শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

#ভগবদ্গীতা।। ৮ম অধ্যায়।। অক্ষরব্রহ্মযোগ।।

 

                          শ্রীমদ্‌  ভগবদ্গীতা



                                  ৮ম অধ্যায়

                            অক্ষরব্রহ্মযোগ

                                         অনুবাদ - স্বামী হরিময়ানন্দ

                             অর্জুন উবাচ

কিং তদ্‌ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম।

অধিভূতং চ কিং প্রোক্তমধিদৈবং কিমুচ্যতে।। ১

শব্দার্থ কিম্‌ - কি, তৎ - সেই্‌ ব্রহ্ম ব্রহ্ম, কিম্‌ - কি, অধ্যাত্মম্‌ - অধ্যাত্ম, কিম্‌- কি, কর্ম কর্ম, পুরুষোত্তম হে পুরুষোত্তম, অধিভূতম্‌ - অধিভূত, চ ও, কিম্‌ -কি, প্রোক্তম্‌ -বলে, অধিদৈবম্‌ - অধিদৈব, কিম্‌ - কি, উচ্যতে বলা হয়।

সরলার্থ অর্জুন বললেন হে পুরুষোত্তম! সেই ব্রহ্ম কি? অধ্যাত্ম কি? কাকে অধিভূত বলে? আর কাকেই বা অধিদৈব বলে?

 

অধিযজ্ঞঃ কথং কো৳ত্র দেহে৳স্মিন্‌ মধুসূদন।

প্রয়াণকালে চ কথং জ্ঞেয়ো৳সি নিয়তাত্মভিঃ ।। ২

শব্দার্থ অধিযজ্ঞঃ অধিযজ্ঞ, কথম্‌ - কিপ্রকারে, কঃ কে, অত্র এই দেহে, দেহে দেহে, অস্মিন্‌ - এই, মধুসূদন হে মধুসূদন,  প্রয়াণকালে মৃত্যুকালে, চ ও, কথম্‌ - কি প্রকারে জ্ঞেয়ঃ জ্ঞাত, অসি হয়ে থাকেন, নিয়তাত্মভিঃ সংযতচিত্ত ব্যক্তিগণ দ্বারা।

সরলার্থ হে মধুসূদন,  এই দেহে অধিযজ্ঞ কে? ও কিপ্রকারে তিনি অবস্থিত আছেন? আর সংযতচিত্ত ব্যক্তিরা মৃত্যুকালে কি প্রকারেই বা তোমাকে জানতে পারে?

                          শ্রীভগবান্‌ উবাচ

অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবো৳ধ্যাত্মমুচ্যতে।

ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্মসংজ্ঞিতঃ ।। ৩

শব্দার্থ অক্ষরম্‌ - অক্ষর, ব্রহ্ম ব্রহ্ম, পরমম্‌ - পরম,স্বভাবঃ জীব, অধ্যাত্মম্‌ - অধ্যাত্ম, উচ্যতে বলা হয়, ভূতভাব-উদ্ভবকরঃ ভূতগণের উৎপত্তিকারী, বিসর্গ শ্রম বা দ্রব্যাদি ত্যাগ, কর্ম-সংজ্ঞিতম্‌ - কর্ম নামে বলা হয়।

সরলার্থ শ্রীভগবান বললেন জগতের মূল কারণ পরম অক্ষরই ব্রহ্ম। জীব, দেহ অধিকার করে অবস্থান করলে তাকে অধ্যাত্ম বলে, ভূতগণের উৎপত্তি, স্থিতি ও বৃদ্ধিকর শ্রম বা বস্তুত্যাগরূপ যজ্ঞকেই কর্ম বলে থাকে।

অধিভূতং ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম্‌।

অধিযজ্ঞো৳হমেবাত্র দেহে দেহভৃতাং বর।।৪

শব্দার্থ অধিভূত অধিভূত, ক্ষরভাবঃ উৎপত্তি ও বিনাশশীল পদার্থ , পুরুষঃ হিরণ্যগর্ভ, চ আর,অধিদৈবতম্‌ - অধিদৈবও অধিযজ্ঞঃ অধিযজ্ঞ, অহম্‌ - আমি, এব ই, অত্র এই, দেহে শরীরে, দেহভৃতাম্‌ -দেহধারীদের মধ্যে, বর শ্রেষ্ট।

সরলার্থ হে দেহিশ্রেষ্ঠ, ক্ষয়শীল বিনশ্বর দেহাদি পদার্থ অধিভূত, প্রাণ-পুরুষ হিরণ্যগর্ভ, দেবতাদেরও অধিপতি বলে তাঁকে অধিদৈব বলা হয়। আমি সেই দেহে অন্তর্যামি রূপে অবস্থিত অধিযজ্ঞ।

 

অন্তকালে চ মামেব স্মরন্মুক্ত্বা কলেবরম্‌।

যঃ প্রয়াতি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ।.৫

শব্দার্থ অন্তকালে -মৃত্যুকালে, চ এবং , মাম্‌, -আমাকে,এব -ই,স্মরন্‌- স্মরণ করে , মুক্ত্বা - ত্যাগ করে, কলেবরম্‌ - দেহ, যঃ যিনি , প্রয়াতি যায়,সঃ সে,মদ্ভাবম্‌ - আমার স্বরূপকে যাতি প্রাপ্ত হন। ন অস্তি ্নেই। অত্র এখানে, সংশয়ঃ কোন সংশয়।

সরলার্থ -  যিনি মৃত্যকালে আমাকেই স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি অবশ্যই আম্মার স্বরূপ প্রাপ্ত হন, এতে কোন সংশয় নেই।।

যং যং বাপি স্মরন্‌ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্‌।

তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্‌ভাবভাবিতঃ।।৬

শব্দার্থ যম্‌ যম্‌ - যে যে, বা অপি ও, স্মরন্‌ - স্মরণ করে,ভাবম্‌ - দেবভাবকে, ত্যজতি -ত্যাগ করে, অন্তে মৃত্যুকালে, কলেবরম্‌ -শরীর, তম্‌ তম্‌ - সেই সেই, এব -ই, কৌন্তেয় হে কৌন্তেয়, সদা সর্বদা, তদ্ভাব-ভাবিতঃ সেই দেবতাভাবাপন্ন ব্যক্তি।

সরলার্থ হে কৌন্তেয়, যে ব্যক্তি একান্তমনে মৃত্যুকালে যে যে দেবভাবকে স্মরণ করে দেহত্যাগ করে, সর্বদা সেই দেবতাভাবাপন্ন ব্যক্তি, সেই সেই দেবতার স্বরূপই প্রাপ্ত হয়ে থাকে।

তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুধ্য চ।

ময্যর্পিতমনোবুদ্ধির্মামেবৈষ্যস্যসংশয়ম্‌।। ৭

শব্দার্থ তস্মাৎ - সেই কারণে, সর্বেষু কালেষু - সকল কালে, মাম্‌ - আমাকে,অনুস্মর স্মরণ কর, যুধ্য চ ও যুদ্ধ কর, ময়ি আমাতে,অর্পিত-মনঃ-বুদ্ধিঃ মন ও বুদ্ধি অর্পণ করলে, মাম্‌ - আমাকে, এব -ই, এষ্যসি প্রাপ্ত হবে, অসংশয়ঃ নিঃসন্দেহে।

সরলার্থ -সে কারণে সর্বকালে আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর, আমাতে মন ও বুদ্ধি অর্পণ করলে নিঃসন্দেহরূপে আমাকেই প্রাপ্ত হবে।

অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা

পরমং পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্‌।।৮

শব্দার্থ অভ্যাস-যোগ-যুক্তেন  - অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে, চেতসা চিত্ত দ্বারা, ন অন্যগামিনা অনন্যগামী, পরমম্‌ - পরম ,পুরুষম্‌ - পুরুষকে, দিব্যম্‌ - দিব্য, যাতি প্রাপ্ত হয়, পার্থ হে পার্থ , অনুচিন্তয়ন্‌ - নিরন্তর চিন্তা করতে করতে।

সরলার্থ হে পার্থ ! অভ্যাসরূপ উপায় অবলম্বন করে অনন্যমনে দিব্য পরম পুরুষকে নিরন্তর চিন্তা করতে করতে তাঁকেই প্রাপ্ত হওয়া যায়।

 

কবিং পুরাণমনুশাসিতারম্‌।

অণোরণীয়াংসমনুস্মরেদ্‌ যঃ।

সর্বস্য ধাতারমচিন্ত্যরূপম্‌

আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ।। ৯

শব্দার্থ কবিম্‌ - সর্বজ্ঞ, পুরাণম্‌ - অনাদি, অনু-শাসিতারম্‌ - বিশ্ব নিয়ন্তা, অণোঃ  অণীয়াংসম্‌ - সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অনুস্মরেৎ - স্মরণ করে, যঃ যিনি, সর্বস্য সকলের ধাতারম্‌ - ধারণ-পোষণকারী, অচিন্ত্য-রূপম্‌ - অচিন্ত্যস্বরূপ, আদিত্য-বর্ণম্‌ -  সূর্যের ন্যায় জ্যোতিষ্মান, তমসঃ তম গুণের বা সমস্ত গুণের , পরস্তাৎ - পারে সেই পরমাত্মাকে।

সরলার্থ সর্বজ্ঞ, অনাদি, বিশ্বনিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম  তর, সকলের ধারণ-পোষণকারী অচিন্ত্য , সূর্যের মতো জ্যোতিষ্মান, ত্রিগুণের পারে অবস্থিত সেই পরমাত্মাকে।

প্রয়াণকালে মনসা৳চলেন

ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব।

ভ্রুবোর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক্‌

স তং পরং পুরুষমুপৈতি দিব্যম্‌ ।। ১০

শব্দার্থ প্রয়াণকালে - মৃত্যুকালে, মনসা মনের দ্বারা, অচলেন -একাগ্র, ভক্ত্যা যুক্তঃ ভক্তির দ্বারা যুক্ত হয়ে, যোগবলেন যোগবলে, চ এবং, এব -ই, ভ্রুবোঃ মধ্যে ভ্রুযুগলের মধ্যে, প্রাণম্‌ - প্রাণকে, আবেশ্য ধারণ করে, সম্যক্‌ - উত্তম্‌ রূপে, সঃ -তিনি তম্‌ - এই , পরম্‌ - পরম, পুরুষম্‌ - পুরুষ পরমাত্মাকে উপৈতি পাপ্ত হন, দিব্যম্‌ - দিব্য।

সরলার্থ যিনি মৃত্যুকালে যোগবলে মনের দ্বারা একান্ত ভক্তিযুক্ত হয়ে, ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে উত্তমরূপে ধারণ করে পরমপুরুষকে চিন্তা করেন, তিনি সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন।

যদক্ষরং বেদবিদো বদন্তি

বিশন্তি যদ্‌ যতয়ো বীতরাগঃ।

যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি

তৎ তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে।। ১১

শব্দার্থ যৎ - যাকে, অক্ষরম্‌ - অক্ষর-অবিনাশী নামে, বেদবিদঃ বেদজ্ঞগণ,বদন্তি বলেন,যৎ - যাকে, যতয়ঃ যত্নশীলগণ, বীত-রাগঃ আসক্তি রহিত, যৎ - যে পরমপদকে, ইচ্ছন্তঃ পাওয়ার ইচ্ছা করে,ব্রহ্মচর্যম্‌ -ব্রহ্মচর্য, চরন্তি পালন করেন, তৎ -সেই, তে তোমাকে, পদম্‌ - পরমপদটী, সংগ্রহেণ- সংক্ষেপে, প্রবক্ষ্যে বলব।

সরলার্থ বেদজ্ঞগণ যাকে অক্ষর অবিনাশী বলে থাকেন এবং বিষয় আসক্তিশূন্য যত্নশীল ব্যক্তিগণ যে পরমপদকে লাভ করার ইচ্ছা করে ব্রহ্মচর্য পালন করেন, আমি তোমাকে সেই ব্রহ্মপদ সম্বন্ধে সংক্ষেপে বলব।

সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুধ্য চ।

মূর্ধ্ন্যাধায়াত্মনঃ প্রাণমাস্থিতো যোগধারণম্‌।।১২

শব্দার্থ সর্ব-দ্বারাণি সকল ইন্দ্রিয়ের দ্বার, সংযম্য বিষয় থেকে সংযত করে, মনঃ মনকে, হৃদি হৃদয়ে , নিরুধ্য নিরোধ করে, চ আর, মূর্ধ্নি ভ্রুযুগলের মধ্যে, আধায় -  ধারণ করে, আত্মনঃ -নিজের, প্রাণম্‌ - প্রাণকে। আস্থিতঃ স্থিত হয়ে, যোগধারণাম্‌ - যোগ অভ্যাসে।

সরলার্থ যিনি সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত ও মনকে হৃদয়ে নিরোধ পূর্বক ভ্রুমধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে, সমাধিতে অবস্থিত থেকে।

ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্‌ মামনুস্মরন্‌।

যঃ প্রয়াতি ত্যজন্‌ দেহং স যাতি পরমাং গতিম্‌।।১৩

শব্দার্থ ওঁ ইতি ওঁ এই, একাক্ষরম্‌ - এক অক্ষররূপ, ব্রহ্ম ব্রহ্মকে, ব্যাহরন, -উচ্চারণ করতে করতে, মাম্‌ - আমাকে, অনুস্মরন্‌ - স্মরন করতে করতে, যঃ যিনি, প্রয়াতি প্রয়াণ করেন, ত্যজন্‌ - ত্যাজ করে, দেহম্‌ - শরীরকে, সঃ -সেই, যাতি প্রাপ্ত হন, পরমাম্‌ - পরম, গতিম্‌ -মোক্ষ।

সরলার্থ ওঁ এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ ও আমাকে চিন্তা করতে করতে শরীর পরিত্যাগ করে প্রয়াণ করেন, তিনিই পরমগতি মোক্ষ লাভ করে থাকেন।

অনন্যচেতাঃ সততং যো মাং স্মরতি নিত্যশঃ।

তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ।।১৪

শব্দার্থ অনন্য-চেতাঃ অনন্য চিত্তে, সততম্‌ - নিরন্তর, যঃ যে ব্যক্তি, মাম্‌ - আমাকে, স্মরতি স্মরণ করে, নিত্যশঃ প্রতিদিন, তস্য সেই, অহম্‌ - আমি, সুলভঃ সুলভ হই, পার্থ হে পার্থ , নিত্য- যুক্তস্য সদাস্মরণশীল, যোগিনঃ যোগীর।

সরলার্থ হে পার্থ , অনন্যমনে যিনি আমাকে প্রতিদিন নিরন্তর স্মরণ করেন,সেই সদাস্মরণশীল যোগীর পক্ষে আমি সহজ লভ্য হই।

মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম্‌।

নাপ্নুবন্তি মহাত্মানঃ সনহসিদ্ধিং পরমাং গতাঃ।।১৫

শব্দার্থ মাম্‌ - আমাকে, উপেত্য প্রাপ্ত হয়ে, পুনর্জন্ম পুনর্জন্মকে, দুঃখ-আলয়ম্‌ - দুঃখকর, অ-শাশ্বতম্‌ - অনিত্য, ন আপ্নুবন্তি প্রাপ্ত হন না, মহাত্মানঃ -মহাত্মাগণ , সংসিদ্ধিম্‌ - মোক্ষ, পরমাম্‌ - পরম,গতাঃ প্রাপ্ত।

সরলার্থ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয়স্বরূপ অনিত্য পুনর্জন্মকে আর প্রাপ্ত হন না। সে সকল মহাত্মা পরমগতি মোক্ষকেই প্রাপ্ত হন।

আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনো৳র্জুন।

মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।।১৬

শব্দার্থ আব্রহ্ম-ভুবনাৎ - ব্রহ্মলোক থেকে পৃথিবী পর্যন্ত, লোকাঃ সকল লোক, পুনঃ আবর্তিনঃ পুনরাবর্তনশীল, অর্জুন হে অর্জুন, মাম্‌ -  আমাকে, উপেত্য লাভ করতে, তু কিন্তু, কৌন্তেয় হে কৌন্তেয়, পুনর্জন্ম পুনর্জন্ম , ন বিদ্যতে হয় না।

সরলার্থ হে অর্জুন, ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত সকল লোকই পুনরায় ফিরে আসতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর জন্ম গ্রহণ করতে হয় না।

সহস্রযুগপর্যন্তমহর্যদ্‌ ব্রহ্মণো বিদুঃ।

রাত্রিং যুগসহস্রান্তাং তে৳হোরাত্রবিদো জনাঃ।।১৭

শব্দার্থ সহস্র-যুগ-পর্যন্তম্‌ - চার হাজার যুগ পরিমিত, অহঃ একদিন, যৎ - যে, ব্রহ্মণঃ ব্রহ্মার, বিদুঃ জানে, রাত্রিম্‌ - রাত্রি, যুগ-সহস্র-অন্তাম্‌ - চার হাজার যুগ পরিমিত, তে সেই, অহঃ-রাত্র-বিদঃ দিবা ও রাত্রির তত্ত্ববেত্তা , জনাঃ ব্যক্তি ।

সরলার্থ দৈব চার হাজার যুগ পর্যন্ত ব্রহ্মার একদিন, সেরূপ চার হাজার যুগ পরিমিত এক রাত্রি, যিনি এটি জানেন সেই ব্যক্তিই অহোরাত্রবেত্তা।

 

অবক্ত্যাদ্‌ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যহরাগমে।

রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তসংজ্ঞকে।।১৮

শব্দার্থ অব্যক্তাৎ - প্রকৃতি থেকে, ব্যক্তয়ঃ সকল ভূত জগৎ , সর্বাঃ -সকল, প্রভবন্তি উৎপন্ন হয়, অহঃ-আগমে দিন আগমনে, রাত্রি আগমে রাত্রি আগমনে, প্রলীয়ন্তে লীন হয়, তত্র সেই। এব ই, অব্যক্তসংজ্ঞকে প্রকৃতিতে।

সরলার্থ ব্রহ্মার দিনের আগমনে অব্যক্ত কারণ প্রকৃতি থেকে ব্যক্ত চরাচর ভূতসকল উৎপন্ন হয়, আর রাত্রি উপস্থিত হলে, পুনরায় সেই অব্যক্ত প্রকৃতিই সকল বস্তু বিলীন হয়ে যায়।

ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে।

রাত্র্যাগমে৳বশঃ পার্থ প্রভবত্যহরাগমে।। ১৯

শব্দার্থ ভূতগ্রামঃ ভূত সকল, সঃ স, এব -ই, অয়ম্‌ - এই, ভূত্বা ভূত্বা বার বার,প্রলীয়তে লয় হয়,রাত্রি-আগমে রাত্রির আগমনে ,অবশঃ -প্রকৃতির বশীভূত হয়ে, পার্থ হে পার্থ ,প্রভবতি -উৎপন্ন হয়, অহঃ আগমে দিবসে।

সরলার্থ হে পার্থ ! এই ভূত সকল বার বার উৎপন্ন হয়ে  আবার ব্রহ্মার রাত্রি কালে অব্যক্তরূপ প্রকৃতিতেই বিলীন হয়।পুনরায় প্রকৃতি দ্বারা অবশ হয়ে ব্রহ্মার দিবস এলে উৎপন্ন হয়ে থাকে।

পরস্তস্মাৎ তু ভাবো৳ন্যো৳ব্যক্তো৳ব্যক্তাৎ সনাতনঃ।

যঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি।। ২০

শব্দার্থ পরঃ শ্রেষ্ঠ, তস্মাৎ - সেই, তু কিন্তু,ভাবঃ -ভাব আছে,অন্যঃ অন্য, অব্যক্তঃ -অব্যক্ত, অব্যক্তাৎ - প্রকৃতি থেকেও সনাতনঃ সনাতন, যঃ -যে, সঃ তিনি সর্বেষু সকল, ভূতেষু ভূতগণ, নশ্যৎসু বিনষ্ট হলেও, ন বিনশ্যতি বিনষ্ট হন না।

সরলার্থ কিন্তু সেই অব্যক্ত কারণভূত প্রকৃতি অপেক্ষাও শ্রেষ্ঠ ইন্দ্রিয়াতীত যে একটি সনাতন সত্ত্বা আছে, যা সকল ভূত বিনষ্ট হয়ে গেলেও তা কখনও বিনষ্ট হন না।

অব্যক্তো৳ক্ষর ইত্যক্তস্তমাহুঃ পরমাং গতিম্‌।

যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।।২১

শব্দার্থ অব্যক্তঃ -অব্যক্ত, অক্ষরঃ অক্ষর, ইতি এরূপ, উক্ত বলা হয়, তম্‌- সেই স্বরূপকে,আহুঃ -বলেন, পরমাম্‌ - পরম, গতিম্‌ - গতি, যম্‌ -যে অব্যক্ত স্বরূপকে ,প্রাপ্য প্রাপ্ত হয়ে, ন নিবর্তন্তে ফিরে আসেন না। তৎ - সেই, ধাম স্বরূপ,পরমম্‌ -পরম, মম আমার।

সরলার্থ যে পরম ভাবকে(সত্ত্বা) বা স্বরূপকে অব্যক্ত, অক্ষর নামে বলা হয় এবং যে স্বরূপকে প্রাপ্ত হলে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তাই আমার পরম ধাম বা স্বরূপ।

পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া।

যস্যান্তঃস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম্‌।। ২২

শব্দার্থ পুরুষঃ -পুরুষ, সঃ সে অব্যক্ত, পরঃ পরম্‌ ,পার্থ হে পার্থ , ভক্ত্যা ভক্তির দ্বারা, লভ্যঃ লাভ করা যায়, তু কিন্তু, অনন্যয়া -অনন্য, যস্য যে পরমাত্মার, অন্তঃ-স্থানি মধ্যেস্থিত, ভূতানি ভূত সকল, যেন যার দ্বারা, সর্বম্‌ - সর্ব জগৎ, ইদম্‌ - এই , ততম্‌ - ব্যাপ্ত।

সরলার্থ হে পার্থ ! ভূত সকল যার অব্যন্তরে অবস্থান করছে এবং যিনি সমস্ত বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন, সেই অব্যক্ত পরম পুরুষকে ঐকান্তিক ভক্তির দ্বারাই লাভ করা যায়।

যত্রকালে ত্বনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিনঃ।

প্রয়াতা যান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ।।২৩

শব্দার্থ যত্র সেই, কালে কালে, তু আর, অনাবৃত্তিম্‌ - পুনরাবৃত্তি রহিত গতিকে, আবৃত্তিম্‌ - পুনরাবৃত্তিকে, চ এবং, এব ও,যোগিনঃ যোগীগণ, প্রয়াতাঃ শরীর ত্যাগ করে, যান্তি প্রাপ্ত হন, তম্‌ - সেই, কালম্‌ - কালকে, বক্ষ্যামি বলব, ভরতর্ষভ হে ভরত শ্রেষ্ঠ।



সরলার্থ
হে ভরতর্ষভ, যে কালে মৃত্যু হলে যোগীগণ অনাবৃত্তি বা আবৃত্তি প্রাপ্ত হন, আমি সেই মার্গের বিষয় বলব।

অগ্নির্জ্যোতিরহঃ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম্‌।

তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ ।।২৪

শব্দার্থ অগ্নিঃ অগ্নি, জ্যোতিঃ জ্যোতির্ময়, অহঃ -দিন,শুক্লঃ -শুক্ল বর্ণ, ষন্মাসা ছমাস,উত্তরায়ণম্‌ - উত্তরায়ণ, তত্র সেই কালে, প্রয়াতাঃ প্রয়াণ করে, গচ্ছন্তি প্রাপ্ত হন, ব্রহ্ম ব্রহ্মকে, ব্রহ্মবিদঃ ব্রহ্ম উপাসক, জনাঃ ব্যক্তিগণ।

সরলার্থ যে স্থানে দিন শুক্লবর্ণ, অগ্নির ন্যায় প্রভাসম্পন্ন এবং ছমাস উত্তরায়ণ, সগুণ-ব্রহ্মোপাসকেরা মরণের পর সেখানে গমন করে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে থাকেন।  

ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম্‌।

তত্র চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে।।২৫

শব্দার্থ ধূমঃ ধূম, রাত্রিঃ রাত্রি, তথা আর, কৃষ্ণঃ কৃষ্ণপক্ষ, ষন্মাসা -ছমাস, দক্ষিণায়নম্‌ - দক্ষিণায়নে, তত্র সেই কালে, চান্দ্রমসম্‌ - চন্দ্রের, জ্যোতিঃ জ্যোতিকে, যোগী সকাম যোগীগণ, প্রাপ্য প্রাপ্ত হয়ে, নিবর্ততে ফিরে আসেন।

সরলার্থ ধূম,রাত্রি, কৃষ্ণপক্ষ আর ছমাস দক্ষিণায়ন। এই সকল দেবতার উপলক্ষিত পথে গিয়ে সকাম ব্যক্তিগণ চন্দ্রলোক প্রাপ্ত হন। কর্ম ফলের ভোগ শেষ হলে আবার সংসারে ফিরে আসেন।

শুক্লকৃষ্ণে গতী হ্যেতে জগতঃ শাশ্বতে মতে।

একয়া যাত্যনাবৃত্তিমন্যয়াবর্ততে পুনঃ।.২৬

শব্দার্থ শুক্ল-কৃষ্ণে শুক্ল ও কৃষ্ণ, দেবযান ও পিতৃযান, গতী পথে, হি কেননা, এতে এই দু প্রকার, জগতঃ -জগতে, শাশ্বতে সনাতন ,মতে স্বীকৃত, একয়া একের দ্বারা, যাতি প্রাপ্ত হয়, অনাবৃত্তিম্‌ - অনাবৃত্তিকে, অন্যয়া অন্যের দ্বারা, আবর্ততে জন্ম-মৃত্যু প্রাপ্ত হয়, পুনঃ পুনরায়।

সরলার্থ জগতে শুক্ল ও কৃষ্ণ, (দেবযান ও পিতৃযান )নামে দুটি চিরন্তন মার্গ বা পথ স্বীকৃত। শুক্লাগতি দ্বারা অনাবৃত্তি এবং কৃষ্ণাগতির দ্বারা (জ্ঞান ও কর্ম) পুনরায় জন্মমৃত্যু প্রাপ্ত হয়ে থাকে।

নৈতে সৃতী পার্থ জানন্‌ যোগী মুহ্যতি কশ্চন।

তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন।।২৭

শব্দার্থ ন- না, এতে- এই দুটি, সৃতি পথকে, পার্থ হে পার্থ, জানন্‌ - জেনে, যোগী উপাসক, মুহ্যতি মোহিত হয় না, কশ্চন কখনও, তস্মাৎ - সে জন্য, সর্বেষু -সকল, কালেষু -কালেই, যোগ-যুক্তঃ যোগ অনুষ্ঠান পরায়ণ, ভব- হও, অর্জুন হে অর্জুন।

বেদেষু যজ্ঞেষু তপঃসু চৈব

দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম্‌।

অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্বা

যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম্‌।। ২৮

শব্দার্থ বেদেষু বেদপাঠে,  যজ্ঞেষু যজ্ঞে, তপঃসু তপস্যায়, চ এবং এব নিশ্চিতরূপে, দানেষু দানে, যৎ - যে, পুণ্য ফলম্‌ - পুণ্যফল, প্রদিষ্টম্‌ - বিহিত আছে, অত্যেতি অতিক্রম করে যায়, তৎ - সেই, সর্বম্‌ - সকলকে, ইদম্‌ - এই, বিদিত্বা জেনে, যোগী যোগী ব্যক্তি, পরম্‌ - পরম্‌ , স্থানম্‌ - পদ বা অবস্থা , উপৈতি প্রাপ্ত হন, চ ও আদ্যম্‌ - সনাতন।

সরলার্থ বেদপাঠে, যজ্ঞে, তপানুষ্ঠানে ও দানে যে সকল পুণ্যফলের কথা  নিশ্চিত রূপে বিহিত রয়েছে, যোগী ব্যক্তি ঐ সকল তত্ত্ব জেনে সকল অতিক্রম করেন এবং জগতের মূল কারণ সনাতন পরমপদ বা স্থানকে প্রাপ্ত হন।

                              ।। ওঁ তৎ সৎ।।

 

 

Comments

  1. মহারাজ আপনার অপূর্ব প্রচেষ্টায় দিন দিন শিখে চলেছি।ছোট বেলায় দাদুর মুখে শুনে গীতার প্রথম অধ্যায়ের কয়েকটি শ্লোক মুখস্থ বলতাম।গীতার ভেতরে প্রান আছে সেটা আপনার ব্যাখা থেকে বুঝতে পারলাম। গীতা পড়া ,বোঝা যাবে যেটা আমি স্বপ্নেও ভাবিনি।ভালো থাকুন সুস্থ থাকুন ।
    ভক্তিসহ প্রণাম গ্রহন করুন। 🙏
    রুবী গাঙ্গুলী ভট্টাচার্য ইছাপুর।

    ReplyDelete
  2. Pujonio Maharajji Sashrodhho pronam
    Janai Geeta r bisleshan pore . Daya
    Kore apni amake apnar konthe 8 th chapter sunle Khub bhalo lagbe . 🙏

    ReplyDelete
  3. মহারাজ ,আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা গীতার বাণী সমেত তার মর্মার্থ ধীরে ধীরে আমাদের মধ্যে প্রবেশ করে চলেছে।কখন গীতা কে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।নজয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🌷🙏
    দেবশ্রী বিশ্বাস বহরমপুর থেকে 🙏

    ReplyDelete
    Replies
    1. Pronam Maharaj apnar bujiy bujiy lekha te ami porte o bujte parchi khub bhalo lagche 🙏🙏Keya Bhattacherjee Cuttack.

      Delete
  4. মহারাজ জী আপনার এই অক্লান্ত পরিশ্রমের জন‍্য আমরা নিজেদের অজান্তেই আধ‍্যাত্মিক জগতের দিকে অগ্রসর হচ্ছি। গীতা কখনও এমন ভাবে পড়তে পারব তা কল্পনার ও অতীত ছিল, কিন্তু আজ খুবই সছন্দ বোধ করি। আপনাকে আমার প্রনাম জানাই।

    ReplyDelete
  5. আপনার কাছ থেকে অষ্টম অধ্যায় গীতা তিন বার পড়লাম । খুব ভালো লাগলো ।যত বার পড়ে শুনছি ততবার নতুন নতুন ভাবে জানতে পারছি । অনেক কিছু শিখতে পারছি । ভালো থাকবেন সুস্থ থাকবেন । প্রণাম নেবেন ।

    ReplyDelete
  6. আপনার কাছ থেকে আমরা গীতা পড়া শিখছি গীতার ভেতরে এত জ্ঞান আছে সেটা আপনি যদি ব্যাখ্যা করে না বলতেন সবই অজানা হয়ে থাকত আপনার মতন এমন শিক্ষাগুরু পেয়ে আমরা খুবই উপকৃত আপনার মতন গরু যেন জনম জনম পাই আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম। শিখা মন্ডল বজবজ।

    ReplyDelete
  7. 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. শ্রদ্ধেয় গুরু মহারাজজী, আমার স্বভক্তি ও শ্রদ্ধাযুক্ত প্রণাম গ্রহণ করবেন 🙏🙏🙏। জয় শ্রীকৃষ্ণ 🙏। জয় গীতা🙏। অষ্টম অধ্যায়ের অক্ষরব্রহ্ম যোগ খুব চমৎকার
    বিশ্লেষণের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন -তা পুঙখানুপুঙখ রূপে পরিপূর্ণ অবগত না হতে পারলেও অনেকটাই ধরতে পারছি!!
    ব্রহ্মার দিন আরম্ভ হলে অপ্রকাশিত অবস্থা থেকে সমস্ত জীব জগৎ উৎপন্ন হয়, আর ব্রহ্মার রাত্রি আরম্ভ হলে পুনরায় লয় প্রাপ্ত হয়।

    ReplyDelete
  9. অজু'নের প্রশ্ন ছিল শ্রী ভগবান এর কাছে - ব্রহ্মা কি? অধ্যাত্ম কি? অধিভূত, অধিদৈব কি, কাকে বলে এবং অধিযজ্ঞ এই দেহে কিরূপে অবস্থিত? মৃত্যুকালে সংযত চিত্ত ব্যক্তিরা কিভাবে ভগবানকে জানতে পারে?
    খুব সুন্দর ভগবান উত্তরে বলেছেন- যাঁর বিনাশ নাই, সেই অক্ষর বস্তু পরম ব্রহ্ম। বিশ্ব স্রষ্টা রূপে তাঁর যে স্বগুণ স্বভাব - তাহাই অধ্যাত্ম। আর ক্ষয়শীল সমস্ত বস্তুই অধিভূত এবং প্রত্যেক ভূতের অধিষ্ঠাত্রী দেবতাই অধিদৈব। এই দেহে অন্তযা'মীরূপে 'আমিই' অধিযজ্ঞ।

    ReplyDelete
  10. সব'দা ঈশ্বর চিন্তা করলে মৃত্যুর সময় নিঃসন্দেহে তাঁকে স্মরণে আনা সম্ভব।
    মহারাজজী, আপনার সুন্দর আলোচনা এবং ব্লগ পোস্টে অথ' সহ দেয়ায় ভালভাবে অনুধাবন করতে পারছি। জয় গুরু মহারাজ ; জয় ঠাকুর মা স্বামীজি 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺।

    ReplyDelete
  11. ওঁ নমঃ ভগবত গীতায় নমঃ।বা,১০ টি শ্লোক ও মানে পড়লাম , পরে আবার ভগবান সুবুদ্ধি দেন তো পড়বো।সাধু বাবার আন্তরিক চেষ্ঠা দেখে অবাক হই!বিভিন্ন ভাবে কৃপা করে চলেছেন।চির কৃতজ্ঞ থাকবো।বিনম্র শ্রদ্ধা যুক্ত প্রণাম জানাই আন্তরিক ধন্যবাদ জানাই।নাম - বিনু চক্রবর্তী,বাড়ি - মালদা।জয় ঠাকুর

    ReplyDelete
  12. Way of my life

    ReplyDelete
  13. Apni amader. Jonyo. Aklanto chesta kora jachen. Moharaj ashirbad. Korun. Nebar. Khhomota jeno. ,thake, asima. Batabyal. Howrah. Shibpur

    ReplyDelete
  14. খুব ভাল ব্যাখ্যা। মন ভরে গেল কতো সুন্দর সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন।
    প্রনাম নেবেন মহারাজ ।
    মীনা সিনহা রাজারহাট

    ReplyDelete
  15. মহারাজ জী আপনার নিরলস নিরন্তর প্রচেষ্টায় আমরা আপনার দেখানো পথ খুঁজে পেয়েছি মহারাজ জী আমরা কখনো ভগবান চোখে দেখিনি কিন্তু আমরা আপনাকে দেখে আপনার অনুপ্রেরণায় চলার চেষ্টা ,,,,করি আপনি আমাদের পথ প্রদর্শক জীবনের শেষ দিন পর্যন্ত এই ভাবেই যেনো মন কে চালিয়ে নিয়ে যেতে পারি এই আশির্বাদ হাত টা মাথায় রাখবেন মহারাজ জী 🌷🌻👏🏻

    ReplyDelete
  16. Chitra dutta barrackpore

    ReplyDelete
  17. Khub sundar sahaj vasay sahaj kare byakhya diyechen Maharaj apnar parama sage parama anudhyan e anupranita hoye Gita path kari ar ato tuku haleo anudhaban karat prayash paiee Maharaj amar antarik vakti grahan karun 🙏🌹

    ReplyDelete
  18. অপূর্ব সুন্দর 🙏🙏🙏❤️❤️❤️

    ReplyDelete
  19. বাহ্ কীভাবে হয়ে গেলো! আজ তো কমেন্ট করতে পারলাম।🙏🙏🙏❤️❤️❤️

    ReplyDelete
  20. প্রণাম মহারাজ।

    ReplyDelete
  21. Sovakti pranam Achariyo Maharajji 🌼 🌻 🙏. Maharajji, 8th chapter er details Apni amader hatey tuley dilen, amra otibo dhonyo, Maharajji 🌷🌷🙏🙏

    ReplyDelete
  22. প্রত্যেক কথার অর্থ সুন্দর করে বুঝিয়ে পুরো চ্যাপ্টার টা যে ভাবে আপনি আমাদের উপহার দিয়েছেন ,তার জন্য আপনাকে অনেক অনেক প্রণাম,আপনার জন্য গীতা আজ পড়তে ও বুঝতে শিখেছি,অনেক ধন্যবাদ মহারাজ,আমার প্রণাম নেবেন।

    ReplyDelete

Post a Comment