শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

ভাগবত প্রথম স্কন্ধ/ ষষ্ঠ অধ্যায় পিডিফ


 

                           ভাগবত

                         প্রথম স্কন্ধ/ ষষ্ঠ অধ্যায়

                             অনুবাদ -স্বামী হরিময়ানন্দ

             নারদ ও ব্যাস দেবের কথোপকথন

                   সূত উবাচ

এবং নিশম্য  ভগবান্‌ দেবর্ষের্জন্ম কর্ম চ।

ভূয় প্প্রচ্ছ তং ব্রহ্মন্‌ ব্যাসঃ সত্যবতীসুতঃ।। ১/৬/১

সরলার্থ সূত ঋষি বললেন হে ব্রহ্মজ্ঞগণ, এইভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্ম  বৃন্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী-তনয় ভগবানের অবতার ব্যাসদেব  দেবর্ষি নারদকে আবার জিজ্ঞাসা করলেন।

শ্রীব্যাস উবাচ

ভিক্ষুভির্বিপ্রবসিতে বিজ্ঞানাদেষ্টৃভিস্তব।

বর্তমানো বয়স্যাদ্যে ততঃ কিমকরোদ্ভবান্‌।।২

সরলার্থ ব্যাসদেব বললেন  হে দেবর্ষি, আপনার সেই গুহ্য ভগবত্তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশ দাতা পরিব্রাজকেরা যখন দূর দেশে চলে গেলেন, তখন পূর্ব জীবনের সেই বাল্যকালে কী করে করেছিলেন?

নারদ উবাচ

ভিক্ষুভির্বিপ্রবসিতে বিজ্ঞানাদেষ্টৃভির্মম।

বর্তমানো বয়স্যাদ্যে তত এতৎ-অকারষম্‌।।১/৬/৫

সরলার্থ নারদ ঋষি বললেন সেই মহর্ষিগণ যাঁরা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তাঁরা দূর দেশে গমন করলেন এবং আমি এই ভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম।

একাত্মজা মে জননী যোষিন্মূঢ়া চ কিঙ্করী।

ময্যত্মজে৳নন্যগতৌ চক্রে স্নেহানুবন্ধনম্‌।। ১/৬/৬

সরলার্থ -আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী,আমি ছিলাম তাঁর একমাত্র পুত্র। আমি ছাড়া তাঁর অন্য কোন আশ্রয় ছিল না। তাই তিনি আমাকে তাঁর স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন।

একদা নির্গতাং গেহাদ্দুহন্তীং নিশি গাং পথি।

সর্পো৳দশৎপদা স্পৃষ্টঃ কৃপণাং কালচোদিতঃ।। ৯

সরলার্থ এক সময়ে আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গো-দোহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তাঁর পায়ের দ্বারা আহত একটি সর্প তাঁকে দংশন করে।

তদা তদহমীশস্য ভক্তানাং শমভীপ্সতঃ।

অনুগ্রহং মন্যমানঃ প্রাতিষ্ঠং দিশমুত্তরাম্‌।।১০

সরলার্থ সেই ঘটনাকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি।

নল-বেণু-শর-স্তন্ব-কুশ-কীচক-গহ্বরম্‌

এক এবাতিয়াতো৳হমদ্রাক্ষং বিপিন্নগ মহৎ।

ঘোরং প্রতিভয়াকারং ব্যালোলূকশিবাজিরম্‌।।১৪

সরলার্থ তারপর আমি নল, বাঁশ, শর, কুশ লতাগুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্য একাকী অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকার ও বিপদসঙ্কুল বনের ভেতরে গিয়েছিলাম, যা ছিল সর্প পেঁচা ও শৃগালের বিচরণক্ষেত্র।

পরিশ্রান্তেন্দ্রিয়াত্মাহং তৃট্‌পরীতো বুভুক্ষিতঃ।

স্নাত্বা পীত্বা হ্রদে নদ্যা উপস্পৃষ্টো গতশ্রমঃ।।১৫

সরলার্থ -  এই ভাবে ভ্রমণ করে আমি দৈহিক ও মানসিক উভয় দিক থেকে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। অত্যন্ত তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলাম। তখন নদীতে এবং হ্রদে স্নান করে ও সেই জল পান করে ও স্পর্শ করে শ্রান্তি দূর করেছিলাম।

ধ্যায়তশ্চরণাম্ভোজং ভাবনির্জিতচেতসা।

ঔৎকণ্ঠ্যাশ্রুকলাক্ষস্য হৃদ্যাসীন্মে শনৈহরিঃ।।১৭

সরলার্থ আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করে ছিলাম তখ আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আম্র চক্ষুদ্বয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন।

