শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

মানবপ্রেম : বুদ্ধ ও বিবেকানন্দ



 

 

         মানবপ্রেম :  বুদ্ধ ও বিবেকানন্দ

                                                                                           ---    স্বামী হরিময়ানন্দ


©

     আজ পর্যন্ত যে সকল মহামানব আবির্ভূত হয়েছেন ভগবান বুদ্ধ তাঁদের সকলের থেকে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। তার কারণ রামচন্দ্র, শ্রীকৃষ্ণ,অর্জুন প্রভৃতি হলেন পৌরাণিক পুরুষ। তাঁদের জীবনের ইতিহাস সম্বন্ধে মনে সন্দেহ আসে। কিন্তু শাক্যসিংহ তথাগত বুদ্ধ হলেন এমন একজন মানুষ যাঁর ঐতিহাসিকতা নিয়ে কোন সন্দেহ নেই। তিনি কোন দৈত্য-দানব বধ করেননি বা কোন অলৌকিক ঘটনাও প্রদর্শন করেননি। তিনি সাধারণ মানুষ রূপেই জীবন যাপন করেছেন ও মানুষকে মুক্তি পথের সন্ধান দিয়েছেন। নিপীড়িত মানুষকে তিনি আশার আলো দিয়েছেন, শুনিয়েছেন অভয় বাণী –‘সকলেই মুক্তিলাভ করে দুঃখের হাত থেকে মুক্ত হতে পার

   তাই আজ এত বছর পরেও বুদ্ধের ত্যাগ তিতিক্ষা পূর্ণ জীবন, নিষ্কাম কর্মের আদর্শ ও শিক্ষা বিশ্বমানবের কাছে বিশেষ স্থান অধিকার করে রয়েছে প্রায় আড়াই হাজার বছরের ব্যবধানে জন্ম গ্রহণ করেছিলেন আর একজন মানুষ, স্বামী বিবেকানন্দ যাঁর মধ্যে প্রেমের গভীরতা ও ব্যাপকতার নিরিখে বহু সাদৃশ্য লক্ষ্য করার মত। যথার্থই তাঁকে বুদ্ধ হৃদয় বলে অভিহিত করা হয়।

  স্বামী বিবেকানন্দ অত্যন্ত শ্রদ্ধা করতেন বুদ্ধের অপরিমেয় হৃদয়বত্তার জন্য।তাঁর মতে বুদ্ধ কখনো অবৈদিক ছিলেন না। তিনি ছিলেন হিন্দু ধর্মের মহান সংস্কারক। স্বামীজী বলছেন নির্বিচারে সকলের মধ্যে তিনি (বুদ্ধ) যুক্তিসঙ্গত সিদ্ধান্ত ন্যায়সম্মত বিকাশবহু মনিষীর উপর ।



   ৫৬৩ খ্রীষ্ট পূর্বাব্দে বর্তমান নেপালের কপিলবস্তুতে জন্ম গ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। সেদিন ছিল এক বৈশাখী পূর্ণিমা। পূর্ণ চন্দ্রের আভার মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে।   মা  মায়াদেবী ও পিতা রাজা শুদ্ধোদন। রাণী মায়াদেবী একদিন রাতে স্বপ্ন দেখেন একটি সাদা হাতি স্বর্গ থেকে নেমে এসে তাঁকে তিনবার প্রদক্ষিণ করে, তাঁর শরীরে মিলিয়ে গেল।  যথাসময়ে মায়াদেবী অত্যন্ত সুন্দর একটি শিশুর জন্ম দেন। জন্মের সময় পুত্রের নাম ছিল সিদ্ধার্থ। জন্মের সাতদিন পর মায়ের মৃত্যু হলে বিমাতা গৌতমী লালন পালন করেন। সেই থেকে তার  নাম হয় গৌতম।


  জন্মের সময় এক বিজ্ঞ জ্যোতিষি ভাগ্য গণনা করে বলেছিলেন এ শিশু বড় হয়ে রাজচক্রবর্তী হবেআর না হয় হবে সন্ন্যাসীবলাবাহুল্য পিতা নিশ্চয় রাজচক্রবর্তী রূপে পুত্রকে দেখতে চেয়েছিলেন। যে কারণে শৈশব থেকে  পুত্রের মনে কোনরূপ শোকের ছায়া যাতে না পড়ে সে বিষয়ে খুবই সতর্ক থাকতেন।



একদিন বালক সিদ্ধার্থ  বাগানে বেড়াতে বেড়াতে একটি গাছের তলায় বসলেন। তিনি ধ্যান মগ্ন হয়ে পড়লেন, মন প্রশান্তিতে ভরে গেল। অন্তরে যার বৈরাগ্য, ক্ষণিক সংসারের ভোগ সুখ তাকে কী মোহিত করতে পারে? বাল্যে একদিকে যেমন জরা-মৃত্যুর দৃশ্য তিনি দেখেছিলেন তেমনি দেখেছিলেন সৌম্য দর্শন, প্রশান্ত সন্ন্যাসীকে। সেই সর্বত্যাগী সন্ন্যাসীর জীবনের প্রতি  গভীর ছাপ পড়েছিল। রাজপ্রাসাদ, সুন্দরী স্ত্রী, এমনকি শিশুপুত্র রাহুলকে অবলিলায় ত্যাগ করতে পেরে ছিলেন


তখনকার দিনের প্রচলিত রীতি অনুযায়ী ধনুর্বিদ্যা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দণ্ডপাণি শাক্যের কন্যা যশোধরার সঙ্গে বিবাহ হয়।

     অবশ্য ছোট বেলা থেকেই বোঝা গিয়েছিল কিছুটা। যখন আহত হাঁসটিকে কোলে নিয়ে শুশ্রুষা করছিলেন তখন মনে হয়েছিল পরীক্ষা করে দেখবেন কতটা যন্ত্রণা হয় তীরবিদ্ধ হলে। তাই হাঁসের গায়ের থেকে তীর বের করে নিজের শরীরে ফুটিয়ে আঘাত নিযে অনুভব করছেন। আরও পরে  রাজা বিম্বিসারের কাছে নিজের প্রাণ বলি দিয়ে চেয়েছিলেন একটি ছাগশিশুর প্রাণ রক্ষার জন্য।

 



          যে প্রেমের তাড়নায় তিনি আত্যন্তিক দুঃখ নিবৃত্তির দুর্জয় সাধনায় পাড়ি দিয়েছিলেন। বিসর্জন দিয়েছিলেন রাজপ্রাসাদের আমোদ আহ্লাদপূর্ণ জীবন। নেমে এসেছিলেন পথের ধূলায়।কী সেই প্রেরণা যা তাঁকে সব কিছু থেকে দূরে নিয়ে এসেছিল। জরা-ব্যাধি-মৃত্যুর পারে শান্তির পথের আবিষ্কার তাঁর কোন ব্যক্তিগত দুঃখজয় ছিল না। তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বিশ্বের সমস্ত প্রাণীর অসহায় নিদারুণ কান্না।করুণাদ্র হৃদয়ের তন্ত্রীতে ধ্বনিত সেই ব্যথাই তাঁকে মানব কল্যানে জীবনপাতের প্রেরণা দিয়েছিল।


           জগতের দিকে যখন তাকাই নানা ভেদ বৈষম্য চোখে পড়ে। কেউ সুখী, কেউ দুঃখী, কেউ বুদ্ধিমান, কেউ নির্বোধ, কেউ ক্ষমতা সম্পন্ন কেউ ক্ষমতাহীন। স্বতই আমাদের মনে প্রশ্ন আসে, কেন এত ভেদ, কেন এত বৈষম্য জগতে।বৌদ্ধ দর্শন খুব সহজ ভাষায় এটির উত্তর দেয়। বলে মাটিতে বীজ পড়লে যেমন তার ফল ফলবে,তেমনি কর্ম অনুষ্ঠিত হলে, তা সে শুভ, অশুভ যেমনই হোক, ফল ফলবেই। বলা বাহুল্য শুভ কর্মের ফল শুভ ও মন্দ কর্মের ফল মন্দ হবেই।

