ভক্তির অবতার শ্রীচৈতন্য
© --- স্বামী হরিময়ানন্দ
“চৈতন্যদেব ভক্তির অবতার; জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন।” - শ্রীরামকৃষ্ণ
==========================পর্ব-২৭ ===================
ভক্তির গূঢ় কথা
শ্রীচৈতন্য মহাপ্রভুর
সঙ্গে সনাতনের যে সব আলোচনা ও ভক্তির কথা হয়েছিল তার আরও কিছু আমরা এখানে দেখবো।
সনাতন - শ্রীরাধা ও
শ্রীকৃষ্ণে কোন ভেদ আছে কী?
মহাপ্রভু – রাধা হলেন পূর্ণ শক্তি, আর কৃষ্ণ
পূর্ণ শক্তিমান। ফলে এদের মধ্যে কোন পার্থক্য নেই। আগুণের থেকে যেমন তার দাহিকা শক্তি
ভেদ নয়। স্বরূপত একই কিন্তু লীলাতে দুই রূপ ধারণ করেন।
সনাতন – বস্তুর জ্ঞান কিভাবে হয়?
মহাপ্রভু – বস্তুর দুটি লক্ষণ। একটি হল স্বরূপ
লক্ষণ । আর একটি তটস্থ লক্ষণ। আকৃতি প্রকৃতি নিয়ে স্বরূপ বোঝা যায়। আর কার্য দ্বারা
তটস্থ লক্ষণ বোঝা যায়।
সনাতন – ভক্তির স্বরূপ কি?
মহাপ্রভু – শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন,
অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য ও আত্মনিবেদন এই নয় প্রকার ভক্তির স্বরূপ লক্ষণ। এর মধ্যে
শ্রবণ, কীর্তন ও স্মরণ হল বাচিক। পাদসেবন, অর্চনা ও বন্দনা হল কায়িক। দাস্য, সখ্য ও
আত্মনিবেদন হল মানসিক।
ভক্তির তটস্থ লক্ষণ
হল প্রেম। ভগবৎ প্রেম নিত্যসিদ্ধ, তা সাধনার দ্বারা লাভ করা যায় না। শ্রবণাদির দ্বারা
চিত্তশুদ্ধি হয়।
সনাতন – ভক্তির সাধন প্রণালী জানতে ইচ্ছা
করি।
মহাপ্রভু – ভক্তির সাধন দু প্রকারের বৈধী ভক্তি
ও রাগানুগা ভক্তি। শাস্ত্রে যেমন বলা হয়েছে সেই ভাবে সাধন করলে বৈধী ভক্তি লাভ হয়।
সনাতন – সাধন ভজনের প্রধান বাধা কি?
মহাপ্রভু – অসৎ সঙ্গ, স্ত্রীসঙ্গী, ভগবানে
অবিশ্বাসী এই সব ত্যাগ করা উচিত।
সনাতন – সাধুসঙ্গের ফল কী?
মহাপ্রভু – ভগবানে ভক্তি, ও পরিণামে মোক্ষ
লাভ।
সনাতন – ভক্ত কীভাবে জীবন যাপন করবেন?
মহাপ্রভুর – ভগবানের প্রতি যার বিশ্বাস নেই
এমন লোকের সঙ্গ ত্যাগ। বহু গ্রন্থ পাঠের প্রয়োজন নেই। বস্তুর প্রাপ্তি বা অপ্রাপ্তিতে
আনন্দ বা শোকের বশীভূত হবে না। অন্য দেবদেবী বা শাস্ত্রের নিন্দা করবে না। গ্রাম্য
বার্তা শুনবে না। কোন প্রাণীর মনে উদ্বেগ সৃষ্টি করবে না।
সনাতন – প্রেমভক্তির তত্ত্ব শুনতে ইচ্ছা
করি।
মহাপ্রভু – জীবের মনে অনেক ভাগ্য গুণে যদি
শ্রদ্ধা জন্মায়, তখন সে সাধুসঙ্গ করে। তার ফলে ঈশ্বরীয় কথা শ্রবণের সুযোগ হয়। তখন জীবন
সাধন ভজনে মন দেয়। এর ফলে অনর্থ চলে যায় ও ভক্তিতে নিষ্ঠা আসে। এর দ্বারা ভগবানের প্রতি
শ্রবণাদিতে রুচি হয়। এটি আর গাঢ় হলে হয় ঈশ্বরে আসক্তি। আসক্তি থেকে হয় রতি। রতি গাঢ়
হলে চিত্তে প্রেম জন্মায়। এই রতি অধিকারী ভেদে পাঁচ প্রকারের – শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও
মধুর।
স্বামী প্রকাশানন্দের পরিবর্তন
এখন যে কথা বলছিলাম, সেই
প্রসঙ্গে আসি। স্বামী প্রকাশানন্দ ও তাঁর শিষ্যেরা সকলে মিলে কীর্তনানন্দে
মেতেছেন। বেশ কিছুক্ষণ চলার পর ভাব স্বাভাবিক হলে কীর্তন থামল। চৈতন্যদেব
প্রকাশানন্দকে সামনে দেখতে পেয়ে ভক্তিভরে প্রণাম করলেন। প্রকাশানন্দের মনে সংকোচ
এল। তিনি চৈতন্যদেবকে প্রতি-নমস্কার জানালেন। চৈতন্যদেব বললেন – আপনি সন্ন্যাসী
জগদগুরু! আমি আপনার শিষ্যের মতো, প্রণামের যোগ্য নই। আপনি এইভাবে প্রণাম করলে আমার
সর্বনাশ হবে। উওরে প্রকাশানন্দ চৈতন্যদেবকে সাক্ষাৎ নারায়ণ বলে সম্বোধন করে তাঁর
মাহাত্ম্য বর্ণনা করতে আরম্ভ করলেন।
চৈতন্যদেব সবিনয়ে জানালেন , “আমি অতি দুর্বল জীব, আপনি তত্ত্বজ্ঞানী, সব কিছুতে ব্রহ্ম
দর্শন করেন।“ দেহাত্ম বোধযুক্ত সাধারণের পক্ষে ‘আমি ব্রহ্ম’ অভিমান ঠিক নয়। দুর্বলের
পক্ষে ‘আমি ভগবানের দাস’ - এই ভাব ভাল।
প্রকাশানন্দ আজ যেন এক অন্য মানুষ। তাঁর হৃদয় একে বারে বদলে গেছে। ভক্তি
উপাসনার কথা শোনার জন্য অন্তর আজ ব্যাকুল হয়েছে। চৈতন্যদেব বললেন ‘শ্রীমদ্ভাগবত’ অধ্যয়ন করতে যাতে
ভক্তিমার্গের সম্পূর্ণ তত্ত্ব পাওয়া যাবে।
ভগবান বেদব্যাস বেদ, উপনিষদ ও ব্রহ্মসূত্রের নির্যাস মহামূল্যবান এই ভাগবত
রচনা করেছেন। এই জ্ঞান তিনি নিজ পুত্র শুকদেবকে শিক্ষা দিয়েছিলেন। ব্রহ্ম নির্গুণ
হয়েও গুণময়, নিরাকার হয়েও মানবরূপ ধারণ করেছিলেন। এতে ঈশ্বরের পরম তত্ত্বের সঙ্গে
লীলাকথা বর্ণনা করা হয়েছে। ভাগবতের বিশেষ বিশেষ শ্লোক উল্লেখ করে মহাপ্রভু
ব্রহ্মসূত্রের সঙ্গে ভাগবতের মিল দেখাচ্ছিলেন। প্রকাশানন্দ ভক্তির অপূর্ব ব্যাখ্যা
শুনে মুগ্ধ হয়ে গেলেন। একটানা পাঁচ দিন এই আলোচনা
চলল। ভক্তির প্রভাব প্রকাশানন্দের জীবনকে একেবারে বদলে দিল। তিনি
চৈতন্যদেবের অনুগত ভক্তে পরিণত হয়েছিলেন। শেষ জীবনে তিনি ব্রজধামে বাস করতেন।
চৈতন্যদেব কাশীতে আরও প্রায় মাস দুই থাকার পর নীলাচলের পথে যাত্রা করেন।
সনাতনের ইচ্ছা ছিল তিনিও মহাপ্রভুর সঙ্গে পুরীতে এসে বসবাস করেন। কিন্তু চৈতন্যদেব আদেশ করেন ব্রজধামে গিয়ে কিছু দিন সাধন ভজন করে তারপর
পুরীতে আসতে। ঐ সময় ব্রজধামে কোন ভক্ত
গেলে তাঁদের সেবা করার আদেশও দেন।
শ্রীরূপ ও অনুপম ব্রজধামে গেলে মথুরাতে সুবুদ্ধি রাম নামে এক বাঙালী ভক্তের
সঙ্গে দেখা হয়। সুবুদ্ধি রায় তাদের বিশেষ যত্ন সহকারে নিজের কাছে রাখেন ও ব্রজধাম
দর্শনের ব্যবস্থা করেন।
সুবুদ্ধি রায়ের কথা
এই সুবুদ্ধি রায় কে ছিলেন, আমাদের একটু জানা দরকার। ইনি ছিলেন গৌড়ের একজন
সম্ভ্রান্ত ও সঙ্গতি সম্পন্ন মানুষ। গৌড়ের নবাব হুশেনশাহ ছোটবেলায় সুবুদ্ধি রায়ের
আশ্রয়ে থেকে প্রতিপালিত হয়ে ছিলেন। রায় ছোটবেলা থেকে বালকের প্রতিভার পরিচয়
পেয়েছিলেন। তাই তার ভবিষ্যৎ উন্নতি ও মঙ্গলের চেষ্টা করতেন। প্রয়োজন হলে কঠোর শাসন
করতেও ছাড়তেন না। একবার কোন এক গুরুতর কারণে রায় বেত দিয়ে ওই বালককে শাসন
করেছিলেন। তার ফলে বালকের শরীর কিছুটা কেটে যায় ও শরীরে চিরদিনের জন্য সেই দাগ থেকে
যায়।টা
অনেক পরে তিনি তাঁর সৌভাগ্য ও অধ্যবসায়ের বলে বাংলার মসনদে বসেন। বাল্যে
আশ্রয় দাতার প্রতি নবাবের কৃতজ্ঞতা ছিল। তিনি সুবুদ্ধি রায়কে সসম্মানে উচ্চ
রাজকার্যে নিযুক্ত করেন। এর ফলে রায়ের খ্যাতি ও প্রতিপত্তি বাড়ে ও তার সুনাম
চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু কিছুকাল পরে ভাগ্যক্রমে রায়ের অবস্থার পরিবর্তন হয়।
তিনি খুব দুর্দশার মধ্যে পড়েন।
হুশেনশাহের বেগম একদিন নবাবের শরীরের বাল্যকালের দাগ দেখে বিস্মিত হন।
বিশেষ অনুসন্ধান করে জানতে পারেন যে সুবুদ্ধি রায়ের বেতের দাগ। তখন বেগম একেবারে
জ্বলে ওঠেন। সুবুদ্ধি রায়কে অপমান করার জন্য নবাবকে উত্তেজিত করেন। নবাব বলেন, আমি
রায়ের অন্নে প্রতিপালিত হয়েছি। তিনি আমার পিতার মতো। আর তা ছাড়া তিনি আমার শিক্ষার
জন্য এমন করেছিলেন। তাঁর আশীর্বাদে আমার এত উন্নতি হয়েছে। বেগম কিন্তু এই সব কথায়
শান্ত হলেন না। বার বার স্বামীকে নানা কথায় উত্তেজিত করলেন। অগত্যা নবাব একদিন
রায়ের মুখে ‘বদনার পানি’ ঢেলে দিয়ে ছিলেন।
মুসলমানের জল মুখে
পড়ায় ধর্ম নষ্ট হল। তিনি জাতি চ্যুত হলেন। এখন উপায় কী? ব্রাহ্মণ পণ্ডিতের কাছে
প্রায়শ্চিত্তের বিধান চাইলেন। পণ্ডিতরা কেউ কেউ শুনে বললেন, সর্বনাশ, এতো মহাপাতক,
উত্তপ্ত ঘি মুখে ঢেলে পুড়ে মরাই একমাত্র প্রায়শ্চিত্ত। অবশ্য কেউ কেউ বললেন, এটা
তো ইচ্ছাকৃত নয়। ফলে সাধারণ প্রায়শ্চিত্ত করলেই হবে। সুবুদ্ধি রায় নানা পণ্ডিতের
নানা বিধানে কী করবেন ঠিক করতে পারছিলেন না। সুপরামর্শের জন্য কাশীর পণ্ডিতদের
কাছে এলেন। এখানে চৈতন্যদেবের সঙ্গে রায়ের সাক্ষাৎ হয়েছিল। চৈতন্যদেবের ভুবন মোহন
মূর্তি দর্শন করে ও তাঁর মুখে অমৃতময় কথা শুনে রায়ের অন্তর শান্ত হয়েছিল। তিনি
রায়ের জীবনের দুঃখের কাহিনী শুনে তাকে অভয় দিয়ে বলেন, 'হরিনাম কর।'
চৈতন্যদেবের আদেশ মতো তিনি প্রয়াগ, অযোধ্যা প্রভৃতি তীর্থ দর্শন করে নৈমিষারণ্যে আসেন।
এখানে কিছু কাল সাধন ভজন করে চিত্ত শান্ত হলে মথুরাতে এসে বাস করতে থাকেন।©
ক্রমশঃ ..............................
অপূর্ব যত দেখছি ততই অবাক হচ্ছি ভীষন ভালো লাগলো বিশেষ করে প্রথম দিকে । মাধুরী ঘোষাল। প্রণাম আচার্য্য দেব।
ReplyDeleteশ্রী শ্রী চৈতণ্য মহপ্রুভর শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি 🙏, অসাধারণ লেখা কি সুন্দর যে লাগছে পড়তে বিনম্র শ্রদ্ধা যুক্ত প্রণাম জানাই আচার্য্যদেবকে 🙏।
Deleteমৌসুমী রায় কোচবিহার।
প্রণাম মহারাজ। খুব ভাল লাগছে পড়তে।কত যে জানতে পারছি।
Deleteপ্রনার মহারাজ ভীষন ভালো লাগলো পড়ে ।মহাপ্রভুর জীবনের অনেক অজানাকে জানতে পারছি।
Delete🙏🏻🙏🏻🙏🏻খুব ভালো লাগলো 28পর্বের জন্য অপেক্ষায় থাকবো ❤️❤️🙏🏻🙏🏻
Deleteইন্দ্রানী ব্যানার্জী বালিগঞ্জ
Deleteঅনেক অনেক অজানা কথা জেনে খুব খুব ভালো লাগলো ঠাকুর মন্গল করুন। প্রনাম মহারাজ প্রণাম।
Deleteবহু অজানা তথ্য জানা গেল
Deleteঅপুর্ব মহারাজ জী, আপনার এই নিরলশ প্রচেষ্টার ফলে দিনে দিনে অনেক সমৃদ্ধ হচ্ছি। এই ভক্তি মার্গ দর্শনের জন্য আপনার চরনে কোটি কোটি দন্ডবৎ প্রনাম, আশির্বাদ করুন।
ReplyDeletePronam Maharaj 🙏 ami kichu e jantam na khub bhalo lagche ae shakol bishay jante parlam 🙏
DeleteProñam maharaj proñam maa o thakur
Deleteআমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন মহারাজ 🙏। কি অপূর্ব সুন্দর লিখন আপনার। মহাপ্রভু সম্পর্কে যত পড়ছি আমি ওঁনার অনুরক্ত হচ্ছি। আমার মনে হয় গৌড়িয় মঠ ও isconএর সাধুরা🙏 এতো জানেন না।আমাদের অভূতপূর্ব সাধুসঙ্গ হচ্ছে।
Deleteও iscon এর সাধুবাদ
Apurba sundor mohaprovur bani sundor lekhoni pore ontor Santo holo onek ojanake jante parchi Acharya gurumoharaj apnar sannidhye astepere nijeke dhonno mone korchi Thakur Maa ysri sohokoti sostango pronam janai
Deleteশ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব কে ভক্তি পূর্ণ প্রণাম জানাই।অসাধারণ লেখনী!সাধুসঙ্গ,যে কি দূর্লভ তা মর্মে মর্মে উপলব্ধি করছি ভগবানের অসীম কৃপায়।মহতী বিষয়ে জানতে পারলাম,খুব ভাল লাগছে।উপকৃত হলাম।পূজনীয় লেখক আচার্যদেব কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বিনম্র শ্রদ্ধা যুক্ত প্রণাম জানাই।নাম- বিনু চক্রবর্তী, বাড়ি মালদা।জয় ঠাকুর।
ReplyDeleteঅনন্ত শ্রদ্ধা ও প্রণাম মহারাজ 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteআমরা সমৃদ্ধ হলাম 🙏🏻🙏🏻🙏🏻
অপূর্ব আজকের পর্ব 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
কৃষ্ণা মুখার্জি , হাওড়া
অপূর্ব লাগলো পড়ে
ReplyDeleteপ্রণাম মহারাজ 🙏
Vaktivora pranam nibedon kori Prabhu Shree Shree Chaitanyadeb er Shree Padopodmey 🌻🍀🙏🏻. Sovakti pranam grohon korun Achariyo Gurudeva 🌻🌻🍀🍀🙏🏻🙏🏻. Maharajii, aajker ei 27th porbo er lekhoni porey mon pran vorey gelo, ki opurbo Tattyogyan e poripurno ei lekhoni, joto suni jotoi odhoyon kori totoi Amritaros prapti hoi, ta bodh hoi 👏🙏🏻🙏🏻. Premo Bhakti r tatporjyo jantey perey mugdho holam. Osadharon Amrita Bani 🙏🏻🙏🏻. Agami lekhonir opekhya te acchi Achariyo Maharajji 👏.Abhumi naman, Maharajii 🌻🌻🙏🏻🙏🏻
ReplyDeleteপ্রেম ভক্তি তত্ব খুব ভালো লাগলো। সাধু সঙ্গে লাভে জীবন ধন্য হচ্ছে। ঠাকুর মায়ের অশেষ কৃপায় আপনাকে আচার্য রূপে লাভ করেছি। আপনি আমার অন্তরের সভক্তি🙏🙏 গ্ৰহণ করুন আচার্য দেব।
ReplyDeleteঅপূর্ব শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা যত জানছি মন প্রাণ ভরে যাচ্ছে এই পর্বে অনেক কিছু শিক্ষনীয় আছে আপনার মতন সাধু সঙ্গ করতে পারছি বলে এত কিছু জানতে পারছি। সাধু সঙ্গ দুর্লভ আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম শিখা মন্ডল বজবজ
ReplyDeleteজয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। 🙏🙏
ReplyDeleteমহারাজ আপনার লেখার মাধ্যমে কত বিরল তথ্য জানতে পেরে সমৃদ্ধ হচ্ছি ক্রমে। আমার সশ্রদ্ধ প্রনাম নেবেন। 🙏🙏
অর্পিতা বসু বাগবাজার 🙏
ReplyDeleteজয় ঠাকুর , জয় মা , জয় স্বামীজী প্রণাম নিও । প্রণাম বাবা ।
ReplyDeleteমহাপ্রভূর শ্রীচরণে আভুমি প্রনাম । প্রনাম নেবেন আমার . মহারাজ জী ৷ রুনা পালিত কেঁচুযাডাঙ্গা নদীয়া
ReplyDeleteঅপূর্ব সুন্দর!!
ReplyDelete🌷🙏🏻🙏🏻🌷
প্রণাম নেবেন মহারাজ। মহাপ্রভু শ্রী সনাতনের প্রশ্নের যে উত্তর দিয়েছেন , আপনার অপূর্ব লেখা পড়ে সমৃদ্ধ হলাম। এছাড়াও আরো অনেক কিছু জানলাম। খুব ভালো লাগছে মহারাজ। অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য। 🙏🌺🙏🌺🙏
ReplyDeleteপ্রণাম মহারাজ । অপূর্ব লাগলো পড়ে ।আমরাও তো প্রত্যেক দিন সাধু সঙ্গ লাভ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন মহারাজ ।
ReplyDeleteমাননীয় মহারাজ
ReplyDeleteভক্তি নত চিত্তের বিনম্র abhumi প্রণাম গ্রহণ করুন।
এই রকম চমৎকার ভাষায় লেখা অপূর্ব জীবনী টি গ্রন্থ আকারেপ্রকাশিত হলে একটি অসাধারণ গ্রন্থ সবাই লাভ করতে পারে।
অজস্র আভূমি প্রণাম জানাই।
প্রণাম নেবেন মহারাজ। মহাপ্রভুর সম্বন্ধে আপনার লেখা পড়ে অনেক সমৃদ্ধ হচ্ছি। আপনার মতো আচার্যের সঙ্গ লাভ করে আমরা ধন্য। আপনি সুস্থ থাকবেন।
ReplyDeleteAjker parba27....pore bhison bhalo laglo...pranam sree chaitanya mahaprabhu..🙏🙏
ReplyDeletePranam maharajji...bhalo thakben...🌹🙏🌹
Jaya choudhury...
Apurbo khub valo laglo apanka Soto koti pranam janai
ReplyDelete🙏🙏 মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম।
ReplyDeleteজয় মহাপ্রভু🙏🙏🙏🙏🙏
ReplyDeleteএত ভালো লাগে,মনে হয় পড়ি না,গোগ্রাসে গিলী লেখা ।প্রণাম নেবেন,ভালো থাকবেন মহারাজ।আপনার সান্নিধ্য ,আমাদের সৌভাগ্যের প্রতীক।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻হাসি ___দক্ষিণেশ্বর।
ReplyDeleteজয় মহাপ্রভু🙏🙏🙏🙏🙏
ReplyDeleteমহাপ্রভুর সম্পর্কে যতই জানতে পারছি তত জানার আগ্রহ বেড়ে যাচ্ছে। পরের পর্ব জানতে অপেক্ষা করে থাকবো। প্রণাম নেবেন মহারাজ ।মীনা সিনহা রাজারহাট
Deleteমহাপ্রভূর অমৃতময় কথা জানতে পারছি এটাআমাদের পরম প্রাপ্তি । প্রণাম নেবেন মহারাজ । 🙏🙏🙏।স্মৃতি রেখা গোস্বামী ।
ReplyDeleteপ্রণাম নেবেন মহারাজ ইন্দ্রানী কুন্ডু
DeletePronam neben mharaj
ReplyDeleteখুব ভালো লাগছে পড়ে।জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় 🌺💥🙏
ReplyDeleteপরম পূজনীয় গুরু আচার্যদেবের শ্রীচরণ পাদপদ্মে অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি 🌷💥🙏
🙏💐🙏
ReplyDeleteপ্রণাম মহারাজ🙏🙏।খুব ভাল লাগছে।ভাল থাকবেন।মধুমিতা মুখার্জী।দক্ষিনেশ্বর
ReplyDeleteখুব ভালো লাগছে পড়তে। অপেক্ষায় থাকি পরবর্তী পর্বের জন্য।
ReplyDeleteপ্রণাম মহারাজ জী 🙏 প্রতিটি অধ্যায় শ্নরীচৈতন্য মহাপ্রভুর জীবন সম্বন্ধে নতুন কিছু জানতে বা শিখতে পারছি তাই আগামী অধ্যায় জন্য অপেক্ষা য় থাকি। খুব ভালো লাগলো🙏
ReplyDeleteRupa Chakraborty Texas
মহারাজ,প্রথমেই আপনাকে আমার আন্তরিক ভক্তিপূর্ন প্রণাম জানাই। কী অপূর্ব মহাপ্রভুর লীলাকথা আপনি আমাদের জানিয়ে চলেছেন। পরের লেখার অপেক্ষায় থাকলাম।
ReplyDeleteরুবী ভট্টাচার্য ইছাপুর
Joy sri Chaitanya Mahapravu joy Thakur joy Maharaj amar antarer sata sata vakti nibedan kari🙏🙏 Mahapravu r apurba shab Dharma katha jante pere nijeke khub samriddha bodh kari 🙏🌷 shampa Dhar apurba apnar lekha Maharaj apnar lekha jeno katha bale🙏🙏
ReplyDeleteপ্রনাম নেবেন মহারাজ ।পরে খুব সুন্দর লাগল। অনেক কিছু জানতে পারলাম ।
ReplyDeleteজয় মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জয়🙏🙏🙏অপূর্ব ভাবে লেখা ,পড়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো।সশ্রধ প্রনাম নেবেন মহারাজ🙏🌻
ReplyDelete🙏🙏🙏জয় মহাপ্রভু🙏🙏🙏
ReplyDeleteআমার শ্রীগুরুজীর কি যে অমৃত-ময় জ্ঞান-ভান্ডার! নিত্য সিক্ত হচ্ছি আমরা। কোটি কোটি প্রণাম তব শ্রীচরণ যুগলে। খুব খুব ভালো থাকুন আপনি।
🙏🙏🙏বিনম্র শ্রদ্ধাঞ্জলি🙏🙏🙏
:::::::::::::::::::::::::::;:::;::::::::::::::
সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ 🙏🙏 প্রত্যেকটি পর্ব চমৎকার ভাবে উপস্থাপনা করা হয়েছে, মহাপ্রভুর জীবনী কিছু পড়া ছিল, কিন্তু এত বিস্তৃত ভাবে জানা ছিল না,যা আপনার ব্লগের মাধ্যমে জানতে পারছি, । আপনি সুস্থ থাকুন এই প্রার্থনা জানাই মায়ের কাছে 🙏🏻 অশেষ কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।
ReplyDeleteBulu Mukherjee Alipore 🙏🏻
আলো ব্যনার্জী
ReplyDeleteখুব ভালো লাগছে মহারাজ ধারাবাহিক ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়তে। কতো কিছু জানতে পারছি। আপনার চরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ🙏🙏🙏
প্রণাম মহারাজ। অতি অপূর্ব তত্ত্ব কথা এতো সাবলীল ভাবে উপস্থাপনা এবং পরিবেশনা দিয়ে আমাদের চিত্তে এমন অনির্বচনীয় আনন্দ - সঞ্চার করেছেন যা ঠাকুর এবং শিক্ষা গুরুর
ReplyDeleteগুরু কৃপাতেই এ সৌভাগ্য লাভ সম্ভব।-- মদনমোহন বেজ।ব্যান্ডেল থেকে।
ReplyDeleteKhub sundar. Aro sunta echha hocha. Excellent. Pranam Maharaj.
ReplyDeletePulakesh Sinha Roy.
এই ব্লকে ভক্তির অবতার শ্রী চৈতন্য পড়ে খুব ভালো লাগলো। বিশেষত ভক্তি র স্বরূপ ও প্রেম ভক্তি র তত্ত্ব পড়ে অসাধারণ লাগলো....অনেক অমূল্য তথ্য জেনে সমৃদ্ধ হলাম ।পরের পর্বের অপেক্ষায় রইলাম। আমার ভক্তি পূর্ণ প্রণাম নেবেন মহারাজ।
ReplyDeleteরীতা দত্ত। kharagpur.
অপূর্ব উপস্থাপনা । চৈতন্য দেবের ও সনাতন গোস্বামীর কথোপকথনে অনেক কিছু জ্ঞান উপলব্ধি হোল
ReplyDeleteআপনাকে অজস্র ধন্যবাদ ও প্রনাম মহারাজ
সুব্রত ঘোষাল
Pronam neben maharaj
ReplyDeleteঅনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম মহারাজ 🙏🙏🙏 প্রনাম।
ReplyDeleteরেখা সামন্ত, কাটোয়া।
pronam maharaj.
ReplyDeleteখুব সুন্দর বর্ণনা, অনেক কিছু জানতে পারছি, মহারাজ প্রণাম🙏। মিঠু দত্ত, গড়িয়া
ReplyDeleteআপনার লেখা পড়ে অনেক অজানা তথ্য জানতে পারি মহারাজ আপনি আপনার লেখা দিতে থাকুন আমরা পড়ে আমাদের জ্ঞান একটু একটু করে বাড়াতে পারি, প্রণাম মহারাজ অসীমা বট ব্যাল, শিবপুর হাওড়া
ReplyDeleteপ্রনাম মহারাজ 🙏 এই সব লেখা পড়তে পেয়ে আমরা অনেক ধন্য হয়ে যাই। আপনি ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
ReplyDeleteমহারাজ আপনাকে প্রথমে ই আমার ভক্তী পূর্ণ প্রণাম জানাই 🙏 খুব ভালো লাগছে চৈতন্য মহাপ্রভুর কথা পড়তে অনেক কিছু জানতে পারছি মহাপ্রভুর শীচরণে শতকোটি প্রণাম জানাই 🙏🙏
Delete🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏
ReplyDeleteজয় শ্রীচৈতন্য মহাপ্রভু 🌷💥🙏
ReplyDeleteপুজনীয় গুরু আচার্যদেবের শ্রীচরণ পাদপদ্মে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি 🌷💥🙏
🙏🙏🙏
ReplyDeleteMaharaj Pronam neben . Khoob bhalo lagechay anek katha jante parchi.
ReplyDeleteএতো অপূর্ব লাগলো,মে ভাষায় প্রকাশ করতে পারবো না। চৈতন্য মহাপ্রভুর ও সনাতন। ওনাদের কথপকথন।যেন আমাদের জন্যই আলোচিত হয়েছে 🙏🌷🙏
ReplyDeleteসুবুদ্ধি রায়ের জীবনের অনেক অজানা তথ্য জানতে পারলাম 🙏🌷🙏 ভালো লাগলো 🙏🌷🙏 আপনার অনেক কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏🌷🙏
জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🌷🙏
দেবশ্রী বিশ্বাস এখন পুনে থেকে 🙏🌷🙏
সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ।চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, ভীষণ ভালো লাগছে।
ReplyDeleteOsadharon
ReplyDelete.pronam maharaj
Maharaj Ji vakti nato chittye swabhumi satokoti pronam janai. Ei pdf ta pore onek onek . Pronam neben vakti bodh korlam, mugdho hoye gelam, sob pdf guloi porechi kintu akta vul kore felechi jadi ei pdf gulo print kore rakhtam ba boi sahokare petam tahole khub valo hoto. Sri Sri Mahaprabhu r charone satokoti pronam janai
ReplyDelete২৭ তম পর্বে মহাপ্রভু ও সনাতনের ধর্ম বিষয় আলচনা ও উপদেশ অসাধারণ লাগলো। জয় মহাপ্রভু 🙏🙏🌼🌼
ReplyDeleteআমার ভক্তি পূর্ন প্রনাম গ্রহণ করুন আচার্য দেব🙏🙏🌹🌹
ReplyDelete