প্রেমাতিভরনির্ভিন্নপুলকাঙ্গো৳তিনির্বিতঃ।

আনন্দসমপ্লবে লীনো নাপশ্যমুভয়ং মুনে।।১৮

 

সরলার্থ হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে ও নিজেকেও দর্শন করতে পারছিলাম না।

এবং যতন্তং বিজনে মামাহাগোচরো গিরাম্‌।

গম্ভীরশ্লক্ষ্ণয়া বাচা শুচঃ প্রশময়ন্নিব।। ২০

সরলার্থ সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন।

হন্তাস্মিন্‌ জন্মনি ভবান্মা মাং দ্রষ্টুমিহার্হতি।

অবিপক্বকষায়াণাং দুর্দর্শো৳হং কুযোগিনাম্‌।।২২

 

সরলার্থ  - ভগবান বললেন হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের অমলিন হৃদয় ও যারা অসফল যোগী তারা অদাচিৎ আমাকে দর্শন করতে পারে।

সৎসেবয়াদীর্ঘয়াপি জাতা ময়ি দৃঢ়া মতিঃ।

হিত্বাবদ্যমিমং লোকং গন্তা মজ্জনতামসি।। ২৩

সরলার্থ অল্পকালের জন্য হলেও তুমি সাধু-সঙ্গ করে  আমার প্রতি তোমার অচলা ভক্তি উৎপন্ন হয়েছে। তার ফলে  তুমি দুঃখদায়ক এই  অনিত্য জগৎ ত্যাগ করার পর আমার পার্ষদরূপে আমার ধামে গমন করবে।

মতির্ময়ি নিবন্ধেয়ং ন বিপদ্যেত কর্হিচিৎ।

প্রজাসর্গনিরোধে৳পি স্মৃতিশ্চ মদনুগ্রহাৎ।। ২৪

সরলার্থ নারদকে ভগবান আশীর্বাদ জানিয়ে বলছেন আমার প্রতি তোমার এই অবিচল ভক্তি কখনোই বিত্যুত হবে না। সৃষ্টির লয়কালেও তোমার পূর্বস্মৃতি আমার কৃপায় বিনষ্ট হবে না।

নামান্যনন্তস্য হতত্রপঃ পঠন্‌

গুহ্যানি ভদ্রানিন কৃতানি চ স্মরন্‌।

গাং পর্যটংস্তুষ্টমনা গতস্পৃহঃ

কালং  প্রতীক্ষন্‌ বিমদো বিমৎসরঃ।। ২৭

সরলার্থ এই ভাবে সব রকম সামাজিক লৌকিকতা,লজ্জা পরিত্যাগ করে অনন্তময় শ্রীহরির পবিত্র নামগুলি উচ্চারণ করতে করতে, গোপন ও মঙ্গলজনক লীলাকর্মগুলি স্মরণ করতে করতে, লীলাক্ষেত্রগুলি পরিক্রমা করতে করতে উপযুক্ত কালের প্রতীক্ষায় থেকে ক্রমশ আমি বাসনাহীন, অহ ঙ্কারশূন্য, মাৎসর্যহীন ও সন্তুষ্টচিত্ত হলাম।

কল্পান্ত ইদমাদায় শয়ানে৳ম্ভস্যুদন্বতঃ।

শিশয়িষোরনুপ্রাণং বিবিশে৳ন্তরহং বিভোঃ ।। ৩০

সরলার্থ কল্প অবসানে জগৎ গ্রহণ করে ভগবান বিষ্ণু যখন সমুদ্র সলিলে শয়ন করলেন তখন আমি শয়নেচ্ছু ব্রহ্মার নিঃশ্বাসের সঙ্গে তাঁর মধ্যে প্রবেশ করেছিলাম।

সহস্রযুগপর্যন্ত উত্থায়েদং সিসৃক্ষতঃ।

মরীচিমিশ্রা ঋষয়ঃ প্রাণেভ্যো৳হঞ্চ জজ্ঞিরে।।

সরলার্থ এই ভাবে সহস্রযুগ অতিক্রান্ত হলে শ্রীভগবান যোগনিদ্রা থেকে উঠে বিশ্বসৃষ্টির বাসনা করলে তাঁর প্রাণ অথবা ইন্দ্রিয় থেকে মরীচি প্রভুম ঋষি ও আমি জন্মগ্রহণ করলাম।

 

দেবদত্তামিমাং বীণাং স্বরব্রহ্মবিভূষিতাম্‌।

মুর্চ্ছ্যিত্বা হরিকথাং গায়মানশ্চরাম্যহম।।

সরলার্থ আমি (নারদ)  ভগবান প্রদত্ত সপ্ত সুর যুক্ত এই বীণায় ঝংকার তুলে শ্রীহরির গুণকথা গান করতে করতে ত্রিভুবনের সর্বত্র বিচরণ করে বেড়াই।

 

প্রয়াগতঃ স্ববীর্যাণি তীর্থপাদঃ প্রিয়শ্রবাঃ।

আহূত ইব মে শীঘ্রং দর্শনং যাতি চেতসি।। ৩৪

সরলার্থ যাঁর চরণে সকল তীর্থের উৎপত্তি হয়, বিমলকীর্তি সেই ভগবান শ্রীহরি  আমার গানে তাঁর লীলাকথা শ্রবণ করা মাত্র আহূত ব্যক্তির মতো অতি শীঘ্র আমার হৃদয়ে প্রকাশিত হন।

এতদ্ধ্যাতুরচিত্তানাং মাত্রাস্পর্শেচ্ছয়া মুহুঃ।

ভবসিন্ধুপ্লবো দৃষ্টো হরিচর্যানুবর্ণ্নম্‌।। ৩৫

সরলার্থ- জাগতিক বিষয় ভোগের ইচ্ছায় যারা ব্যাকুল, সেই সংসারী ব্যক্তিদের কাছে হরিগুণকীর্তনই ভবসিন্ধুর পারে নিয়ে যাওয়র একমাত্র উপায়।

যমাদিভির্যোগপথৈঃ কামলোভহতো মুহুঃ।

মুকুন্দসেবয়া যদ্বত্তথাদ্ধাত্মা ন শাম্যতি।।৩৬

সরলার্থ লোভ ও বাসনাদির দ্বারা বিক্ষুব্ধ অন্তর শ্রীহরির সেবার দ্বারা যেমন সাক্ষাৎভাবে প্রসন্ন হয়, যমনিয়মাদি যোগসাধনের দ্বারা ঠিক তেমনভাবে হয় না।

                 শ্রীসূত উবাচ

এবং সম্ভাষ্য ভগবান্‌ নারদো বাসবীসূতম্‌।

আমন্ত্র্য বীণাং  রণয়ন্‌ যযৌ  যাদৃচ্ছিকো মুনিঃ।।

সরলার্থ -শ্রীসূত বললেন এই ভাবে স্বেচ্ছাবিহারী, সর্বশক্তিমান নারদ ব্যাসদেবকে সম্ভাষণ করে বিদায় অনুমতি নিয়ে বীণাবাদন করতে করতে অন্যত্র চলে গেলেন।

                        সমাপ্ত


Comments

  1. শ্রীমৎ ভাগবত পুরানে পিডিএফ পেয়ে খুব উপকৃত হলাম আপনি আমাদের জন্য কত নাকি করেন ভগবানকে দেখিনি আপনি আমাদের ভগবান আমাদের আধ্যাত্মিক জ্ঞান দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আপনার শ্রী চরণে সস্তাঙ্গে প্রণাম জানাই। শিখা মন্ডল বজবজ।

    ReplyDelete
  2. আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন মহারাজ 🙏🙏আপনার আমাদের জন্য এই অক্লান্ত পরিশ্রমের যেন আমরা মূল্য বুঝতে পারি মহারাজ।
    আমাদের আশীর্বাদ করবেন মহারাজ , আমরা যেন নিজেদের আপনার যোগ্য শিষ্যা করে গড়ে তুলতে পারি। শ্রীমদ্ভাগবত এর প্রতিটি পিডিএফ, এবং আজ পর্যন্ত আপনার প্রতিটি অনুধ্যান আমি নোট করে রেখেছি মহারাজ। জানিনা আমার জীবনে কতটা উত্তরণ হয়েছে। তবে অনেক অনেক অনেক শিখেছি এবং প্রতি মুহূর্তেই শিখছি মহারাজ। 🙏🙏🙏
    আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন মহারাজ ।
    সুমিত্রা সরকার, লেকটাউন 🙏🌷🙏🌷🙏

    ReplyDelete
  3. খুব সুন্দর! 🙏💐💐🙏

    ReplyDelete
  4. আমার অন্তরের সভক্তি🙏🙏 গ্ৰহণ করুন আচার্য দেব। পিডিএফ পেয়ে ভালো লাগছে। ক্লাসের সময় শ্লোকগুলি পড়তে পারলে ভালো লাগে। আপনার মত আচার্য পেয়ে আমি ধন্য। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হল আধ্যাত্মিক জ্ঞান যা আপনার কাছে লাভ করছি। আশীর্বাদ করুন আমি যেন আপনার শিক্ষা অন্তরে গ্ৰহণ করতে পারি🙏🙏

    ReplyDelete
  5. PRANAM... PRANAM... PRANAM.

    ReplyDelete
  6. আপনি আমাদের জন্য কত খাঠেন। আপনি আমার আন্তরিক প্রনাম নেবেন।

    ReplyDelete
  7. প্রণাম মহারাজ জী 🙏 অনুধ্যানের আগে pdf পেলে খুব সুবিধা হয় ক্লাস ফলো করতে। আপনার এই পরিশ্রমের মূল্য যেন দিতে পারি মহারাজ জী🙏 ঠাকুরের কাছে আপনার সুস্থ জীবন কামনা করি🙏
    রূপা চক্রবর্তী বিশাখাপত্তনম

    ReplyDelete
  8. Class er agei apnar kache payoa PDF jeno Maha prasad peyechi Maharaj joy amader parama priya Maharaj er joy apni valo thakben ayee minati kari ami Shamp Dhar🙏🙏🌹🌷

    ReplyDelete
  9. আচার্যদেব , এইভাবে আপনি আমাদের পি ডি এফ পাঠিয়ে ভীষণ উপকার করছেন কারণ এর জন্যে আমাদের বিষয়টা বুঝতে অনেক সুবিধা হচ্ছে । আপনি আমাদের এইভাবে ভক্তি পথে নিয়ে চলুন ও আমারা যেন আপনার শেখানো ঠিক মত গ্রহণ করতে পারি ।

    ReplyDelete
  10. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় গুরু মহারাজ জী ; অন্তরের পরম ভক্তিতে প্রণাম জানাই 🙏। প্রায় প্রতিটি বিষয়ের পিডিএফ এবং ক্লাশ মিলিয়ে সত্যিই অনেকভাবেই সমৃদ্ধ হয়ে উঠছি। আন্তরিক প্রণাম ঠাকুর মা স্বামীজি'র শ্রী চরণে 🙏🙏🙏। সুজাতা রানী দে, লন্ডন,ইউ.কে।

    ReplyDelete
  11. সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ প্রথম স্কন্দ ষষ্ঠ অধ্যায় এর পিডিএফ পেয়েছি ও খুব উপকৃত হয়েছি

    ReplyDelete
  12. পরম পূজনীয় আচার্য দেব মহারাজ জী আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম গ্ৰহণ করবেন 🙏🙏🙏 মহারাজ আপনার মতো আচার্য গুরু পেয়ে নিজেকে ধন্য মনে করি।এতো তো
    তাঁর ই কৃপা।

    ReplyDelete
  13. পরম পুজনীয় গুরু আচার্যদেবের শ্রীচরণ পাদপদ্মে অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি 🌷💥🙏
    জয় মা জয় মা জয় মা 🌷💥🙏

    ReplyDelete
  14. বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজ 🙏 সাধুসঙ্গের উপকারিতা বুঝেছি প্রতিদিনের প্রিয় অনুধ্যানগুলো থেকে। পিডিএফ পেয়ে খুব উপকার হয় মহারাজ, ভালো থাকবেন 🙏

    ReplyDelete
  15. 🙏🙏Shree Vagabat purana paath er 6th chapter er lekhoni porey otibo mugdho holam Achariyo Maharajji 🌷🙏
    Abhumi Naman, Achariyo Maharajji 🌷 👌 🙏

    ReplyDelete
  16. Proñam Maharaj Ji ,,,bar bar bolte valo lage apni aklanto porisrom dara amra upokrito,anek dhonnobad o kritoggota gyapon Kori, joy gurumoharaj ji sottoi Vogobaner dut hoye amader jibon vokti pothe r sondhan dristi akorshon koriye dichen, pronam Maharaj Ji voktipurno proñam 🙏🌸🌹🌸🙏,, Anjali Biswas Naihati,

    ReplyDelete
  17. Pdf পেয়ে ভীষণ উপকৃত। আমার প্রণাম নেবেন মহারাজ। ইতিদাস। হাইদ্রাবাদ।

    ReplyDelete
  18. অসাধারন লাগলো এই অধ্যায় ...প্রতি টি লাইন ই ভক্তি রসে পূর্ণ তাই এত ভালো লাগছে ।আপনার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় আমরা আজ অনেক কঠিন শাস্ত্র চর্চা আপনার সহজ ভাবে পরিবেস
    নায় কিছুটা হলেও নিতে পারছি ।
    আমার অনেক অনেক প্রণাম নেবেন মহারাজ..ভালো থাকবেন।
    রীতা দত্ত, kharagpur

    ReplyDelete
  19. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment