শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

শ্রীমদ্ভগবদ্গীতা । অধ্যায় -১৮। Gita ch#18 । Swami Harimayananda


                             ।। শ্রীমদ্ভগবদ্গীতা।। 

                               

                         অনুবাদ স্বামী হরিময়ানন্দ

                      অষ্টাদশ অধ্যায়                                মোক্ষযোগ

                          অর্জুন উবাচ

সন্ন্যাসস্য  মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম্

ত্যাগস্য চ হৃষীকেশ পৃথক্কেশিনিষুদন।।

শব্দার্থ সন্ন্যাসস্য সন্ন্যাসের, মহাবাহো হে মহাশক্তিশালী, তত্ত্বম্‌ - তত্ত্ব, ইচ্ছামি ইচ্ছা করি, বেদিতুম্‌ - জানতে, ত্যাগস্য ত্যাগের, চ-ও, হৃষীকেশ হে অন্তর্যামিন্‌ ,পৃথক্‌ - পৃথক পৃথক ভাবে, কেশিনিষুদন হে কেশিবিনাশক।

সরলার্থ অর্জুন বললেন হে হৃষীকেশ, হে কেশিবিনাশক, হে মহাশক্তিশালী, আমি সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত তত্ত্ব কী, তা পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি

                            শ্রীভগবানুবাচ

কাম্যানাং  কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ

সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ।।

শব্দার্থ কাম্যানাম্‌ - ফলপ্রাপ্তির আশায় কর্ম, কর্মণাম্‌ -কর্মসমূহের, ন্যাসম্‌ - ত্যাগকে, সন্ন্যাসম্‌ -সন্ন্যাস বলে, কবয়ঃ পণ্ডিতগণ, বিদুঃ জানেন, সর্ব-কর্ম-ফল-ত্যাগম্‌ - সমস্ত কর্মফল ত্যাগকে, প্রাহুঃ বলে থাকেন, ত্যাগম্‌ - ত্যাগ, বিচক্ষণাঃ জ্ঞানিগণ।

সরলার্থ শ্রীভগবান বললেন পণ্ডিতগণ ফলাদি প্রাপ্তি নিমিত্ত কাম্য কর্মসমূহের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন জ্ঞানিগণ সমস্ত কর্মফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন

ত্যাজ্যং দোষবদিত্যেতে কর্ম প্রাহুর্মনীষিণঃ

যজ্ঞদানতপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে।।

শব্দার্থ ত্যাজ্যম্‌ - ত্যাগ করা উচিত, দোষবৎ -দোষযুক্ত, ইতি এরূপ, একে কোন কোন, কর্ম কর্ম, প্রাহুঃ বলেন, মনীষিণঃ মননশীল পণ্ডিতগণ, যজ্ঞ-দান-তপঃ-কর্ম যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম, ন ত্যাজ্যম্‌ -ত্যাজ্য নয়, ইতি এরূপ, চ-এবং, অপরে অপর কেউ কেউ।

 

সরলার্থ কেউ কেউ (সাংখ্য মতে) বলেন -  কর্মমাত্রই দোষযুক্ত এইজন্য তা ত্যাগ করাই উচিত আবার কোন কোন মননশীল পণ্ডিত এরূপ বলেন যে, যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম পরিত্যাজ্য নয়

নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম্

ত্যাগো হি পুরুষব্যাঘ্র ত্রিবিধঃ সম্প্রকীর্তিতঃ।।

শব্দার্থ নিশ্চয়ম্‌ - মত, শৃণু শ্রবণ কর, মে আমার, তত্র-সেই, ত্যাগে ত্যাগ বিষয়ে, ভরতসত্তম হে ভরতশ্রেষ্ঠ, ত্যাগঃ হি ত্যাগেই, পুরুষ ব্যাঘ্র হে পুরুষ প্রধান,ত্রিবিধঃ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, সংপ্রকীর্তিতঃ কথিত হয়েছে।

সরলার্থ হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ বিষয়ে তুমি আমার নিশ্চিত মত শ্রবণ কর। হে পুরুষ প্রধান, ত্যাগ গুণভেদে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন প্রকার হয়ে থাকে।

যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ

যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম্।।

শব্দার্থ যজ্ঞ-দান-তপঃ-কর্ম যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম,  ন ত্যাজ্যম্‌ - ত্যাগ করা উচিত নয়, কার্যম্‌ এব করা উচিত, তৎ - তা, যজ্ঞঃ যজ্ঞ, দানম্‌ - দান, তপঃ তপস্যা, চ এবং, এব অবশ্য, পাবনানি চিত্তশুদ্ধিকর, মনীষিণাম্‌ - মননশীলগণের।

সরলার্থ যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ যজ্ঞ, দান ও তপস্যা অনশ্যই চিত্তশুদ্ধি কারক


এতান্যপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ফলানি চ

কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম্।।

শব্দার্থ এতানি এই যজ্ঞ, দান ও তপস্যাকর্ম, অপি- ও, তু-কিন্তু, কর্মাণি- কর্মসমূহ, সঙ্গম্‌ - আসক্তি, ত্যক্ত্বা ত্যাগ করে, ফলানি চ ফলকামনা ও, কর্তব্যানি কর্তব্যরূপে করা উচিত, ইতি এই, মে আমার পার্থ হে পার্থ, নিশ্চিতম্‌ - নিশ্চিত, মতম্‌ -মত, উওমম্‌ - শ্রেষ্ঠ।

সরলার্থ সে পার্থ, এই সব যজ্ঞ, দান ও তপস্যা সকল কর্ম আসক্তি ও ফলকামনা ত্যাগ করে কর্তব্যরূপে করা উচিত, এই আমার নিশ্চিত শ্রেষ্ঠতম মত

নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে

মোহাৎ তস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ।।

শব্দার্থ নিয়তস্য শাস্ত্রবিধি দ্বারা নিদৃষ্ট নিত্য, তু কিন্তু,সন্ন্যাসঃ ত্যাগ করা, কর্মণঃ কর্মের, ন উপপদ্যতে- যুক্তিযুক্ত নয়, মোহাৎ - মোহবশতঃ , তস্য তা, পরিত্যাগঃ ত্যাগ করা, তামসঃ তামসিক, পরিকীর্তিতঃ কথিত হয়।

সরলার্থ শাস্ত্রবিধি স্বারা নিদৃষ্ট নিত্য কর্মের ত্যাগ যুক্তিযুক্ত নয় কিন্তু মোহ বশতঃ তা ত্যাগ করা তামসিক ত্যাগ বলে কথিত হয়

দুঃখমিত্যেব যৎ কর্ম কায়ক্লেশভয়াৎ ত্যজেৎ

স কৃত্বা রাজসং ত্যাগংনৈব ত্যাগফলং লভেৎ।।

শব্দার্থ-দুঃখম্‌-দুঃখকর, ইতি এরূপ, এব-, যৎ - যিনি, কর্ম কর্ম, কায়-ক্লেশ-ভয়াৎ - শারীরিক ক্লেশের ভয়ে, ত্যজেৎ - ত্যাগ করে, সঃ তিনি, কৃত্বা করে, রাজসম্ রাজসিক, ত্যাগম্ ত্যাগ, - না, এব- , ত্যাগ-ফলম্ ত্যাগের ফল, লভেৎ - লাভ করেন

সরলার্থ যিনি দুঃখকর শারীরি ক্লেশের ভয়ে কর্ম পরিত্যাগ করেন, তিনি  এই রাজসিক ত্যাগ করেও ত্যাগের ফল লাভ করেন না

 

কার্যমিত্যেব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে৳র্জুন

সঙ্গং ত্যক্ত্বা ফলঞ্চৈব স ত্যাগঃ সাত্ত্বিকো মতঃ।।

শব্দার্থ কার্যম্‌ - করা কর্তব্য, ইতি এরূপ, এব-ই, যৎ - যে, কর্ম-কর্ম, নিয়তম্‌ - নিত্যকর্ম, ক্রিয়তে অনুষ্ঠিত হয়, অর্জুন হে অর্জুন, সঙ্গম্‌ - আসক্তি, ত্যক্ত্বা ত্যাগ করে,ফলম্‌ চ ফলও , এব ই,সঃ -সেই, ত্যাগঃ -ত্যাগ, সাত্ত্বিকঃ -সাত্ত্বিক, মতঃ অভিমত।

সরলার্থ হে অর্জুন, আসক্তি ও কর্মফল পরিত্যাগ করে কর্ম করাই কর্তব্য, এরূপ জেনে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, সেই ত্যাগই সাত্ত্বিক ত্যাগ

ন দ্বেষ্ট্যকুশলং কর্ম কুশলে নানুষজ্জতে

ত্যাগী সত্ত্বসমাবিষ্টো মেধাবী ছিন্নসংশয়ঃ।।১০

শব্দার্থ -  ন দ্বেষ্টি দ্বেষ করে না, অকুশলম্ অশুভ কাম্য, কর্ম কর্মে, কুশলে শুভকর্মে, ন অনুষজ্জতে আসক্ত হয় না, ত্যাগী কর্মে আসক্তি ও ফলত্যাগী, সত্ত্ব-সমাবিষ্টঃ সত্ত্বগুণ বিশিষ্ট, মেধাবী আত্মজ্ঞানী, ছিন্ন সংশয়ঃ সংশয়শূন্য

সরলার্থ কর্মে আসক্তি ও ফলত্যাগী, সত্ত্বগুণবিশিষ্ট এওবং সংশয় শূন্য আত্ম-জ্ঞানী শুভ কর্মে বা অশুভ কাম্য কর্মে আসক্ত হন না অথবা দ্বেষ করেন না

ন হি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মাণ্যশেষতঃ

যস্তু কর্মফলত্যাগী স ত্যাগীত্যভিধীয়তে।। ১১

শব্দার্থ না, হি যেহেতু, দেহভৃতা দেহধারীদের, শক্যম্ সম্ভব হয়, ত্যক্তুম্ ত্যাগ করা, কর্মাণি কর্মসকল, অশেষতঃ সম্পূর্ণরূপে, যঃ যিনি, তু , কর্ম-ফলত্যাগী কর্মফলে কামনা ত্যাগী, সঃ তিনি, ত্যাগী ত্যাগী, ইতি এই বলে, অভিধীয়তে অভিহিত হন

সরলার্থ দেহধারীদের যেহেতু সম্পূর্ণ কর্মত্যাগ সম্ভব হয় না, সেজন্য যিনি  কর্মফলের কামনা ত্যাগ করেছেন, তিনি যথার্থ ত্যাগী বলে অভিহিত হন

 

অনিষ্টমিষ্টং মিশ্রঞ্চ ত্রিবিধং কর্মণঃ ফলম্‌।

ভবত্যত্যাগিনাং প্রেত্য ন তু সন্ন্যাসিনাং ক্বচিৎ।।১২

শব্দার্থ অনিষ্টম্‌ - অশুভ, ইষ্টম্‌ -শুভ, মিশ্রম্ শুভ ও অশুভ মিলিত, - এবং, ত্রিবিধম্ তিন প্রকার, কর্মণঃ কর্মের, ফলম্ ফল, ভবতি হয়, অত্যাগিনাম্সকামীদের, প্রেত্য মৃত্যুর পর, - হয় না, তু কিন্তু, সন্ন্যাসিনাম্ ফলত্যাগীগণের, ক্বচিৎ - কখনই

সরলার্থ সকাম কর্মীদের মৃত্যুর পর শুভ ও অশুভ এবং শুভ-অশুভ মিলিত তিন প্রকার কর্মের ফল প্রাপ্ত হয়ে থাকে, কিন্তু ফলত্যাগীদের তা কখনই হয় না

পঞ্চেমানি মহাবাহো কারণানি নিবোধ মে।

সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম্‌।। ১৩

 

শব্দার্থ পঞ্চ পাঁচ, ইমানি এই, মহাবাহো হে অর্জুন,কারণানি কারণ, নিবোধ জ্ঞাত হও, মে আমার থেকে, সাংখ্যে- বেদান্তে, কৃত-অন্তে কর্মকাণ্ডের সিদ্ধান্তে, প্রোক্তানি কথিত হয়েছে, সিদ্ধয়ে সিদ্ধির জন্য, সর্ব-কর্মণাম্ সকল কর্মের

সরলার্থ হে অর্জুন, সকল ধর্মের সিদ্ধির জন্য যে পাঁচটি কারণ বেদান্তের কর্মকাণ্ডের সিদ্ধান্তে কথিত হয়েছে, তা আমার থেকে অবগত হও।

অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথগ্বিধম্‌।

বিবিধাশ্চ পৃথক্‌ চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম্‌।। ১৪

শব্দার্থ অধিষ্ঠানম্‌- শরীর, তথা এবং, কর্তা অহং কার, করণম্ মন, বুদ্ধি, ও দশ ইন্দ্রিয়, -, পৃথক্‌-বিধম্ পৃথক পৃথক, বিবিধাঃ নানা প্রকার, -এবং, পৃথক্চেষ্টা পৃথক পৃথক প্রাণাদি কার্য, দৈবম্ আকাশ সম্ভূত ঘটনা, -এবং এব- , অত্র এদের মধ্যে, পঞ্চমম্ পঞ্চম

সরলার্থ শরীর, অহংকার, মন, বুদ্ধি ও দশ ইন্দ্রিয় এবং পৃথক পৃথক প্রাণাদি কার্য এবং আকাশ সম্ভূত ঘটনাই পঞ্চম জানবে।

শরীরবাঙ্মনোভির্যৎ কর্ম প্রারভতে নরঃ।

ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ।।১৫

শব্দার্থ শরীর-বাক্‌-মনোভিঃ শরীর, বাক্য ও মনের দ্বারা, যৎ -যা কিছু, কর্ম-কর্ম , প্রারভতে অনুষ্ঠান করে, নরঃ মানুষ, ন্যায্যম্শাস্ত্রানুসারে, বা অথবা, বিপরীতম্অশাস্ত্রীয়, বা , পঞ্চ এতে এই পাঁচটি, তস্য তার, হেতবঃ কারণ

সরলার্থ মানুষ শরীর, বাক্য  ও মনের দ্বারা যা কিছু শাস্ত্র অনুসারে অথবা অশাস্ত্রীয় কর্ম অনুষ্ঠান করে তার এই পাঁচটি কারণ।

তত্রৈবং সতি কর্তারমাত্মানং কেবলন্তু যঃ।

পশ্যত্যকৃতবুদ্ধিত্বান্ন স পশ্যতি দুর্মতিঃ।।১৬

শব্দার্থ তত্র ঐ বিষয়ে, এবম্ এরূপ, সতি- হলেও, কর্তারম্ কর্তারূপে, আত্নানম্ অকর্তা আত্মাকে, কেবলম্‌ -কেবলশুদ্ধ স্বরূপ, তু কিন্তু, যঃ যিনি, পশ্যতি দেখেন, অকৃত-বুদ্ধিত্বাৎ - অশুদ্ধ বুদ্ধির জন্য, ন না, সঃ সেই , পশ্যতি দেখে, দুর্মতিঃ দুর্বুদ্ধি।

সরলার্থ যিনি, শুদ্ধস্বরূপ অকর্তা আত্মাকে অশুদ্ধবুদ্ধির জন্য কর্তারূপে মনে করেন, সেই দুর্বুদ্ধি যথার্থ অকর্তা আত্মাকে জানতে পারে না।

যস্য নাহঙ্কৃতো ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে।

হত্বাপি স ইমাঁল্লোকান্ন হন্তি ন নিবধ্যতে।।১৭

শব্দার্থ যস্য যাঁর, ন নেই, অহঙ্কৃতঃ আমি কর্তা, ভাবঃ ভাব বোধ, বুদ্ধিঃ বুদ্ধি, যস্য যাঁর, ন লিপ্যতে লিপ্ত হয় না, হত্বা অপি হত্যা করেও, সঃ তিনি ইমান্‌ - এই, লোকান্‌ - সব লোককে, ন হন্তি বধ করেন না, ন নিবদ্ধতে -  বিনাশজনিত ফলেও বদ্ধ হয় না।

সরলার্থ আমি কর্তা এই অহংবোধ যাঁর নেই, যাঁর বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই লোক সকলকে হত্যা করলেও হত্যাকারী হন না, বা হত্যাজনিত ফলেও বদ্ধ হন না।

জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা।

করণং কর্ম কর্তেতি ত্রিবিধঃ কর্মসংগ্রহঃ।। ১৮

শব্দার্থ জ্ঞানম্জ্ঞান , জ্ঞেয়ম্ জ্ঞাতব্য, পরিজ্ঞাতা জ্ঞানের আশ্রয় ও ভোক্তা, ত্রিবিধা তিন প্রকার, কর্ম-চোদনা কর্মের প্রবর্তক, করণম্ ইন্দ্রিয়, মন ও বুদ্ধি, কর্ম ক্রিয়া, কর্তা কর্তা, ইতি এই, ত্রিবিধঃ তিন প্রকার, কর্ম-সংগ্রহঃ কর্মের আশ্রয় বা সংযোগেই সিদ্ধ হয়

সরলার্থ জ্ঞান, জ্ঞেয়, জ্ঞানের আশ্রয় ও ভোক্তা ক্রিয়ার এই ত্রিবিধ প্রবর্তক। আর করণ(ইন্দ্রিয়) কর্ম (ক্রিয়া) ও কর্তা এই তিনটির আশ্রয়ে সকল কর্ম সিদ্ধ হয়ে থাকে।

জ্ঞানং কর্ম কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ।

প্রোচ্যতে গুণসংখ্যানে যথাবচ্ছৃণু তান্যপি।।১৯

শব্দার্থ জ্ঞানম্‌ - জ্ঞান, কর্ম কর্ম, চ- এবং, কর্তা কর্তা, চ এবং, ত্রিধা এব তিন প্রকারই, গুণভেদতঃ সত্ত্বাদি গুণভেদে, প্রোচ্যতে উক্ত হয়, গুণসংখ্যানে সাংখ্য শাস্ত্রে, যথাবৎ - যথার্থরূপে, শৃণু শ্রবণ কর, তানি অপি সে সবও।।

সরলার্থ জ্ঞান এবং কর্ম ও কর্তা সত্ত্বাদি গুণভেদে সাংখ্যশাস্ত্রে তিন প্রকারই উক্ত হয়, সে সব তুমি আমার থেকে শ্রবণ কর।

সর্ব্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়মীক্ষতে।

অবিভক্তং বিভক্তেষু তজ্‌জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম্‌।।২০

শব্দার্থ সর্বভূতেষু সকলভূতে, যেন যে জ্ঞান দ্বারা, একম্‌ - এক, ভাবম্‌ - পরম সত্তাকে, অব্যয়ম্‌ -অক্ষয়, ঈক্ষতে দেখে, অবিভক্তম্‌ - সমভাবে স্থিত, বিভক্তেষু পৃথক পৃথক,তৎ - সেই, জ্ঞানম্‌ - জ্ঞানকে, বিদ্ধি জানবে, সাত্ত্বিকম্‌ -সাত্ত্বিক।

সরলার্থ যে জ্ঞান দ্বারা সমভাবে স্থিত এক পরম সত্তাকে পৃথক পৃথক সর্বভূতে অভিন্নরূপে দেখে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে।

পৃথক্‌ত্বেন তু যজ্‌জ্ঞানং নানাভাবান্‌ পৃথগ্বিধান।

বেত্তি সর্বেষু ভূতেষু তজ্‌জ্ঞানং বিদ্ধি রাজসম্‌।।২১

শব্দার্থ পৃথক্‌ত্বেন পৃথক পৃথক করে, তু কিন্তু, জ্ঞানম্‌ - যে জ্ঞান দ্বারা, যৎ - যে, নানা ভাবান্‌ - ভিন্ন ভিন্ন সত্তারূপে, পৃথক-বিধান্‌ - পৃথক পৃথক করে, বেত্তি জানে, সর্বেষু সকল, ভূতেষু ভূতেস্থিত, তৎ - সেই, জ্ঞানম্‌ - জ্ঞানকে, বিদ্ধি জানবে, রাজসম্‌ -রাজসিক।।

সরলার্থ যে জ্ঞান দ্বারা সকল ভূতেস্থিত অব্যয় সত্তাকে ভিন্ন ভিন্ন সত্তারূপে পৃথক পৃথক করে জানে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে জানবে।

যৎ তু কৃৎস্নবদেকস্মিন্‌ কার্যে সক্তমহৈতুকম্‌।

অতত্ত্বার্থবদল্পঞ্চ তৎ তামসমুদাহৃতম্‌।। ২২

শব্দার্থ যৎ - যে জ্ঞান, তু এবং, কৃৎস্নবৎ -সমগ্ররূপে, একস্মিন্‌ - কোন একটি, কার্যে কার্যরূপ শরীরেই, সক্তম্‌ - আসক্ত হয়, অহৈতুকম্‌ -অযৌক্তিক, অ-তত্ত্বার্থবৎ - অযথার্থ , অল্পম্‌ চ এবং তুচ্ছ, তৎ - সেই, তামসম্‌ - তামসিক, উদাহৃতম্‌ - কথিত হয়।

সরলার্থ -  কোন একটি কার্য পদার্থে, শরীরে বা প্রতিমাদিতে অযৌক্তিকভাবে আসক্ত হয়ে, তাকেই সমগ্ররূপে জানা। অযথার্থ এবং তুচ্ছ সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে।

নিয়তং সঙ্গরহিতমরাগদ্বেষতঃ কৃতম্‌।

অফলপ্রেপ্সুনা কর্ম যৎ তৎ সাত্ত্বিকমুচ্যতে।।২৩

শব্দার্থ -  নিয়তম্‌ - শাস্ত্রবিধি দ্বারা নিদৃষ্ট, সঙ্গ-রহিতম্‌ - আসক্তি বর্জন করে, অরাগ-দ্বেষতঃ রাগ ও দ্বেষ ত্যাগ করে, কৃতম্‌ - অনুষ্ঠিত, অফল-প্রেপ্সুনা ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তির দ্বারা, কর্ম কর্ম, যৎ - যে, তৎ -তা, সাত্ত্বিকম্‌ - সাত্ত্বিক, উচ্যতে উক্ত হয়।।

সরলার্থ ফলাকাঙ্খা শূন্য ব্যক্তি দ্বারা এবং শাস্ত্রবিধি মত রাগ, দ্বেষ ত্যাগ করে, আসক্তি বর্জন করে যে কর্ম অনুষ্ঠিত হয়, তাই সাত্ত্বিক কর্ম বলে উক্ত হয়।

যৎ তু কামেপ্সুনা কর্ম সাহঙ্কারেণ বা পুণঃ।

ক্রিয়তে বহুলায়াসং তদ্‌ রাজসমুদাহৃতম্‌।২৪

শব্দার্থ যৎ - যে, তু কিন্তু, কামেপ্সুনা ফলকামনাযুক্ত, কর্ম যাগাদি, স-অহংকারেণ অহংকারযুক্ত হয়ে, বা অথবা, পুনঃ আবার, ক্রিয়তে কৃত হয়, বহুল-আয়াসম্‌ - বহু কষ্টসাধ্য, তৎ - তা, রাজসম্‌ - রাজসিক, উদাহৃতম্‌ - কথিত হয়।

সরলার্থ ফলের আকাঙ্খা করে যে যাগাদি অথবা অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য যে কর্ম করা হয়  তা রাজসিক কর্ম।

অনুবন্ধং ক্ষয়ং হিংসামনপেক্ষ্য চ পৌরুষম্‌।

মোহাদারভ্যতে কর্ম যৎ তৎ তামসমুচ্যতে।। ২৫

শব্দার্থ অনুবন্ধম্‌ - ভাবী শুভাশুভফল, ক্ষয়ম্‌ - শক্তিক্ষয়, হিংসাম্‌ - প্রাণিপীড়া, অনপেক্ষ বিচার না করে, চ এবং, পৌরুষম্‌ -সামর্থ্য, মোহাৎ- মোহবশতঃ , আরভ্যতে অনুষ্ঠিত হয়, কর্ম কর্ম, যৎ - যে, তৎ সেই কর্ম, তামসম্‌ - তামসিক, উচ্যতে কথিত হয়।

সরলার্থ ভাবী পরিণাম বিচার না করে, শক্তিক্ষয় ও সামর্থ না বুঝে মোহবশতঃ প্রাণিপীড়াদায়ক যে কর্ম অনুষ্ঠিত হয় তা তামসিক কর্ম বলে কথিত হয়।

মুক্তসঙ্গো৳নহংবাদী ধৃত্যুৎসাহসমন্বিতঃ।

সিদ্ধ্যসিদ্ধ্যোনির্বিকারঃ কর্তা সাত্ত্বিক উচ্যতে।। ২৬


শব্দার্থ মুক্তসঙ্গঃ ফলাসক্তিশূন্য, অনহংবাদী অহং কার বর্জিত, ধৃতি-উৎসাহ-সমন্বিতঃ, ধৈর্য ও উদ্যমযুক্ত, সিদ্ধি-অসিদ্ধ্যোঃ কার্যের সিদ্ধি হওয়া বা না হওয়াতে, নির্বিকারঃ হর্ষ-বিষাদশূন্য, কর্তা কর্তা, সাত্ত্বিকঃ সাত্ত্বিক, উচ্যতে কথিত হয়।

সরলার্থ ফলাসক্তিশূন্য ও অহং কার বর্জিত, ধৈর্য ও উদ্যমযুক্ত, কার্যের সিদ্ধি হওয়া  না হওয়াতে হর্ষ-বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলে কথিত হয়।

 

রাগী কর্মফলপ্রেপ্সুর্লুব্ধো হিংসাত্মকো৳শুচিঃ।

হর্ষশোকান্বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ।।২৭

শব্দার্থ রাগী আসক্তিযুক্ত, কর্ম-ফল-প্রেপ্সুঃ কর্মফলাকাঙ্ক্ষী, লুব্ধঃ লোভী, হিংসাত্মকঃ পরপীড়ন স্বভাব, অশুচিঃ অশুদ্ধ আচারী, হর্ষ-শোক-অন্বিতঃ হর্ষ-শোক-অন্বিতঃ হর্ষ-শোকাদিযুক্ত, কর্তা কর্তা, রাজসঃ রাজসিক, পরিকীর্তিতঃ কথিত হয়েছে।

সরলার্থ কর্মফলের আকাঙ্ক্ষী, আসক্তিযুক্ত, অশুদ্ধ আচারী, লোভী ও পরপীড়ন স্বভাব, হর্ষ ও শোকাদিযুক্ত কর্তা রাজসিক বলে কথিত হয়।

অযুক্তঃ প্রাকৃতঃ স্তব্ধঃ শঠো নৈষ্কৃতিকো৳লসঃ।

বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে।। ২৮

শব্দার্থ অযুক্তঃ বিক্ষিপ্ত চিত্ত, প্রাকৃতঃ স্থূলবুদ্ধি, স্তব্ধঃ অনম্র, শঠঃ বঞ্চক, নৈষ্কৃতিকঃ অপরের জীবিকা নাশক, অলসঃ অলস, বিষাদী- সর্বদা অবসন্ন ভাব, দীর্ঘসূত্রী মন্থর স্বভাব, চ ও, কর্তা কর্তা, তামসঃ তামসিক, উচ্যতে কথিত হয়।।

সরলার্থ বিক্ষিপ্তচিত্ত, স্থূলবুদ্ধি, অনম্র, প্রবঞ্চক, অপরের জীবিকানাশক, অলস, সর্বদা অবসন্ন ও মন্থর স্বভাবের কর্তা তামসিক বলে কথিত হয়।

বুদ্বের্ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু।

প্রোচ্যমানমশেষেণ পৃথক্‌ত্বেন ধনঞ্জয়।।২৯

শব্দার্থ বুদ্ধেঃ বুদ্ধির, ভেদম্‌ - প্রভেদ, ধৃতেঃ চ কাজে লেগে থাকার সামর্থ্য, এব ও, গুণতঃ সত্ত্বাদি গুণভেদে,ত্রিবিধম্‌ - তিন প্রকার, শৃণু শ্রবণ কর, প্রোচ্যমানম্‌ - বলছি, অশেষেণ সম্পূর্ণরূপে, পৃকক্তেন পৃথকভাবে, ধনঞ্জয় হে অর্জুন।

সরলার্থ হে অর্জুন, সত্ত্বাদি গুণভেদে বুদ্ধির ও কাজে লেগে থাকবার সামর্থও তিন প্রকার হয়ে থাকে, তা পৃথক পৃথক ভাবে বলছি শোন।

প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যাকার্যে ভয়াভয়ে।

বন্ধং মোক্ষঞ্চ যা বেত্তি বুদ্ধিঃ সা পার্থ সাত্ত্বিকী।।৩০

শব্দার্থ প্রবৃত্তিম্‌ - প্রবৃত্তিমার্গ, চ এবং, নিবৃত্তিম্‌ - নিবৃত্তিমার্গ, চ এবং, কার্য-অকার্যে কর্তব্য ও অকর্তব্যে, ভয়-অভয়ে ভয় ও অভয়ের কারণ, বন্ধম্‌ - বন্ধন, মোক্ষম্‌ চ মোক্ষকেও, যা যে বুদ্ধি, বেত্তি জানে, বুদ্ধিঃ সা সেই বুদ্ধি, পার্থ হে পার্থ, সাত্ত্বিকী সত্ত্বগুণ প্রধান।।

সরলার্থ - হে পার্থ, প্রবৃত্তিমার্গ ও নিবৃত্তিমার্গ, কর্তব্য ও অকর্তব্যকে, ভয় ও অভয়ের কারণ, আর বন্ধন ও মোক্ষকে যে বুদ্ধি তত্ত্বতঃ জানে সে বুদ্ধিই সাত্ত্বিক বুদ্ধি।

 

যয়া ধর্মমধর্মঞ্চ কার্যঞ্চাকার্যমেব চ।

অযথাবৎ প্রজানাতি বুদ্ধিঃ সা পার্থ রাজসী।। ৩১


শব্দার্থ যয়া যে বুদ্ধির দ্বারা, ধর্মম্‌ - ধর্ম, অধর্মম্‌ -অধর্ম, চ ও, কার্যম্‌ - কর্তব্য, চ এবং , অকার্যম্‌ - অকর্তব্য, এব-ও, চ- এবং, অযথাবৎ প্রজানাতি যথার্থভাবে জানে না। বুদ্ধিঃ বুদ্ধি, সা সেই, পার্থ হে পার্থ, রাজসী রাজসিক।।

 

সরলার্থ হে  পার্থ, যে বুদ্ধি ধর্ম ও অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথার্থরূপে জানে না, সেই বুদ্ধি হল রাজসিক।

 

অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা।

সর্বার্থান্‌ বিপরীরাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী।। ৩২

শব্দার্থ অধর্মম্‌ -অধর্মকে , ধর্মম্‌ -ধর্ম, ইতি এরূপ, যা যে বুদ্ধি, মন্যতে মনে করে, তমসা তমোগুণ দ্বারা, আবৃতা আচ্ছন্ন , সর্বার্থান্‌ - সব বিষয়েই, বিপরীতান্‌ - বিপরীত ভাবে, চ এবং, বুদ্ধিঃ বুদ্ধি, সা সেই, পার্থ হে পার্থ, তামসী তামসিক।।

সরলার্থ হে পার্থ, যে বুদ্ধি তমোগুণে আচ্ছন্ন হয়ে ধর্মকে অধর্ম এবং সকল বিষয়েই এরূপ বিপরীত মনে করে, সেই বুদ্ধিই তামসিক বুদ্ধি।

ধৃত্যা যয়া ধারয়তে মনঃপ্রাণেন্দ্রিয়ক্রিয়াঃ।

যোগেনাব্যভিচারিণা ধৃতিঃ সা পার্থ সাত্ত্বিকী।।৩৩

শব্দার্থ ধৃত্যা ধৃতি দ্বারা, যয়া যে, ধারয়তে ধারণ করে, মনঃপ্রাণ-ইন্দ্রিয়-ক্রিয়াঃ মন প্রাণ ও ইন্দ্রিয়দের ক্রিয়াকে, যোগেন ধ্যান অবলম্বনে, অব্যাভিচারিণা অবিচ্ছিন্ন, ধৃতিঃ ধৃতি, সা-সেই, পার্থ হে পার্থ, সাত্ত্বিকী সাত্ত্বিক।

সরলার্থ হে পার্থ, যে ধৃতি অবলম্বনে মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াকে অবিচ্ছিন্নভাবে উত্তমরূপে ধ্যানযোগ দ্বারা নিয়মিত করে সেই ধৃতিই সাত্ত্বিক ধৃতি।

যয়া তু ধর্মকামার্থান্‌ ধৃত্যা ধারয়তে৳র্জুন।

প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিঃ সা পার্থ রাজসী।। ৩৪

শব্দার্থ যয়া যে, তু কিন্তু, ধর্ম-কাম-অর্থান্‌ - ধর্ম, অর্থ ও কামনাকে, ধৃত্যা ধৃতি দ্বারা, ধারয়তে ধারয়তে, অর্জুন অর্জুন, প্রসঙ্গেন অতি আসক্তির সঙ্গে, ফলাকাঙ্খী ফলকামী, ধৃতিঃ ধৃতি, সা সেই, পার্থ হে পৃথাপুত্র, রাজসী রাজসিক।।

সরলার্থ হে পৃথার পুত্র অর্জুন, কিন্তু যে ধৃতি দ্বারা ধর্ম, অর্থ ও কামনা প্রধান বলে বিবেচিত হয় এবং ফল লাভের আকাঙ্ক্ষা জন্মে তাই হল রাজসিক ধৃতি।

যয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ।

ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিঃ সা পার্থ তামসী।।৩৫

শব্দার্থ যয়া যে, স্বপ্নম্‌ - নিদ্রা, ভয়ম্‌ - ভয়, শোকম্‌ - সন্তাপ, বিষাদম্‌ -অবসাদ, মদম্‌ -মত্ততাকে, এব ও,চ-এবং, ন বিমুঞ্চতি পরিত্যাগ করতে পারে না, দুর্মেধাঃ দুর্বুদ্ধি ব্যক্তি, ধৃতিঃ ধৃতি, সা সেই, পার্থ হে অর্জুন, তামসী তামসিক।

 

সরলার্থ হে পার্থ, যে ধৃতি প্রভাবে মানুষ নিদ্রা ভয় সন্তাপ, অবসাদ ও গর্ব পরিত্যাগ করতে পারে না, সেই দুর্বুদ্ধি ব্যক্তির ধৃতি তামসিক ধৃতি।

 

সুখং ত্বিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ।

অভ্যাসাদ্‌ রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি।। ৩৬

শব্দার্থ- সুখম্‌ -সুখ, তু ও, ইদানীম্‌ -এখন, ত্রিবিধং তিন প্রকার, শৃণু শ্রবণ কর, মে আমার নিকট, ভরতর্ষভ হে ভরতশ্রেষ্ঠ, অভ্যাসাৎ - ধ্যান ভজনাদি অভ্যাসে,রমতে পরমানন্দ লাভ করে, যত্র যে সুখ, দুঃখ-অন্তম্‌ - সংসার দুঃখের অবসান, চ এবং, নিগচ্ছতি প্রাপ্ত হয়।

সরলার্থ হে ভরতশ্রেষ্ঠ, এখন আমার থেকে তিন প্রকার সুখও শ্রবণ কর, যে সুখ ধ্যান ভজনাদি অভ্যাসে পরমানন্দ লাভ করে সংসার দূঃখের অবসান ঘটায়।

যৎ তদগ্রে  বিষমিব পরিণামে৳মৃতোপমম্‌।

তৎ সুখং সাত্ত্বিকং প্রোক্তমাত্মবুদ্ধিপ্রসাদজম্‌ ।।৩৭

শব্দার্থ যৎ - যা, তৎ - সেই সুখ, অগ্রে প্রথমে, বিষম্‌ ইব বিষের ন্যায় মনে হয়, পরিণামে পরিণামে, অমৃত উপমম্‌ অমৃতের তুল্য, তৎ সুখম্‌ সেই সুখই, সাত্ত্বিকম্‌ সাত্ত্বিক, প্রোক্তম্‌ বলা হয়ে থাকে, আত্ম-বুদ্ধি-প্রসাদ-জম্‌ আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন।

সরলার্থ যে সুখ প্রথমে বিষের মত মনে হয় কিন্তু পরিণামে অমৃততুল্য এবং যা আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন হয়, সেই সুখই সাত্ত্বিক সুখ বলে অভিহিত হয়।

বিষয়েন্দ্রিয়সংযোগাদ্‌ যৎ তদগ্রে৳মৃতোপমম্‌।

পরিণামে বিষমিব তৎ সুখং রাজসং স্মৃতম্‌।।৩৮

শব্দার্থ বিষয়-ইন্দ্রিয়-সংযোগাৎ - বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ থেকে,যৎ - যে, তৎ - তা, অগ্রে প্রথমে, অমৃত-উপমম্‌ - অমৃতের মত মনে হয়, পরিণামে শেষে, বিষম ইব বিষ তুল্য, তৎ -সেই, সুখম্‌ - সুখ, রাজসম্‌ - রাজসিক, স্মৃতম্‌ - কথিত হয়।

সরলার্থ বিষয় ও ইন্দ্রিয় সংযোগবশতঃ যে সুখ প্রথমে অমৃততুল্য কিন্তু পরিণামে বিষতুল্য প্রতীয়মান হয়, সেই সুখকে রাজসিক সুখ বলে।

যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মনঃ।

নিদ্রালস্যপ্রমাদোত্থং তৎ তামসমুদাহৃতম্‌।।৩৯

শব্দার্থ যৎ -যে, অগ্রে প্রথমে, চ-এবং, অনুবন্ধে পরিণামে, চ-ও,সুখম্‌ -সুখ, মোহনম্‌ -মোহকারী,আত্মনঃ বুদ্ধির, নিদ্রা-আলস্য-প্রমাদ-উত্থম্‌ - নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন, তৎ - সেই সুখ , তামসম্‌ - তামসিক, উদাহৃতম্‌ - কথিত হয়।

সরলার্থ যে সুখ প্রথমে ও শেষে বুদ্ধির মোহকারী এবং নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন সেই সুখই তামসিক সুখ।

ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ।

সত্ত্বং প্রকৃতিজৈর্মুক্তং যদেভিঃ স্যাত্রিভির্গুণৈঃ।৪০

শব্দার্থ ন- নেই, তৎ - এমন, অস্তি- অস্তিত্ত্ববান , পৃথিব্যাম্‌ - পৃথিবীতে, বা দিবি অথবা স্বর্গে, দেবেষু দেবগণের মধ্যে, বা অথবা, পুনঃ এবং,সত্ত্বম্‌ - প্রাণী, প্রকৃতিজৈঃ প্রকৃতি থেকে উৎপন্ন, মুক্তম্‌ - মুক্ত, যৎ - যে, এভিঃ এই, স্যাৎ - হয়, ত্রিভিঃ গুণৈঃ তিন গুণ থেকে।


সরলার্থ পৃথিবীতে এবং স্বর্গে অথবা ত্রিদেব মধ্যে এমন কোন অস্বিত্ববান প্রাণী নেই যিনি এই প্রকৃতির গুণত্রয় থেকে মুক্ত।

ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ।

কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রভবৈর্গুণৈঃ।।৪১

শব্দার্থ- ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বিশাম্‌  - ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যগণের, শূদ্রাণাম্‌ - শূদ্রাণাম্‌, চ- ও, পরন্তপ হে শত্রুতাপন, কর্মাণি কর্ম সকল, প্রবিভক্তানি- বিভক্ত করা হয়েছে, স্বভাব-প্রভবৈঃ প্রকৃতি থেকে জাত, গুণৈঃ গুণের দ্বারা।

সরলার্থ- হে শত্রুতাপন, এই প্রকৃতিজাত তিন গুণের দ্বারাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্ম সকল বিভক্ত করা হয়েছে।

 

শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।

জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাব্জম্‌।। ৪২

শমঃ অন্তঃ ইন্দ্রিয়ের সংযম, দমঃ বহিরিন্দ্রিয়ের সংযম, তপঃ তপস্যা, শৌচম্‌ - ভেতরের ও বাইরের শুচিতা, ক্ষান্তিঃ -ক্ষমা, আর্জবম্‌ - সরলতা, এব- ও, চ এবং, জ্ঞানম্‌ - শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম্‌ - তত্ত্ব অনুভূতি, আস্তিক্যম্‌ - শাস্ত্র ও ভগবানে বিশ্বাস, ব্রহ্মকর্ম ব্রাহ্মণের কর্ম, স্বভাবজম্‌ - স্বভাবজাত।।

সরলার্থ অন্তরিন্দ্রিয়ের ও বহিরিন্দ্রিয়ের সংযম, তপস্যা, শুচিতা, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান, ও তত্ত্ব অনুভূতি এবং ঈশ্বরে বিশ্বাস ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম।

 

শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্যপলায়নম্

দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্।।৪৩

শব্দার্থ শৌর্যম্‌ - পরাক্রম, তেজঃ তেজ, ধৃতিঃ ধৈর্য, দাক্ষ্যম্‌ - কার্যদক্ষতা,যুদ্ধে -যুদ্ধে, চ এবং, অপি ও, অপলায়নম্‌ - না পালিয়ে যাওয়া, দানম্‌ - দান, ঈশ্বরভাবঃ শাসনক্ষমতা, চ ও, ক্ষাত্রম্‌ - ক্ষত্রিয়ের, কর্ম কর্ম, স্বভাবজম্‌ - স্বাভাবিক।

সরলার্থ পরাক্রম, তেজ, ধৈর্য, কার্যদক্ষতা, যুদ্ধে পিছু না হটা,  দান ও শাসনদক্ষতা, ক্ষত্রিয় স্বভাবজাতদের স্বাভাবিক কর্ম।

 

কৃষিগৌরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম্

পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্‌।।৪৪

শব্দার্থ -কৃষি-গৌরক্ষ্য-বাণিজ্যম্‌ = কৃষিকাজ, গোপালন ও বাণিজ্য,বৈশ্যকর্ম- বৈশ্যদের কর্ম, স্বভাবজম্‌ - স্বাভাবিক, পরিচর্যা-আত্মকম্‌ - সেবার কাজ, কর্ম- কর্ম,শূদ্রস্য শূদ্রের, অপি ও, স্বভাবজম্‌ - স্বাভাবিক।

সরলার্থ কৃষিকাজ,গোপালন,ও বাণিজ্য বৈশ্য স্বভাব্জাতদের কাজ, এবং পরিচর্যা শূদ্র স্বভাব্জাতদের স্বাভাবিক কাজ।

স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ

স্বকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু।।৪৫

 

শব্দার্থ স্বে স্বে নিজ নিজ,কর্মাণি -কর্মে,  অভিরতঃ প্রবৃত্ত, সৎসিদ্ধিম্‌ - ঈশ্বরলাভ রূপ পরম সিদ্ধি, লভতে লাভ করে, নরঃ মনুষ্য, স্বকর্ম-নিরতঃ নিজের স্বাভাবিক কাজে রত থেকে, সিদ্ধিম্‌ - সিদ্ধি, যথা যে প্রকারে, বিন্দতি লাভ করে, তৎ শৃণু তা শোন।

সরলার্থ মানুষ নিজ নিজ স্বাভাবিক কর্মে প্রবৃত্ত্ব থেকে যে প্রকারে ঈশ্বরলাভ রূপ পরমসিদ্ধি লাভ করে তা শোন।

যতঃ প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিদং ততম্

স্বমর্কণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ।।৪৬

শব্দার্থ- যতঃ যার থেকে, প্রবৃত্তিঃ উৎপত্তি হয়েছে, ভূতানাম্‌ - ভূতসকলের, যেন যার দ্বারা, সর্বম্‌ - সমস্ত জগৎ, ইদম্‌ - এই,  ততম্‌ - ব্যাপ্ত রয়েছে, স্বকর্মণা নিজ বর্ণ ও আশ্রম বিহিত কর্মের দ্বারা, তম্‌ - সেই পরমেশ্বরকে, অভ্যর্চ্য অর্চনা করে, সিদ্ধিম্‌ - পরম সিদ্ধিকে, বিন্দতি প্রাপ্ত হয়, মানবঃ মানুষ।

সরলার্থ যার থেকে ভূত সকলের উৎপত্তি, যার দ্বারা এই বিশ্ব ব্যাপ্ত, মানুষ নিজ বর্ণ ও আশ্রমবিহিত কর্মের দ্বারা সেই পরমেশ্বরকে অর্চনা দ্বারা পরমসিদ্ধির যোগ্য হয়।

শ্রেয়ান্স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ

স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি  কিল্বিষম্।.৪৭

শব্দার্থ শ্রেয়ান্‌ -শ্রেষ্ঠ, স্বধর্মঃ নিজ বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম, বিগুণঃ অঙ্গহীনভাবে  অনুষ্ঠিত, পরধর্মাৎ - অন্যের ধর্ম থেকে ,  সু-অনুষ্ঠিতাৎ - উওমভাবে আচরিত, স্বভাব-নিয়তম্‌ - স্বভাব্জাত, কর্ম- কর্ম, কুর্বন্‌ -করে, ন আপ্নোতি প্রাপ্ত হয় না, কিল্বিষম্‌ - যা অনুচিত কাজ তা করা।

সরলার্থ উত্তমরূপে আচরিত অন্যের ধর্ম থেকে নিজ বর্ণ ও আশ্রমবিহিত অঙ্গহীনভাবে অনুষ্ঠিত কর্মও শ্রেষ্ঠ কেননা স্বভাবজাত কর্মানুষ্ঠানে রাগ-দ্বেষ ও যা অনুচিত কাজ তা করা জনিত দোষ হয়।

 

সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ

সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতাঃ ।।৪৮

শব্দার্থ সহজম্‌ - স্বভাবজাত, কর্ম- কর্ম, কৌন্তেয় হে কুন্তীপুত্র, সদোষম্‌ অপি দোষযুক্ত হলেও, ন ত্যজেৎ - ত্যাগ করবে না। সর্ব-আরম্ভাঃ সব কর্মই, হি কেননা,  দোষেণ- দোষ দ্বারা, ধূমেন ধূমের দ্বারা, অগ্নিঃ ইব -অগ্নির মত, আবৃতাঃ আবৃত।

সরলার্থ -হে কুন্তীপুত্র, স্বভাবজাত কর্ম্ দোষযুক্ত হলেও ত্যাগ করবে না। কারণ ধূম যেমন অগ্নিকে ঢেকে রাখে তেমন সকল কর্মই দোষ দ্বারা যুক্ত থাকে।

অসক্তবুদ্ধিঃ সর্বত্র জিতাত্মা বিগতস্পৃহঃ

নৈষ্কর্ম্যসিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি।।৪৯

শব্দার্থ- অসক্ত-বুদ্ধিঃ আসক্তিশূন্য বুদ্ধি, সর্বত্র সব বিষয়ে, জিতাত্মা- সংযত চিত্ত, বিগত-স্পৃহঃ -ভোগ স্পৃহারহিত, নৈষ্কর্ম্য-সিদ্ধিম্‌ - নিষ্কাম সিদ্ধিকে, পরমাম্‌ - পরম্‌ ,সন্ন্যাসেন -সর্ব কর্মফল ত্যাগ দ্বারা, অধিগচ্ছতি প্রাপ্ত হন।

সরলার্থ যিনি সব বিষয়েই আসক্তিশূন্য, সংযতচিত্ত,ও ভোগস্পৃহাশূন্য তিনি সব কর্মফল ত্যাগ দ্বারা নিষ্কাম পরম সিদ্ধিকে প্রাপ্ত হন।

 

সিদ্ধিং প্রাপ্তো যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে

সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা।। ৫০

শব্দার্থ- সিদ্ধিম্‌ -সিদ্ধি, প্রাপ্তঃ -প্রাপ্ত ব্যক্তি, যথা যে প্রকারে, ব্রহ্ম ব্রহ্মকে, তথা তা, আপ্নোতি প্রাপ্ত হয়,নিবোধ অবগত হও, মে আমার নিকট, সমাসেন সংক্ষেপে,এব ও, কৌন্তেয় হে কুন্তীপুত্র, নিষ্ঠা- নিষ্ঠা, জ্ঞানস্য জ্ঞানের, যা- যা, পরা-শ্রেষ্ঠ।

সরলার্থ -হে কুন্তীপুত্র, লোকে যে ভাবে যোগ্যতা প্রাপ্ত হয়ে ব্রহ্মভূত(প্রকৃতিভূত) হতে পারে, সেই শ্রেষ্ঠ জ্ঞাননিষ্ঠার বিষয় সংক্ষেপে আমার থেকে অবগত হও।

বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্তো ধৃত্যাত্মানং নিয়ম্য চ

শব্দাদীন্বিষয়াংস্ত্যক্ত্বা রাগদ্বেষৌ ব্যুদস্য চ।।৫১

বিবিক্তসেবী লঘ্বাশী যতবাক্কায়মানসঃ

ধ্যানযোগপরো নিত্যং বৈরাগ্যং সমুপাশিতঃ।।৫২

অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম্

বিমুচ্য নির্মমঃ শান্তো ব্রহ্মভূয়ায় কল্পতে।।৫৩

শব্দার্থ- (৫১ -৫৩) বুদ্ধ্যা  বিশুদ্ধয়া বিশুদ্ধ বুদ্ধির দ্বারা, যুক্তঃ যুক্ত হয়ে, ধৃত্যা ধৈর্য সহকারে, আত্মানং মনকে, নিয়ম্য সংযত করে, চ-ও, শব্দাদীন্‌ - শব্দস্পর্শাদি, বিষয়ান্‌ - বিষয়কে, ত্যক্ত্বা ত্যাগ করে, রাগ-দ্বেষৌ রাগ-দ্বেষ, বুদস্য পরিত্যাগ করে, চ এবং, বিবিক্ত-সেবী -নির্জনবাসী, লঘু-আশী পরিমিতভোজী, যত-বাক্‌-কায়-মানসঃ বাক্য শরীর ও মন সংযত করে, ধ্যানযোগ-পরঃ ধ্যানযোগ পরায়ণ হয়ে, নিত্যম্‌ -নিরন্তর, বৈরাগ্যম্‌ -অনাসক্তিকে, সমুপাশ্রিতঃ-অবলম্বন করে, অহঙ্কার অহঙ্কার, বলম্‌ - কামরাগাদিযুক্ত বল, দর্পম্‌ - দর্প, কামম্‌ - কামনা, ক্রোধম্‌ - ক্রোধ, পরিগ্রহম্‌ -পরিগ্রহ, বিমুচ্য -ত্যাগ করে, নির্মমঃ আমার আমার বুদ্ধিশূন্য, শান্তঃ বিক্ষেপরহিত চিত্ত, ব্রহ্মভূয়ায় ব্রহ্মভূত হতে, কল্পতে যোগ্য হন।

সরলার্থ –(৫১- ৫৩) বিশুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্যদ্বারা বুদ্ধিকে নিশ্চল করে অর্থাৎ আত্মসংযম করে এবং শব্দাদি বিষয় ও রাগদ্বেষ ত্যাগ করে, শুচিভাবে নির্জন স্থানে বাস এবং মিতাহার দ্বারা মন, বাক্য ও শরীর সংযত করে, সর্বদা ধ্যানযোগ -পরায়ণ হয়ে বৈরাগ্য-অবলম্বন পূর্বক অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং পরিগ্রহ ও নির্মম হয়ে আমিই ব্রহ্ম এই ভাবে নিশ্চল অবস্থান করেন।

 

ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি

সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্।।৫৪

শব্দার্থ ব্রহ্মভূতঃ ব্রহ্মভূত ব্যক্তি, প্রসন্ন-আত্মা -প্রসন্নচিত্ত, ন শোচতি শোক করেন না, ন কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন না, সমঃ সমদর্শী, সর্বেষু -সকল, ভূতেষু প্রাণীতে, মদ্ভক্তিম্‌ -আমাকে ভক্তি, লভতে লাভ করে, পরাম্‌ - পরা।

সরলার্থ ব্রহ্মভূত ব্যক্তি প্রকৃতিতে অহং বিলয়ের ফলে প্রসন্নচিত্ত হয়ে শোকও করেন না, আকাঙ্খাও করেন না এবং সকল প্রাণিগণের প্রতি সমদর্শী হয়ে আমার প্রতি পরাভক্তি লাভ করেন।

ভক্ত্যা মামভিজানাতি যাবান্যশ্চাস্মি তত্ত্বতঃ

ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম্।।৫৫

শব্দার্থ ভক্ত্যা সেই পরাভক্তির দ্বারা, মাম্‌ - আমাকে,অভি-জানাতি উত্তমরূপে জানে, যাবান্‌ - যে যে রূপে, যঃ স্বরূপতঃ যা, চ- এবং, অস্মি- হই, তত্ত্বতঃ -স্বরূপত, ততঃ-ভক্তির প্রভাবে, মাম্‌ - আমাকে, তত্ত্বতঃ -যথার্থরূপে, জ্ঞাত্বা জেনে, বিশতে আমাতেই স্থিত হন, তদনন্তরম্‌ -তৎক্ষণাৎ

সরলার্থ - তিনি সেই পরাভক্তি প্রভাবে আমার  সর্ব ব্যাপিত্ব এবং আমি স্বরূপতঃ

যা, তা যথার্থ অবগত হয়ে তৎক্ষণাৎ আমাতেই  স্থিত হন।

সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ

মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম্।।৫৬

শব্দার্থ সর্বকর্মাণি -সকলকর্ম , অপি ও, সদা সর্বদা, কুর্বাণঃ -করে, মৎ-ব্যাপাশ্রয়ঃ -আমাকে আশ্রয় করে, মৎ-প্রসাদাৎ - আমার অনুগ্রহে, অবাপ্নোতি প্রাপ্ত হয়, শাশ্বতম্‌ - সনাতম, পদম্‌ -অবস্থা, অব্যয়ম্‌ - অবিনাশী।

সরলার্থ সর্বদা সর্ব প্রকারে আমাকে আশ্রয় করে ও সকল প্রকার কর্মের অনুষ্ঠান করতে করতে, আমার অনুগ্রহে অবিনাশী সনাতন অবস্থা লাভ করে থাকে।

চেতসা সর্বকর্মাণি  ময়ি সংন্যস্য মৎপরঃ

বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তঃ সততং ভব।।৫৭

শব্দার্থ চেতসা মনের দ্বারা,  সর্বকর্মাণি সব প্রকার কর্ম, ময়ি আমাতে, সংন্যস্য অর্পণ করে, মৎপরঃ মৎপরায়ণ হয়ে, বুদ্ধি-যোগম্‌ - সমত্ব বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগ, উপাশ্রিত্য অবলম্বন,মৎ-চিত্তঃ -মদ্‌গতচিত্ত, সততম্‌ -নিরন্তর, ভব হও।

সরলার্থ -তুমি মনের দ্বারা সমস্ত কর্মফল আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হও এবং সমত্বরূপ বুদ্ধিযোগ অবলম্বন করে নিরন্তর মৎগত চিত্ত হও।

মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি

অথ চেৎ ত্বমহঙ্কারান্ন শ্রোষ্যসি বিনঙ্ক্ষ্যসি।।৫৮

শব্দার্থ মৎ-চিত্তঃ -মদ্‌গতচিত্ত হয়ে, সর্বদুর্গাণি দুস্তর জন্মমৃত্যুরূপ দুঃখ,

মৎ-প্রসাদাৎ - আমার অনুগ্রহে, তরিষ্যসি উত্তীর্ণ হবে, অথ আর, চেৎ - যদি,ত্বম্‌ - তুমি, অহঙ্কারাৎ -অহঙ্কারবশতঃ, ন শ্রোষ্যসি যদি এ কথা না শোন, বিনঙ্ক্ষ্যতি পরমার্থ থেকে ভ্রষ্ট হবে।

সরলার্থ -  তুমি মদ্‌গত চিত্ত হলে আমার অনুগ্রহে জন্মমৃত্যুরূপ সংসার থেকে উত্তীর্ণ হবে, আর যদি অহং কার বশে আমার কথা না শোন, তা হলে নিশ্চিত পরমার্থ থেকে বঞ্চিত হবে।

যদহঙ্কারমাশ্রিত্য ন যোৎস্য ইতি মন্যসে

মিথ্যৈষ ব্যবসায়ন্তে প্রকৃতিস্তাং নিযোক্ষ্যতি।।৫৯

শব্দার্থ যৎ - যে, অহঙ্কারম্‌ - অহংকারকে, আশ্রিত্য অবলম্বন করে, ন যোৎস্যে যুদ্ধ করব না, ইতি এরূপ,  মন্যসে মনে করছ, মিথ্যা মিথ্যা, এষঃ এই, ব্যবসায়ঃ সিদ্ধান্ত, তে তোমার, প্রকৃতিঃ ক্ষাত্র স্বভাব, ত্বাম্‌ - তোমাকে, নিযোক্ষ্যতি নিযুক্ত করবে।

সরলার্থ যদি তুমি অহংকার বশতঃ যুদ্ধ করব না, এরূপ সিদ্ধান্ত করে থাক, তা হলে তা মিথ্যা হবে, কারণ ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে।

স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধঃ স্বেন কর্মণা

কর্তুং নেচ্ছসি যন্মোহাৎ করিষ্যস্যবশো৳পি তৎ।। ৬০

শব্দার্থ স্বভাবজেন স্বভাবজাত, কৌন্তেয় হে কুন্তীপুত্র,নিবদ্ধঃ আবদ্ধ হয়ে, স্বেন ক্ষত্রিয়োচিত, কর্মণা কর্ম দ্বারা, কর্তুম্‌ - করতে,  ন ইচ্ছসি ইচ্ছা করছ না, যৎ - যে কর্মকে, মোহাৎ - মোহ বশতঃ, করিষ্যসি করবে, অবশঃ -অনিচ্ছাসত্ত্বেও, অপি তৎ - তাও।

সরলার্থ হে কুন্তীপুত্র, মোহবশতঃ যে কর্তব্য কর্মে প্রবৃত্ত হচ্ছ না, কিন্তু তুমি ক্ষত্রিয়োচিত স্বভাবে অনিচ্ছাসত্ত্বেও তা করতে বাধ্য হবে।

ঈশ্বর সর্ব্বভূতানাং হৃদ্দেশে৳র্জুন তিষ্ঠতি

ভ্রাময়ন্সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া।। ৬১

শব্দার্থ ঈশ্বরঃ -পরমেশ্বর, সর্ব-ভূতানাম্‌ - সকল জীবের,হৃদ্দেশে -হৃদয়ে, অর্জুন হে অর্জুন, তিষ্ঠতি অধিষ্ঠিত আছেন,ভ্রাময়ন্‌ -ভ্রামিত করে, সর্ব-ভূতানি -সকল প্রাণীকে, যন্ত্র-আরূঢ়াণি যন্ত্রারূপ পুতুলের মত, ময়য়া মায়া দ্বারা।

সরলার্থ হে অর্জুন, অন্তর্যামী পরমেশ্বর সকল জীবের হৃদয়ে চৈতন্যরূপে অধিষ্ঠিত হয়ে নিজ মায়াশক্তি দ্বারা যন্ত্রস্থ পুতুলের মতো জীবগণকে চালিত করছেন।

তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত

তৎ প্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম্।।৬২

শব্দার্থ তম্‌ এব -সেই পরমেশ্বররই, শরণম্‌ - শরণাগত, গচ্ছ হও, সর্বভাবেন সর্বতোভাবে, ভারত হে ভারত, তৎ-প্রসাদাৎ - তাঁহার কৃপায়, পরাম্‌ -পরম্‌ , শান্তিম্‌ - শান্তিরূপ, স্থানম্‌ -অবস্থা, প্রাপ্স্যসি প্রাপ্ত হবে,  শাশ্বতম্‌ -নিত্য।

সরলার্থ হে ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত  হও, তাঁরই কৃপায় পরম শান্তি প্রাপ্ত হবে।

ইতি তে জ্ঞানমাখ্যাতং গুহ্যাদ্গুহ্যতরং ময়া

বিমৃশ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু।।৬৩

শব্দার্থ ইতি এই, তে তোমাকে, জ্ঞানম্‌ -গীতাশাস্ত্র, আখ্যাতম্‌ -বলা হল, গুহ্যাৎ গুহ্যতরম্‌ - গোপনীয় থেকে অতি গোপনীয়, ময়া আমার দ্বারা, বিমৃশ্য -বিচার করে, এতৎ - এই, অশেষেণ বিশেষভাবে,  যথা যেরূপ, ইচ্ছসি ইচ্ছা কর, তথা তা-ই, কুরু কর।

সরলার্থ আমি এই পরম গোপনীয় থেকেও অতি গোপনীয় গীতাশাস্ত্র বিষয়ে তোমাকে বললাম, এটি বিশেষভাবে বিচার করে যেরূপ ইচ্ছা হয় তা-ই কর।

সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ

ইষ্টো৳সি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম্।।৬৪

শব্দার্থ সর্ব-গুহ্য-তমম্‌ - সকল গোপনীয় থেকে গোপনীয়, ভূয়ঃ পুনরায়, শৃনু শোন, মে আমার, পরমম্‌ -পরম রহস্যযুক্ত, বচঃ বাক্য, ইষ্টঃ -প্রিয়, অসি হও,মে আমার, দৃঢ়ম্‌ - অত্যন্ত, ইতি সেই, ততঃ সে কারণে, বক্ষ্যামি বলিব, তে তোমার, হিতম্‌ - হিতকর।

সরলার্থ সর্ব প্রকার গোপনীয় থেকেও গোপনীয় পরম রহস্যপূর্ণ ও তোমার হিতকর বাক্য পুনরায় শ্রবণ কর। তুমি আমার অত্যন্ত প্রিয় সে কারণে তোমাকে তা বোলব।

মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাঃ নমস্কুরু

মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়ো৳সি মে।।৬৫

শব্দার্থ মন্মনাঃ আমাতে নিবিষ্টচিত্ত, ভব হও, মদ্ভক্তঃ আমার ভক্ত, মদ্‌যাজী আমাতে উপাসনা পরায়ণ, মাম্‌ - আমাকেই, নমস্কুরু -নমস্কার কর, মাম্‌ এব আমাকেই, এষ্যসি প্রাপ্ত হবে, সত্যম্‌ -সত্য, তে তোমার নিকট,  প্রতিজানে -প্রতিজ্ঞা করছি, প্রিয়ঃ অত্যন্ত প্রিয়, অসি হচ্ছে, মে আমার।

সরলার্থ তুমি আমাতে নিবিষ্টচিত্ত হও, আমার ভক্ত ও আমাতে উপাসনা পরায়ণ  হও, এবং আমাকেই নমস্কার কর। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, এই ভাবে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে।

সর্বধর্মান্‌ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ

অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।।৬৬

শব্দার্থ সর্বধর্মান্‌ - বিশেষের সকল ধর্ম ও গুণ, পরিত্যজ্য পরিত্যাগ করে, মাম্‌ - আমারই, একম্‌ -একমাত্র, শরণম্‌ - শরণাগত, ব্রজ হও, অহম্‌ - আমি, ত্বাম্‌ - তোমাকে, সর্ব-পাপেভ্যঃ সংস্কাররূপ পাপ থেকে, মোক্ষয়িষ্যামি -মুক্ত করিব, মা শুচঃ -শোক করো না।

সরলার্থ তুমি বিশেষের সকল প্রকার ধর্ম ও গুণ পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাগত হও। আমি তোমাকে সকল প্রকার সংস্কার থেকে মুক্ত করব, শোক করো না।

ইদং তে নাতপস্কায় নাভক্তায় কদাচন

ন চাশুশ্রূষবে বাচ্যং ন চ মাং যো৳ভ্যসূয়তি।।৬৭

শব্দার্থ- ইদম্‌ -এই, তে তোমার,  ন- না, অতপস্কায় তপস্যারহিত ব্যক্তিকে, ন না, অভক্তায়- ভক্তিহীন ব্যক্তিকে, কদাচন কখনও, ন চ অশুশ্রূষবে শুনতে অনিচ্ছুক ব্যক্তিকে,  বাচ্যম্‌ - বলা, ন না, চ এবং মাম্‌- আমাকে, যঃ যে, অভ্যসূয়তি তাচ্ছিল্য করে।

সরলার্থ আমার এই গীতারূপ পরম রহস্যকথা  তপস্যাহীন ব্যক্তিকে, ভক্তিহীন  ও গুরু আচার্যে ভক্তিশূন্য ব্যক্তিকে এবং যে শুনতে চায় না ও যারা আমাকে তাচ্ছিল্য করে, তাদের কখনও বলবে না।

 

য ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বভিধাস্যতি

ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামবৈষ্যত্যসংশয়ঃ।।৬৮

শব্দার্থ যঃ-যিনি,ইমম্‌ - এই, পরমম্‌ - পরম, গুহ্যম্‌ - রহস্যযুক্ত গীতাশাস্ত্র, মদ্ভক্তেষু- আমার ভক্তদের কাছে, অভিধাস্যতি -পাঠ ও ব্যাখ্যা করবেন, ভক্তিম্‌ - ভক্তি, ময়ি- আমাতে, পরাম্‌ - পরম্‌, কৃত্বা -করে, মাম্‌ এব আমাকেই, এষ্যতি প্রাপ্ত হবে, অসংশয়ঃ -নিশ্চয়ঃ।

সরলার্থ যিনি ভক্তিযুক্ত হয়ে আমার ভক্তদের নিকট এই গীতাশাস্ত্র পাঠ ও ব্যাখ্যা করবেন, তিনি আমাতে পরম ভক্তিযুক্ত হয়ে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবেন।

 

ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ

ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভূবি।।৬৯

শব্দার্থ ন -নেই,চ এবং, তস্মাৎ - তার থেকে, মনুষ্যেষু মানুষদের মধ্যে, কশ্চিৎ - কেউ, মে আমার, প্রিয়-কৃত্তমঃ অধিক প্রিয়, ভবিতা ন হবে না, চ-এবং, মে- আমার, তস্মাৎ - তার থেকে, অন্যঃ অন্য কেউ, প্রিয়তরঃ প্রিয়তর,ভুবি -পৃথিবীতে।

সরলার্থ এবং তাঁর থেকে মানুষদের মধ্যে আমার অধিক প্রিয়কারী আর কেউ নেই, এবং ভবিষ্যতে তাঁর মতো প্রিয়তর পৃথিবীতে আর কেউ হবে না।

 

অধ্যেষ্যতে চ য ইমং ধর্ম্যং সংবাদমাবয়োঃ

জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্টঃ স্যামিতি মে মতিঃ।।৭০

শব্দার্থ অধ্যেষ্যতে অধ্যয়ন করবেন, চ- এবং, যঃ যিনি, ইমম্‌ - এই, ধর্ম্যম্‌ - ধর্মজনক,সংবাদম্‌- কথোপকথন, আবয়োঃ আমাদের উভয়ের,জ্ঞান-যজ্ঞেন জ্ঞানরূপ যজ্ঞদ্বারা, তেন সেই,অহম্‌ - আমি, ইষ্টঃ পূজিত, স্যাম্‌ - হব,ইতি -এরূপ, মে আমার, মতিঃ মত।

সরলার্থ আর যিনি আমাদের উভয়ের এই ধর্মজনক কথোপকথনরূপ গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন, সেই জ্ঞানরূপ যজ্ঞদ্বারা আমিই পূজিত হব একথা নিশ্চয় জানবে।

 

শ্রদ্ধাবাননসূয়শ্চ শৃণয়াদপি যো নরঃ

সো৳পি মুক্তঃ শুভাল্লোঁকান্প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম্৭১

শব্দার্থ শ্রদ্ধাবান্‌ -শ্রদ্ধাযুক্ত, অনসূয়ঃ দোষ দৃষ্টিরহিত হয়ে, চ ও, শৃণুয়াৎ অপি শ্রবণ মাত্র করেন, যঃ নরঃ যে ব্যক্তি, সঃ অপি তিনিও, মুক্তঃ পাপ থেকে মুক্ত হয়ে, শুভান্‌ - পুণ্য,লোকান্‌ - লোকসকল, প্রাপ্নুয়াৎ - প্রাপ্ত হন, পুণ্য-কর্মণাম্‌ -পুণ্য কর্মকারিদের।

সরলার্থ যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত ও দোষদৃষ্টিরহিত হয়ে শ্রবণমাত্র করেন, তিনিও সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে  পুণ্যকর্মকারীদের শুভ লোকসব প্রাপ্ত হবে

কচ্চিদেতৎ শ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা

কচ্চিদজ্ঞানসম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়।।৭২

শব্দার্থ- কচ্চিৎ - কি, এতৎ - এই ,শ্রুতম্‌ - শ্রবণ করেছ, পার্থ হে পার্থ, ত্বয়া তুমি, একাগ্রেণ একাগ্র,  চেতসা চিত্তে, কচ্চিৎ - কি,  অজ্ঞান-সম্মোহঃ অজ্ঞানজাত মোহ,  প্রনষ্টঃ নিবষ্ট হয়েছে কি, তে তোমার, ধনঞ্জয় -হে ধনঞ্জয়।

সরলার্থ হে পার্থ,  তুমি একাগ্র চিত্তে এই গীতা উপদেশ শ্রবণ করেছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজাত মোহ বিনষ্ট হয়েছে কি?

                         অর্জুন উবাচ

নষ্টো মোহঃ স্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান্ময়াচ্যুত

স্থিতো৳স্মি গতসন্দেহঃ করিষ্যে বচনং তব।।৭৩

 শব্দার্থ নষ্টঃ নষ্ট হয়েছে, মোহঃ মোহ, স্মৃতিঃ লব্ধা কর্তব্য অকর্তব্য বিষয়ে নিশ্চয় হয়েছি, তৎ-প্রসাদাৎ - আপনার অনুগ্রহে, ময়া আমার, অচ্যুত হে অচ্যুত, স্থিতঃ অস্মি স্থিত হয়েছি। গত- সন্দেহঃ নিঃসংশয় হয়ে, করিষ্যে পালন করব, বচনম্‌- উপদেশ, তব -আপনার।

সরলার্থ অর্জুন বললেন হে অচ্যুত, আপনার অনুগ্রহে আমার মোহ নষ্ট হয়েছে, আমি করণীয় অকরণীয় বিষয়ে নিশ্চয়তা লাভ করেছি এবং নিঃসংশয় হয়েছি, আপনার উপদেশ পালন করব

সঞ্জয় উবাচ

ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ

সংবাদমিমমশ্রৌবমদ্ভূতং রোমহর্ষণম্।।৭৪

শব্দার্থ ইতি এরূপ, অহম্‌ -আমি, বাসুদেবস্য শ্রীভগবানের, পার্থস্য অর্জুনের, মহাত্মনঃ -মহাত্মা, সংবাদম্‌ -কথোপকথন, ইমম্‌ -এই, অশ্রৌষম্‌ -শ্রবণ করেছি, অদ্ভূতম্‌ - রহস্যযুক্ত, রোমহর্ষণম্‌ - রোমাঞ্চকর।

সরলার্থ সঞ্জয় বললেন হে মহারাজ, আমি মহাত্মা শ্রীবাসুদেব ও অর্জুনের এরূপ রহস্যযুক্ত ও রোমাঞ্চকর কথপোকথন শ্রবণ করেছি

ব্যাসপ্রসাদাচ্চ শ্রুতবানেতদ্গুহ্যমহং পরম্

যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ম্।।৭৫

শব্দার্থ- ব্যাস- প্রসাদাৎ - ব্যাসদেবের অনুগ্রহে, শ্রুতবান- শুনেছি, এতৎ - এই, গুহ্যম্‌ - গোপনীয়, অহম্‌ - আমি, পরম্‌ -পরম, যোগম্‌ - যোগতত্ত্ব, যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ - যোগেশ্বর শ্রীকৃষ্ণ থেকে, সাক্ষাৎ - প্রত্যক্ষভাবে, কথয়তঃ বক্তা, স্বয়ম্‌ - নিজে।

সরলার্থ আমি ব্যাসদেবের অনুগ্রহে যোগেশ্বর শ্রীকৃষ্ণের নিকট থেকে এই পরম যোগতত্ত্ব সাক্ষাৎ প্রত্যক্ষভাবে বলতে শুনছি

রাজন্সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমিমমদ্ভূতম্

কেশবার্জুনয়োঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহুঃ।।৭৬

শব্দার্থ রাজন্‌ -হে রাজন, সংস্মৃত্য সংস্মৃত্য বার বার স্মরণ করে, সংবাদম্‌ - কথোপকথন,ইমম্‌ - এই, অদ্ভূতম্‌ -বিস্ময়কর, কেশব- অর্জুনয়োঃ -শ্রীকৃষ্ণ ও অর্জুনের, পুণ্যম্‌ - পুণ্যজনক, হৃষ্যামি হৃষ্ট হচ্ছি, চ এবং,মুহুর্মুহুঃ বার বার।

 

সরলার্থ হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই বিস্ময়কর এবং পুণ্যজনক কথোপকথন পুণঃ পুণঃ স্মরণ করে আমি  বার বার হৃষ্ট হচ্ছি

তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভূতং হরেঃ

বিস্ময়ো মে মহান্রাজন্হৃষ্যামি চ পুনঃপুনঃ।। ৭৭

শব্দার্থ -তৎ - সেই, চ ও, সংস্মৃত্য সংস্মৃত্য বার বার স্মরণ করে, রূপম্‌ - রূপ, অতি অদ্ভূতম্‌ - অতি অদ্ভূত, হরেঃ শ্রীহরির,বিস্ময়ঃ বিস্ময়, মে আমার, মহান্‌ - মহা, রাজন্‌ - হে মহারাজ, হৃষ্যামি আনন্দিত হচ্ছি,  এবং, পুনঃ পুনঃ বার বার।

সরলার্থ হে মহারাজ, শ্রীহরির অতি অদ্ভূত সেই অলৌকিক বিশ্বরূপ পুনঃ পুনঃ স্মরণ করে আমি বিস্মিত ও হর্ষিত হচ্ছি

 

যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ

তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম।। ৭৮

শব্দার্থ -যেখানে, যোগেশ্বরঃ কৃষ্ণঃ -যোগের স্রষ্টা শ্রীকৃষ্ণ,যত্র যে পক্ষে,পার্থ অর্জুন, ধনুর্ধরঃ গাণ্ডীবধারী্‌ তত্র সেই পক্ষে, শ্রীঃ লক্ষ্মী, বিজয়ঃ বিজয়, ভূতিঃ অভ্যুদয়, ধ্রুবা অচল, নীতিঃ নীতি, মতিঃ মম -  এই আমার মত।

সরলার্থ যে পক্ষে যোগের স্রষ্টা শ্রীকৃষ্ণ, যে পক্ষে গাণ্ডীবধারী অর্জুন, যেখানে অচল নীতি, সেই পক্ষেই রাজ্যলক্ষ্মী, বিজয় ও অভ্যুদয় এই আমার অভিমত

                    ।। ওঁ তৎ সৎ ।।

Comments

  1. খুবই উপকৃত হলাম।।।।
    অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে 🌷🙏🌷 আপনি আমার প্রনাম গ্রহন করবেন।

    ReplyDelete
  2. প্রণাম নেবেন মহারাজ।সকালে ১৮ নম্বর অধ্যায়ের আত্ম জ্যোতি পেয়ে ভীষণভাবে উপকৃত হলাম।

    ReplyDelete
  3. Approach. Pranam Maharaj 🙏 🙏

    ReplyDelete
    Replies
    1. Nice. Pranam Maharaj 🙏 🙏

      Delete
  4. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. ১৮ অধ্যায় মোক্ষ যোগ PDF পেয়ে খুব উপকৃত হলাম আপনি আমাদের জন্য এত সহজ সরল ভাবে গীতার pdf করে দিয়েছেন ঠাকুর বলতো ভাত বেরে রেখেছি বসে যাও আপনি ও ঠিক একই রকম ভাবে শিক্ষা দিচ্ছেন আপনার কাছে এসে আমরা ধন্য জনম জনম যেন আপনার মতো গুরু পায় প্রণাম শিক্ষাগুরু দেব শিখা মন্ডল বজ ব

    ReplyDelete
  6. জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🙏🙏 এতো সুন্দর ভাবে লেখা পেয়ে আমরা খুব খুশি। লেখাগুলো বড়ো হওয়াতে বেশ সুবিধা হয়।
    ঠাকুরের কৃপায় আপনার মাধ্যমে জ্ঞ্যান রাশি বর্ষিত হচ্ছে তার যেন স্বরণ,মনন ও নিদিধ্যাসন
    করতে পারি এই প্রর্থনা করি ঈশ্বরের কাছে 🙏🙏🙏 জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ 🙏🌷🙏
    ভালো থাকবেন মহারাজ 🙏🙏🙏
    দেবশ্রী বিশ্বাস বহরমপুর থেকে 🙏🌷🙏

    ReplyDelete
  7. আপনার এই অক্লান্ত পরিশ্রমের মূল্য যেনো দিতে পারি! যেনো একটু হলেও নিজেকে পরিবর্তন করতে পারি মহারাজ! আপনি আশীর্বাদ করুন! সকলে আমরা কৃপা ধন্য! আপনার রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করি মহারাজ!🙏🌷🙏

    ReplyDelete
  8. আপনার অক্লান্ত পরিশ্রমে , আমরা সবাই অনেক অনেক উপকৃত । প্রণাম জানাই 🙏🙏
    বিজু দাস নাকতলা

    ReplyDelete
  9. Apne amader jonyo sohoj kore ato bojhachhen, jane na kotota amra tar morjada dita parbo, ame ab theka sikhchhe tobu chesta kore jachhe , adhmatik monosko kore tolar jonyo apnake sohosro pronam

    ReplyDelete
  10. আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা খুবই উপকৃত হচ্ছি, ঠাকুরের কাছে আপনার সুস্থতা কামনা করছি।

    ReplyDelete
  11. খুব উপকৃত হলাম , আপনার অক্লান্ত পরিশ্রমের র্ময়াদা যেন দিতে পারি এ এই আশির্বাদ প্রার্থনা করছি আচার্য দেব। প্রনাম গ্রহন করুন আচার্য দেব।

    ReplyDelete
  12. জয় গীতা🙏। আমাদের উন্নিত করার জন্য আপনার এই অক্লান্ত পরিশ্রমের মর্যাদা যেন আমরা দিতে পারি। সশ্রদ্ধ প্রনাম মহারাজ

    ReplyDelete
  13. Sincerely grateful to you our Rev. MAHARAJ. Your unique and untiring attemp enlightening us day by day. My heartfelt regards. Ratna Banerjee Kalighat

    ReplyDelete
  14. প্রনাম গুরুজী , সম্পূর্ণ অষ্টাদশ এক লহমায় পড়তে পারব , আপনার ধৈর্যকে কুর্ণিশ জানাই , এই অক্লান্ত পরিশ্রমের মর্যাদা যেন রাখতে পারি প্রার্থনা করি ৷

    ReplyDelete
  15. Maharaj. Gita r. Ashtadash Adhyay er saralartha jene khub upakrita hoyechi. .apnar Sri charane amar antarer vakti nibedan kari 🙏🙏

    ReplyDelete
  16. মহারাজ আমার শতকোটি প্রণাম নেবেন। আপনার সহজ সরল গীতা র ব্যাখ্যা পেয়ে খুব ভাল লাগলো। আপনার এই চেষ্টার যেন মূল্য দিতে পারি পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনি আমাদের আশীর্বাদ করুন ।

    ReplyDelete
  17. সশ্রদ্ধ প্রণাম গ্ৰহণ করুন মহারাজ। খুবই উপকৃত হলাম পদবিন্যাস যুক্ত অষ্টাদশ অধ্যায়ের শ্লোক পেয়ে। 🙏

    ReplyDelete
  18. খুব ভালো লাগছে শ্রী মৎ তোতা পূরী মহারা

    ReplyDelete
  19. আমার প্রণাম নেবেন মহারাজ। গীতার উপদেশ মতো যেনো আমরা জীবনের পথে চলতে পারি। খুব ভালো লাগলো । উপকার হলো । প্রণাম মহারাজ । ভালো থাকবেন ।

    ReplyDelete
  20. গুরুজী শত কোটি প্রনাম , অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সাথে সরল ভাষায় পাঠ বোঝানো .. শুনে আমরা উপকৃত হচ্ছি , জানি না কতটা শিখতে পারব তবু চেষ্টা করব ! ঈশ্বর কৃৃপায় আপনার মত শিক্ষাগুরুর সান্নিধ্য পেয়ে ধন্য আমরা ৷...... মীনা বোস দমদম

    ReplyDelete
  21. শ্রদ্ধেয় মহারাজ আপনার পাঠানো গীতার অষ্টাদশ অধ্যায়ের ব্যাখ্যাসহ pdfটি পেয়ে খুব উপকৃত হলাম।এত সহজ সরল ব্যাখ্যা আমদের সহজেই গ্ৰহন যোগ্য।কত যে সমৃদ্ধ হচ্ছি। সভক্তি প্রনাম জানাই।

    ReplyDelete
  22. প্রণাম নেবেন মহারাজ , খুবই আনন্দিত হলাম এত সরল করে আপনি আমাদের বুঝিয়ে দিলেন আপনার এই কষ্টের ফল যেনো আমরা জ্ঞান অর্জন করে আপনাকে গুরু দক্ষিণা হিসেবে দিতে পারি আপনি আশিবাদ করুন 🙏😋🙏

    ReplyDelete
  23. Joy Gita 🌻🍀🙏🏻. Sovakti pranam Achariyo Maharajji 🌻🌻🍀🙏🏻🙏🏻. Maharajii, khubei upokrito holam peyey🙏🏻🙏🏻.

    ReplyDelete
  24. Joy Gita 🌻🙏🏻. Sovakti pranam Achariyo Maharajji 🌻🌻🍀🍀🙏🏻🙏🏻. Khubei upokrito holam peyey, Maharajji 🌹🌹🙏🏻🙏🏻

    ReplyDelete
  25. আন্তরিক শ্রদ্ধাযুক্ত ও ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধেয় মহারাজজী 🙏। অসীম অনন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রী মদগবদগীতা'র অষ্টাদশ অধ্যায়ের শব্দাথ' ও সরলাথ' সহ সংস্কৃত শ্লোক... পুরো অধ্যায়ের Pdf পেয়ে খুবই আনন্দিত ও কৃতার্থ। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি র কৃপায় ও আপনার আশীর্বাদ কাম্য। 🙏🙏🙏🙏।

    ReplyDelete
  26. প্রণাম মহারাজ ।অষ্টাদশ অধ্যায় সরলার্থ পেয়ে খুব উপকার হল ।।

    ReplyDelete
  27. Maharaj apnar ayee sahaj saral byakhya peye satyee khub upakrita hoyechi apnar sri charane sata sata vakti sraddha nibedan kari Shampa Dhar

    ReplyDelete
  28. অষ্টাদশ। অধ্যায়। বাংলা। অনুবাদ। পেয়ে। খুব। ভালো। লাগলো, কিছুটা। পড়া হল প্রণাম নেবেন। মহারাজ। অসীমা। বট ব্যাল শিবপুর। হাওড়া

    ReplyDelete
  29. প্রণাম নেবেন আচার্যদেব। আমাদের আধ্যাত্মিকতায় উন্নতি করার জন্য আপনার এই অক্লান্ত প্রচেষ্টাকে সার্থক করতে পারি।আপনার এই বাংলা অনুবাদ টি পেয়ে আমার ভীষণ উপকার হল।এই অধ্যায় টা মুখস্থ করতে অনেক সুবিধা হবে।
    মালা সমাজদার, সোদপুর।

    ReplyDelete
  30. প্রণাম মহারাজ । আপনার লিখা গীতা ১৮ শ অধ্যায় পড়ে তো ভালো লাগলো বেশ বড় বড় লিখা। কিন্তু উচ্চারণ তো কেউ শুনলো না। ওটাতেই তো যত সমস্যা । আপনি তো অনেক চেষ্টায় করছেন । প্রণাম নেবেন বাবা ।

    ReplyDelete
  31. আপনাকে কিতঙ্গতা জানাবার ভাষা নেই।প্রনাম নেবেন মহারাজ ।

    ReplyDelete
  32. খুব উপকৃত হলাম
    মহারাজের চরণে নিবেদন করি সশ্রদ্ধ প্রণাম
    সোনালী ভট্টাচার্য্য হাওড়া

    ReplyDelete
  33. গীতার অষ্টাদশ অধ্যায়ের ১ - ৭৮ শ্লোক এর সংস্কৃত, শব্দাথ' এবং বাংলা সরলাথ' - এ এক বিশাল ভান্ডার আত্মজ্যোতি তে পেয়ে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছি বটে, কিন্তু ভাবছি আপনার এই অপরিসীম কষ্ট, পরিশ্রমের মযা'দা (এই একটার পর একটা পেয়ে যাই) - কতখানি দিতে পারবো? ঈশ্বরের কৃপা প্রার্থনা করি।পরিপূণ' সুস্থ থাকুন শ্রদ্ধেয় গুরু মহারাজজী 🙏❤️🙏🇬🇧সুজাতা দে, লন্ডন।

    ReplyDelete
  34. Namah vagawate Basudevaya namah🙏🌷 Maharaj apnar sundar byakhya diye lekha Gita r ayee 18th Adhyay pare khub khub khub mugdha hoyechi anek anek samriddha hoyechi apnar sri charane amar antarer sata sata vakti sraddha nibedan kari🙏☘️

    ReplyDelete
  35. Pronam Maharaj .

    ReplyDelete
  36. মহারাজ আমার প্রণাম নেবেন। ভগবান আপনাকে আরও অনেক শক্তি দিক ও সুস্থ রাখুক। আমাদের জন্য ।

    ReplyDelete

Post a Comment