত্ব জানা যায়। অবাক হলেন এই উত্তর শুনে। সাধু বালকের মস্তকে নিজের
পবিত্র হাত রেখে আশীর্বাদ করলেন।
শংকর সাধুর
পথ অনুসরণ করে মাঠের পথে অনেক দূর এলেন। বালক সাধুর পদতলে পড়ে কাতর ভাবে অনুরোধ করতে
লাগল, হে মহাত্মা, অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন। আমায় সন্ন্যাসী করে
দিন। সন্ন্যাসী বললেন আমি তোমাকে কী শিক্ষা দেবো? ‘তোমার পদতলে
অচিরে বহু বড় বড় শিষ্য লুটিয়ে পড়বে’।
সাধুর কথায় শংকর নিরস্ত হলেন না। বার বার জেদ করতে
লাগলেন, দেব, আমাকে দয়া করতেই হবে। আমি কিছুতেই আপনার সঙ্গ ছেড়ে বাড়িতে ফিরে যাবো না।
সাধু একটু বিরক্ত হয়ে বললেন, আমার সঙ্গে গিয়ে তোমার কী হবে? তুমি তো বললে আত্মতত্ত্ব নিজের ভেতরেই আছে। তবে বাইরে আমার
সংগে ঘুরলে কী ফল হবে? শংকর উদ্ভ্রান্ত হয়ে মাটিতে বসে পড়ল। সন্ন্যাসী মিষ্টি ভাবে
অনেকক্ষণ বোঝালেন। বললেন, বৎস, তোমার এখন সন্ন্যাস গ্রহণের উপযুক্ত সময় নয়। তোমার পিতা
নেই। সংসারে উপযুক্ত ভাই বা অন্য কেউ নেই। তুমি তোমার মায়ের একমাত্র অবলম্বন। মায়ের
অনুমতি ছাড়া সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আর তা ছাড়া সন্ন্যাস ধর্ম বড় কঠিন। সাধুর
কথা শংকরের হৃদয় স্পর্শ করল।অনেকক্ষণ চুপ চাপ
মাটিতে বসে থাকলেন। সন্ন্যাসী ধীরে ধীরে চলে
গেলেন। বালক শংকরের মনে তখনও চলতে লাগল সেই
জিজ্ঞাসা – কস্তং? ‘আমি কে’?
অনেক
রাত পর্যন্ত একলা নির্জনে বসে থাকলেন। এদিকে মা অনেক ক্ষণ কোথায় গেল, খুঁজতে খুঁজতে
এদিকে ওদিকে নানা দিকে যেতে লাগলেন। অবশেষে শংকরের নাম ধরে ডাকতে লাগলেন। এত গভীরভাবে তিনি আত্মচিন্তায়
বিভোর ছিলেন যে কোন ডাক তাঁর কানে পৌঁছলো না। অনেকক্ষণ পর খুঁজে পেয়ে প্রতিবেশীরা তাঁকে
বাড়িতে নিয়ে যান।
ক্রমশ......
মহারাজ খুব আনন্দ পেলাম আপনার লেখাটি হাতে পেয়ে। এটি বিস্তারিত ভাবে জানার খুব ইচ্ছা ছিল। প্রণাম জানাই আপনার চরণে। 🙏🙏🙏🙏শুভ্রা লালা।
ReplyDeleteগভীৰ আগ্রহে পরবর্তী অপেক্ষায় রইলাম।সশ্রদ্ধ প্রণাম
Deleteপ্রনাম মহারাজ। খুব ভালো লাগলো। 🙏🙏🙏🙏
Delete
Deleteঅনেক দিনের ইচ্ছা ছিল শঙ্কর আচার্যের জীবনী জানার এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে মহারাজ আপনার জন্য অনেক জিজ্ঞাসা আমরা মেটাতে পারছি প্রণাম মহারাজ
ইন্দ্রানী ব্যানার্জী বালিগঞ্জ
আচার্য্য শঙ্করের শ্রী চরণে আভূমি লুন্ঠিত প্রণাম জানাই 🙏।
Deleteসশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন মহারাজ 🙏
মৌসুমী রায় কোচবিহার।
Pronam Maharaj 🙏. Khub bhalo lagche kichu e jantam na apnar lekha theke anek kichu jante parchi. Keya Bhattacherjee Cuttack.