    আমরা অনেক সময় দেখি কোন মানুষ খারাপ কাজ করেও দিব্যি সুখে স্বাচ্ছন্দে রয়েছে আবার ভাল কাজ করেও বহু দুঃখ যন্ত্রণা ভোগ করে। তখন কর্মের ফলের উপর আমাদের মনে সন্দেহ হয়।মনে হয় কেন খারাপ কাজ করে তার শাস্তি হয় না, আবার ভাল কাজ করেও যন্ত্রণা পায়।

   এর উত্তর হল দুধ যেমন সঙ্গে সঙ্গে দৈ হয়ে যায় না, সময় লাগে। তেমনি কাজের ফল প্রকাশ হতে সময় লাগে কিন্তু ফল অবশ্যম্ভাবী। জন্ম জন্মান্তরের দীর্ঘকালের মধ্যে সুকৃতি দুষ্কৃতির ফল যথা সময়ে ফলবেই।বুদ্ধের মতে কর্ম হল সচেতন চেষ্টা। ভাল বা মন্দ যে কাজই করি না কেন তার সঙ্গে চেতনার যোগ থাকবে।

    কর্মের সঙ্গে কর্মফলের সম্বন্ধ বীজের সঙ্গে গাছের সম্বন্ধের মত। সেই কারণে কর্মকে ভববীজ বলা হয়। এই প্রবাহ তৃষ্ণা বা তনহা দ্বারা চালিত হয়।এমনি করে অনন্ত বিস্তারে চলতে থাকে জীবন চক্র।সাগরে বুকে যেমন একটি ঢেউ ওঠে, ভেঙ্গে যায় আবার একটি ওঠে এমনি ঢেউ এর ওঠানামা চলতে থাকে তেমনি ধর্ম ও সংস্কারের প্রবাহে জন্মমৃত্যুর ঢেউ চলতে থাকে। তাই কর্মের আবর্তনে জীবের সংসারে সুখ দুঃখের দাবাখেলা চলতে থাকে।

    বুদ্ধের আবির্ভাবের পূর্বে মানুষ বৈদিক ধর্মের প্রকৃত তাৎপর্য ভুলে কেবল কিছু আচার অনুষ্ঠানকেই ধর্ম বলে মনে করতে লাগল। এর ফলে সমাজে  উচ্চ শ্রেণির মানুষ ভোগ বিলাসে ব্যভিচারে মত্ত হল।বৈদিক যাগযজ্ঞ ও নানা আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপের দ্বারা স্বর্গ লাভের আশা করত। অপরদিকে শিক্ষা অ অর্থের দিক দিয়ে পিছিয়ে থাকে লোকেরা ভয় ও নানা কুসংস্কারের কাছে   আত্মসমর্পণ করত।

    ভগবান বুদ্ধ সে সময় যে সব দার্শনিক প্রচলিত ছিল তা খণ্ডণ করেছেন।এবং তিনি এই জগতের ব্যাখ্যা দিয়েছেন।

    পঞ্চভূত থেকে  এই দেহ উৎপন্ন হয়েছে। রূপ, বেদনা, সংজ্ঞা,সংস্কার ও বিজ্ঞান এই পাঁচটি স্কন্ধাত্মক। বুদ্ধ উপদিষ্ট ধর্ম মতে আত্মা বা ঈশ্বরের কোন স্থান নেই। বৌদ্ধরা পরলোক মানেন দেবদেবীও মানেন। কিন্তু বৌদ্ধ মতে কর্মের স্থান সর্বোচ্চ। কর্মফলই পুনর্জন্মের কারণ।সাংখ্য  ও বেদান্তের মতোবৌদ্ধ মতেও অবিদ্যাকে জীবের স্বরূপ প্রকাশের বাধা বলে স্বীকার করা হয়। বৌদ্ধ মতে নির্বাণ হল সর্বোচ্চ অবস্থা। তেলের অভাবে প্রদীপ যেমন ধীরে ধীরে নিভে গেলে তা যেমন আকাশে বা অন্যত্র কোথাও যায় না। যেমন কর্মের ক্ষয় হলে জীবও কেবল

শান্তি লাভ করে।

   বৌদ্ধ ধর্ম নৈতিক অনুশাসনের উপর প্রতিষ্ঠিত। সকলের প্রতি মৈত্রী, করুণায় অহিংসা। রাজা অশোকের রাজত্বকালে শিলালীপিতে পাওয়া যায় ধর্ম সম্পর্কে তিনি বলছেন,

  যেহেতু বৌদ্ধ মতাবলম্বীরা ঈশ্বর মানেন না। তাই তাঁরা মুক্তির জন্য  ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করেন না।

জন্ম, জরা, রোগ, মৃত্যুওপুনর্জন্মএগুলির হাত থেকে নিজেকে ও জগৎকে উদ্ধার করবার জন্য রাজপ্রাসাদের ভোগসুখের জীবন ত্যাগ করে বহু কায় ক্লেশ সহ্য করে তিনি সম্বোধি লাভ করেছিলেন।

    প্রথম সত্য সংসারে দুঃখ আছে। দ্বিতীয় সত্য  _ দুঃখের কারণও আছে। তৃতীয় সত্য  দুঃখের নিরোধ আছে। চতুর্থ সত্য দুঃখের উপশমের জন্য অষ্টাঙ্গিক মার্গ। এই সত্য অশ্বজিৎ সারিপুত্রকে ও সারিপুত্র মৌদ্গল্যায়নকে এই ভাবে শিক্ষা দিয়ে ছিলেন । তিনি মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন।

  কঠোর তপস্যায় শরীর দিনে দিনে  ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে কিন্তু সিদ্ধিলাভ আর হল না। এমন সময় সুজাতা নামে এক শ্রেষ্ঠীর কন্যা পূজা দিতে গিয়ে ধ্যানমগ্ন সিদ্ধার্থের তেজপূর্ণ  শরীর দেখে তাকেই দেবতা ভেবে পায়েস নিবেদন করলেন। সেই পায়েস খেয়ে তিনি শরীরে  বল পেলেন, মন একটু সতেজ হল। এরপর তিনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন –“ইহাসনে শুষ্যতু মে শরীরং, ত্বগস্থি মাংসং প্রলয়ঞ্চ যাতু। অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং, নৈরাসনাং কায়মতশ্চলিষ্যতে। - এই আসনে আমার শরীর শুষ্ক হয়ে যাক।বহু জন্মের দুর্লভ যে বোধি যা যদি লাভ না হয় এই আসন থেকে আর কিছুতেই উঠব না

     দীর্ঘ ছবছরের কঠোর তপস্যার পর অবশেষে এল সেই মুহূর্ত এক বৈশাখী পূর্ণিমা তিথিতে, বোধি লাভ করলেন তিনি। সিদ্ধার্থ হলেন গৌতম বুদ্ধ বা বোধিসত্ত্ব। বোধি কথার অর্থ জ্ঞান।



   যে জ্ঞান তিনি লাভ করলেন বিশ্ববাসীর কাছে  পৌঁছে দিতে তিনি ব্যগ্র হয়ে উঠলেন। খোঁজ করতে লাগলেন পূর্ব পরিচিতদের। অনেকেই তখন মারা গিয়েছেন। একা চলে এলেন সারনাথে। সাধারণ মানুষ থেকে ধণী সবাইকে বললেন তাঁর বাণী ও নির্বাণ লাভের পথ। এক নতুন আলোক পেলেন সবাই। অনেকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করে ত্যাগের পথ বেছে নিয়েছিলেন। এমনি করে মগধ,কোশল, বৈশালী, বিদেহ প্রভৃতি দেশে রাজা প্রজা, আত্মীয়, অনাত্মীয় সকলের কাছে জীবনের শেষ পঁয়তাল্লিশ বছর প্রচারের কাজে ব্রতী ছিলেন।

একসঙ্গে প্রচারের জন্য তিনি ধর্মচক্র প্রতিষ্ঠা করলেন।বহুজন হিতায় বহুজন সুখায় দেশে দেশে সন্ন্যাসীর দল প্রচার করতে লাগলেন। ধর্মের ইতিহাসে এই প্রথম সঙ্ঘবদ্ধ ধর্মপ্রচার। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী সঙ্ঘ স্থাপনের পেছনে বুদ্ধের প্রেরণা স্বীকার করতেই হবে।

    বুদ্ধের ধর্মমতে ঈশ্বর ও আত্মার কোন স্থান নেই। যার ফলে প্রচলিত কোন মতবাদ বা বিশ্বাসের দ্বারা তাঁর ধর্মমত প্রভাবিত হয়নি।মানুষের নিজের চেষ্টাতেই নির্বাণলাভ সম্ভব।তিনি যে ধর্মমতের উপদেশ দিয়েছেন তা অত্যন্ত বাস্তব মুখী।

    জরা-ব্যাধি-মৃত্যুর থেকে পরিত্রাণের চিন্তায় কুমার সিদ্ধার্থ এত মগ্ন যে আমোদ প্রমোদ আর ভাল লাগছে না। কুমার বললেন, এই জগৎ ক্ষণস্থায়ী এটি জেনে কেমন করে আমি আমোদ প্রমোদে লিপ্ত হই। যদি পৃথিবী জরা,ব্যাধি বা বার্ধক্য না থাকত তবে আমি সুখী হতে পারতাম।যদি এই সব নারী চিরকাল তরুণী থাকত তবেই আমি এদের প্রতি আসক্ত হতে পারতাম। অতএব আমাকে আর ইন্দ্রিয় সুখের প্রলোভন দেখিও না।কারণ আমি জরা ব্যাধি ও মৃত্যুর অধীন।


   বুদ্ধ ছিলেন কার্যকারণবাদী।দুঃখের কারণ নির্দেশ করতে গিয়ে তিনি কারণ শৃঙ্খলের কথা বলেছেন। বলেছেন জরা-ব্যাধি-মৃত্যু ইত্যাদি দুঃখের কারণ হল জন্ম। জন্মের কারণ হল ভব বা জন্ম বাসনা। ভবের কারণ উপাদান। উপাদানের কারণ তৃষ্ণা।তৃষ্ণার কারণ অতীতের  ঈন্দ্রিয় অভিজ্ঞতা, যাকে পারিভাষিক শব্দে বলা হয়েছে বেদনাবেদনার কারণ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ, যাকে বলা হয় স্পর্শ। স্পর্শের কারণ হল ষড়ায়তন।পাঁচটি জ্ঞানেন্দ্রিয় ও মনআবার এই ষড়ায়তনের কারণ হল নামরূপ।নামরূপের কারণ বিজ্ঞান।বিজ্ঞানের কারণ সং স্কার এবং সংস্কারের কারণ অবিদ্যা বা অজ্ঞান।অজ্ঞানের নাশ হলেই সব দুঃখের অবসান হয়।অজ্ঞান বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলে নির্বাণ।


   অষ্টাঙ্গিক মার্গের উপদেশ দিয়েছেন তিনি।

 ১। সম্যক্‌ দৃষ্টি    ২। সম্যক্‌ সঙ্কল্প 

। সম্যক্‌ বাণী ।সম্যক্‌ কর্ম৫। সম্যক্‌ জীবিক

৬।সম্যক্‌ ব্যয়াম  ৭। সম্যক্‌ স্মৃতি ৮। সম্যক্‌ সমাধি।


বুদ্ধের বাণীগুলি পাওয়া যায় বিনয় পিটক(ব্যবহার ধর্ম), সুত্তপিটক(বুদ্ধের কথাবার্তা) ও অভিধম্ম পিটক(দর্শনশাস্ত্র) নামে তিনটি গ্রন্থে।এক সঙ্গে বলে ত্রিপিটক।

   যে কোন ধর্মের মূল ভিত্তিভূমি হল নীতি। নৈতিকতার উপর স্থাপিত আধ্যাত্মিকতা। বুদ্ধের ধর্ম বা পরবর্তীতে বৌদ্ধধর্ম তা মূলত নৈতিক ধর্ম। নীতি ও যুক্তির উপর স্থাপিত হওয়ায় এই ধর্মের কোন জাতি ভেদ থাকল না। ফলে পুরোহিতদের নিয়মের হাতে নিষ্পেষিত হওয়া বন্ধ হল।ফলে মানুষ স্বাধীন ভাবে ধর্মাচরণ করতে পারল। সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে সকলে এই ধর্ম গ্রহণ করল।

দীপশিখা যেমন বায়ুর সংস্পর্শে এক বস্তু থেকে অন্য বস্তুকে আশ্রয় করে জ্বলে ওঠে জীব সেইরূপ একজীবন থেকে অন্য জীবনে ভ্রমণ করে বায়ুর ন্যায় বিষয়তৃষ্ণা এক জন্মথেকে আর একজন্মে নিয়ে যায়

সারারাত একটি দীপশিখা জ্বলছে রাতের প্রথম প্রহরের দীপশিখা শেষপ্রহরের শিখার থেকে নিশ্চয় ভিন্ন প্রকার হবে তাও কি বলা যায়? কারণ সারা রাত তো একই শিখা জ্বলছে আদি নেই অন্ত নেই, জীবন চক্র ঘুরছেপূর্বা পর এক নয় আবার পৃথক বলা যায় নাপ্রবাহ আকারে নিত্য



প্রিয় শিষ্য আনন্দকে অন্তিম সময়ে উপদেশ দিয়ে বলে ছিলেন, আনন্দ আমার জীবনের আশিবছর অতীত হয়ে গেল, দিন শেষহয়ে এলআমি আত্মনির্ভর হয়ে নির্ভয়ে চলে যাচ্ছি তোমরা ও নিজের উপর নির্ভর করে চলতে শেখ আত্মদীপোভব’–নিজের প্রদীপ তুমি নিজেই শোক কোরো না আমার জীবনধর্ম  সংঘএতেইরেখেযাচ্ছে তাঅক্ষয় ও অবিনাশী

সমগ্র মানবজাতির সুখকর কল্যাণকর এই ধর্ম যাতে অনন্ত কাল বিদ্যমান থাকে সেই উদ্দেশে জীবের প্রতি অপ্রমেয় প্রীতি পোষণ করে তোমরা এই ধর্মপ্রচার করতে থাক


চুন্দের আহার্য গ্রহণ করার পর তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন যাতে শিষ্যেরা চুন্দকে এর জন্য দোষারোপ না করে সেই জন্য তিনি সবাইকে উদ্দ্যেশ্য করে বললেন, যে তিনি জীবনে মাত্র দুবার মহৎ ভোজ্য দান হিসাবে গ্রহণ করেছেন সুজাতার হাতে পায়েস খেয়ে এক বৈশাখী পূর্ণিমাতে তিনি বোধিলাভ করেছিলেন আর এই দ্বিতীয় বার চুন্দের দেওয়া খাদ্য গ্রহণ করে তিনি মহাপরিনির্বাণের পথে





বুদ্ধ অত্যন্ত সহজ সরল ভাবে মানব কল্যাণে তার বাণী প্রচার করেছেন কোন দার্শনিক তত্ত্ব দ্বারা তাকে ভারাক্রান্ত করেননি তিনি খোলাখুলি ভাবে বলছেন, তুম্হেহি কিচ্চং আতপ্পং’–তোমার নিজেকেই উদ্দমের সঙ্গে শুভ আচরণ করতে হবে

ফুলের গাছে নুতন ফুল ফুটলে যেমন ম্লান ফুলগুলি আপনা আপনি ঝরে পড়ে তেমনি তোমার চিত্ত পুণ্যে পবিত্রতায় মণ্ডিত হলেই কামাভিলাষ আপনি দূরীভূত হবে


স্বামী বিবেকানন্দ চাইতেন বৈজ্ঞানিক যুক্তি বিচার বিশ্লেষণের যুগে তাত্ত্বিক   ও ব্যবহারিক উভয় দিক দিয়ে বেদান্তের মানবপ্রেমে  মানব সেবার আদর্শ প্রচারিত হোক। জ্ঞান চর্চার পাশাপাশি মানব প্রেমের চর্চাও অত্যন্ত জরুরি সে কথাই নতুন করে শুনিয়েছেন বুদ্ধহৃদয় বিবেকানন্দ। ©

প্রিয় পাঠক ও পাঠিকা,

' আত্মজ্যোতি' ব্লগ নিয়মিত ভাবে প্রকাশিত হবে।  এখানে ঠাকুর-মা-স্বামীজী  ও বিভিন্ন মহাপুরুষদের নিয়ে লেখা থাকবে। আপনাদের  মতামত ও  পরামর্শ জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে সঙ্গে থাকবেন।  জয়তু শ্রীরামকৃষ্ণ।+

                                   .*********************************************************************


Comments

  1. খুব সুন্দর লাগলো প্রণাম শিক্ষা গুরু দেব,,

    ReplyDelete
  2. খুবই ভাল।

    ReplyDelete
  3. মহারাজ জী, প্রথমেই জানাই আন্তরিক ভালোবাসা ও প্রনাম। খুব ভালো লাগলো লেখাটা পড়ে। অনেক অনেক ধন্যবাদ।
    মা, আপনার মঙ্গল করুন এই কামনাই জানাই আন্তরিক ভাবে 🙏🌹🙏

    ReplyDelete
  4. Manab Prem Budhha o Bibekananda porre khubi bhalo laglo ,anek sabder mane bodhogamya hoyni.

    ReplyDelete
  5. খুব ভালো লাগলো পড়ে। আরও প্রাপ্তির আশায় রইলাম। প্রনাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  6. মহাপুরুষ দের কথা পড়ে অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো লাগছে। আরো অনেক কিছু জানতে চাই।

    ReplyDelete
  7. এই অমৃতের স্বাদ মনের মণি কোঠায় রেখে দিলাম পুনরায় গ্ৰহণ করার জন‍্য।বুদ্ধাং শরনম গচ্ছামি।ধর্মং শরনম গচ্ছামি।জয় স্বামীজী।জয় ঠাকুর।

    ReplyDelete
  8. খুব ভালো লাগলো।অনেক তথ‍্য জানতে পারলাম।প্রনাম নেবেন মহারাজ

    ReplyDelete
  9. আমরা সত্যি অনেক কিছুই জানিনা , আপনার কৃপা ধান্য আমরা মহারাজ I ভগবান বুদ্ধ কে ও আপনাকে আমাদের প্রণাম জানাই 🙏

    ReplyDelete
  10. অসাধারণ, আচার্য্য গুরুদেব,🙏🌷🙏🌷🙏কি সুন্দর 🙏🙏🙏🙏🙏শত কোটি প্রণাম করলাম পরম পূজনীয় আচার্য্য গুরুদেব এর রাতুল চরণে।

    ReplyDelete
  11. ভীষন ভীষণ ভালো লাগলো মন আনন্দে ভরে গেল

    ReplyDelete
  12. Very nice very good presentation. Wants more like this

    ReplyDelete
  13. PARAMITA BHATTACHARYYA15 May 2022 at 10:08

    খূব সুন্দর। ভগবান বুদ্ধের দিব্য জ্যোতি তে ভেসে গেলাম।

    ReplyDelete
  14. Khub valo laglo

    ReplyDelete
  15. লেখা টা বার বার পড়ছি এত সুন্দর ও সহজ করে বলেছেন আপনার কাছে এসে আমরা নিজেকে ধন্য মনে হচ্ছে আপনার মত গুরু পেয়েছি বলে তাইতো এত কিছু জানতে পারছি প্রণাম শিক্ষা গুরু দেব,,

    ReplyDelete
  16. মহারাজ প্রণাম

    ReplyDelete
  17. লেখা টা বার বার পড়ছি এত সুন্দর করে বলেছেন আপনার কাছে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে আপনার মত গুরু পেয়েছি বলে তাইতো এত কিছু জানতে পারছি প্রণাম শিক্ষা গুরু দেব

    ReplyDelete
  18. দারুন লাগলো

    ReplyDelete
  19. প্রণাম মহারাজ। আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ দেবকে প্রণাম করি। হে ঈশ্বর আপনার জীবনের যা কিছু তার কিছুই যেন আমরা অনুসরন করতে পারি সেই শক্তি আপনার কাছে প্রার্থনা করি।

    ReplyDelete
  20. Pore khub upokrito holam onek awjana thathya Jana holo . Pranam neben maharaj.

    ReplyDelete
  21. অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয়, গুলি আমরা জেনে সমৃদ্ধ হ্তে পারি। খুব ভালো লাগলো, কৃতজ্ঞতা জানাই।।

    ReplyDelete
  22. অসাধারণ লেখা

    ReplyDelete
  23. খুব ভালো লাগছে

    ReplyDelete
    Replies
    1. পড়ে খুবই উপকৃত হলাম ۔

      Delete
    2. Pronam Maharaj. Khub bhalo laglo. Onek kichu jante parlam.

      Delete
    3. Pronam Maharaj. Khub bhalo laglo. Onek kichu jante parlam.

      Delete
  24. খুব ভাল লাগল ।জয় ভগবান বুদ্ধদেব, জয়তু শ্রীরামকৃষ্ণ

    ReplyDelete
  25. প্রণাম মহারাজ। খুব সুন্দর একটি পোস্ট

    ReplyDelete
  26. মহারাজ অসাধারণ। শ্রী শ্রী মায়ের পুজা সম্পর্কে লেখা ভীষণ ভালো লাগলো। এর আগে ও মায়ের পুজো নিয়ে লেখা পড়েছিলাম। এই ভাবে জানতে পারলে আমরা ঠাকুরের কৃপায় সমৃদ্ধ হতে চেষ্টা করবো🙏🙏🙏

    ReplyDelete
  27. ক্রমে ধন্য হচ্ছি, প্রণাম মহারাজ

    ReplyDelete
  28. বুদ্ধপূর্ণিমার প্রাক্কালে বুদ্ধদেবের সমগ্র জীবন নিয়ে আধারিত এই লেখনী ,আধ্যাত্মিক জীবনে অমৃত স্বরূপ,
    আপনার শ্রীচরণে শতকোটি প্রনাম মহারাজ🙏
    সুমিতা চক্রবর্তী, রামপুরহাট

    ReplyDelete
  29. Buddha,Thakur,Maa & Swamijir Sara nam.

