শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

শ্রীমদ্‌ ভগবদ্গীতা।। অধ্যায় 17 ।। Swami Harimayananda

 

                              ।। শ্রীমদ্ভগবদ্গীতা  ।।

      


                                   অনুবাদঃ স্বামী হরিময়ানন্দ

                  সপ্তদশ অধ্যায় 

                        শ্রদ্ধাত্রয়-বিভাগ-যোগ        Vedanta Study/online class

অর্জুন উবাচ

যে শাস্ত্রবিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ। 

তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্ত্বমাহো রজস্তমঃ।।১।।

 

শব্দার্থ যে যারা, শাস্ত্রবিধিম্‌ - শাস্ত্রবিধিকে, উৎসৃজ্য ত্যাগ করে, যজন্তে দেবতাদের পূজা করেন, শ্রদ্ধয়া অন্বিতাঃ শ্রদ্ধাযুক্ত হয়ে, তেষাম্‌ -  তাঁদের নিষ্ঠা নিষ্ঠা, তু কিন্তু, কা কিরূপ, কৃষ্ণ হে কৃষ্ণ, সত্ত্বম্‌ -সাত্ত্বিক, অহো অথবা, রজঃ রাজসিক, তমঃ তামসিক।

 

সরলার্থ   অর্জুন বললেন হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে অথচ শ্রদ্ধাযুক্ত হয়ে দেবপূজাদিরূপ যজ্ঞানুষ্ঠান করেন, তাঁদের নিষ্ঠা কেমন প্রকারের? সাত্ত্বিক, রাজসিক বা তামসিক?

 

শ্রীভগবান উবাচ

 

ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা। 

সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু।।২।।

 

শব্দার্থ ত্রিবিধা তিন প্রকার, ভবতি হয়, শ্রদ্ধা শ্রদ্ধা, দেহিনাম্‌ - মনুষ্যগণের, সা সেই, স্বভাবজা সংস্কার থেকে জাত, সাত্ত্বিকী সত্ত্বগুণ প্রধান, রাজসী রজগুণ প্রধান, চ এবং, এব-ই, তামসী তমোগুণ প্রধান, চ এবং, ইতি এরূপ, তাম্‌ - তা, শৃণু শ্রবণ কর।

 

সরলার্থ শ্রীভগবান বললেন হে অর্জুন, মনুষ্যগণের সংস্কার থেকে উৎপন্ন সেই শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে। তা শ্রবণ কর। সত্ত্বগুণ প্রধান, আর রজগুণ প্রধান, এবং তমোগুণ প্রধান হয়।

 

সত্ত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত। 

শ্রদ্ধাময়োহয়ং পুরুষো যো যচ্ছ্রদ্ধঃ স এব সঃ।।৩।।

 

শব্দার্থ -  সত্ত্ব-অনুরূপা সংস্কারযুক্ত অন্তঃকরণ অনুরূপ, সর্বস্য সব মানুষের, শ্রদ্ধা আস্তিক্য বুদ্ধি, ভবতি হয়, ভারত হে ভারত, শ্রদ্ধাময়ঃ শ্রদ্ধাময়, অয়ম্‌ -এই পুরুষঃ জীব, যঃ যিনি, যচ্ছ্রদ্ধঃ যেমন শ্রদ্ধাযুক্ত, সঃ তিনি, এব ও, সঃ সেরূপ।

 

সরলার্থ হে ভারত, সকল মানুষেরই সংস্কারযুক্ত গুণের তারতম্য অনুসারে আস্তিক্য বুদ্ধি হয়ে থাকে। এই জীব যিনি যে প্রকার গুণপ্রধান তিনি তেমন শ্রদ্ধাবান হয়ে থাকেন।

 

যজন্তে সাত্ত্বিকা দেবান্ যক্ষরক্ষাংসি রাজসাঃ।

প্রেতান্ ভূতগণাংশ্চান্যে যজন্তে তামসা জনাঃ।।৪।।

 

