শ্রীমদ্ভগবদ্গীতা
সপ্তম
অধ্যায়
অনুবাদ ঃ স্বামী হরিময়ানন্দ
জ্ঞানবিজ্ঞান যোগ
শ্রীভগবান
উবাচ
ময্যাসক্তমনাঃ পার্থ যোগং
যুঞ্জান্মদাশ্রয়ঃ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু।।১
পদবিচ্ছেদ –ময়ি আসক্তমনাঃ পার্থ যোগম্ যুঞ্জন্ মদাশ্রয়ঃ।
অসংশয়ম্ সমগ্রং মাম্
যথা জ্ঞাস্যসি তৎ শৃণু।।
শব্দার্থ - ময়ি - আমাতে, আসক্তমনাঃ -আসক্তিযুক্ত মন, পার্থ - হে পার্থ,যোগম্ - যোগে,যুঞ্জন্ -যুক্ত হয়ে, মদাশ্রয়ঃ -আমার আশ্রিত হয়ে, অসংশয়ম্ -নিঃসংশয়ে, সমগ্রং - সম্পূর্ণভাবে, মাম্ - আমাকে, যথা- যে প্রকারে,জ্ঞাস্যসি - জ্ঞাত হবে, তৎ - তা, শৃণু - শোন।
শ্রীভগবান
বললেন – হে পার্থ, তুমি আমার প্রতি অনুরক্ত ও আমার আশ্রিত
হয়ে যোগাভ্যাসের দ্বারা যে ভাবে আমাকে সম্পূর্ণরূপে অবগত হবে, তা শোন।
জ্ঞানং তে৳হং সবিজ্ঞানমিদং
বক্ষ্যাম্যশেষতঃ।
যজ্জ্ঞাত্বা নেহ ভূয়ো৳ন্যজ্জ্ঞাতব্যমবশিষ্যতে।।২
পদবিচ্ছেদ – জ্ঞানম্ তে অহম্ সবিজ্ঞানম্
ইদম্ বক্ষ্যামি অশেষতঃ/ যৎ জ্ঞাত্বা ন ইহ ভূয়ঃ অন্যৎ জ্ঞাতব্যম্ অবশিষ্যতে।।
শব্দার্থ - জ্ঞানম, - তত্ত্বজ্ঞান, তে - তোমাকে, অহম্ -আমি, সবিজ্ঞানম্ -বিজ্ঞান সহ, ইদম্ - এই, বক্ষ্যামি -বলব, অশেষতঃ - সম্পূর্ণভাবে, যৎ - যা, জ্ঞাত্বা - জেনে, ন- না, ইহ - ইহলোকে, ভূয়ঃ - পুনরায়, অন্যৎ - অন্যকিছু, জ্ঞাতব্যম্ -জানবার, অবশিষ্যতে - অবশিষ্ট।
সরলার্থ – আমি তোমাকে বিজ্ঞানের সঙ্গে এই তত্ত্বজ্ঞান
সম্পূর্ণরূপে বলব, যা অবগত হলে ইহলোকে মোক্ষবিষয়ে পুনরায় আর কিছুই জানবার অবশিষ্ট
থাকবে না।
মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ যততি
সিদ্ধয়ে।
যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং
বেত্তি তত্ত্বতঃ।।৩
পদবিচ্ছেদ – মনুষ্যাণাম্ সহস্রেষু কশ্চিৎ
যততি সিদ্ধয়ে।
যততাম্ অপি সিদ্ধানাম্ কশ্চিৎ মাম্ বেত্তি তত্ত্বতঃ।।
শব্দার্থ -মনুষ্যাণাম্ -মানুষের মধ্যে, সহস্রেষু - হাজার হাজার, কশ্চিৎ - কোনও ব্যক্তি, যততি - যত্ন করে থাকেন, সিদ্ধয়ে -আত্মজ্ঞানে সিদ্ধ হওয়ার জন্য, যততাম্ -যত্নশীল,অপি - ও,সিদ্ধানাম্ - যোগিদের মধ্যে, কশ্চিৎ - কেউ কেউ,মাম্ - আমাকে,বেত্তি - জানতে পারে, তত্ত্বতঃ - যথার্থরূপে।
সরলার্থ – সহস্র সহস্র মানুষের মধ্যে কোন কোন ব্যক্তি তত্ত্বজ্ঞান
লাভের যোগ্যতার জন্য যত্নশীল হয়ে থাকেন, আর যন্তশীল যোগ্যদের মধ্যে কেউ কেউ আমাকে জানতে
পারে।
ভূমিরাপো৳নলো বায়ুঃ খং মনো
বুদ্ধিরেব চ।
অহঙ্কার ইতীয়ং মে ভিন্না
প্রকৃতিরষ্টধা।।৪
পদবিচ্ছেদ – ভূমিঃ আপঃ অনলঃ বায়ুঃ খম্ মনঃ
বুদ্ধিঃ এব চ/ অহঙ্কারঃ ইতি ইয়ম্ মে ভিন্না প্রকৃতিঃ অষ্টধা।।
শব্দার্থ - ভূমিঃ -পৃথিবী, আপঃ - জল, অনলঃ - অগ্নি, বায়ুঃ -বায়ু, খম্ - আকাশ, মনঃ - মন, বুদ্ধিঃ - বুদ্ধি, এব-ও, চ - এবং,অহংকারঃ -অহংকার, ইতি - এ প্রকার, ইয়ম্ - এই, মে- আমার, ভিন্না - বিভক্ত, প্রকৃতিঃ - প্রকৃতি, অষ্টধা - আট প্রকার ।
সরলার্থ –পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার – আমার প্রকৃতি এই আট প্রকারে বিভক্ত।
অপরেয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে
পরাম্।
জীবভূতাং মহাবাহো যয়েদং ধার্যতে জগৎ।।
৫
পদবিচ্ছেদ – অপরা ইয়ম্ ইতঃ তু অন্যাম্
প্রকৃতিম্ বিদ্ধি মে পরাম্।
জীবভূতাম্ মহাবাহো যয়া ইদম্ ধার্যতে জগৎ।।
শব্দার্থ - অপরা - নিকৃষ্ট, ইয়ম্ - এই, ইতঃ -এর থেকে, তু - কিন্তু, অন্যাম্ - অন্য,প্রকৃতিম্ -প্রকৃতিকে, বিদ্ধি - জানো, মে - আমার, পরাম্ - শ্রেষ্ঠ। জীবভূতাম্ - জীবরূপে, মহাবাহো - হে মহাবাহো, যয়া - যার দ্বারা, ইদম্ - এই, ধার্যতে - বিধৃত রয়েছে, জগৎ -এই জগৎ।
সরলার্থ –হে মহাবাহো, কিন্তু আমার এই প্রকৃতি অপরা(নিকৃষ্টা) ,
এ ছাড়া আমার আর একটি চৈতন্যময়ী পরা(শ্রেষ্ঠ) প্রকৃতি আছে, যার দ্বারা এই জগৎ বিধৃত
হয়ে রয়েছে।
এতদ্যোনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয়।
অহং কৃৎস্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা।।৬
পদবিচ্ছেদ –এতৎ-যোনীনি ভূতানি সর্বাণি
ইতি উপধারয়।
অহম্ কৃতস্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়ঃ তথা।।
শব্দার্থ- এতৎ-যোনীনি - এই দুই প্রকৃতি থেকে উৎপন্ন, ভূতানি -ভূত, সর্বানি -সকল, ইতি- এরূপ, উপধারয় - অবগত হও, অহম্ -আমি, কৃৎস্নস্য -সমগ্র, জগতঃ -জগতের, প্রভবঃ -উৎপত্তি, প্রলয়ঃ -প্রলয়, তথা - এবং।
সরলার্থ –স্থাবর-জঙ্গমাত্মক ভূতসকল এই পরা ও অপরা প্রকৃতিদ্বয় থেকে
উৎপন্ন জানবে। এবং আমিই এই সমগ্র বিশ্বের উৎপত্তি ও প্রলয়কর্তা।
মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়।
ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা
ইব।।৭
পদবিচ্ছেদ – মত্তঃ পরতরম্ ন অন্যৎ কিঞ্চিৎ
অস্তি ধনঞ্জয়।
ময়ি সর্বম্ ইদম্ প্রোতম্ সূত্রে মণিগণাঃ ইব।।
শব্দার্থ - মত্তঃ - আমার থেকে, পরতরম্ - শ্রেষ্ঠ কারণ, ন - নেই, অন্যৎ - অন্য, কিঞ্চিৎ -কিছুমাত্র, অস্তি - বর্তমান, ধনঞ্জয় - হে ধনঞ্জয়, ময়ি - আমাতে, সর্বম্ - সর্ব জগৎ, ইদম্ -এই, প্রোতম্ -বিধৃত, সূত্রে - সূত্রতে, মণিগণাঃ -মণিগণের, ইব - ন্যায়।
সরলার্থ –হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ কারণ আর কিছুই নেই। যেমন
সূত্রে মণিসকল গ্রথিত থাকে, তেমন আমাতেই এই সর্বজগৎ বিধৃত হয়ে রয়েছে।
রসো৳হমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিসূর্যয়োঃ।
প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষং
নৃষু।। ৮
পদবিচ্ছেদ – রসঃ অহম্ অপ্সু কৌন্তেয়
প্রভা অস্মি শশি-সূর্যয়োঃ।
প্রণবঃ সর্ব-বেদেষূ শব্দঃ খে পৌরুষম্ নৃষু।।
শব্দার্থ - রসঃ - রস, অহম্ - আমি, অপ্সু - জলে, কৌন্তেয় - হে কৌন্তেয়, প্রভা- প্রকাশ, অস্মি - হই, শশি-সূর্যয়োঃ - চন্দ্র ও সূর্যের, প্রণবঃ - ওঁকার, সর্ব-বেদেষু- সকল বেদের মধ্যে, শব্দঃ -শব্দ, খে - আকাশে, পৌরুষম্ - পৌরুষ বা উদ্যম্, নৃষু - মানুষের মধ্যে।
সরলার্থ – হে কৌন্তেয়, আমি জলে রসরূপে, চন্দ্র-সূর্যে প্রভারূপে,
সমগ্র বেদমধ্যে ওঁকাররূপে, আকাশে শব্দরূপে এবং
মানুষের মধ্যে পৌরুষ বা উদ্যমরূপে অবস্থান করছি।
পুণ্যো গন্ধঃ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি
বিভাবসৌ।
জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু।।৯
পদবিচ্ছেদ – পুণ্যঃ গন্ধঃ পৃথিব্যাম্
চ তেজঃ অস্মিঃ বিভাবসৌ।
জীবনম্ সর্ব-ভূতেষু তপঃ চ অস্মি তপস্বিষু।।
শব্দার্থ -পুণ্যঃ - পবিত্র,গন্ধঃ -গন্ধ, পৃথিব্যাম্ - পৃথিবীতে, চ - এবং, তেজঃ - তেজ, অস্মি- হই, বিভাবসৌ - অগ্নিতে, জীবনম্ - কারণরূপে, সর্ব-ভূতেষু -সকল ভূতে,তপঃ - তপস্যা , চ-এবং,অস্মি - হই, তপস্বিষু -তপস্বিদের।
সরলার্থ – আমিই পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে দাহিকাশক্তি, সর্বভূতে
কারণরূপে ও তপস্বিদের তপস্যা আমিই।
বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ
সনাতনম্।
বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম্।।১০
পদবিচ্ছেদ – বীজম্ মাম্ সর্ব-ভূতানাম্
বিদ্ধি পার্থ সনাতনম্ ।
বুদ্ধিঃ বুদ্ধি-মতাম্ অস্মি তেজঃ তেজস্বিনাম্ অহম্।।
শব্দার্থ - বীজম্ - কারণ, মাম্ -আমাকে, সর্ব-ভূতানাম্ - সকল ভূতের, বিদ্ধি - জানবে, পার্থ - হে পার্থ , সনাতনম্ - সনাতন, বুদ্ধিঃ -বুদ্ধি, বুদ্ধি-মতাম্ - বুদ্ধিমানদের, অস্মি - হই, তেজঃ -তেজ, তেজস্বিনাম্ - তেজস্বিদের, অহম্ - আমি।
সরলার্থ – হে পার্থ, আমাকেই সর্বভূতের উৎপত্তির কারণ সনাতন বীজ
বলে জানবে, আমিই বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বিদের তেজঃ স্বরূপ।
বলং বলবতাং চাহং কামরাগবিবর্জিতম্।
ধর্মাবিরুদ্ধো ভূতেষু কামো৳স্মি ভরতর্ষভ।।১১
পদবিচ্ছেদ –বলম্ বলবতাম্ চ অহম্ কাম-রাগ-বিবর্জিতম্/
ধর্ম-অবিরুদ্ধঃ ভূতেষু কামঃ অস্মি ভরতর্ষভ।
হে ভরতশ্রেষ্ঠ,
আমিই বলবানদের কামনা ও অনুরাগরহিত বল ও আমিই সর্বভূতের ধর্মানুগত কাম।
যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ
যে।
মত্ত এবেতি তান্ বিদ্ধিন ত্বহং তেষু
তে ময়ি।।১২
সরলার্থ – যে সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব আছে তা আমার
থেকে উৎপন্ন জানবে।
ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং
জগৎ।
মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্য্যম্।।১৩
সরলার্থ – এই তিন প্রকার গুণজাত রাগ-দ্বেষাদি ভাবের দ্বারা এই জগৎ মোহিত হয়ে ঐ সব ভাবের
অতীত পরম অব্যয় অবিনাশী আমাকে জানতে সমর্থ হয় না।
দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া।
মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি
তে।।১৪
শব্দার্থ - দৈবী - অলৌকিক, হি - কেননা, এষা গুণময়ী - এই ত্রিগুণময়ী, মম - আমার, মায়া - মায়া, দুরত্যয়া - দুস্তর,মাম্ - আমাকে, এব-ই, যে-যিনি, প্রপদ্যন্তে - আশ্রয় করে, মায়াম্ - মায়াকে, এতাম্ - এই , তরন্তি - অতিক্রম করতে সমর্থ হন, তে - তিনি।
সরলার্থ –আমার এই অলৌকিক গুণময়ী মায়া নিশ্চয়ই দুস্তর, কিন্তু যাঁরা
আমার শরণাগত হন, তারাই এই মায়া অতিক্রম করতে সমর্থ হন।
ন
মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ।
মায়য়াপহৃতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ।।১৫
সরলার্থ – দুষ্কৃতিশীল, বিবেকহীন নরাধমগণ মায়া দ্বারা বুদ্ধিভ্রষ্ট
হয়ে অসুরভাব আশ্রয় করে আমার শরণাপন্ন হন না।
চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনো৳র্জুন।
আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ।।১৬
সরলার্থ – হে ভরতকুলশ্রেষ্ঠ অর্জুন, আর্ত, আত্মজ্ঞান অভিলাষী, ফলাকাঙ্খী
ও মুমুক্ষু এই চার প্রকার পুণ্যবান লোক আমার ভজনা করে থাকেন।
তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির্বিশিষ্যতে।
প্রিয়ো হি জ্ঞানিনো৳ত্যর্থমহং স চ মম
প্রিয়ঃ।।১৭
সরলার্থ – এঁদের মধ্যে একনিষ্ঠ ভক্তিযুক্ত জ্ঞানীই শ্রেষ্ঠ, যেহেতু
আমি তত্ত্বজ্ঞানীর অত্যন্ত প্রিয়, তাই জ্ঞানবানও আমার একান্ত প্রীতি-ভাজন।
উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব
মে মতম্।
আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং
গতিম্।।১৮
সরলার্থ – এঁরা সকলেই মহান, কিন্তু আমার মতে জ্ঞানীই আমার আত্মস্বরূপ। তিনি আমার প্রতি সমর্পিত
চিত্ত এই জন্য অতি উত্তম গতিস্বরূপ আমাকেই আশ্রয় করে থাকে।
বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান্ মাং
প্রপদ্যতে।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ।।
সরলার্থ – বহু জন্মের পরে সকল সংস্কার পরিত্যাগ করে তত্ত্বজ্ঞানী
আমার ভজনা করেন এবং বাসুদেব নামক ব্রহ্মই সর্বজগৎ এইভাবে আমাকে জ্ঞাত হন, কিন্তু এরূপ মহাত্মা অতিদুর্লভ।।
কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তে৳ন্যদেবতাঃ।
তং তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তাঃ
স্বয়া।। ২০
সরলার্থ –বহুবিধ কামনা দ্বারা অবিবেকীগণ নিজ নিজ প্রকৃতি আশ্রয়ে
নিয়মিত হয়ে, বহুপ্রকারে ভিন্ন ভিন্ন দেবতাদের আরাধনা করে থাকে।
যো যো যাং যাং তনুং ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি।
তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম্।।২১
সরলার্থ – যে যে ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধাপূর্বক ফলকামী হয়ে
অর্চনা করতে ইচ্ছা করে, আমি তাঁদেরকে সেই সেই
দেবতার প্রতি অচলা ভক্তি প্রদান করে থাকি।
স তয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধনমীহতে।
লভতে চ ততঃ কামান্ ময়ৈব বিহিতান, হি
তান্ ।।২২
সরলার্থ – তাঁরা শ্রদ্ধা সহকারে সেই সব দেবতার আরাধনা করে থাকেন, আমারই বিধানে সেই সব কাম্য
বস্তু সেই সেই দেবতার নিকট থেকে লাভ করে থাকেন।
অন্ততত্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম্।
দেবান্ দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি
মামপি।। ২৩
সরলার্থ – সেই অল্পবুদ্ধি ব্যক্তিদের কাম্যফল আমি প্রদান করলেও তা বিনাশশীল, দেবতাদের আরাধনাকারীগণ
নশ্বর দেবলোকই প্রাপ্ত হন, এবং আমার ভজনাকারীগণ অবিনশ্বর আমাকেই প্রাপ্ত হন।
অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবুদ্ধয়ঃ।
পরং ভাবমজানন্তো মমাব্যয়মনুত্তমম্।।২৪
সরলার্থ – আমি অব্যক্ত কিন্তু নির্বোধ মানুষেরা আমার নিত্য, সর্বোত্তম, অব্যয় ও অতি উৎকৃষ্ট
স্বরূপ অবগত না হয়ে আমাকে মনুষ্য ভাবাপন্ন বলে মনে করে।
নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ।
মূঢ়ো৳য়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্।।২৫
সরলার্থ – যে সব মূঢ় ব্যক্তি প্রকৃতিজাত গুণের দ্বারা মোহগ্রস্থ হয়ে থাকে, আমি তাদের বোধগম্য
হই না। সে জন্য তারা আমার জন্মরহিত অবিনাশী স্বরূপও জানতে পারে না।
বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন।
ভবিষ্যাণি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন।।২৬
সরলার্থ – হে অর্জুন, আমি অতীত , বর্তমান
ও ভবিষ্যৎ সকল ভূতকেই জানি, কিন্তু আমাকে কেউই জানে না।
ইচ্ছাদ্বেষসমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত।
সর্বভূতানি সম্মোহং সর্গে যান্তি পরন্তপ।।২৭
সরলার্থ – হে শত্রুতাপন ভারত, জন্মগ্রহণ করলেই ইচ্ছা
ও দ্বেষ থেকেই উৎপন্ন সুখ-দুঃখাদি মোহ দ্বারা সব প্রাণী বিশেষভাবে মোহিত হয়ে থাকে।
যেষাং ত্বন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম্।
তে দ্বন্দ্বমোহনির্মুক্তা ভজন্তে মাং
দৃঢ়ব্রতাঃ।।২৮
সরলার্থ – যাঁদের পুণ্যকর্ম দ্বারা সাধন-প্রতিবন্ধক রাগদ্বেষজনিত মোহরূপ পাপ ক্ষীণ হয়েছে,
সেই সব দৃঢ়সঙ্কল্পযুক্ত ব্যক্তিগণই আমাকে ভজনা করে থাকেন।
জরামরণমোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে।
তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃৎস্নমধ্যাত্মং
কর্ম চাখিলম্।।২৯
সরলার্থ – যাঁরা আমাকে আশ্রয় করে জরা মৃত্যু থেকে পরিত্রাণ লাভের জন্য যত্নবান হন, তাঁরা
পরব্রহ্মকে, সমগ্র অধ্যাত্মতত্ত্বকে ও আত্মজ্ঞানের স্বাধনভূত সমুদয় কর্মকেও অবগত হন।
সাধিভূতাধিদৈবং মাং সাধিযজ্ঞং চ যে
বিদুঃ।
প্রয়াণকালে৳পি চ মাং তে বিদুর্যুক্তচেতসঃ।।৩০
।। ওঁ তৎসৎ ।।
গীতার পিডিএফ পেয়ে খুব ভালো লাগলো। আর কত ভাবে আমাদের জন্য করবেন। আপনার কাছে আমরা অনেক আধ্যাত্মিক বিষয় জানতে পারছি জীবনটা বৃথা হয়ে যেত যদি না আপনার কাছে আসতাম আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম। শিখা মন্ডল বজবজ।
ReplyDeleteগীতার বাণী ও সারাংশ পেয়ে খুব ভালো লাগলো মহারাজ। আগে গীতা পড়তে পারতাম না বলে দূরে সরিয়ে রেখেছিলাম। আপনার অনুধ্যানের জন্য আগ্ৰহবেড়ে গেছে।🙏🙏
ReplyDeleteগীতা এখন আপনার সাহায্য পেয়ে রোজ পড়ছি, ১১শ্লোক পর্যন্ত পদবিচ্ছেদ দিয়েছেন খুব সুবিধা হলো , ঈশ্বর আপনাকে আমাদের কাছে এনে দিয়েছেন এটা আমাদের পরম সৌভাগ্য, প্রণাম নেবেন
ReplyDeleteSovakti pranam Achariyo Maharajji 🌷 🙏. Gita r Gyan-Vigyayog chapter er sobdartho o protiti sloke er Bangla ortho peyey apluto o otibo kritartho bodh korchi, Maharajji 👏. Aponer sannidhan e esey e jonmo amader sarthok hotey cholechey🙏. Aponer onudhyan er madhyomey amra nijeder chinta dhara kichuta holey o sothik pothey niyey jetey parchi. Dibyotroyee r Shree Choroney ei prarthana kori je Aponer asroy e thekey amader ei vakto malika r sansar sara vishyojurey jeno choriyey porey o amra Swattikguney samridhyo hotey pari🙏🙏. Abhumi naman, Achariyo Maharajji 🌷 🙏
ReplyDeleteগীতাই আমাদের পরম জ্ঞান।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ আপনাকে।p.d.f
পাঠানোর জন্য। আমি খুবই উপকৃত হলাম
ভালো থাকবেন সবসময়। প্রনাম নেবেন 🙏🙏🙏🙏🙏🙏
আমার প্রনাম নেবেন।গীতার p.d.f,, আমি ভিষন ভাবে উপকৃত হলাম।
ReplyDeleteগীতা ই,, আমাদের পরম জ্ঞান।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🌷🙏🌷 ভালো থাকবেন সবসময়।
Dipannita.