    ReplyDelete
  30. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🌷🙏🙏🌷🙏🌷🙏

    ReplyDelete
  31. পড়ে খুব ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানতে পারলাম।

    ReplyDelete
  32. Khub bhalo laglo pranam neben maharaj

    ReplyDelete
  33. ভগবান বুদ্ধের মানবপ্রেমী রূপ খুব সুন্দর ফুটে উঠল সমগ্র লেখাটির মধ্য দিয়ে 🙏🏻
    এই রকম সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় রইলাম মহারাজ 🙏🏻
    আমার অসংখ্য প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  34. মহারাজ ,আপনার সব লেখাই তো সুন্দর, তাই মহারাজ আরও লিখুন,আর আমরাও পড়ে সমৃদ্ধ হই।প্রণাম নেবেন মহারাজ 🙏🙏,-Anita Pai

    ReplyDelete
  35. আত্মা জ্যোতি এমন একটি প্রয়াস যেটা আমাদের সকলের কাছে মহারাজের আর্শীবাদ স্বরূপ 🙏🙏🙏
    অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏

    ReplyDelete
  36. অপূর্ব পোস্ট। অনেক কিছু জানার আছে।

    ReplyDelete
  37. বুদ্ধদেব সমন্ধে পড়ে ভালো লাগলো, ত্রিপিটক কথাটির অর্থ জেনে সমিদ্ধ হলাম।
    রূপা চক্রবর্তী বিশাখাপত্তনম।

    ReplyDelete
  38. ভীষণ ভালো লাগলো মহারাজ। অনেক কিছু জানতে পারলাম। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নিন। সুজাতা ভাদুড়ী কোচবিহার

    ReplyDelete
  39. অসাধারণ

    ReplyDelete
  40. ভীষন ভালো লাগলো মহারাজ। অনেক কিছু জানতে পারলাম প্রনাম নেবেন মহারাজ 🙏

    ReplyDelete
  41. খুব ভালো লাগলো মহারাজ। নতুন অনেক কিছু জানতে পারছি।প্রণাম জানাই মহারাজ 🙏

    ReplyDelete
  42. প্রণাম ঠাকুর প্রণাম মহারাজ সুপ্রভাত

    ReplyDelete
  43. খুব ভালো লাগলো🙏

    ReplyDelete
  44. খুব ভালো লাগলো।

    ReplyDelete
  45. "বুদ্ধং শরণং গচ্ছামি,ধর্মং শরণং গচ্ছামি,সংঘং শরণং গচ্ছামি"🙏🙏 প্রণাম মহারাজ।অনেক অজানা তথ‍্য জানতে পেরে সমৃদ্ধ হলাম। মধুমিতা মুখোপাধ‍্যায়।

    ReplyDelete
  46. আজ শপথ নিচ্ছি হৃদয় জাগাবার চেষ্টা করব

    ReplyDelete
  47. অনবদ‍্য লেখনী। কি সুন্দর ভাবে সমগ্ৰ বৌদ্ধ দর্শনকে সহজ সাবলীল ভাবে প্রকাশ করেছেন। আমার প্রণাম নেবেন।🙏 স্বস্তিকা ভট্টাচার্য। কলকাতা।

    ReplyDelete
  48. জন্ম মৃত্যু ব্যধি জরা পরিত্রাণের হাত থেকে মুক্তি লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন ও নির্বান লাভ করেছিলেন। জীবে প্রেম , দয়া ভক্তি ভালোবাসা ইহাই ছিল মূলমন্ত্র 🙏🙏🙏

    ReplyDelete
  49. পড়ে খুব ভাল লাগল। অনেক অজানা তথ্য জানতে পারলাম

    ReplyDelete
  50. খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম,, প্রনাম🙏🙏🙏🙏

    ReplyDelete
  51. খুব সুন্দর লিখেছেন। প্রণাম মহারাজ।

    ReplyDelete
  52. খুব ভালো লাগল।

    ReplyDelete
  53. খুব সুন্দর উপস্থাপনা। প্রনাম জানাই

    ReplyDelete
  54. অসাধারণ প্রচেষ্টা। আমি ও আমার প্রিয়জনেরা ইতিমধ্যেই কয়েকটি লেখা পড়েছি এবং নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। আপনার প্রজ্ঞা বিষয়ে কিছু মন্তব্য করার সাহস নাই। শুধু বলবো আমরা আপ্লুত।,,,,,,, মদন মোহন বেজ।ব্যান্ডেল। ৯৪৩৩৭২১৫০২

    ReplyDelete
  55. Dibyotroir kripai Acharya guru Moharajer prochestai ami ai omulyo lekha ojiboni pore nijeke Dhonno mone Korchi voktipurna Sostango pronam neben Acharya guru Moharaj Shyamali chaki

    ReplyDelete
  56. 🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🌸🌸🌸

    ReplyDelete
  57. Khubh valo laglo Maharaj 🙏🙏🙏

    ReplyDelete
  58. খুব ভালো লাগল। এই রকম আরো মহা

    ReplyDelete
  59. মালবিকা সেনগুপ্ত।16 May 2022 at 16:09

    "ক্রন্দনময় নিখিলহৃদয় তাপদহনদীপ্ত
    বিষয়বিষবিকারজীর্ণ খিন্ন অপরিতৃপ্ত।
    দেশ দেশ পরিল তিলক রক্তকলুষগ্লানি,
    তব মঙ্গলশঙ্খ আন' তব দক্ষিণপাণি--
    তব শুভসঙ্গীতরাগ, তব সুন্দর ছন্দ।
    শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,
    করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য ॥"
    আজ বুদ্ধপূর্ণিমার এই শুভ ক্ষণে মহামানব তথাগতর শ্রীপাদপদ্মে আমার প্রণাম জানাই।
    তথাগতর অপার আশীর্বাদ আমাদের মধ্যে শুভ চেতনার উন্মেষ ঘটাক- এই প্রার্থনা করি।
    আজকের উপস্থাপনাটি পড়ে সমৃদ্ধ হলাম। প্রণাম দিব্যত্রয়ী। মহারাজকে আমার প্রণাম জানাই।

    ReplyDelete
  60. অপূর্ব লাগল ভগবান বুদ্ধের জীবনী

    ReplyDelete
  61. খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ

    ReplyDelete
  62. আজকের এই শুভ দিনে লেখা টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মূল্যবান বুদ্ধদেবকে যেভাবে স্বামীজি শ্রদ্ধা করেছেন, দেখেছেন ,এবং অনুধাবন করেছেন তাতে মনে হয় বুদ্ধদেব নতুন করে পৃথিবীতে এসেছিলেন স্বামীজীর রূপে নিজের কর্ম কে এগিয়ে নিয়ে যেতে। স্বামীজীও সেই জন্য কর্ম যোগ কে সবচেয়ে বেশি প্রাধান্য দেন।

    ReplyDelete
  63. ভীষন ভালো লাগলো.. সত্যিই তাই.. আমাদের নিজের দ্বীপ নিজেদেরই জ্বালাতে হবে.. দ্বীপ শিখাটি তো তৈরীই আছে .. শুধু জ্বালতে হবে .. তার জন্য চাই সংকল্প ..নিষ্ঠা ..অধ্যবসায় ..আজ বুদ্ধ পূরনিমা তিথিতে সেটাই হোক আমাদের সংকল্প ..
    আত্মদ্বীপভবো…🙏🙏

    ReplyDelete
  64. মহারাজ ,ব্লগটি নিয়মিত পড়ছি।অসাধারণ লাগছে।প্রণাম মহারাজ।
    জয়তু শ্রী রামকৃষ্ণ 🌷🌷🌷

    ReplyDelete
  65. খুব ভাল আলোচনা হয়েছে মহারাজ জী

    ReplyDelete
  66. খুব ভাল লাগল।

    ReplyDelete
  67. সুদেষ্ঞা মুখার্জ্জী16 May 2022 at 21:58

    খুব ভাল লাগল
    প্রণাম মহারাজ 🙏

    ReplyDelete
  68. 🕉অপূর্ব সুন্দর 🙏

    ReplyDelete
  69. প্রনাম মহারাজ বিবেক জ্যেতি পড়ে আমি সমরিধ্য হয়েছি আরো পড়তে চাই

    ReplyDelete
  70. অপূর্ব একটা লেখা পড়লাম মানবপ্রেম,বুদ্ধ ও বিবেকানন্দ। কি সরলভাষায় এতো মহৎ একটা জীবনী সংক্ষিপ্ত ভাবে পূর্ণ প্রকাশ ভাবা যায়না, আপনার যেকোন লেখা পড়তে সবসময় খুব ভালো লাগে। এমন আরো অনেক লেখা পড়তে চাই।প্রনাম গ্রহন করুন আচার্য দেব ‌