শব্দার্থ যজন্তে পূজা করে, সাত্ত্বিকাঃ সাত্ত্বিকগণ, দেবান্‌ দেবতাদেরকে, যক্ষ-রক্ষাংসি যক্ষ ও রাক্ষসদেরকে, রাজসাঃ রাজসিকগণ, প্রেতান্‌ প্রেতগণ, ভূতগণান্‌ ভূতগণকে, , অন্যে অপরে, যজন্তে পূজা করেন, তামসাঃ তামসিক, জনাঃ ব্যক্তিগণ।

 

সরলার্থ সত্ত্বগুণপ্রধান ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন, রাজসিকগণ যক্ষ ও রাক্ষসগণের এবং তামসিকগণ ভূত প্রেতের পূজা করে থাকেন।

 

অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে যে তপো জনাঃ।

দম্ভাহঙ্কারসংযুক্তাঃ কামরাগবলান্বিতাঃ।।৫।।

 

শব্দার্থ অশাস্ত্র-বিহিতম্‌ - শাস্ত্রবিরুদ্ধ, ঘোরম্‌ নিজের ও অপরের পীড়াপ্রদ, তপ্যন্তে অনুষ্ঠান করে, যে যে, তপঃ তপস্যা, জনাঃ মনুষ্যগণ, দম্ভ-অহং কার-সংযুক্তাঃ দম্ভ ও অহং কার যুক্ত ব্যক্তিগণ, কাম-রাগ-বল-অন্বিতাঃ কামনা ও আসক্তি বলে অভিমানযুক্ত।

 

সরলার্থ  যে মানুষ দম্ভ ও অহংকারযুক্ত ব্যক্তিগণ কামনা ও আসক্তি বলে অভিমান যুক্ত হয়ে শাস্ত্র বিরুদ্ধ নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করেন।

 

কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমচেতসঃ। 

মাং চৈবান্তঃশরীরস্থং তান্ বিদ্ধ্যাসুরনিশ্চয়ান্।।৬।।

 

শব্দার্থ কর্ষয়ন্তঃ ক্লিষ্ট হয়ে, শরীরস্থম্‌ শরীররূপে স্থিত, ভূত-গ্রামম্‌ ইন্দ্রিয় সকলকে, অচেতসঃ অবিবেকী, মাম্‌ জীবরূপ আমাকে, এবং এব ও অন্তঃ-শরীরস্থম্‌ - অন্তঃকরণে স্থিত, তান্‌ তাদেরকে, বিদ্ধি জানবে, আসূর-নিশ্চয়ান্‌ - আসূর স্বভাব বিশিষ্ট।

 

সরলার্থ সে সব অবিবেকীগণ শরীররূপে স্থিত ইন্দ্রিয়সকলকে এবং অন্তর্যামী রূপে স্থিত জীবরূপ আমাকেই ক্লিষ্ট করে থাকে, তাদেরকে আসুর স্বভাব বিশিষ্ট বলে জানবে।

 

আহারস্তপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ। 

যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু।।৭।।

 

শব্দার্থ আহারঃ আহার, তু এবং, অপি , সর্বস্য এই তিন প্রকার লোকের, ত্রিবিধঃ তিন প্রকার, ভবতি হয়, প্রিয়ঃ প্রিয়, যজ্ঞঃ যজ্ঞ, তপঃ তপস্যা, তথা ঐরূপ, দানম্‌ দানও, তেষাম্‌ তাদের, ভেদম্‌ - পার্থক্য, ইদম্‌ এই, শৃণু শ্রবণ।

 

সরলার্থ এই তিন প্রকারের ব্যক্তিগণের প্রিয় আহারও তিন প্রকারের হয়ে থাকে এবং যজ্ঞ, দান ও তপস্যার ঐরূপ পার্থক্য তা শ্রবণ কর।

 

আয়ুঃসত্ত্ববলারোগ্যসুখপ্রীতিবিবর্ধনাঃ।

রস্যাঃ স্নিগ্ধাঃ স্থিরা হৃদ্যা আহারাঃ সাত্ত্বিকপ্রিয়াঃ।।৮।।

 

শব্দার্থ আয়ুঃ-সত্ত্ব-বল-আরোগ্য-সুখ-প্রীতি-বিবর্ধনাঃ জীবন, বুদ্ধি, বল, নিরোগ, সুখ, প্রীতি বর্ধনকারী, রস্যাঃ রসযুক্ত, স্নিগ্ধাঃ স্নিগ্ধকর, স্থিরাঃ স্থায়ী, হৃদ্যাঃ তৃপ্তিকর, আহারাঃ খাদ্যদ্রব্য,সাত্ত্বিক-প্রিয়াঃ সাত্ত্বিকগণের প্রিয়।

 

সরলার্থ জীবন, বুদ্ধি, বল, নিরোগ, সুখ ও প্রীতিপ্রদ, রসযুক্ত, স্নিগ্ধকর, স্থায়ী আর তৃপ্তিকর ভক্ষ্য দ্রব্য সাত্ত্বিকগণের প্রিয় হয়ে থাকে।

 

কট্বম্ললবণাত্যুষ্ণতীক্ষ্মরুক্ষবিদাহিনঃ। 

আহারা রাজসস্যেষ্টা দুঃখশোকাময়প্রদাঃ।।৯।।

শব্দার্থ কটু-অম্ল-লবণ-অতি উষ্ণ-তীক্ষ্ণ-রুক্ষ-বিদাহিনঃ অতি তিক্ত, অতি টক, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি ঝাল, অতি শুষ্ক ও অতি প্রদাহকারী, আহারাঃ খাদ্যদ্রব্য সকল, রাজসস্য রাজসিকদের, ইষ্টাঃ প্রিয়, দুঃখ-শোক-আময়-প্রদাঃ দুঃখ, শোক, ও রোগপ্রদ।

 

সরলার্থ অতি তিক্ত, অতি টক, অতি লবণ, অতি উষ্ণ, অতি ঝাল, অতি শুষ্ক ও অতি প্রদাহকারী এবং দুঃখ, শোক ও রোগপ্রদ আহার সকল রাজসিকগণের প্রিয় হয়ে থাকে।

 

যাতযামং গতরসং পূতি পর্যষিতং চ যৎ। 

উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামসপ্রিয়ম্।।১০।।

 

শব্দার্থ যাতযাম্‌ এক প্রহর পূর্বে রান্না, শীতল, গত-রসং- রসহীন, পূতি দুর্গন্ধময়, পর্যুষিতম্‌ -বাসি, - এবং, যৎ - যে, উচ্ছিষ্টম্‌ - ভুক্তাবশেষ, অপি ,- আর, অমেধ্যম্‌ অপবিত্র, ভোজনম্‌ আহার, তামস- প্রিয়ম্‌ তামসিকদের প্রিয়।

 

সরলার্থ মন্দপক্ব, রসহীন, দুর্গন্ধময়, বাসী ও ভুক্তাবশিষ্ট এবং অপবিত্র যে আহার তা তামসিকদের প্রিয়।

 

অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞো বিধিদৃষ্টো য ইজ্যতে। 

যষ্টব্যমেবেতি মনঃ সমাধায় স সাত্ত্বিকঃ।।১১।।

শব্দার্থ অফলা-কাঙ্ক্ষিভিঃ ফল প্রপ্তির আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিদের দ্বারা, যজ্ঞঃ যজ্ঞ, বিধিদৃষ্টঃ শাস্ত্রবিব্ধি সম্মত, ; -যে, ইজ্যতে অনুষ্ঠিত হয়, যষ্টব্যম্‌ এব যজ্ঞ করাই কর্তব্য, ইতি এরূপ, মনঃ মনকে, সমাধায় স্থির করে, সঃ সেই, সাত্ত্বিকঃ সাত্ত্বিক।

 

সরলার্থ ফলাকাঙ্ক্ষাশূন্য ব্যক্তিগণ মনকে স্থির করে কর্তব্য বোধে যে শাস্ত্রবিহিত যজ্ঞের অনুষ্ঠান করেন, তাই সাত্ত্বিক।

 

 

অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ। 

ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম্।।১২।।

 

শব্দার্থ- অভিসন্ধায় আকাঙ্ক্ষা করে, তু আর, ফলম্‌ ফলকে, দম্ভার্থম্‌ - দম্ভপ্রকাশের জন্য, অপি , - অথবা, এব , যৎ - যে, ইজ্যতে অনুষ্ঠিত হয়, ভরতশ্রেষ্ঠ হে অর্জুন, তম্‌ সেই, যজ্ঞম্‌ - যজ্ঞকে, বিদ্ধি জানবে, রাজসম্‌ - রাজসিক।

 

সরলার্থ ফলের আকাঙ্খা করে অথবা দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, হে অর্জুন, সেই যজ্ঞকে  রাজসিক বলে জানবে।

 

বিধিহীনমসৃষ্টান্নং মন্ত্রহীনমদক্ষিণম্। 

শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে।।১৩।।

 

শব্দার্থ বিধিহীনম্‌ - শাস্ত্রবিধিহীন, অসৃষ্ট-অন্নম্‌ - অন্নদানহীন, মন্ত্রহীনম্‌ - মন্ত্রবর্জিত, অদক্ষিণম্‌ -দক্ষিণাশূন্য, শ্রদ্ধা-বিরহিতম্‌ -শ্রদ্ধাহীন, যজ্ঞম্‌ -যজ্ঞকে, তামসম্‌ তামসিক, পরিচক্ষতে বলা হয়।

 

সরলার্থ শাস্ত্রবিধিহীন, অন্নদানহীন, মন্ত্রবর্জিত, দক্ষিণাশূণ্য ও শ্রদ্ধাহীন যে যজ্ঞ তা তামসিক যজ্ঞ নামে উক্ত হয়।

 

দেবদ্বিজগুরুপ্রাজ্ঞপূনং শৌচমার্জবম্। 

ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে।।১৪।।

 

শব্দার্থ দেব-দ্বিজ-গুরু-প্রাজ্ঞ-পূজনম্‌ দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানীজনের পূজা, শৌচম্‌ শুচিতা, আর্জবম্‌ - সরলতা, ব্রহ্মচর্যম্‌- ব্রহ্মচর্য, অহিংসা অহিংসা, চ-ও, শারীরম্‌ -শারীরিক, তপঃ তপস্যা, উচ্যতে বলা হয়।

 

সরলার্থ দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানীজনের পূজা, শুচিতা, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা শারীরিক তপস্যা বলে কথিত হয়।

 

অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ। 

স্বাধ্যায়াভ্যসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে।।১৫।।

শব্দার্থ অনুদ্বেগকরম্‌ - দুঃখকর নয়, বাক্যম্‌ - বাক্য, সত্যম্‌ -যথার্থ, প্রিয়-হিতম্‌ চ প্রিয় ও হিতকর, যৎ - যা, স্বাধ্যায়-অভ্যসনম্‌ - শাস্ত্রাভ্যাস, চ এবং, এব ই, বাঙ্ময়ম্‌ - বাচিক, তপঃ তপস্যা , উচ্যতে কথিত হয়।

সরলার্থ অনুদ্বেগকর বাক্য, সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদভ্যাস এগুলি বাচিক তপস্যা বলে কথিত হয়।

 

মনঃপ্রসাদঃ সৌম্যত্বং মৌনমাত্মবিনিগ্রহঃ।

ভাবসংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে।।১৬।।

 

শব্দার্থ মনঃ-প্রসাদঃ মনের প্রসন্নতা, সৌম্যত্বম্‌ - শান্তভাব, মৌনম্‌ - পরিমিত বাক্য, আত্মবিনিগ্রহঃ মনের সংযম, ভাব-সংশুদ্ধিঃ অকপট, ইতি- এরূপ, এতৎ - এই, তপঃ তপস্যা, মানসম্‌ - মানসিক, উচ্যতে কথিত হয়।

 

সরলার্থ মনের প্রসন্নতা, শান্তভাব, পরিমিত বাক্য, মনের সংযম, অকপট এই সবকে  মানসিক তপস্যা বলে।

 

শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরৈঃ।

অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে।।১৭।।

 

শব্দার্থ শ্রদ্ধয়া শ্রদ্ধার সঙ্গে, পরয়া পরম, তপ্তম্‌ - আচরিত, তপঃ তপস্যাকে, তৎ - সেই, ত্রিবিধম্‌ - তিন প্রকার, নরৈঃ মানুষের দ্বারা, অফলাকাঙ্ক্ষিভিঃ ফলের আকাঙ্ক্ষা রহিত, যুক্তৈঃ একাগ্র চিত্ত, সাত্ত্বিকম্‌ -সাত্ত্বিক, পরিচক্ষতে বলে।

 

সরলার্থ ফল কামনাশূন্য, একাগ্রচিত্ত ব্যক্তিদের দ্বারা পরম শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত এই ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলে।

 

 

টি

 

 

 

 

 

সৎকারমানপূজার্থং তপো দম্ভেন চৈব যৎ। 

ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলমধ্রুবম্।।১৮।।

 

শব্দার্থ সৎকার-মান-পূজা-অর্থম্‌ -সৎকার, সম্মান ও পূজার আশায়, তপঃ তপস্যা, দম্ভেন দম্ভের সঙ্গে, চ- এবং এব-ই যৎ-যে, ক্রিয়তে কৃত হয়, তৎ - তা, ইহ ইহলোকে, প্রোক্তম্‌ -কথিত হয়, রাজসম্‌ -রাজসিক, চলম্‌ - অল্পকাল স্থায়ী, অধ্রুবম্‌ - অনিশ্চিত।

 

সরলার্থ প্রশংসাপ্রাপ্তি, মান ও পূজার আশায় এবং দম্ভ প্রকাশের জন্য যা করা হয়, যে তপস্যা অনিত্য ও ক্ষণিক ফলপ্রদ, সে তপস্যাকে রাজসিক তপস্যা বলে।

 

মূঢ়গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ।

পরস্যোৎসাদনার্থং বা তত্তামসমুদাহৃতম্।।১৯।।

 

শব্দার্থ মূঢ়-গ্রাহেণ সদ্‌ অসদ্‌ বিবেকশূন্য মোহবশত, আত্মনঃ নিজ শরীরের, যৎ - যে, পীড়য়া ক্লেশদায়ক, ক্রিয়তে অনুষ্ঠিত হয়, তপঃ তপস্যা, পরস্য পরের, উৎসাদন-অর্থম্‌ - অনিষ্ট করার জন্য, বা অথবা, তৎ - তা, তামসম্‌ - তামসিক, উদাহৃতম্‌ - কথিত হয়।

 

সরলার্থ সৎ অসৎ বিবেকশূন্য, মোহবশতঃ নিজের শরীরের ক্লেশদায়ক, অন্যের বিনাশের জন্য যা অনুষ্ঠিত হয়,তা তামসিক তপস্যা বলে জানবে

 

দাতব্যমিতি যদ্দানং দীয়তেহনুপকারিণে। 

দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম্।।২০।।

 

শব্দার্থ দাতব্যম্‌ - দান করা কর্তব্য, ইতি- এইভাবে, যৎ-যে। দানম্‌ - দান, দীয়তে- দেওয়া হয়, অনুপ-কারিণে প্রতিদানের আশা না করে, দেশে উপযুক্ত স্থানে, কালে চ উপযুক্ত সময়ে, পাত্রে চ উপযুক্ত ব্যক্তিকে, তৎ -সেই, দানম্‌ - দান, সাত্ত্বিকম্‌ -সাত্ত্বিক, স্মৃতম্‌ -কথিত হয়েছে।

 

সরলার্থ প্রতিদানের আশা না করে, দান করা কর্তব্য এই বোধে উপযুক্ত স্থানে ও উপযুক্ত কালে ও উপযুক্ত ব্যক্তিকে যে দান করা হয়, তাই সাত্ত্বিক দান বলে বিবেচিত হয়।

 

যত্তু প্রত্যুপকারার্থং  ফলমুদ্দিশ্য বা পুনঃ।

দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম্।।২১।।

 

শব্দার্থ যৎ -যে দান, তু কিন্তু, প্রত্যুপকার অর্থম্‌ - প্রতি উপকারের আশায়, ফলম্‌ উদ্দিশ্য ফল কামনা করে, বা অথবা পুনঃ পরে, দীয়তে- দেওয়া যায়, চ আর, পরিক্লিষ্টম্‌ - অনিচ্ছায়, তৎ - সেই, দানম্‌ - দান, রাজসম্‌ - রাজসিক, স্মৃতম্‌ - বলা হয়।

 

সরলার্থ প্রত্যুপকার অথবা স্বর্গাদি ফল লাভের উদ্দেশে ক্লেশ সহকারে যে দান অনুষ্ঠিত হয়, তা রাজসিক দান বলে বিবেচিত হয়।

 

অদেশকালে যদ্দানমপাত্রেভ্যশ্চ দীয়তে।

অসৎকৃতমবজ্ঞাতং তত্তামসমুদাহৃতম্।।২২।।

 

শব্দার্থ অদেশকালে- অশুচিস্থান ও অশুভ সময়ে, যৎ - যে, দানম্‌ -দান, অপাত্রেভ্যঃ অনুপযুক্ত পাত্রে, চ এবং, দীয়তে দেওয়া হয়, অসৎ-কৃতম্‌ - সৎ ব্যবহার হীন, অবজ্ঞাতম্‌ - অবজ্ঞার সঙ্গে, তৎ - সেই, তামসম্‌ - তামসিক, উদাহৃতম্‌ - কথিত হয়ে থাকে।

 

সরলার্থ অশুচিস্থান, অনুপযুক্ত অশুভ সময়ে, অপাত্রে, অসম্মান ও অনিচ্ছার সঙ্গে যে দান দেওয়া হয়, তাই তামসিক দান বলে কথিত হয়।

 

ওঁ তৎসাদিতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধঃ স্মৃতঃ। 

ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা।।২৩।।

 

শব্দার্থ ওঁ তৎ সৎ - ওঁ তৎ সৎ, ইতি এরূপ, নির্দেশঃ নাম, ব্রহ্মণঃ ব্রহ্মের, ত্রিবিধঃ তিন প্রকার, স্মৃতঃ কথিত আছে, ব্রাহ্মণাঃ ব্রাহ্মণগণ, তেন তার দ্বারা, বেদাঃ বেদ, চ-ও, যজ্ঞাঃ যজ্ঞাদি, চ আর, বিহিতাঃ রচিত হয়েছে, পুরা সৃষ্টির আদিতে।

 

সরলার্থ ওঁ তৎ সৎ - এই তিনটি ব্রহ্মের নাম নির্দিষ্ট আছে। সৃষ্টির আদিতে এই ত্রিবিধ নাম দ্বারা যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞাদি রচিত হয়েছে।

 

তস্মাদ্ ওঁ ইত্যুদাহৃত্য যজ্ঞদানতপঃক্রিয়াঃ। 

প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততং ব্রক্ষবাদিনাম্।।২৪।।

 

শব্দার্থ তস্মাৎ - সেহেতু, ওঁ ইতি ওঁ এরূপ, উদাহৃত্য উচ্চারণ করে, যজ্ঞ-দান-তপঃ-ক্রিয়াঃ যজ্ঞ,দান, এবং তস্যাদি কর্ম, প্রবর্তন্তে অনুষ্ঠিত হয়, বিধান-উক্তাঃ শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট, সততম্‌ - সর্বদা, ব্রহ্ম-বাদিনাম্‌ -বেদবাদিগণের।

 

সরলার্থ সে জন্য ওঁ এরূপ উচ্চারণ করে বেদবাদিদের ও শাস্ত্র বিধি দ্বারা নির্দিষ্ট যজ্ঞ, দান ও তপস্যাদি কর্ম অনুষ্ঠিত হয়ে থাকে।

 

তদিত্যনভিসন্ধায় ফলং যজ্ঞতপঃক্রিয়াঃ। 

দানক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ।।২৫।।

 

শব্দার্থ তৎ ইতি তৎ এই ব্রহ্মবাচক নাম উচ্চারণ করে, অনভিসন্ধায় আকাঙ্ক্ষা না করে, ফলম্‌ - ফলের, যজ্ঞ-তপঃ-ক্রিয়াঃ যজ্ঞ তপস্যারূপ কর্ম, দান-ক্রিয়াঃ দানকর্ম, চ-ও, বিবিধাঃ নানাবিধ, ক্রিয়ন্তে অনুষ্ঠিত হয়, মোক্ষ-কাঙ্ক্ষিভিঃ মুমুক্ষু ব্যক্তিদের দ্বারা।

 

সরলার্থ তৎ শব্দ উচ্চারণ পূর্বক ফলের আকাঙ্খা না করে মুমুক্ষুগণ নানাবিধ যজ্ঞ, তপস্যা ও দানের অনুষ্ঠান করে থাকেন।

 

সম্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ প্রযুজ্যতে। 

প্রশন্তে কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থ যুজ্যতে।।২৬।।

 

শব্দার্থ সদ্ভাবে সদ্ভাবে , সাধুভাবে সাধুভাবে,চ ও, সৎ ইতি সৎ এই, এতৎ -এই, প্রযুজ্যতে প্রযুক্ত হয়, প্রশস্তে শুভ, কর্মণি কর্মতে, তথা এবং, সৎ-সৎ, শব্দঃ শব্দ, পার্থ হে পার্থ, যুজ্যতে প্রযুক্ত হয়।

 

সরলার্থ হে পার্থ, সদ্ভাবে ও সাধুভাবে এবং শুভ কর্মকে সৎ এই ব্রহ্মোবাচক শব্দ প্রযুক্ত হয়ে থাকে।

 

যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচ্যতে।

কর্ম চৈব তদর্থীয়ং সদিত্যেবাভিধীয়তে।।২৭।।

 

শব্দার্থ যজ্ঞে যজ্ঞে, তপসি তপস্যায়, দানে দানেতে, চ- এবং,স্থিতিঃ নিষ্ঠা, সৎ -সৎ, ইতি এরূপ, চ-এবং, উচ্যতে কথিত হয়, কর্ম কর্ম, চ- এবং, এব- ও, তদর্থীয়ম্‌ - পরমাত্মার জন্য করা, সৎ -সৎ, ইতি এইরূপ, এব-নিশ্চয়ই, অভি-ধীয়তে অভিহিত হয়।

 

সরলার্থ ঐ পরমাত্মার নিমিত্ত অনুষ্ঠিত কর্মে, যজ্ঞে, তপস্যায় এবং দানে যে নিষ্ঠা সৎ এরূপ বলা হয়। তা নিশ্চয়ই সৎ শব্দদ্বারা অভিহিত হয়ে থাকে।

 

অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ। 

অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎ প্রেত্য নো ইহ।।২৮।।

 

শব্দার্থ অশ্রদ্ধয়া অশ্রদ্ধার সঙ্গে, হুতম্‌ - কৃত হোম, দত্তম্‌ -দেয় দান, তপঃ তপস্যা, তপ্তম্‌ - অনুষ্ঠিত, কৃতম্‌ - করা হয়, চ-এবং, যৎ - যা, অসৎ ইতি অসৎ বলে, প্রেত্য পরলোকে, নো ইহ না ইহলোকে ফলপ্রদ হয়।

 

সরলার্থ অশ্রদ্ধার সঙ্গে করা হোম, দান ও তপস্যা অনুষ্ঠিত হয়, হে অর্জুন, তা অসৎ বলে কথিত হয় এবং তার ফল না ইহলোকে না পরলোকে ফলপ্রদ হয়ে থাকে।।

 ।। ওঁ তৎ সৎ ওঁ ।।

Comments

  1. সংস্কৃত আমরা খুব ভয় পেতাম আপনি ভেঙ্গে ভেঙ্গে এমন সুন্দর করে বলেন আমাদের কাছে খুব সহজেই বুঝতে পারি আপনার মত গুরু পেয়ে আমরা ধন্য প্রণাম শিক্ষা গুরু দেব শিখা মন্ডল ব জ ব জ

    ReplyDelete
  2. Basanti Chatterjee Shibpur kasundia Howrah..
    Pronam Maharaj 🙏 khub sundor lekha porlam..mon vore gelo..

    ReplyDelete
  3. Pronam swamiji🙏🏼🙏🏼

    ReplyDelete
  4. Pranam maharaj

    ReplyDelete
  5. অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে 🙏🙏🙏🙏 আমার প্রনাম নেবেন মহারাজ জী 🙏🙏 গীতার এই ভাবে সব অধ্যায় গুলো যদি পেতাম,, খুবই উপকৃত হতাম।
    এখন এইসব নিয়ে বেশি সময় কাটে।
    মা, আপনার মঙ্গল করুন ❤️ এই‌ কামনায় জানাই 🙏🙏
    D, Ghosh

    ReplyDelete
  6. Konodin Gita porte parbo a amar kache oklopriyo chilo...apni se vul venge diye Gite amader kache oporiharjo hoye uthyeche.. pronam janai Maharaj

    ReplyDelete
  7. গীতা যে পড়তে পারবো কোনদিন ভাবতে পারিনি সংস্কৃত পড়তেই জানতাম না এখন আপনার কাছে এসে সে ভয় চলে গেছে। আপনি যেভাবে ভেঙে ভেঙে বলেন গীতার ভেতরে যে লুপ্ত অকার আছে আপনি না বুঝিয়ে দিলে কোনদিন জানতে পারতাম না আপনাকে পেয়ে আমরা ধন্য প্রণাম শিক্ষা গুরুদেব শিখা মন্ডল ব জ ব জ

    ReplyDelete
  8. গীতা যে জীবনের ম্যানুয়াল বই তা জানতে ই পারতাম না, আপনার অনুধ্যান ক্লাস না করলে,
    🙏🌹🙏

    ReplyDelete
  9. 🙏মহারাজ, সত্যিই আপনার ভগবৎ-গীতার ক্লাস খুব সুন্দর -ভীষণ আর্কষনীয়!! প্রতিটা শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে, অসাধারন ব্যাখা করে, যথোপযুক্ত উপমা দিয়ে এত সুন্দর করে বোঝান!! খুব ভালো লাগে মহারাজ। এখন বেশ শুরুতে এবং শেষে দুবার করে একসাথে পাঠ!!- আপনি তো আমাদের দেখতে পান না!!- আমরা কিন্তু দারুন আনন্দ করে পাঠ করি মহারাজ। ভগবৎ-গীতা যেন আমাদের জীবনের পবিত্র আয়না!! আপনার এই অমূল্য মহান অবদান আমাদের অন্তরে গভীর শ্রদ্ধায় চিরদিন..জন্ম জন্মান্তর রয়ে যাবে..!! আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের খেয়াল রাখবেন মহারাজ। পবিত্র ওই শ্রীচরণ যুগলে ভক্তি-নত শত সহস্র বিনম্র প্রণাম মহারাজ।
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
    ----------------------------------------------

    ReplyDelete
  10. Joy Geeta🌻🙏🏻. Om Shree Krishnayo Govindayo Namo Namaha🌻🌻🍀🍀🙏🏻🙏🏻. Vaktivora pranam nibedon kori Tobo Shree Padopodmey, Achariyo Gurudeva🌻🌻🍀🍀🙏🏻🙏🏻. Maharajji, Apni amader protiti din ek ekti Uttom upohaar diyey jachhen🙏🏻, amra otibo dhonyo🙏🏻. Apner eto kothin Tattyogyan er sohoj sorol bekhya udahoronsohit ,
    amra khub sundor vabey bujhtey parchi o khub agroho niyey thik 4-30pm e onudhyan e present thaki. Ekhon dharona kortey parchi je Gita, Kathamrita o Upanishad er asol Tattyogyan hochhey nijekey jiggyasa kora "who am I"; Ar ta jantey geley Sadhu sango kora, Adhyatmik grontho paath kora o sorbopori Ter smaran manan er madhyomey ei Sath Gyan bibikto korey nijer ontorindriyo ke Tribidho goon er parey niyey jawa👏. Apner sannidhan e thekey ei samanyotomo holey o nijeder chinta sakti ke uplift kortey perechi🙏🏻. Tei Apni hochhen Shree Krishna er moto sokol Vaktobrinder Gyanprapti r SARATHI Swaroop🙏🏻. Pranami Tobo Shree Choroney, Achariyo Maharajji 🌻🌻🌹🌹🙏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment