শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

কুমারী পুজো কেন করা হয়?

 

                         কুমারী পুজো কেন করা হয়?

                                                                                             -- স্বামী হরিময়ানন্দ

   ©

    দেবী দুর্গার পুজোর  পর কুমারী পুজো করলে সর্বপ্রকার অভীষ্ট সিদ্ধ হয় এটি স্মৃতির বিধান। সুলক্ষণা কুমারী কন্যাকে সুন্দর বসনভূষণে সাজিয়ে দেবীজ্ঞানে তাঁকে ষোড়শ উপচারে পূজা করা হয়।  কুমারী পুজো তান্ত্রিক ও বৈদিক দুই ভাবেই করা হয়। কুমারীর বৈদিক ধ্যান

ওঁ কুমারীং কমলারূঢ়াং ত্রিনেত্রাং চন্দ্রশেখরাম্‌।

 তপ্তকাঞ্চনবর্ণাভাং নানালঙ্কার ভূষিতাম্‌।।

রক্তাম্বর-পরিধানাং রক্তমাল্যানুলেপনাম্‌।

বামেনাভয়দাং ধ্যায়েৎ দক্ষিণেন বরপ্রদাম্‌।।

  

    কুমারী সৃষ্টিশক্তি রক্তবর্ণ রজোগুণ তথা সৃষ্টি তত্ত্বের প্রতীক, তাই পরিধানে রক্তবস্ত্র, মাল্য ও প্রসাধনাদিও রক্তবর্ণ। সৃষ্টি শতদল পদ্ম তাঁর যথার্থ আসন, সূর্য চন্দ্র ও অগ্নি তাঁর তিনটি নয়ন। পরবর্তী কালে চন্দ্রশেখর শিবের জায়া তিনি তাই অমৃতের ধারক চন্দ্র, কুমারীর ও শিরোভূষণ।নিখিল বিশ্বের ধাত্রী তিনি তাই সর্ব অলঙ্কারে ভূষিতা, তাঁর স্নিগ্ধ অঙ্গ কান্তিতে বিশ্বভুবন      আলোকোজ্জ্বল এজন্য তপ্তকাঞ্চন বর্ণা।তাঁর দুহাতে ভক্তের সর্বাভীষ্ট সাধনের জন্য বর এবং সর্ব বিপদে রক্ষা করেন তাই অভয় মুদ্রা ধারণ করে আছেন।

  বয়স অনুসারে নাম -

১। সন্ধ্যা ২। সরস্বতী ৩।ত্রিধামূর্তি ৪। কালিকা ৫।সুভগা ৬।উমা ৭।মালিনী ৮। কুব্জিকা ৯।কালসন্দর্ভা ১০।অপরাজিতা ১১। রুদ্রাণী ১২। ভৈরবী ১৩। মহালক্ষ্মী ১৪। পীঠনায়িকা ১৫। ক্ষেত্রজ্ঞা ১৬। অম্বিকা।

তাৎপর্য

        "প্রতিমা দিয়ে কি পূজিব তোমারে, 

        এ বিশ্ব নিখিল তোমারি প্রতিমা,

মন্দির তোমার কি গড়িব মাগো, 

মন্দির যাঁহার দিগন্ত নীলিমা"।

    ভগবতী দুর্গার মৃন্ময়ী মূর্তির তাৎপর্য যেমন মৃন্ময়ীকে চিন্ময়ী জগদ্ধাত্রীরূপে আরাধনা, তেমনি কুমারী পূজার তাৎপর্য হচ্ছে রক্তমাংসে গড়া মানবী তনুর মধ্যে সেই বিশ্বধাত্রী বিশ্বমাতা বিশ্বপালিকার স্বরূপ দর্শনের চেষ্টাকুৎসিত বিনাশ করেন বলে তিনি কু-মারী


       দেবী দুর্গার প্রসিদ্ধ অষ্টশক্তির অন্যতম শক্তি  - দেবী কৌমারী বিশ্বজননীকে কুমারী রূপে চিন্তা করা সহজ তিনিই সমস্ত স্ত্রীমূর্তিতে প্রকাশিত স্ত্রীয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু এই দৃষ্টিতে স্ত্রী মাত্রই দেবীর এক একটি রূপ  ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী, মহেশ্বরের শক্তি মাহেশ্বরী, কুমারের শক্তি কৌমারী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, যজ্ঞবরাহের শক্তি বারাহী, নরসিংহের শক্তি নারসিংহী, ইন্দ্রের শক্তি ঐন্দ্রী এবং দেবী দুর্গার মহাশক্তি।

                  ওঁ কুমারীং কমলারূঢ়াং ত্রিনেত্রাং চন্দ্রশেখরাম্

                    তপ্তকাঞ্চন বর্ণাভাং নানা লঙ্কার ভূষিতাম্।।

                    রক্তাম্বর পরীধানাং রক্তমাল্যানুলেপনম্

                     বামেনাভয়দাং ধ্যায়েদক্ষিণেন বরপ্রদাম্।।

   স্বামী বিবেকানন্দ প্রথম দুর্গাপূজা শুরু করেন ১৯০১ সালে বেলুড় মঠে সে বছর  নজন কুমারীকে নানা অলংকারে সাজিয়ে পুজো  করা হয়েছিল   তার মধ্যে একজনকে স্বামীজী নিজে পুজো করে ছিলেন অবশ্য স্বামীজী আগেও বিভিন্ন সময় কয়েকজন কুমারীকে পুজো করেছেন

পুরাণে কুমারী পুজো

     বিভিন্ন পুরাণে কুমারী পূজার কথা পাওয়া যায় রামচন্দ্র রাবণবধের উদ্দেশে দেবতা গণ প্রজাপতি ব্রহ্মার অনুমতি চাইলেন তখন ব্রহ্মা দেবীকে জাগরিত করার কথা বললেন দেবতারা আদ্যাশক্তির স্তব করতে লাগলেন সেই স্তবে সন্তুষ্ট হয়ে এক দেবী কুমারী রূপে আবির্ভূত হলেন তিনি দেবীকে বোধন করে পুজো করার নির্দেশ দিলেন সেই নির্দেশ মত ব্রহ্মা দেবতাদের সঙ্গে নিয়ে এলেন পৃথিবীতে খুঁজতে ঘুরতে ঘুরতে দেখলেন এক নির্জন স্থানে একটি বেল গাছ সেই বেল গাছের তলায় স্তূপীকৃত বেলপাতার মধ্যে ঘুমন্ত এক অপূর্ব শিশুকন্যা সোনার মত তার গায়ের রং ও দিব্য জ্যোতিতে পূর্ণ ব্রহ্মা স্তব করতে লাগলেন দেবী বিশ্বপ্রসবিনী জগজ্জননী বলে স্তবে জাগ্রত হয়ে দেবী আবির্ভূত হলেন ও অভীষ্ট সিদ্ধির প্রতিশ্রুতি দিলেন

মহাভারতে 

     মহাভারতে উল্লেখ রয়েছে অর্জুন দেবী কুমারীর পুজো করেছিলেন মৎস্যপুরাণে পাওয়া যায় নবমীতে একাহারী থেকে সাধ্যমত এক একটি কন্যাকে ভোজন করিয়ে আসন, বস্ত্র স্বর্ণাদি দান করার কথা এতে মহাপাপ নাশ হয় তন্ত্রসারে বলা হয়েছে কুমারী ভোজিতা যেন ত্রৈলোক্যং তেন ভোজিতম্ -  কুমারীকে ভোজন করালে ত্রিলোককে ভোজন করানো হয় কুমারী পুজো চিন্ময়ীর পুজো সৎ পবিত্র চরিত্রে ঈশ্বরের বেশি প্রকাশ কুমারীর মধ্যে যেহেতু এই গুণগুলির প্রকাশ বেশি তাই তার মধ্যে দেবীর আরাধনা সহজতর হয়নারীর মধ্য মাতৃরূপ দর্শন,  জননীর মধ্যে জগজ্জননী, প্রকৃতির মধ্যে বিশ্বপ্রকৃতির দর্শন কুমারী পুজোর মূল উদ্দেশ্য। কুমারী পূজার ফলের কথা বলে শেষ করা যায় না এই পূজার ফলে ত্রিলোক জয় করা যায়