Deleteপরের পার্ট টা কবে পাবো? অধীর আগ্রহে আছি।
DeleteKhubbhalo laglo Moharaj...poroborti onshore jonno adhir agroher roilam..pronam roilo...
ReplyDeleteআমার প্রণাম নেবেন মহারাজ 🙏খুব খুব ভালো লাগল। শঙ্করাচার্যের বাল্য জীবনের বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা জানলেও এমন সুসংহত ভাবে জানা ছিল না। চৈতন্য পর শঙ্করাচার্যের জীবনেও খুব আনন্দ দেবে। স্বস্তিকা ভট্টাচার্য। নিউ আলিপুর, কলকাতা🙏
ReplyDeleteসংশোধনী:- 'চৈতন্যদেব' হবে। স্বস্তিকা ভট্টাচার্য 🙏
ReplyDeleteআচার্য শংকরের জীবনগাথা ও তাঁর সাধনার কথা বিশদে জানার ইচ্ছা ছিল আপনার করুণা য় এখন সেটা পূরণ হবে । প্রণাম মহারাজ
ReplyDeleteশুক্লা চক্রবর্তী।
প্রণাম মহারাজ , আচার্য শংকরের জন্ম বৃত্তান্ত আপনার লেখনীতে পড়তে পেরে খুবই সমৃদ্ধ হলাম , পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ।
ReplyDeleteSubhrasree Daw
ReplyDeleteRishra .
শতকোটি প্রণাম নেবেন মহারাজ। শ্রী মৎ স্বামী শঙ্করাচার্যের জীবনী ও সাধনা আপনার লেখনীর মাধ্যমে জানতে পেরে ধন্য হলাম।
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteজয় ঠাকুর, মা স্বামীজী।
ReplyDeleteমহারাজ জী র ঢরণে প্রণাম জানাই। আপনার এত সহজ ও সরল ভাষায় লেখা শংকরাচার্যৈর জীবনী পড়ে সমৃদ্ধ ও আনন্দিত হলাম। আরো জানতে আগ্রহী থাকলাম।
প্রণাম সহকারে সোমা চক্রবর্তী দিল্লি
আদি গুরু শঙ্করাচার্যের জীবনী জানতে পেরে খুব ভালো লাগছে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। আদি গুরু শঙ্করাচার্যের শ্রীচরণ পাদপদ্মে অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি 🌷💥🙏 আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় পুজনীয় গুরু আচার্যদেবের শ্রীচরণ পাদপদ্মে অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি 🌷💥🙏
ReplyDeleteশঙ্করাচার্যের জীবনী পড়ে খুব আনন্দ হোলো। পরের অংশ পড়ার ইচ্ছে রইল। প্রণাম মহারাজ।
Deleteতাপস দে,মালদা।
Shankarachrajya r jeebon I pore ridhho holam
DeletePronam Maharajji Sasrodhho pronam janai 🙏
Adi guru Sankaracharjer jibani khub sunder barnana korechen maharajji...khub bhalo laglo...
ReplyDeletePranam Sankaracharjya..🙏pranam maharajji...🙏
Jayachoudhury..
Adi, guruSankarsccharjya, jiboni, ati, sunder, khibvalo, lglo,pronamSankachrajyahoPronam, mshsraji,, jaya, bose
ReplyDeleteআদিগুরু শংকরাচার্যের জীবনী শুরু হোল। অনেক কিছুই জানব এই আশাতেই রইলাম। মহারাজ আপনার কৃপা ছাড়াও কিছুই জানতে পারতাম না । আপনাকে শত কোটি প্রণাম
ReplyDeleteখুব ভালো লাগলো আদিগুরু শংকরাচার্য কথা বিস্তারিতভাবে জানতে পারব জেনে খুব আনন্দিত হচ্ছি আপনার শ্রী চরণে এসেছি বলে এত কিছু জানতে পারছি প্রণাম আচার্য গুরুদেব শিখা মন্ডল বজবজ।
ReplyDeleteআদি গুরু শংকরাচার্যের জীবন কাহিনী ব্লগে শুরু হওয়ায় খুব ভালো লাগলো।
ReplyDeleteসশ্রদ্ধ প্রনাম মহারাজ জী🙏
সুমিতা চক্রবর্তী, রামপুরহাট
মহারাজ, ei বিষয়ে আপনার কাছে আগেও শুনেছি! কিন্তু ভীষণ ভালো লাগছে! বারবার একই জিনিস শুনলে মনে পড়ে যায়! আপনার চরণে ভক্তি পূর্ন প্রণাম নিবেদন করছি মহারাজ!🙏🏻💐🙏🏻
ReplyDeleteKata amrita shab katha janlum Maharaj parabarti kahini janar janya adhir agraha niye bashe thakba🙏🙏
ReplyDeleteভীষন ভালো লাগলো।🙏🙏💐💝💐🙏🙏
ReplyDeleteআচার্য শংকর সম্বন্ধে বিস্তারিত জানতে পারব ।খুব ভালো লাগছে ।মহারাজ আপনার এই প্রয়াসের জন্য অশেষ ধন্যবাদ ।প্রণাম জানবেন ।
ReplyDeleteKhub bhalo laglo Maharaj
ReplyDeleteOnekdin apeksha karar por aboseshe Shankarer jibon katha janbar sujog pelam, Maharaj apnake sashroddho pronam amader ei katha upohar debar jonya...
ReplyDeleteKhub valo laglo maharaj. Onar bisoye anek kichu jante parbo. Pranam janai.
Deleteমহারাজ, খুব ভাল লাগল লেখাটি পড়ে, আরো জানতে চাই, অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল, ইশ্বরের আশীর্বাদ থাকলে সব ইচ্ছা পূর্ণ হবে, ইশ্বর আপনার শরীর সুস্থ রাখুন, সবার মঙ্গল করুন, asima batabyal howrah
ReplyDeleteDarun laglo Maharaj....koto kichu jante parchi apnar ashirwade....pranam Maharaj
ReplyDeleteআচার্য শংকর সম্পর্কে জানতে কৌতুহলী ছিলাম। খুব ভালো লাগছে লেখা টা পড়ে। প্রণাম মহারাজ।
ReplyDeleteসশ্রদ্ধ প্রণাম মহারাজ 🙏 খুব ভালো লাগলো আবার একটা নতুন অধ্যায় শুরু করেছেন। শংকরাচার্য সম্বন্ধে জানার ইচ্ছায় শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা একটি বই পড়েছি।এখন নুতন করে আবারো ভালো লাগলো 🙏🌷🙏
ReplyDeleteপরবর্তী লেখা পাওয়ার অপেক্ষায় রইলাম 🙏🌷🙏
জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🌷🙏 ভালো থাকবেন 🙏🌷🙏 সুস্থ থাকবেন।
দেবশ্রী বিশ্বাস বহরমপুর থেকে 🙏🌷🙏
খুব ভালো লাগলো মহারাজ। অনেক কিছু জানতে পারব।প্রনাম নেবেন মহারাজ।
ReplyDeleteআলো ব্যনার্জী।
ReplyDeleteখুব ভালো লাগলো, আদি গুরু শঙ্করাচার্যের জীবনী পড়ে। খুব ইচ্ছে ছিল ওনার জীবনের কথা জানার। আপনার আশীর্বাদে সেই ইচ্ছা পূরণ হলো। আপনার চরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ🙏🙏🙏
খুব ভাল লাগল মহারাজ আচার্য শঙ্করের জীবনি পড়ে।আরও জানার ইচ্ছা রইল। প্রনাম নেবেন মহারাজ। manjushri Bhattacharya. Purba bardhaman. Billagram.
ReplyDeleteশংকরাচার্য সম্বন্ধে বিশেষ কিছু জানা ছিল না। আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো। আগামীতে আরো জানতে পারবো। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
ReplyDeleteস্বপ্না রায়, রাজারহাট।
প্রনাম মহারাজ।
ReplyDeleteমহারাজ, আপনার লেখা থেকে শঙ্করাচার্যের জীবন কাহিনী বিস্তারিত জানতে পারবো জেনে খুব আনন্দ হচ্ছে।সশ্রদ্ধ ভক্তিপূর্ন প্রণাম নেবেন মহারাজ। 💐🙏
ReplyDeleteরুবী ভট্টাচার্য ইছাপুর
জয়! শ্রীমৎ আচার্য শঙ্করের জয়....স্বামী আচার্য মহারাজের জয়!
ReplyDeleteপরম পূজনীয় মহারাজের চরণকমলে আভূমি ভক্তি পূর্ণ প্রনাম জানাই🙏 জয় ঠাকুর জয় মা ও জয় স্বামিজী🙏🙏🙏 আচার্য শঙকর এর জীবনের আলোচনা আপনার শ্রীকন্ঠে আগে শুনলে ও লেখাটি পড়ে আরও ভালো লাগলো। অপূর্ব এক দিব্য জীবন। পরবর্তী লেখা জানার অপেক্ষা য় র ইলাম।
ReplyDeleteদীপা চৌধুরী আনদুল মৌড়ী হাওড়া🙏
ReplyDeleteজয় শ্রীগুরু আচার্য শঙ্কর এর শ্রীপাদপদ্মে আভূমি ভক্তি পূর্ণ প্রনাম জানাই🙏
Deleteআচার্য শ্ংকারাচার্যে র বিষয় জানতে পেরে খুব ভালো লাগছে।
ReplyDeleteKhub bhalo laglo. Aro Jante
Deleteechha hocha. Pranam Maharaj 🙏 🙏
Pulakesh Sinha Roy.
Khub bhalo laglo pronam neben maharajji 🙏
Deleteপ্রণাম মহারাজ 🙏🙏🙏। খুবই আনন্দিত হলাম। আদি গুরু শঙ্করচার্জ এর জীবনী
ReplyDeleteপ্রণাম মহারাজ 🙏🙏🙏। খুবই আনন্দিত হলাম যে আদি গুরু শঙ্করচার্জ এর জীবনী আপণার মাধ্যমে আমারা জানতে পারবো। আমরা খুবই সৌভাগ্যবশতঃ । 🙏🙏🙏
ReplyDeleteখুব ভাল লাগল।আদিগুরু শঙ্কারাচার্জ এর সম্বন্ধে বিশদভাবে জানতে পারব। আপনার সান্নিধ্যে আসতে পেরে অনেক তথ্য জানতে পারছি।প্রণাম মহারাজ।ভাল থাকবেন।মধুমিতা মুখার্জী।দক্ষিনেশ্বর
ReplyDeleteMaharaj khub bhalo laglo achrya deb sambondhe jene...ro janbo
ReplyDeleteখুব ভালো লাগলো মহারাজ ।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। 🙏
ReplyDeleteপ্রণাম মহারাজ 🙏🙏🙏। খুবই আনন্দিত হলাম যে এত সুন্দর আদি গুরু শঙ্করচার্জ এর জীবনী আপণার উপস্হাপনায় সরল ভাষায় জানতে পারবো । মনটা আনন্দে ভরে গেল । 🙏🙏🙏. Tapas Kumar Deb Ahmedabad.
ReplyDeleteখুবই আনন্দিত হলাম আদি শঙ্করাচাজ এর জীবনীসরল ভাষায় জানতে পারবো।প্রণাম মহারাজ।
DeleteKhub valo laglo maharaj ,Adi Guru Sankoracharjo jiboni jante parbo...Pronam janai Adi Guru k...Pronam janai Thakur,Maa,Swamiji .....o aponar chorone shoto shoto pronam....
ReplyDeleteপ্রনাম মহারাজ 🙏🙏🙏
ReplyDeleteআপনার অনুগ্ৰহে চৈতন্য দেব সন্মন্ধে অনেক কিছু জেনেছিলাম, অপেক্ষায় ছিলাম আপনি কবে নিয়ে আসবেন আমাদের জন্য রত্নভান্ডার
খুব ভালো লাগছে এবার শঙ্কর এর কথা জানতে পারব ।
প্রণাম মহারাজ , আপনার কৃপা তে কত কি যে জেনেছি আরও কত কিছু জানার আছে , এই ভাবেই জেনো কৃপা প্রাপ্ত হতে পারি , আপনাকে অসংখ্য ধন্যবাদ
ReplyDeleteমহারাজ আপনার লেখা থাকে আচার্য শঙ্কর সমন্ধে অনেক কিছু জানতে পারছি তাই খুব ভালো লাগছে। পরবর্তী অংশটি পড়ার অপেক্ষায় রইলাম।🙏🙏
ReplyDeleteপ্রণাম মহারাজ,খুব ভালো লাগলো, আরও জানবার অপেক্ষায় রইলাম।
ReplyDeleteমহারাজ, আচার্য শঙ্কর সমন্ধে আপনার কাছে অনেক কিছু জানতে পারব ভেবে আনন্দ হচ্ছে। প্রনামজানাই🙏🙏 🙏
ReplyDeleteপ্রনাম জানাই মহারাজ আপনাকে আমরা আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পারছি আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনি ভালো থাকুন এই টাই ঠাকুরের কাছে প্রার্থনা শিউলি বর্ধন
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteMaharaj aponar sreecharan e shatokoti pronam janai. Shankaracharya lekha shuru thekei mon k bendhe feleche. Khoob valo laglo. Sutapa saha Airport1
ReplyDeleteপ্রণাম মহারাজ । আচার্য শংকর সম্বন্ধে জানতে পেরে আমরা সমৃদ্ধ হচ্ছি ।
ReplyDeleteপ্রণাম মহারাজ। খুব ভালো লাগলো ।।
ReplyDeleteখুব ভালো লাগলো আচার্য শঙ্করাচার্যের জীবনী পড়তে। দ্বিতীয় পর্ব জানতে অপেক্ষায় রইলাম। প্রণাম নেবেন মহারাজজী। আমরা কত সমৃদ্ধ হচ্ছি আপনার সংস্পর্শে এসে।
ReplyDeleteসকৃতজ্ঞ প্রণাম জানাই মহারাজ। খুব ভালো লাগছে আপনার শংকর জীবনী পর্যালোচনা।,,,,, মদনমোহন বেজ । ব্যান্ডেল।
ReplyDeleteভক্তি পূর্ণ প্রণাম জানাই মহারাজ ।খুবই আনন্দ পেলাম আদি শঙ্করাচার্যের জীবন কথা জানতে পেরে ।🙏🙏
ReplyDeleteউপনিষদ্ বা বেদান্তের আধ্যাত্মিক আলোক বর্তিকা নিয়ে এক জ্যোতিষ্কের অবতরণ হয় এই ভারতবর্ষে , তিনিই হলেন আচার্য শংকর! অত্যন্ত সমৃদ্ধ ভাষায় চমৎকারভাবে অলংকৃত আপনার অপূর্ব লিখা আদি গুরু “শংকরং লোকশংকরম্“! তাঁর জন্মকথা, আবির্ভাব ও জীবনী যা পড়ে ঋদ্ধ ও প্রফুল্লতা অর্জন করতে যাচ্ছি। শংকরের অলৌকিক দিব্য মূর্তি দেখে মুগ্ধ হলেন যে শাস্ত্রজ্ঞ সাধু এবং বুঝতে পেরে ও প্রশ্ন করে করে উত্তর যা পেলেন এই বালক শংকরের কাছ থেকে...“মহাত্মা, তা বাইরেও নয়, ঊর্ধ্বেও নয়, আপনারই মধ্যে অতি নিকটে সে পরমতত্ত্ব নিহিত। আত্মচিন্তায় আত্মদর্শনে সে তত্ত্ব জানা যায়।“ - দারুণ অন্তরছোঁয়া, হৃদয়স্পর্শী!! ধারাবাহিকতায় আরও লিখা পাবার আশায় থাকলাম মহারাজ জী। আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রণাম🙏, প্রণাম দিব্যত্রয়ীকেও🙏🙏🙏
ReplyDeleteউপনিষদ্ বা বেদান্তের আধ্যাত্মিক আলোক বর্তিকা নিয়ে এক জ্যোতিষ্কের অবতরণ হয় এই ভারতবর্ষে , তিনিই হলেন আচার্য শংকর! অত্যন্ত সমৃদ্ধ ভাষায় চমৎকারভাবে অলংকৃত আপনার অপূর্ব লিখা আদি গুরু “শংকরং লোকশংকরম্“! তাঁর জন্মকথা, আবির্ভাব ও জীবনী যা পড়ে ঋদ্ধ ও প্রফুল্লতা অর্জন করতে যাচ্ছি।
ReplyDeleteশংকরের অলৌকিক দিব্য মূর্তি দেখে মুগ্ধ হলেন যে শাস্ত্রজ্ঞ সাধু এবং বুঝতে পেরে ও প্রশ্ন করে করে উত্তর যা পেলেন এই বালক শংকরের কাছ থেকে...“মহাত্মা, তা বাইরেও নয়, ঊর্ধ্বেও নয়, আপনারই মধ্যে অতি নিকটে সে পরমতত্ত্ব নিহিত। আত্মচিন্তায়, আত্মদর্শনে সে তত্ত্ব জানা যায়।“ - দারুণ অন্তরছোঁয়া, হৃদয়স্পর্শী। ধারাবাহিকতায় আরও লিখা পাবার আশায় থাকলাম মহারাজ জী। আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় গুরু মহারাজ 🙏। পরম ভক্তিতে ও ভালবাসায় দন্ডবৎ প্রণাম করি দিব্যত্রয়ীকেও🙏🙏🙏। সুজাতা দে, লন্ডন, ইউকে থেকে।
সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। আপনি সুস্থ থাকুন এই প্রার্থনা জানাই মায়ের কাছে সর্বদা ই।
ReplyDeleteআচার্য শ্রী শঙ্করের আত্মজীবনী জানবার সুযোগ করে দিলেন মহারাজ, অনেক ধন্যবাদ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।
Bulu Mukherjee Alipore 🙏
Pronam neben Maharaj, khoob aanondito holam.
ReplyDeleteSucharita Adhikary, Durgapur
Pronam Maharaj khub bhalo laglo pore
ReplyDeleteখুব ভালো লাগলো নতুন কিছু জানতে পারলাম I প্রনাম নেবেন মহারাজ জী I রুনা পালিত কেঁচুয়াডাঙ্গা নদীয়া I
ReplyDeleteভালো লাগলো আচার্য শংকরের অনেক কিছু জানতে ও পারলাম এর পর জানার অপেক্ষায় রইলাম। আমার ভক্তী পূর্ণ প্রণাম নেবেন।
ReplyDeleteদীপা সরকার হাওড়া
ReplyDeleteপূজনীয় মহারাজ, আদি গুরু শংকরাচার্যের জীবনের প্রথম পর্ব ভীষণ ভালো লাগলো, একনিঃশ্বাসে সম্পূর্ণ পড়া হয়ে গেল । মহাপ্রভু র পর আবারো এক পরম পুরুষ আদি শংকরাচার্যের জীবনী উপহার পেতে চলেছি আমরা। ভগবান শংকরাচার্যের জীবনের অমূল্য ঘটনা আপনার কাছ থেকে জানার জন্য অত্যন্ত উদগ্রীব থাকবো আমরা সকলেই। আপনি খুব ভাল থাকুন, সুস্থ থাকুন মহারাজ। আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ। 🙏🙏🙏
ReplyDeleteসুমিত্রা সরকার, লেকটাউন 🙏🌷🙏🌷🙏
Maharaj adir agrohe Bose roilam parobarty lekhar jonno. Pranam Maharaj 🙏
ReplyDeleteMaharaj amar pronam neben . Ami dwitiya porber pdf pai ni.
ReplyDeleteমহারাজ আমার প্রণাম নেবেন। ভগবান শংকারাচার্যের জীবন কাহানি প্রথম পর্ব জানতে পেরে খুব ভালো লাগলো। বাকি অংশ জানার অপেক্ষায় রইলাম।
ReplyDeleteপ্রণাম আচার্য শঙ্কর 🙏। প্রণাম মহারাজ জী 🙏 আমরা ধন্য।
ReplyDeleteKhub valo laglo Maharaj. Aacharya Sankarer jibonir protham angsha.
ReplyDeleteAchariyo Sankarachayo r Shree Padopodmey vaktivora pranam nibedon kori 🌼 🙏. Sovakti pranam Achariyo Maharajji 🌷 🙏. 1st porber lekhoni porey khubei valo laglo 🙏. Otibo agroho niyey agami porber Bani srobon korer jonnyo opekhyaroto acchi Achariyo Maharajji 👏🌷🙏.
ReplyDeleteParbati Banerjee Siliguri
প্রণাম নেবেন মহারাজ।আচার্য শংরাচার্যের আত্মজ্যেতি পড়ে খুব সুন্দর লাগলো।
ReplyDeleteএত সহজ ও সুন্দর ভাবে লেখা পড়ে আরো আগ্রহ বেড়ে গেছে সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ জী
ReplyDeleteখুব ভালো লাগলো পড়ে মহারাজ আজ আমি পেলাম।🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete