শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

শ্রীমৎ ভগবদ্গীতা # অধ্যায় ৯।। Bhagavad Gita Ch#9



                                                                                                                                    শ্রীমদ্‌  ভগবদ্গীতা    

     





                                                       অনুবাদঃ স্বামী হরিময়ানন্দ

                                নবম অধ্যায়                         online class

                              রাজবিদ্যা-রাজগুহ্যযোগ              

                                 শ্রীভগবান উবাচ

                              [প্রভাবসহ জ্ঞানের বিষয়]

                       ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে। 

                   জ্ঞান বিজ্ঞানসহিতং যজ্‌জ্ঞাত্বা মোক্ষ্যসে৳শুভাৎ।।১


পদবিচ্ছেদ - ইদম্‌ = (এই)  তু তে ( তোমাকে) গুহ্যতমম্‌ - (অতি গোপনীয়) প্রবক্ষ্যামি (বলব) অনসূয়বে (দোষদৃষ্টিহীন) জ্ঞানম্‌ - জ্ঞান, বিজ্ঞান-সহিতম্‌ - রহস্যের সঙ্গে, প্রবক্ষ্যামি বলব, যৎ তু যা, জ্ঞাত্বা জেনে, অশুভাৎ - দুঃখরূপ সংসার থেকে, মোক্ষ্যসে মুক্ত হয়ে যাবে।জ্ঞানম্‌ -জ্ঞান বিজ্ঞানসহিতং তু বিশেষভাবে ঈশ্বরকে জানার উপায়স্বরূপ জ্ঞানং তত্ত্বজ্ঞান

অর্থ শ্রীভগবান বললেন তুমি দোষদর্শী নও, তাই অতি গোপনীয় বিজ্ঞান-সহিত এই পরমাত্মা ঈশ্বর বিষয়ক জ্ঞান তোমাকে উপদেশ করব, যা জানলে তুমি সংসারবন্ধন থেকে অশুভ থেকে সদ্যই মুক্ত হবে।

                                                     রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম্‌।

                        প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুসুখং কর্তুমব্যয়ম্‌।।২

পদবিচ্ছেদ ইদম্‌ = এই জ্ঞান, রাজবিদ্যা = সমস্ত বিদ্যার রাজা বা শ্রেষ্ঠ, রাজগুহ্যম্‌= অতি গুহ্য; ব্রহ্মজ্ঞ গুরুর উপদেশ ছাড়া বোধ হয় না, পবিত্রম্‌= অতি পবিত্র, উওমম্‌ =উত্তম,প্রত্যক্ষ-অবগমং= প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্ম্যং= ধর্মসঙ্গত, কর্তুম্‌=সাধন করতে,সু-সুখম্‌=অতি সুখসাধ্য, অব্যয়ম্‌ চ = এবং অক্ষয় ফলপ্রদ।

অর্থ এই ব্রহ্মবিদ্যা সকল বিদ্যার শ্রেষ্ঠ, এবং অতি গোপনীয়,অতি উত্তম, অত্যন্ত পবিত্রকারক, প্রত্যক্ষফলপ্রদ, ধর্মসঙ্গত, অতিসুখে অনুষ্ঠেয় ও অক্ষয়ফলপ্রদ।

                        অশ্রদ্দধানাঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ।

                      অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যুসংসারবর্ত্মনি।।

পদবিচ্ছেদ - পরন্তপ= হে পরন্তপ, অস্য =এই তত্ত্বজ্ঞানরূপ, ধর্মস্য = ধর্মে, অশ্রদ্দধানাঃ=শ্রদ্ধারহিত, পুরুষাঃ= ব্যক্তিগণ, মাম্‌=আমাকে, অপ্রাপ্য= না পেয়ে, মৃত্যু-সংসার-বর্ত্মনি=মৃত্যুরূপ সংসার চক্রে, নিবর্তন্তে=গমনাগমন করে।

অর্থ হে পরন্তপ অর্জুন, আমাতে ভক্তিসংযুক্ত জ্ঞানলক্ষণ এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে লাভ করতে পারে না, ফলে তারা মৃত্যুময় সংসার পথে নিরন্তর গমনাগমন করে।

                       ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা।

                   মৎস্থানি সর্বভূতানি না চাহং তেষ্ববস্থিতঃ।।৪

পদবিচ্ছেদ - ময়া=আমার দ্বারা, ততম্‌= ব্যাপ্ত, ইদম্‌ সর্বম= এই সকল, জগৎ =বিশ্ব, অব্যক্ত-মূর্তিনা=অব্যক্ত শক্তিরূপ, মৎস্থানি= আমাতে স্থিত আছে, সর্ব-ভূতানি= ভূতসকল, ন=না,চ=ও, অহম্‌=আমি, তেষু=তাদের মধ্যে, অবস্থিতঃ=অবস্থিত।

অর্থ- আমি অব্যক্তরূপ শক্তির দ্বারা এই সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে রয়েছি। ভূতসকল আমাতেই অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই।

                    ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম্‌।

                       ভূতভৃন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ।।৫

পদবিচ্ছেদ - ভূতানি চ= ব্রহ্মা আদি ভূতগণও, ন মৎস্থানি= আমাতে অবস্থিত নয়। মে=আমার,ঐশ্বরম্‌=ঈশ্বরীয় প্রভাব, যোগম্‌=যোগমায়া,ভূতভৃৎ= ভূতগণের ধারণ-পোষণকারী, ন=নয়, চ=ও,ভূতস্থঃ=ভূত মধ্যে স্থিত, মম =আমার, আত্মা =স্বরূপশক্তি,ভূত-ভাবনঃ=ভূতগণের উৎপাদক

অর্থ- আমি নিঃসঙ্গ বলে আমাতে ভূতগণ অবস্থান করছে না। এটি আমার ঐশীশক্তি। আমার স্বরূপশক্তি সকল ভূতের ধারক ও পালক এবং উৎপাদনের হেতু। তথাপি আমি কোন ভূতে অবস্থান করছি না।

                  যথাকাশস্থিতো নিত্যং বায়ুঃ সর্বত্রগো মহান্‌।

                   তথা সর্বাণি ভূতানি মৎস্থানীত্যুপধারয়।।৬

পদবিচ্ছেদ - যথা=যেমন,[আকাশ থেকে উৎপন্ন] সর্বত্রগঃ= সর্বত্র বিচরণকারী, মহান্‌ বায়ুঃ= মহান্‌ বায়ু,নিত্যম্‌=সর্বদা, আকাশ-স্থিতঃ= আকাশে স্থিত আছে, তথা=তেমনি[আমার সংকল্প দ্বারা উৎপন্ন বলে] সর্বাণি ভূতানি= সকল ভূত, মৎস্থানি=আমাতে স্থিত আছে, ইতি=এরূপ, উপধারয়= জানবে।

অর্থ- যেমন সর্বত্রগামী ও মহান বায়ুরাশি নিয়তই আকাশে অবস্থিত রয়েছে অথচ আকাশে সংশ্লিষ্ট নয়, তেমন সকল ভূত আমাতে  অবস্থান করে রয়েছে- এটি জানবে।

                          [জগতের উৎপত্তির বিষয়]

                সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম্‌।

              কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদ্যৌ বিসৃজাম্যহম্‌।।৭

পদবিচ্ছেদ কৌন্তেয়= হে কুন্তিনন্দন, কল্পক্ষয়ে= কল্পের শেষে, সর্বভূতানি= ভূত সকল, মামিকাম্‌=আমার, প্রকৃতিং যান্তি =প্রকৃতিতে লয় হয়, কল্পাদ্যৌ=কল্পের আদিতে,তানি= তাদের অহম্‌=আমি পুনঃ=পুনরায়, বিসৃজামি= সৃষ্টি করে থাকি।

অর্থ- হে কুন্তীপুত্র অর্জুন, প্রলয়কালে সকল ভূতগণই আমার প্রকৃতিতে লীন হয়, এবং পুনরায় সৃষ্টিকালে আমিই সেই সকলকে প্রকৃতির দ্বারা সৃষ্টি করে থাকি ।

প্রকৃতিং স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ।

ভূতগ্রামমিমং কৃৎস্নমবশং প্রকৃতের্বশাৎ।।৮

পদবিচ্ছেদ - স্বাম্‌= নিজের , প্রকৃতিম্‌=ত্রিগুণময়ী মায়াকে, অবষ্টভ্য= বশীভূত করে, বিসৃজামি=সৃষ্টি করি, পুনঃ পুনঃ =বারংবার, ভূতগ্রামম্‌= ভূত সকল, ইমম্‌=এই, কৃৎস্নম্‌=সমগ্র, প্রকৃতেঃ বশাৎ= প্রকৃতির বশীভুত, অবশম্‌= পরাধীন।

অর্থ- আমি নিজ মায়াশক্তিতে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিবশীভূত এই সমস্ত ভূতগণকে বার বার সৃষ্টি করি।

 ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়।

উদাসীনবদাসীনমসক্তং তেষু কর্মসু।।৯

পদবিচ্ছেদ- ন=না, চ=ও, মাম্‌=আমাকে, তানি কর্মাণি= এই সকল কর্ম, নিবধ্নন্তি=আবদ্ধ করতে, ধনঞ্জয়=হে ধনঞ্জয়,উদাসীনবৎ=উদাসীনের মত,আসীনম্‌=অবস্থিত, অসক্তম্‌=আসক্তি রহিত, তেষু কর্মষু=সে সব কর্মে।

অর্থ- হে ধনঞ্জয়, সেই সকল জগৎ সৃষ্টি প্রভৃতি কর্মে আমি আসক্তি রহিত, উদাসীনের মত অবস্থিত, সেই সব কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না।

ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম্

হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে।।১০

পদবিচ্ছেদ- ময়া=আমার দ্বারা, অধ্যক্ষেণ=অধিষ্ঠানের জন্য,প্রকৃতিঃ= মায়া, সূয়তে= সৃষ্টি করে,-চর-অচরম্‌= চরাচর সকল জগৎ, হেতুনা= কারণে, অনেন=এই, কৌন্তেয়= হে কুন্তীপুত্র, জগৎ=এই জগৎ, বিপরিবর্ততে=সৃষ্টি ও প্রলয়রূপে পরিবর্তিত হচ্ছে

অর্থ- হে কৌন্তেয়, প্রকৃতি আমার অধিষ্ঠানমাত্র লাভ করে এই বিশ্ব চরাচর সৃষ্টি করছে আমার অধিষ্ঠান নিমিত্তই এই জগৎ সৃষ্টি ও প্রলয়রূপ চক্র পরিবর্তিত হচ্ছে

                      [আসুরী প্রকৃতিসম্পন্ন ব্যক্তির নিন্দা]

 অবজানন্তি মাং মূঢ়াং মানুষীং তনুমাশ্রিম্

পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্।।১১

পদবিচ্ছেদ অবজানন্তি= অবজ্ঞা করে থাকে, মাম্‌= আমাকে, মূঢ়াঃ=মূঢ় লোকেরা, মানুষীম্‌= মানুষের,তনুম্‌=শরীর, আশ্রিতম্‌=ধারণকারী, পরম্‌=পরম, ভাবম্‌=স্বরূপকে, অজানন্ত=না জেনে, মম=আমার, ভূত-মহেশ্বরম্‌= সকল ভূতের মহান ঈশ্বর

অর্থ- আমি সকল ভূতের মহান ঈশ্বর, আমি মনুষ্যদেহ ধারণ করেছি, পরমতত্ত্ব না জেনে মূঢ়গণ আমাকে অবজ্ঞা করে

মোঘাশা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেতসঃ

রাক্ষসীমাসুরীঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ।।১২

পদবিচ্ছেদ - মোঘাশা=বৃথা আশা, মোঘ-কর্মাণঃ=ব্যর্থ কর্ম, মোঘ-জ্ঞানাঃ=ব্যর্থজ্ঞান, বিচেতসঃ=অবিবেকিগণ, রাক্ষসীম্‌=রাক্ষসের, =আর, এব=,প্রকৃতিম্‌=স্বভাবকে, মোহিনীম্‌=মোহিতকারী তামসী, শ্রিতাঃ=আশ্রয় করে থাকে

অর্থ-সেই বৃথা আশা,বৃথা কর্ম, ও বৃথা জ্ঞানযুক্ত অবিবেকী ব্যক্তিগণ তামসী,ইন্দ্রিয়ভোগপরায়ণ আসুরীহিংসাপ্রবণ রাক্ষসী ও বুদ্ধিভ্রংশকারী প্রকৃতিকে আশ্রয় কোরে আমাকে জানতে পারে না

                       [দৈবী প্রকৃতি ব্যক্তিদের প্রসংশা]

মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ

ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম্।।১৩

পদবিচ্ছেদ - মহাত্মানঃ=যে মহাত্মাগণ, তু=কিন্তু, মাম্‌- আমাকে, দৈবীম্‌=দৈবী, প্রকৃতিম্‌= প্রকৃতিকে, আশ্রিতাঃ=আশ্রয় করে আছেন, ভজন্তি= নিরন্তর ভজনা করেন অনন্য-মনসঃ=অনন্যমনে, জ্ঞাত্বা=জেনে, ভূতাদিম্‌=সকল ভূতের সনাতন কারণ, অব্যয়ম্‌= নাশরহিত অক্ষরস্বরূপ

অর্থ- হে পার্থ, দৈবী প্রকৃতিকে আশ্রয় করে মাহাত্মাগণ আমাকে সকল ভূতের কারণ ও অব্যয়রূপে জেনে অনন্যমনে আমার আরাধনা করে থাকে

সততং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ

নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে।।১৪

পদবিচ্ছেদ- সততম্‌=নিরন্তর, কীর্তয়ন্তঃ=গুণের কীর্তন করতে করতে, মাম্‌=আমাকে, যতন্তঃ=যত্নশীল হয়ে,=, দৃঢ়ব্রতাঃ=দৃঢ়নিশ্চয় ভক্তজন,নমস্যন্তঃ=প্রণতিপূর্বক চ=এবং, মাম্‌=আমাকে, ভক্ত্যা=অনন্য ভক্তির সঙ্গে, নিত্য-যুক্তাঃ=সদা আমার ধ্যানে যুক্ত হয়ে, উপাসতে=উপাসনা করে

অর্থ- তাঁদের মধ্যে কেউ কেউ সতত ভক্তিপূর্বক আমার গুণ অনুশীলন করে, কেউ কেউ যত্নসহকারে দৃঢ়ব্রত হয়ে ও প্রণতি দ্বারা, আর কেউ বা সমাহিত চিত্ত হয়ে আমার উপাসনা করে।

জ্ঞানযজ্ঞেন চাপন্যে যজন্তো মামুপাসতে।

একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতোমুখম্‌।।১৫

পদবিচ্ছেদ- জ্ঞান-যজ্ঞেন=জ্ঞানরূপ যজ্ঞদ্বারা, চ=এবং ,অপি=ও, অন্যে=অন্য কেউ কেউ,যজন্ত=ভজনা করে, মাম্‌=আমাকে, উপাসতে=উপাসনা করে,একত্বেন=ব্রহ্মে একত্ব ভাবনা করে,পৃথক-ত্বেন=পৃথক পৃথক দেবতারূপে, বহুধা=দাস্যাদি বহু প্রকারে,বিশ্বতঃ-মুখম্‌=বিশ্বব্যাপী পরমাত্মারূপ।

অর্থ-কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা, কেউ কেউ অভেদ ভাবনা জ্ঞানে, কেউ বা পৃথক পৃথক গদেবতারুপে, আর কেউ বা সর্বাত্মক বোধে আমার উপাসনা করে থাকে।

                  [সর্বাত্মরূপে ভগবানের স্বরূপ বর্ণনা]

অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধা৳হমহমৌষধম্‌।

মন্ত্রো৳হমহমেবাজ্যমহমগ্নিরহং হুতম্‌।।১৬

পদবিচ্ছেদ - অহম্‌=আমি, ক্রতু=অগ্নিহোত্রাদি শ্রৌত যজ্ঞ,অহম্‌=আমি, যজ্ঞঃ=স্মৃতি উক্ত যজ্ঞ,স্বধা=পিতৃ উদ্দেশে  গ্যভগ্যভদত্ত অন্ন, অহম্‌=আমি, ঔষধম্=সমস্ত বনষ্পতি,মন্ত্রঃ=মন্ত্র,অহম্‌=আমি,এব=ই,আজ্যম্‌=ঘৃত,অহম্‌=আমি,অগ্নিঃ=অগ্নি,অহম্‌=আমি,হুতম্‌=হোমরূপ কর্ম।

অর্থ-আমি অগ্নিষ্টমাদি শ্রৌত যজ্ঞ, আমি স্মার্ত যজ্ঞ,আমি পিত্রর্থ শ্রাদ্ধাদি,আমি ভেষজ,আমি মন্ত্র, আমি হোমের ঘৃত,আমি হোমাগ্নি এবং আমিই হোমক্রিয়া।

পিতা৳হমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ।

বেদ্যং পবিত্রমোঙ্কার ঋক্‌ সাম যজুরেব চ।।১৭

পদবিচ্ছেদ-  পিতা=পিতা, অহম্‌=আমি, জগতঃ=জগতের,মাতা=মাতা, ধাতা=কর্মফল বিধাতা, পিতামহঃ=পিতামহ,বেদ্যম্‌=জ্ঞেয়তত্ত্ব,পবিত্রম্‌=পবিত্র,ওঁকার=ওঁকার,ঋক্‌=ঋক্‌দেব,সাম=সামবেদ,যজুঃ=যজুর্বে,এব=ই,চ=ও।

অর্থ- আমিই জগতের পিতা(উৎপাদক), মাতা(পালয়িত্রী), বিধাতা, কর্মফল বিধাতা, আমিই পিতামহ, জ্ঞেয় তত্ত্ব, পবিত্র ওঁকার, ঋক্‌বেদ, সাম, ও যজুর্বেদ আমিই।

                     গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং  সুহৃৎ

                    প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম্।।১৮

পদবিচ্ছেদ - গতিঃ=শেষ আশ্রয়, ভর্তা=ভরণ পোষণকারী, প্রভুঃ=জগৎস্বামী, সাক্ষী=শুভাশুভদর্শী,নিবাস=আশ্রয়স্থান, শরণম্‌=শরণাগতের, সুহৃৎ=প্রত্যুপকার আশা না করে হিতকারী,প্রভবঃ=উৎপত্তি, প্রলয়ঃ=প্রলয়, স্থানম্‌=সকলের আধার, নিধানম্‌= প্রলয় স্থান, বীজম,=কারণ,অব্যয়ম্‌=অবিনাশী

অর্থ- আমিই জগতের শেষ আশ্রয়, ভরণপোষণকারী, জগৎস্বামী, শুভাশুভদর্শী, সকলের আশ্রয় স্থান, শরণাগতের একমাত্র আশ্রয়, প্রত্যুপকারহীন উপকারী, সৃষ্টি ও প্রলয় স্থান এবং অবিনাশী কারণ

                     তপাম্যহমহং বর্ষং নিগৃহ্নাম্যুৎসৃজামি চ

                      অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন।।১৯

    পদবিচ্ছেদ - তপামি=তাপ দান করি, অহম্‌=আমি,অহম্‌=আমিই, বর্ষং=জল, নিগৃহ্নামি=আকর্ষণ করি,উৎ-সৃজামি=বর্ষণ করি,=আর, অমৃতম্‌-জীবন,=,এব-,মৃত্যুঃ=মৃত্যু, =, সৎ-সৎ,অসৎ=অসৎ,=, অহম্‌=আমি,অর্জুন=হে অর্জুন

অর্থ- সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি, এবং জল আকর্ষণ ও বর্ষণ করিআমি অমরগণের অমৃত ও মর্ত্যগণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ্ম বস্তু

                     [সকাম ও নিষ্কাম উপাসনার ফল]

             ত্রৈবিদ্যা মাং সোমপাঃ পূতপাপা/যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং পার্থয়ন্তে

তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোক/মশ্নতি দিব্যান্দিবি দেবভোগান্।।২০

পদবিচ্ছেদ- ত্রৈবিদ্যাঃ=বেদত্রয় বিহিত সকাম কর্ম অনুষ্ঠানকারী,মাম্‌=আমাকে,সোমপাঃ=সোমরস পানকারীগণ,পূতপাপাঃ=বিগত পাপ হয়ে,যজ্ঞৈঃ=যজ্ঞের দ্বারা,ইষ্ট্বা=পূজা করে,স্বর্গতিম্‌=স্বর্গপ্রাপ্তির, প্রার্থয়ন্তে=প্রার্থনা করেন, তে=তারা,পুণ্যম্‌=পুণ্যের ফলে, আসাদ্য=প্রাপ্ত হয়ে, সুরেন্দ্র-লোকম্‌=দেবলোককে,অশ্নন্তি=উপভোগ করে থাকে,দিব্যান্‌=দিব্য,দিবি=স্বর্গে, দেবভোগান্‌=দেবভোগ্য সকল

অর্থ-ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরসপানে পাপমুক্ত হন এবং স্বর্গকামনা করেনতাঁরা পুণ্য কর্মের ফল ইন্দ্রলোক লাভ করে অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন

               তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং/ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি

                  এবং ত্রয়ীধর্মমনুপ্রপন্না/ গতাগতং কামকামা লভন্তে।।২১

পদবিচ্ছেদ - তে=তারা,তম্‌=সেই,ভুক্ত্বা=উপভোগ করে, স্বর্গ-লোকম্‌=স্বর্গলোক,বিশালম্‌= বিপুল, ক্ষীণে পুণ্যে=পুণ্যক্ষয় হলে মর্ত্যলোকম্‌=মনুষ্যলোকে, বিশন্তি=প্রাপ্ত হয়,এবম্‌=এই প্রকার, ত্রয়ী-ধর্মম্‌= বেদত্রয় বিহিত কর্মের, অনু-প্রপন্নাঃ=ফলাশ্রয়ী হয়ে, গত-আগতম্‌=যাতায়াত, কাম-কামাঃ=ভোগকামী হয়ে, লভন্তে= লাভ করে

অর্থ- তাঁরা সেই বিপুল স্বর্গলোকে উপভোগ করে পুণ্যক্ষয় হলে পুনরায় মনুষ্যলোকে আগমন করেন এই ভাবে তিন বেদের বিহিত কর্মের ফলাশ্রয়ী হয়ে সংসারে গমনাগমন করে থাকে

                 অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।

                তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্‌।।২২

পদবিচ্ছেদ- অনন্যা: =অনন্যচিত্তে,  যে জনাঃ=যারা, মাং চিন্তয়ন্তঃ= আমাকে চিন্তা করতে করতে, পর্যুপাসতে=উপাসনা করে, অহং=আমি, তেষাং= সেই সব, নিত্য-অভিযুক্তানাং=একনিষ্ঠ ভক্তদের,যোগক্ষেমং= অলব্ধ বস্তুর সংস্থান ও লব্ধ বস্তুর রক্ষণের দায়, বহামি= বহন করি।

অর্থ= অনন্যচিত্তে যারা আমাকে চিন্তা করতে করতে উপাসনা করে, আমি সেই সব একনিষ্ঠ ভক্তদের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তু রক্ষণের দায় বহন করি।

                    যে৳প্যন্যদেবতা ভক্তা যজন্তো শ্রদ্ধয়া৳ন্বিতা

                  তে৳পি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধিপূর্বকম্ ২৩

 পদবিচ্ছেদ- যে= সে সব,অপি=যদিও, অন্য-দেবতাঃ=অন্যান্য দেবতাদেরকে,ভক্তাঃ=ভক্ত,যজন্তে=পুজা করেন, শ্রদ্ধয়া অন্বিতাঃ= শ্রদ্ধা যুক্ত হয়ে, তে=তারা, অপি=, মাম্‌=আমাকে, এব=, কৌন্তেয়, যজন্তি=পুজা করেন, অবিধি-পূর্বকম্‌=অজ্ঞান পূর্বক

অর্থ- হে কৌন্তেয়! যে সকল ভক্ত শ্রদ্ধা ও ভক্তিযুক্ত হয়ে অন্যদেবতাদেরকে পুজো করে থাকেন, তারাও আমাকেই অজ্ঞানের সঙ্গে পুজো করে থাকেন

অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ

ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চ্যবন্তি তে।।২৪

পদবিচ্ছেদঃ অহম্‌= আমি, হি= যেহেতু, সর্ব-যজ্ঞানাম্‌=সকল কর্মফলের, ভোক্তা চ প্রভু চ= ভোক্তা ও প্রভু, তে তু= তারা কিন্তু, মাং=আমাকে, তত্ত্বেন= তত্ত্বতঃ, ন অভিজানন্তি=জানে না, অতঃ=অতএব, পুনঃ চ্যবন্তি= পুনরায় স্বর্গচ্যুত হয়

অর্থ- যেহেতু আমিই সর্ব যজ্ঞের ভোক্তা ও প্রভু, তারা কিন্তু আমাকে তত্ত্বতঃ জানে না অতএব তারা পুনরায় স্বর্গ্যচ্যুত হয়

              যান্তি দেবব্রতা দেবান্পিতৃন্যান্তি পিতৃব্রতাঃ

           ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্যাজিনো৳পি মাম্২৫    

পদবিচ্ছেদঃ - দেবব্রতাঃ =দেবতার উপাসকগণ, দেবান যান্তি= দেবতাদের প্রাপ্ত হন, পিতৃব্রতাঃ=পিতৃব্রতগণ,পিতৃন্যান্তি=পিতৃগণ প্রাপ্ত হন, ভূতেজ্যাঃ= ভূত পূজকগণ, ভূতানি যান্তি= ভূতগণকে প্রাপ্ত হয়, মদ,যাজিনঃ=আমার উপাসকগণ, মাম্অপি=আমাকেই প্রাপ্ত হন

অর্থ-দেবতার  উপাসক গণ দেবলোকে, পিতৃ-উপাসকেরা পিতৃলোকে, ভূতগণের উপাসকগণ ভূতলোকে গমন করেন আর আমার উপাসকেরা আমাকেই প্রাপ্ত হন

পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি

তদহং ভুক্ত্যপহৃত্মশ্নামি প্রযতাত্মনঃ।।২৬

পদবিচ্ছেদঃ যঃ=যিনি, ভক্ত্যা=ভক্তিসহকারে, মে= আমাকে,পত্রং পুষ্পং ফলং তোয়ং=পত্র পুষ্প ফল জল, প্রযচ্ছতি=প্রদান করেন, প্রযতাত্মনঃ=শুদ্ধচিত্ত ভক্তের, ভক্তি-উপহৃতম্‌=ভক্তিতে প্রদত্ত,তৎ=তা অহং আমি, অশ্নামি=গ্রহণ করি

অর্থ- যিনি ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল জল প্রদান করেন, আমি সংযত চিত্ত ব্যক্তির ভক্তিতে প্রদত্ত দ্রব্য আমি গ্রহণ করে থাকি

                            [ঈশ্বরে সবকর্ম সমর্পণ]

যৎ করোষি যদশ্নাষি যজ্জুহোষি দদাসি যৎ

যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম্।।২৭

পদবিচ্ছেদ= কৌন্তেয়!=হে কৌন্তেয় যৎ= যাকিছু, করোষি= কর, যৎ=যা, আশ্নাসি=আহার কর, যৎ=যা, জুহোষি-হোম কর, যৎ=যা, দদাসি=দান কর, যৎ=যা কিছু, তপস্যসি=তপস্যা কর, তৎ= তা সমস্তই, মদর্পণং কুরুষ্ব= আমাতে সমর্পণ কর

অর্থ- এরূপ করলে কর্মজনিত শুভ-অশুভ বন্ধন থেকে তুমি বিমুক্ত হবে এবং কর্মফল ত্যাগে যুক্তচিত হয়ে আমাকেই প্রাপ্ত হবে।

শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ

সন্ন্যাসযোগ যুক্তাক্তা বিমুক্তো মামুপৈষ্যসি।।২৮

পদবিচ্ছেদঃ - শুভ-অশুভ-ফলৈঃ (শুভ অশুভ ফলরূপ), এবম্‌=এই রূপে, মোক্ষ্যসে=মুক্ত হয়ে যাবে, কর্ম-বন্ধনৈঃ=কর্ম বন্ধন থেকে, সন্ন্যাস-যোগ-যুক্ত-আত্মা=কর্মফল অর্পণরূপ সন্ন্যাসযোগে সমাহিতচিত্ত হয়ে, বিমুক্তঃ= মুক্ত হয়ে, মাম্‌=আমাকেই, উপ-এষ্যতি=লাভ করবে

অর্থ- এরূপ করলে কর্মজনিত শুভ অশুভ ফলরূপ বন্ধন থেকে তুমি বিমুক্ত হবে এবং কর্মফল অর্পণরূপ ত্যাগে যুক্ত চিত্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে

                        [অনন্যভক্তিতে ভগবানের শরণ]

 সমো৳হং সর্বভূতেষু মে দ্বেষ্যো৳স্তি প্রিয়ঃ

যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম্।।২৯

পদবিচ্ছেদ - সমঃ=সমভাবাপন্ন,  অহম্‌=আমি, সর্ব-ভূতেষু=সকল ভুতে, মে=আমার,দ্বেষ্য=বিরাগভাজন, প্রিয়ঃ = এবং প্রিয়, অস্তি=নেইযে তু=যাঁরা মাং=আমাকে, ভক্ত্যা=ভক্তিসহকারে, ভজন্তি=ভজনা করেন,তে=তারা, ময়ি তে তেষু চাপ্যহম্

অর্থ-আমি সর্বভুতে সমভাবাপন্ন, আমার বিরাগভাজন প্রিয় কেউ নেইকিন্তু যাঁরা আমাকে ভক্তি সহকারে ভজনা করেন, তাঁরা আমাতে অবস্থান করেন এবং আমিও তাঁদের মধ্যে অবস্থান করি

অপি চেৎ সুদুরাচারো ভজতে মামনন্যভাক্

সাধুরেব মন্তব্যঃ সম্যগ্ব্যবসিতো হি সঃ।।৩০

পদবিচ্ছেদ- চেৎ=যদি, সুদুরাচারঃ অপি=অতি দুরাচার ব্যক্তিও, অনন্যভাক্‌=অনন্যচিত্ত হয়ে, মাম্ভজতে=আমাকে ভজনা করে,সাধুঃ এব মন্তব্যঃ=সে সাধু বলে মান্য, হি =যেহেতু,সঃ=সে,সম্যগ্ব্যবসিতঃ=সম্যক্অধ্যবসায় সম্পন্ন।

অর্থ-যদি অতি দুরাচার ব্যক্তিও অনন্যচিত্ত হয়ে আমাকে ভজনা করে সে সাধু বলেই মান্য, যেহেতু সে সম্যক্‌রূপে শুভ অধ্যবসায় সম্পন্ন।

ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।

কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি।।৩১

পদবিচ্ছেদ - ক্ষিপ্রং=ক্ষিপ্র, ধর্মাত্মা ভবতি= ধর্মাত্মা হয়, শশ্বৎ শান্তিম্‌=সর্বদা স্থায়ী পরম শান্তি, নিগচ্ছতি=লাভ করে, কৌন্তেয়=হে কৌন্তেয়, প্রতিজানীহি=নিশ্চিতভাবে জানবে, মে=আমার, ভক্তঃ=ভক্ত, ন প্রণশ্যতি= বিনষ্ট হয় না

অর্থ- সে অতিশীঘ্র ধার্মিক হয়ে থাকে, এবং নিরবচ্ছিন্ন শান্তি লাভ করেন হে কৌন্তেয়, তুমি নিশ্চিত জানবে যে, আমার ভক্ত কখনও বিনষ্ট হন না

 মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যে৳পি স্যুঃ পাপযোনয়ঃ

স্ত্রিয়োবৈশ্যাস্তথা শূদ্রাস্তে৳পি যান্তি পরাং গতিম্।।৩২

পদবিচ্ছেদ= পার্থ=হে পার্থ, যে অপি পাপযোনয়ঃ= যারা নিকৃষ্টজন্মা, স্যুঃ=হবে, স্ত্রিয়ঃ=স্ত্রীরা বৈশ্যাঃ=বৈশ্যেরা, তথা=এবং শূদ্রাঃ=শূদ্রেরা, তে অপি= তারাও, মাং =আমাকে, ব্যপাশ্রিত্য=আশ্রয় করে, পরাং পতিং=পরমগতি, যান্তি=প্রাপ্ত হয়

অর্থ- হে পার্থ, যারা নিকৃষ্টজন্মা হবে, সেই স্ত্রী,বৈশ্য ও শূদ্রগণ তারাও আমাকে আশ্রয় করে পরমগতি প্রাপ্ত হয়

কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা

অনিত্যমসুখং লোকমিম্প্রাপ্য ভজস্ব মাম্৩৩

পদবিচ্ছেদ- পুণ্যাঃ ভক্তাঃ ব্রহ্মণাঃ= পুণ্য-ভক্ত ব্রাহ্মণগণ, তথা=এবং, রাজর্ষয়ঃ= রাজর্ষিগণ=যে পরমগতি প্রাপ্ত হবে, কিং পুনঃ= পুনরায় কী বলবার আছে, অনিত্যম্‌=অনিত্য, অসুখম্‌=দুঃখময়, ইমং লোকং=এই মর্ত্য লোক,প্রাপ্য=পেয়ে, মাং =আমাকে, ভজস্ব= ভজনা কর

অর্থ-সুকৃতিবান্ব্রাহ্মণগণ, ভক্তগণ এবং রাজর্ষিগণ যে পরমগতি লাভ করবেন, তাতে আর সন্দেহ কি? অতএব অনিত্য দুঃখময় এই মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা কর

মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাং নমস্কুরু

মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মনং মৎপরায়ণঃ।।৩৪

পদবিচ্ছেদ - মন্মনাঃ= মদ্গতচিত্ত, ভব=হও, মদ্ভক্তঃ=আমার ভক্ত,মদ্যাজী=আমারই পূজনকারী, মাম্‌=আমাকে, নমস্কুরু=নমস্কার কর, মাম্‌=আমাকেই এব=, যুক্ত্বা=সমাহিত হয়ে, এবম্‌=এই প্রকারে, আত্মানম্‌= মনকে, মৎপরায়ণ=শরণাগত হয়ে, এষ্যসি=প্রাপ্ত হবে

অর্থতুমি মদ্গতচিত্ত হও, আমার প্রতি ভক্তিপরায়ণ ও আমাকেই পূজা কর এবং আমাকেই নমস্কার কর, এইরূপে শরণাগত হয়ে আমাতে মন সমাহিত করলে আমাকেই প্রাপ্ত হবে

                              ।।  নবম অধ্যায় সমাপ্ত ।।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

 

 

Comments