তোমারি প্রতিমা শশী তারা রবি,

সাগর নির্ঝর ভূধর অটবী,

নিকুঞ্জভবন বসন্ত পবন

তরুলতা ফলফুল মধুরিমা"।




    ভক্তহৃদয়ের তাই প্রার্থনা -   মা, তুমি ত্রৈলোক্যসুন্দরি, কিন্তু আজ তুমি কালিকারূপে আমার সম্মুখে উপস্থিত।তুমি জ্ঞানরূপিনী, হাস্যময়ী, মঙ্গলদায়নী। তুমি প্রসন্না হয়ে আমাকে সৌভাগ্য দান করতে পার।তুমি সকল প্রকারের সিদ্ধি আমাকে দান কর।তুমি স্বর্ণ,রৌপ্য প্রবাল নানা অলংকারে ভূষিত।তুমি সরস্বতী।তোমাকে প্রণাম।


  






 

Comments

  1. Pranam Prabhuji, khubi sundar tathya, Kumari Pujar tatparjya, uddeshya ki, keno ei puja kara hoy, anek kichu jana holo, bhalo laglo, amader antorik sradhya o kritagyata janai. 🌹🙏🙏🙏🌹

    ReplyDelete
  2. Replies
    1. জয় মা দুর্গা 🙏🌹🙏
      মৌসুমী রায় কোচবিহার।

      Delete
  3. Apurba. Khub Sundar
    Pranam Maharaj 🙏 🙏
    Pulakesh Sinha Roy

    ReplyDelete
    Replies
    1. কুমারী পুজো কুমারী পুজোর তাৎপর্য জানতে পেরে খুব ভালো লাগলো
      ভক্তিপূর্ণ প্রণাম নেবেন আচার্য্য মহারাজ 🙏

      Delete
  4. খুব ভালো লাগলো, কুমারী পূজার তাৎপর্য শুনে খুব ভালো লাগলো আপনি আমাদের জন্য এত জ্ঞান উজাড় করে দিচ্ছেন আপনি আমাদের কাছে দেবতা আপনার কাছে আমরা এসে নিজেকে ধন্য মনে করি আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম শিখা মন্ডল বজ বজ।

    ReplyDelete
  5. Maharaj ji apnar apnar obodan amader upore chiro kalin 🌹🌿🌺🪔👏 pronam janai maharajjir sree chorone Hari om tatsat,,,,

    ReplyDelete
  6. Joy Ma Durga🌺🌺🙏🙏. Kumari pujor Mahatyo, Maharajji, Aponer ei lekhonir madhyomey Gyanprapti korey khubei anondito o dhyonyo🙏. Maharajji, Dugga pujor anondo to amra Aponer bivinyo osadharon lekhonir madhyomey onubhob korchi. Moner ek opurbo shanti bodh hochhey eto eto notun Gyanrashi r siksha prapti korey👏. Sotokoti naman, Achariyo Maharajji 🌹🌹🙏🙏

    ReplyDelete
  7. খুব সুন্দর লাগলো মহারাজ 🙏🏻🙏🏻🌺🌺🌺

    ReplyDelete
  8. ভীষণ সুন্দর বর্ণনা করেছেন কুমারী পুজোর! প্রতিনিয়ত আপনি নানা ভাবে সকলের উপকার করে চলেছেন! খুবই ভালো লাগে নিজেকে ধন্য মনে করি! জয় মা দুর্গা!🙏🏵️🥀🏵️🙏আপনার চরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ প্রণাম নিবেদন করছি মহারাজ!🙏🏵️🥀🏵️🙏

    ReplyDelete
  9. 🌼🌼🌼🙏🙏🙏🌼🌼🌼

    ReplyDelete
  10. জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🙏🙏 খুব ভালো লাগলো মহারাজ 🙏🙏🙏 শুভ মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই 🙏🌷🙏
    ভালো থাকবেন মহারাজ 🙏🙏

    ReplyDelete
  11. শুভ শারদীয়া দুর্গোৎসব আজ দ্বিতীয় দিনে মহাষ্টমীর পুন্যত্রয়ীর শ্রীপাদপদ্মে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি ও আপনার শ্রীচরণে । আপনার অশেষ কৃপায় শ্রী প্রভুর ইচ্ছায় অনেক কিছু জানতে পারলাম। সত্যি কুমারী পূজা সম্বন্ধে কিছু জানতে পারতাম না,আজ আমরা কতকিছু জাতে পারছি কত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন 🙏♥️🙏♥️🙏♥️ ভগবান আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন।