    ReplyDelete
  71. Maharaj, pronam. 🙏🙏
    Apner recent ei postguli pore khub upokrito hochi. Apner asesh kripa borson amar mathay borsito hoche. 🙏🙏

    ReplyDelete
  72. Obolunthito vaktivora pranam, Achariyo Maharajji 🌻🌻🙏🏻🙏🏻. Maharajji, Buddha o Vivekananda write-ups porey mind e ek notun Gyanadarsher aloron plabito holo, karon ekmatro Apner sannidhey aser porobortitei Thakur Ma o Swamiji r kripa te Apner madhyomey aaj jana o sekher prochestha suru korechi🙏🏻🙏🏻. Ek osadharon lekha Apni poribeson korechen, khubei monograhi, Maharajji 🙏🏻🙏🏻. Amra protidin Apner onudhyan e thekey o bisesh vabey upokrito hocchi, todupori ei additional spiritual knowledge Apner lekher madhyomey prapti korey amra otibo dhonno bodh korchi🙏🏻🙏🏻. Amra jeno protidin evabey notun kichu Adhyatmik Gyan porer sujog pei, Maharajji🌹🙏🏻🙏🏻

    ReplyDelete
  73. অপূর্ব লেখা মহারাজ , আপনার সব লেখাই এতটাই ভালো কিছু বলার অপেক্ষা রাখে না, আর এই সব লেখার মধ্যে দিয়ে এতকিছু জানতে পারছি ,আমরা ধন্য মহারাজ,🙏🙏

    ReplyDelete
  74. মহারাজ খুব খুব সুন্দর ,আমি সব পড়ছি, জানতে পারছি কতো কিছু, আরও পাবো আশা করি মহারাজ।জীবন ধন্য আমার,-Anita Pai Chandannagar

    ReplyDelete
  75. লেখক জানাই আন্তরিক ভালোবাসা ও প্রনাম।
    আপনার উপস্থাপনা সবসময়ই ভালো লাগে।।।।।।। লেখাগুলো পড়তে খুব ভালো লাগছে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  76. Ashadhran. Life cleasing .

    ReplyDelete
  77. Buddhang sharanang gachhami..

    ReplyDelete
  78. বুদ্ধদেব ও বিবেকানন্দকে নিয়ে এই লেখাটি পেয়ে ভাল লাগলো৷ এটাই খুজছিলাম।প্রণাম মহারাজ

    ReplyDelete
  79. 🙏🏻Khub bhalo laglo🙏🏻

    ReplyDelete
  80. Koto ajana katha jante parchi 🙏🙏🙏

    ReplyDelete
  81. Pronam maharaj.ami sob tai lekha pore I. Ajana onek kicu janlam.mon bhore gelo.khub khub bhalo legeche. Ro mahapurush er jiboni jante chobi o pabo .apluto bodh korci.

    ReplyDelete
  82. Tapati Chakraborty17 May 2022 at 09:28

    Apurbo! Erokom blog khuub bhalo lagey.... Joy Thakur

    ReplyDelete
  83. নমস্কার মহারাজ। খুবই ভাল লাগলো।

    ReplyDelete
  84. খুব ভালো লাগলো। ছবি সহ সুন্দর উপস্থাপনা, শিশুদেরও আকর্ষিত করবে। সশ্রদ্ধ প্রণাম।

    জয়িতা বোস।

    ReplyDelete
  85. Anaek shanti paelam porae.bhalo karmo korar cheshtay thakbo

    ReplyDelete
  86. Khub bhalo laglo,pranam neben moharaj.

    ReplyDelete
  87. খুব ভালো লাগলো মহারাজ আরও অপেক্ষায় রইলাম 🙏🙏

    পূর্ণিমা মুখার্জী
    পাইকপাড়া

    ReplyDelete
  88. 🙏🙏🙏

    ReplyDelete
  89. গীতা শেখার class কীভাবে করা যাবে?

    ReplyDelete
  90. মহারাজ, বুদ্ধদেবের মহান জীবনের কথা জেনে আপ্লুত হলাম, সমৃদ্ধ হলাম। ভূলুন্ঠিত প্রণাম জানাই বুদ্ধদেবের শ্রীচরণে।

    ReplyDelete
  91. ভগবান বুদ্ধের কথা খুব ভালো লাগলো। আসল কথা হলো মানব প্রেম।

    ReplyDelete
  92. পড়ে খুব ভালো লাগলো।

    ReplyDelete
  93. খুব ই সুন্দর লাগলো। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বের ব্যাখা সহজ ভাবে বোঝা গেল

    ReplyDelete
  94. খুব ভাল লাগল

    ReplyDelete
  95. লেখাটা পড়ে ভীষণ ভালো লাগলো।

    ReplyDelete
  96. অতনু শেঠ।17 May 2022 at 18:41

    🌺🌿জয় মা ভবতারিণী। 🌼🌿ভগবান বুদ্ধ, ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব ও আচার্য দেবের শ্রী চরণে সশ্রদ্ধ প্রণাম।🙏 মানবপ্রেম, বুদ্ধ ও বিবেকানন্দ পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।💚

    ReplyDelete
  97. আত্ম জ্যোতির রচনাটি পড়েঅনেক কিছু জানাগেল।মন ওআনন্দে ভরে গেল।ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজ। এর জ্যোতি দীর্ঘ কাল ধরে জ্বলুক।আমরাও আধ্যাত্মিক ভাবে উন্নত হব।
    প্রণাম মহারাজ।

    ReplyDelete
  98. Apurba. Khub bhalo laglo Maharaj 🙏.

    ReplyDelete
  99. Khub valo ... Joy Thakur

    ReplyDelete
  100. প্রণাম মহারাজ, ভগবান বুদ্ধের ‌এই লেখাটি পেয়ে উপকৃত হলাম৷

    ReplyDelete
  101. অপূর্ব লাগলো মহারাজ আপনার ভগবান বুদ্ধ ও

    ReplyDelete
  102. সুমিত্রা সরকার, লেকটাউন।17 May 2022 at 23:05

    আপনার এই অসাধারণ লেখা মানব প্রেম বুদ্ধ ও বিবেকানন্দ পড়ে মন এক অদ্ভুত পবিত্রতায় যেন পূর্ণ হয়ে গেল মহারাজ। । আপনার বেদান্ত ক্লাস করার জন্য এই অসাধারণ লেখাটি বুঝতে কিছুটা সহজ লাগল, কত অমূল্য তথ্য জানতে পারলাম ভগবান বুদ্ধের দর্শন সম্বন্ধে। আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য যে কঠিন পরিশ্রম আপনি করছেন দীর্ঘ সময় ধরে, তাতে আরও একটি মণি যুক্ত হল মহারাজ। আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন মহারাজ 🙏🌷🙏

    ReplyDelete
  103. Bharati Ghoshal17 May 2022 at 23:06

    Moharaj sorbo prothome Amar pronam grohon korben. Moharaj amar Shob Kota blog e Bhalo lagche kintu ami likhte parina amay eigulo pathate bhul korben na. Ami WhatsApp e voice message debo.

    ReplyDelete
  104. বলরাম ভট্টাচার্য18 May 2022 at 06:35

    খুব সুন্দর লেখা । অনেক তথ্য জানতে পারলাম ।

    ReplyDelete
  105. খুব ভালো লাগলো ভগবান বুদ্ধের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরে 🙏🙏

    ReplyDelete
  106. প্রণাম মহারাজ সুপ্রভাত পড়ে।খুব ভাল লাগল। এবার। কৃষ্ণ। কথা।জানার।ইচ্ছা।পাঠাবেন।প্রণাম।

    ReplyDelete
  107. মহারাজ পড়ে এত ভালো লাগলো যে দুবার পড়লাম। অনেক নূতন নূতন

    ReplyDelete
  108. ব্লগের আলোচনাগুলি জন্ম-জন্ম
    রোমন্থন উপযোগী...স্বামী মহারাজ 🙏

    ReplyDelete
  109. Pranam atmojoti amader hridoyer andhakar asa Kari dur karbe

    ReplyDelete
  110. জয় ঠাকুর, মা, স্বামীজী, গুরুদেব, পরম পূজনীয় মহারাজ কে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। 🙏🌷আত্মজ্যোতি তে প্রকাশিত লেখাগুলি পড়ে মন আনন্দে ভরে গেলো ।🙏🙏🌷🌷🙏🙏

    ReplyDelete
  111. খুব সুন্দর নিবেদন মহারাজ🙏🙏

    ReplyDelete
  112. প্রনাম দিব‍্যত্রয়ী শ্রীচরনে ওআচার্যদেবের শ্রীচরনে।আপনাদের কৃপায় ঘড়ে বসে ,বিবেকজ‍্যতির আলোয় আলোকিত হতে পাচ্ছি।খুব ভালো লাগছে

    ReplyDelete
  113. Ami Mon die porlam .khub.bhalo laglo. Anek kichhui jantam na... Ami chai aero likhun ....sab chhere chole jaoar aage kichhutooo jene jai. Bhule kichhui likhle map korben. Pranam Maharaj.

    ReplyDelete
  114. ভগবান বুদ্ধের জীবনের প্রতিটা ঘটনায় দেখতে পাই তাঁর অপরিসীম মানবপ্রেম ও মানব দরদী হৃদয়ের উজ্জ্ব দিক গুল

    ReplyDelete
  115. Ami Sujata Naskar. Lekhati kore Khub bhalo legechhe. Parer lekhar parer jonne apekhai roilam. Pranam Maharaj ji.

    ReplyDelete
  116. Pronam bhagoban budhadev k. Pronam. Maa k. Pronam thakur o. Swamiji k. Onek kicu ojana aj janlam. Bhalo legeche.

    ReplyDelete
  117. ভগবান বুদ্ধ ও স্বামীজী দুজনেই অপরিসীম মানবপ্রেম ও মানব দরদী হৃদয়ের উজ্জ্বলতম উদাহরন। খুব ভাল লাগল। প্রণাম জানাই ভগবান বুদ্ধ ও স্বামীজী মহারাজের শ্রীচরণকমলে।
    🙏🌿🌼🌺🌼🌺🌼🌿🙏

    ReplyDelete
  118. Khub bhalo laglo ....anek kichhu janlam

    ReplyDelete
  119. পড়ে খুব ভলো লাগল মহারাজ আপনার তুলনা হয় না আপনি আমাদের জন্য কত প্ররিশ্রম করে লিখে আমাদের সামনে তুলে ধরেছেন প্রণাম মহারাজ

    ReplyDelete
  120. অপূর্ব লাগলো । কল্যাণী ভট্টাচার্য।

    ReplyDelete
  121. Pronam Maharaj ji khub bhalo laglo

    ReplyDelete
  122. Khub bhalo laglo. Ajkaei porlam. Protyoho porbi. Pronam Maharaj.🙏🙏

    ReplyDelete
  123. খুবই ভালো লাগছে 1

    ReplyDelete
  124. Khub sundor post. Somridhho holam.

    ReplyDelete
  125. অনেক সমৃদ্ধ হলাম 🙏🙏। প্রণাম নেবেন মহারাজ 🙏🙏🙏। সুস্মিতা দে, চন্দননগর।

    ReplyDelete
  126. khub sundor post . krishna samanta

    ReplyDelete
  127. Khub valo laglo Maharaj.

    ReplyDelete
  128. অসাধারণ লেখা, খুবই উপকৃত হলাম। আমি এই লেখাটি আমার ডায়েরি তে লিখে রাখছি, কারণ এত সুন্দর লেখা আমি হারাতে চাই না।
    আমার শ্রদ্ধা পূর্ণ প্রণাম নেবেন। ভালো থাকবেন। 🙏🙏🙏

    ReplyDelete
  129. মানবপ্রেম ও স্বামী বিবেকানন্দ পড়ে খুব ভালো লাগলো।

    ReplyDelete
  130. Khub bhalo laglo anek kichhu jante parchi

    ReplyDelete
  131. যদিও আমি পালি ভাষা পডেছি তবুও আপনার অসাধারন লেখা খুবই ভাল লাগলো । অনেক তথ্য জানা ছিল না

    ReplyDelete
  132. অসাধারন উপস্থাপনা

    ReplyDelete
  133. যত বার পড়ছি তত ভালোলাগছে

    ReplyDelete
  134. আপনার কাছ থেকে আমরা এত কিছু জানতে পারছি আপনি আমাদের কাছে দেবতা প্রণাম শিক্ষা গুরু দেব

    ReplyDelete
  135. আপনার কাছ থেকে আমরা এত জ্ঞানের আলো পারছি আপনি আমাদের কাছে দেবতা শিখা মন্ডল 8335087311

    ReplyDelete
  136. Pore khub upokrito holam pronam Maharaj 🙏
    Chandannagar

    ReplyDelete
  137. কল্পনা দাস দিল্লি20 May 2022 at 15:48

    প্রনাম মহারাজ🙏 অনেক কিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম। আমাদের মত সাধারণ মানুষের কাছে এ এক পরম পাওয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা সুস্থ থাকুন।

    ReplyDelete
  138. কল্পনা দাস দিল্লি20 May 2022 at 15:53

    খুব ভালো লাগলো মহারাজ🙏 অনেক কিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম। আমার মতো সাধারণ মানুষের কাছে এক পরম পাওয়া। প্রনাম গ্রহণ করুন মহারাজ🙏

    ReplyDelete
  139. ডালিয়া ধর, কলকাতা কসবা।20 May 2022 at 19:20

    বুদ্ধ দেবের জীবনী পড়ে খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আমার ভক্তি পূর্ণ প্রণাম নেবেন আচার্য্য দেব।🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  140. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  141. প্রণাম নেবেন। অসাধারণ ভাবে আমাদের সুপ্রাচীন ধর্মের প্রবাহ কে বহন করে চলেছে রামকৃষ্ণ সংঘ । জয়তু ঠাকুর মা স্বামীজি।

    ReplyDelete
  142. 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  143. Khub upokrito hochi Maharaj.....Barite bose ato kichu pabo ata amader kache ovabinio....apni amader ganer aloi alokito korchen...apni amar kache acharjo...Thakur r kache apner sustota parthona kori.. Bangalore theka supriya Majumdar

    ReplyDelete
  144. Amar gyan vander khub e kom kintu maharajer songe onudhyan theke ami dhonyo hoyechi..ato sundor gyaner vander theke joto peyechi tate ami onek somridhyo hoyechi..aro gyan ahoron korte chai.." Provu aro aro dao pran"....

    ReplyDelete
  145. খুব ভালো লাগলো মহারাজ 🙏🙏🙏

    ReplyDelete
  146. অপূর্ব লেখা পড়ে মন ভরে গেল আমার সশ্রদ্ধা আভূমি লুন্ঠিত শতকোটি প্রনাম নেবেন মহারাজ আপনার মুখে পাঠ শুনতে পাচ্ছি আর বুদ্ধ পূর্ণিমা জন্ম বৃত্তান্ত শুনে খুব ভালো লাগলো জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি

    ReplyDelete
  147. প্রণাম মহারাজ --- খুব ভালো লাগলো

    ReplyDelete
  148. স্মৃতি রেখা গোস্বামী20 May 2022 at 23:11

    মহারাজ আপনার লেখা পড়ে সমৃদ্ধ হচ্ছি ।

    ReplyDelete
  149. রীনা মন্ডল ব্যারাকপুর
    আত্মজ্যোতি নামের্ সার্থকতা প্রকাশ পেয়েছে লেখার মধ্যে দিয়ে মহারাজ আপনার সান্নিধ্যে এসে আমাদের ও আত্মজ্যোতি প্রকাশিত হচ্ছে । মহারাজ এইভাবেই আপনি আমাদের আরও আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যাবেন এই আশা রাখি। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী 🙏🙏🙏

    ReplyDelete
  150. লেখক কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।।। অসাধারণ লেখা।নিজে পরে অনেক কিছু জানলাম।
    ঠাকুর 🙏 মা 🙏🏻 ও স্বামীজীর চরনে,,, আমার ভক্তিপূন প্রনাম জানাই ও পার্থনা,,করি,, আপনার লেখা সারা পৃথিবীতে ছড়িয়ে প্রমূখ।
    ভালো থাকবেন 🙏🌹🙏
    Dipannita das

    ReplyDelete
  151. Buddher jinan sambandhe jene khub bhalo laglo. Swamijir jibane o amra buddher nyay agadh manab prem dekhte pai. Apnar lekha pore ami samriddha holam. Apnar niralas chesta amader jibanke anandadichchhe.. Abashyai amra dhanya. Pronam janai apnake. Krishnadey

    ReplyDelete
  152. প্রণাম মহারাজ। 'বুদ্ধহৃদয় বিবেকানন্দ ' বিশ্লেষণ মূলক লেখাটি খুব ভালো লাগলো।

    ReplyDelete
  153. Basanti Chatterjee Howrah
    Pronam Maharaj 🙏
    Apnar kache ai sob path sune mugdho hoye jai.. thik jeno amritasudha srobone atmya porom tripti lav korche..jibone o vabini ato sundor sotguru & sotsongo pabo..korunamoy thakurer porom koruna ami peyechi apnar sannidhye ese.."A jibon dhonyo holo..ashirbad korun jeno aktu gyan ahoron korte pari..

    ReplyDelete
  154. Apurbo Apurbo apnar proti upostapona,khub mono grahi,apnake gurur moto sate peye aneak kichu ajana tattoo jante parchi, r valo lagche besh,valo thakben moharajji pronam neben amar 🙏 panchala raghudevpur theake sadhanq Sharma.

    ReplyDelete
  155. প্রণাম ঠাকূর মা স্বামীজী।
    প্রণাম মহারাজ।
    মহারাজ যেন ভক্তকূলের সেবায় নিবেদিত প্রাণ। আমরা ভক্তেরা কত সহজে জানতে পারছি ধর্ম ও দর্শনের গূঢ় তত্ত্ব।

    ReplyDelete
  156. Ashadharon apnar lekhoni,oneak kichu jante parlam,pronam neben moharajji, sadhana Sharma raghudevpur howrah.

    ReplyDelete
  157. খুব ভালো লাগলো মহারাজ ভগবান বুদ্ধের জীবনী শুনে। সশ্রদ্ধ প্রনাম জানাই মহারাজ আপনার চরণে।

    ReplyDelete
  158. অপূর্ব।পড়ে খুব ভালো লাগল।খুবই উপকৃত হলাম। 🙏🙏

    ReplyDelete
  159. শমিতা কুণ্ডু22 May 2022 at 07:26

    মহারাজ আপনার লেখা মহাপ্রাণ বুদ্ধের জীবন ও শিক্ষা সন্বন্ধে পড়ে খুবই ভালো লাগলো। বৌদ্ধ ধর্ম নিয়ে একটি সম্যক ধারণা পেলাম।

    ReplyDelete
  160. শমিতা কুণ্ডু22 May 2022 at 07:31

    ভগবান বুদ্ধের জীবনী ও শিক্ষা সন্বন্ধে আপনার vlog খুব সুন্দর পরিবেশিত হয়েছে। অনেক নাজানা তথ্য পেলাম। ভবিষ্যতে আরও এরকম লেখা পড়তে চাই মহারাজ। প্রণাম দিব্য ত্রয়ী চরণে 🙏🙏🏼🙏🏻

    ReplyDelete
  161. শমিতা কুণ্ডু22 May 2022 at 07:33

    পড়ে খুব ভালো লাগলো মহারাজ। আরও এরকম লেখা পড়তে চাই।

    ReplyDelete
  162. শমিতা কুণ্ডু22 May 2022 at 07:34

    পড়ে খুব ভালো লাগলো মহারাজ। আরও এরকম লেখা পড়তে চাই।

    ReplyDelete
  163. শমিতা কুণ্ডু22 May 2022 at 07:34

    পড়ে খুব ভালো লাগলো মহারাজ। আরও এরকম লেখা পড়তে চাই।

    ReplyDelete
  164. তাপসী দাস বালিগঞ্জ22 May 2022 at 15:54

    ভগবান বুদ্ধের এই আত্মজ্যোতি, পাঠ, করে নিজে, সমৃদ্ধ হলাম

    ReplyDelete
  165. খুব ভালো লাগলো মহারাজ🙏 আমার হৃদয়ের ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ🙏🙏🙏

    ReplyDelete
  166. Apurbo laglo, airokom aro lekha porte chai

    ReplyDelete
  167. Ato sundor lekha, khub valo laglo ai lekha gulo songrokheto kore rakhar chesta korbo asima batabyal

    ReplyDelete
  168. 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  169. ভগবান বুদ্ধ সম্বন্ধে মা জানা ছিল তার বাইরে আরও অনেক আপনার লেখা থেকে জানলাম। প্রণাম নেবেন মহারাজ

    ReplyDelete
  170. প্রণাম মহারাজ। আপনার এই নতুন উদ্যোগ আমাদের খুব ভালো লাগছে।

    ReplyDelete
  171. Pranam Maharaj Blog paye drun legeche jelo purona siti giye pelum

    ReplyDelete
  172. গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের কাছে এমন সুন্দর ভাবে তুলে ধরার জন্য মহারাজের কাছে খুবই কৃতজ্ঞ। অনেক সমৃদ্ধ হলাম। শ্রদ্ধা পূর্ণ প্রণতি জানাই।

    ReplyDelete
  173. অসাধারণ লাগল লেখাটা।প্রণাম আচার্য মহারাজ। আরও অনেক লেখা পেতে চাই।

    ReplyDelete
  174. সুপ্রভাত মহারাজ, অসাধারণ এই লেখা পড়ে সমৃদ্ধ হলাম ।🙏🙏🙏

    ReplyDelete
  175. পড়ে খুব ভালো লাগলো মহারাজ। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে।

    ReplyDelete
  176. Khub bhalo laglo Moharaj...du bochorer adhik kal somoy dhore aponi amader somridhho kore cholechen...kotota atmostho korte perechi jani na...atukui bolte pari je aponar ei prochesta amake anando dey..

    ReplyDelete
  177. Khub valo lagche Maharaj
    🙏🌹

    ReplyDelete
  178. পড়ে খুব ভাল লাগল মহারাজ। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চন্দ্রিমা মুখার্জি।

    ReplyDelete
  179. Amader prarthona hok atma Dipa bhavo 🙏

    ReplyDelete
  180. আমাদের আচার্য স্বামী হরিময়ানন্দ মহারাজ জী র লেখা --"মানব প্রেম- বুদ্ধ ও বিবেকানন্দ " অনবদ্য। প্রণাম মহারাজ জী। অলকানন্দা মিত্র বাগবাজার।

    ReplyDelete
  181. ব্লগ চলুক, খুব ভালো লাগে ।

    ReplyDelete
  182. জয় ভ গবান বুদ্ধ , অসাধারণ লেখা, আত্মদীপো ভ বো,এটি হতে পারি শ্রী ভ গবানের কাছে এই চাই,আচার্য দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই, অপূর্ব সৃষ্ঠি এই লেখা গুলো আপনার, এটাই মনে হচ্ছে বার,বার,অমূল্য সম্পদ । জয় ঠাকুর।

    ReplyDelete
  183. এগুলো পড়তে খুব ভালো লাগছে। প্রণাম মহারাজ

    ReplyDelete
  184. শিখা হালদার। লেখাগুলো পড়তে বেশ ভালো লাগছে । প্রণাম মহারাজ।

    ReplyDelete

Post a Comment