    ReplyDelete
  12. কুমারী পুজোর কুমারীর অপূর্ব বর্ণনা ও তাৎপর্য পড়ে খুব ভালো লাগলো।বিশেষত কুমারী নাম করণের সঠিক অর্থ জেনে এবং মানব কুমারীর মধ্যে বিশ্ব মাতৃকা জগৎ পালিকা স্বরূপ আরোপিত করে পুজো করা হয় জেনে খুব ভালো লাগলো।
    আপনার যেকোনো লেখা এত তথ্য বহুল না পড়লে জীবনে অনেক কিছুই জানা হতো না। আরও অনেক লেখার অপেক্ষায় থাকলাম। আমার প্রনাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  13. মহারাজ খুব ভালো লাগলো পড়ে,অনেক কিছু জানতে পারলাম,আমার প্রণাম নেবেন।

    ReplyDelete
  14. কুমারী পূজা র তাৎপর্য জানতাম না।আপনার লেখা জানতে পারলাম। আপনি৷ আমাদের অনেক জ্ঞান বিতরণ করছেন আমরা কতখানি নিতে পারছি জানিনা।আমার প্রণাম নেবেন। 🙏🙏

    ReplyDelete
  15. কুমারী পুজার এই তথ্য সমন্ধে কোন ধারনা ছিল না, ঠাকুরের অশেষ কৃপায় আপনার মত এক জন আর্চায্য ও আধ্যাত্মিক পথ পদর্শক পেয়েছি। আমার প্রনাম নেবেন।

    ReplyDelete
  16. খুব ভালো লাগলো মহারাজ।
    🙏🙏🌼🙏🙏🏵️🙏🙏

    ReplyDelete
  17. Rama Ghosh 3rd October,2022

    Khub bhalo laglo Maharaj 🙏🙏🙏🙏 amar sashradhyo proñam neben 🙏🙏🙏

    ReplyDelete
  18. খুব ভাল লাগল কুমারী পুঁজোর তাৎপর্য ও নাম , কত অজানা তত্ব আপনার লেখা পড়ে অল্প সময়ের মধ্যে জানার সুযোগ পাচ্ছি , ভবিষ্যতেও আরও লেখা পড়তে পারব ৷শতকোটি প্রনাম গুরুজী

    ReplyDelete
  19. অত্যন্ত প্রসঙ্গিক -ভীষণ সুন্দর একটা লেখা! শেষে প্রার্থনা-টা কি যে সুন্দর! পড়তে পড়তে মনে হচ্ছে, -মহারাজ আজ -শুভ মহাষ্টমীর পূণ্য দিনে এত সুন্দর তথ্য সমৃদ্ধ লেখার ভূষণে সাজিয়ে 'কুমারীমা'কে পূজা করেছেন! আপনি সুস্থ শরীরে -সুন্দর মনে খুব খুব ভালো থাকবেন মহারাজ। পরম শ্রদ্ধায় মাথা নত করে কোটি কোটি প্রণাম মহারাজ। মায়ের কৃপাশীর্বাদ সকলের উপর শত ধারায় বর্ষিত হোক...
    🙏❣️🙏প্রণতি তোমায় মা🙏❣️🙏

    ReplyDelete
  20. আলো ব্যনার্জ
    খুব ভালো লাগলো কুমারী পূজার এতো সুন্দর বর্ণনা পড়ে , আপনার আশীর্বাদে কতো কিছু জানতে পারছি। আপনি সুস্থ্য থাকুন মায়ের কাছে এই প্রার্থনা করি মহারাজ। আপনার চরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি🙏🌹🙏

    ReplyDelete
  21. সব কুৎসিত বিনাস হয়ে প্রতি নারীতে দেবীভাবের বিকাশ হোক।শঙ্করী চক্রবর্তী।আগরতলা।

    ReplyDelete
  22. অসাধারণ বিশ্লেষণ কুমারী পূজার ।আপনার লেখা থেকে পুঙ্খানুপুঙ্খ অনেক অজানা তথ্য জানতে পারলাম কুমারী পূজার সম্পর্কে । শুভ নবমীর প্রনাম গ্রহন করুন আচার্য দেব 🙏🙏🙏

    ReplyDelete
  23. অপূর্ব ব্যাখ্যা। ধন্যবাদ মহারাজ। প্রনাম মহারাজ।

    ReplyDelete
  24. অপূর্ব বর্ননা মহারাজ, দেবী দুর্গার আরো এক রূপ কুমারী জানতাম, কিন্তু এত গভীর ভাবে জানতাম না, সত্যি আপনার মাধ্যমে আমরা দিনে দিনে সমৃদ্ধ হতে পারছি মহারাজ ।
    শুভ বিজয়া আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রনাম নেবেন। 🙏🙏।

    ReplyDelete
  25. অর্পিতা বসু বাগবাজার🙏🙏

    ReplyDelete
  26. অনেক কিছু শিখতে পারলাম মহারাজ।প্রণাম নেবেন।শিখা বল।

    ReplyDelete
  27. pronam maharaj

    ReplyDelete
  28. Shampa Dhar Joy ma Joy ma Joy ma 🙏🙏❤❤

    ReplyDelete
    Replies
    1. কুমারী পূজার তাৎপর্য জানতে পেরে খুব ভালো লাগলো মহারাজজী, শ্রদ্ধা পূর্ণ প্রণাম নেবেন 🌹🙏🌹
      জয়া চৌধুরী

      Delete
  29. অপূর্ব সুন্দর লাগলো পড়ে। 🙏❤️🙏

    ReplyDelete
  30. কুমারী পূজার সম্পর্কে বিস্তারিত জানতে পেরে খুব ভালো লাগলো আচার্য্য গুরুদেব , না জানা তথ্য গুলো যখন জানতে পারি খুব আনন্দ হয় কারণ নবরাত্রি উপলক্ষে যে ৯ কন্যা কে পূজা করি তার গুরত্ব জানলাম । ভক্তি শ্রদ্ধা পূর্ণ প্রণাম নেবেন ।।
    বুবুন মুখার্জী , বিরাটি।

    ReplyDelete
  31. Jai Ma Durga 🌷 ♥️ 🙏🏼. Sovakti pranam Achariyo Gurudeb 🌼 🌷 🙏🏼. Osadharon ei lekhonir madhyomey Kumari pujor tatporjyo ki ta bodhogomyo holo, Achariyo Gurudeb 🌼 🌷🙏🏼🙏🏼

    ReplyDelete
  32. কুমারী পূজার তাৎপর্য জেনে খুব ভালো লাগলো। জয় দূর্গা মায়কি জয়

    ReplyDelete
  33. পরিপ্রশ্নে করা প্রশ্নের উত্তর আমি এখন পেলাম মহারাজ জী, খুব ভালো লাগলো কুমারী পূজার তাৎপর্য জানতে পেরে, বিশেষ করে নবমীতে কুমারী পূজা কেন করা হয় জানতে পেরে, রাম নবমীতে কুমারী পূজা করা হয়, সেখানে আমি নিজেও কুমারী পূজা করেছি ,কিন্তু কেন করা হয় জানতামনা, আপনি এই সম্মন্ধে ঠিক বলতে পারবেন -এ আমার দৃঢ় বিশ্বাস ছিল, এখন জানতে পেরে খুব খুব ভালো লাগলো মহারাজ জী🙏 ভক্তিপূর্ণ প্রনাম জানাই মহারাজ জী🙏
    সুমিতা চক্রবর্তী, রামপুরহাট

    ReplyDelete
  34. কুমারী পুজার তাৎপর্য এত সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন, অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগলো মহারাজ। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন

    ReplyDelete
  35. শুভ্রা লালা। দমদম।

    ReplyDelete
  36. Pronam Maa Durga 🙏🏻🙏🏻

    ReplyDelete
    Replies
    1. Khub bhalo laglo.
      Pranam Maharaj 🙏 🙏
      Pulakesh Sinha Roy.

      Delete
  37. Khub valo laglo,
    ....pronam maharaj....anek kichu janar apekhate thaklam...

    ReplyDelete
  38. Pronam maharaj 🙏 khub bhalo laglo

    ReplyDelete
  39. খুব ভালো লাগলো কুমারী পুজো র কি ও তার তাৎপর্য। কুমারী পুজো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম ।আমার ভক্তি পূর্ণ প্রণাম নেবেন মহারাজ। জয় মা দুর্গা।
    রীতা দত্ত, kharagpur.

    ReplyDelete

Post a Comment