শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

শ্রীমদ ভগবদ্গীতা।। GITA #CH 12# অধ্যায় ১২

 

                    দ্বাদশ অধ্যায়        

                                                          অনুবাদঃ স্বামী হরিময়ানন্দ                      



                         ভক্তিযোগ                     

                                       অর্জুন উবাচ

এবং সততযুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে

যে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাঃ।।

 

পদবিচ্ছেদ এবম্‌,সতত-যুক্তাঃ, যে, ভক্তা্‌ ত্বাম্‌ ,পর্যু-পাসতে, / যে, চ, অপি, অক্ষরম্‌, অব্যক্তম্‌, তেষাম্‌, কে, যোগ-বিৎ-তমাঃ।

শব্দার্থ- অর্জুন = অর্জুন, উবাচ= বললেন, এবম্‌ = এই প্রকারে, সতত-যুক্তাঃ =নিরন্তর ভগবানে যুক্ত হয়ে, যে ভক্তাঃ = যে সকল ভক্ত, ত্বাম্‌ = আপনার ব্যক্ত রূপের, পর্যুপাসতে=উপাসনা করেন, যে চ অপি = এবং যাঁরা, অক্ষরম্‌ = অক্ষর ব্রহ্মকে, অব্যক্তম্‌ = ইন্দ্রিয়াতীত, তেষাং = তাঁদের মধ্যে, কে = কারা, যোগ-বিৎ-তমাঃ = যোগিশ্রেষ্ঠ

সরলার্থ= অর্জুন বললেন, হে ভগবান, এই পূর্বোক্ত প্রকারে নিরন্তর সভক্তি ভগবানে মগ্ন হয়ে ব্যক্ত রূপের যাঁরা উপাসনা করেন আর যাঁরা ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাঁদের ,মধ্যে শ্রেষ্ঠ যোগী কে?

                                শ্রীভগবান উবাচ

ময্যাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে

শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ।।

 

পদবিচ্ছেদ - ময়ি, আবেশ্য, মনঃ যে মাম্‌, নিত্যযুক্তাঃ, উপাসতে, শ্রদ্ধয়া, পরয়া, উপেতাঃ, তে , মে, যুক্ততমাঃ, মতাঃ।।

   শব্দার্থ- ময়ি = আমাতে, মনঃ = চিত্ত, আবেশ্য=একাগ্র করে, নিত্যযুক্তাঃ = নিরন্তর ধ্যান ভজনে মগ্ন হয়ে, যে= যে ভক্তগণ, পরয়া = অতিশয় শ্রেষ্ঠ, শ্রদ্ধয়া = শ্রদ্ধার সঙ্গে, উপেতাঃ= যুক্ত হয়ে, মাম্‌ = আমাকে(সগুণ সাকাররূপকে) উপাসতে= ভজনা করেন, তে =তাঁরা, যুক্ততমাঃ =যোগীদের মধ্যে উত্তম যোগী, মে= আমার, মতাঃ = অভিমত।

সরলার্থ- শ্রীভগবান বললেন যাঁরা মনকে একাগ্র করে পরম শ্রদ্ধার সঙ্গে নিত্য সমাহিত ভাবে যুক্ত হয়ে আমার উপাসনা করেন তাঁরাই শ্রেষ্ঠ যোগী এই আমার অভিমত।

যে ত্বক্ষরমনির্দেশ্যমব্যক্তং পর্যুপাসতে

সর্বত্রগমচিন্ত্যঞ্চ কূটস্থমচলং ধ্রুবম্।।

সংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ।

তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ।।৪

 

পদবিচ্ছেদ যে, তু, অক্ষরম্‌, অনির্দেশ্যম্‌, অব্যক্তম্‌, পর্যুপাসতে, সর্বত্রগম্‌, অচিন্ত্যম্‌, চ, কূটস্থম্‌, অচলম, ধ্রুবম্‌।। সংনিয়ম্য, ইন্দ্রিয়গ্রামম,সর্বত্র, সমবুদ্ধয়ঃ, তে প্রাপ্নুবন্তি, মাম্‌, এব সর্বভূতহিতে, রতাঃ।।

শব্দার্থ= যে= যাঁরা, তু=কিন্তু, সর্বত্র=সর্বদা, সমবুদ্ধয়ঃ=সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত-হিতে= সকল প্রাণীর কল্যাণে, রতাঃ= নিযুক্ত, চ=এবং, ইন্দ্রিয়গ্রামং = ইন্দ্রিয় সকলকে, সংনিয়ম্য = সংযত করে, অনির্দেশ্যম্‌=বাক্যের অতীত, অব্যক্তম্‌=নিরাকার, সর্বত্রগম্‌=সর্বব্যাপী, অচিন্ত্যম্‌=অচিন্তনীয়ম্‌, কূটস্থম্‌= সর্বদা একরূপে স্থিত, অচলং =অচল, ধ্রুবম্‌= নিত্য, অক্ষরম্‌=নির্গুণব্রহ্ম, পর্যুপাসতে=উপাসনা করেন, তে=তাঁরা, মাম্‌ এব= আমাকেই, প্রাপ্নুবন্তি = প্রাপ্তহন।

সরলার্থ = কিন্তু, যাঁরা সমদৃষ্টিসম্পন্ন হয়ে সকল প্রাণীর কল্যাণে নিরত ও ইন্দ্রিয়সমূহকে সংযত করে বাক্য ও মনের অতীত, নিরাকার, সর্বব্যাপী, অতিন্দ্রীয়, অপ্রকাশিত, অচল এবং নিত্য পরমব্রহ্মের উপাসনা করেন, তাঁরা আমাকেই প্রাপ্ত হন।

ক্লেশো৳ধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্‌।

অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে।।৫

 

   পদবিচ্ছেদ= ক্লেশঃ,অধিকতরঃ, তেষাম্‌, অব্যক্তাসক্তচেতসাম্‌, অব্যক্তা, হি, গতিঃ, দুঃখম্‌,দেহবদ্ভিঃ, অবাপ্ত্যতে।।

শব্দার্থঃ=  ক্লেশঃ=পরিশ্রম, অধিকতরঃ=অধিক,তেষাম্‌=সেই সকল, অব্যক্ত-আসক্ত-চেতসাম্‌ =নিরাকার ব্রহ্মে আসক্তচিত্ত ব্যক্তিগণের, অব্যক্তা= অব্যক্তবিষয়ক, গতিঃ=গতি, দুঃখম্‌= দুঃখ, দেহবদ্ভিঃ=দেহধারী মানবের পক্ষে, অবাপ্যতে=প্রাপ্ত হন।

সরলার্থ =নির্গুণব্রহ্মে অনুরক্তচিত্ত যোগিগণের সিদ্ধিলাভ খুবই ক্লেশকর হয়, কারণ দেহধারী মানুষ অনেক কষ্টকর সাধন দ্বারা নির্গুণব্রহ্মে নিষ্ঠালাভ করে থাকেন।

যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ।

অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে।। ৬

 

    পদবিচ্ছেদ= যে তু,সর্বাণি, কর্মাণি, ময়ি, সন্ন্যস্য, মৎপরাঃ, অনন্যেন, এব যোগেন মাম্‌ ধ্যায়ন্তঃ, উপাসতে।।

শব্দার্থ= যে= যে সকল, তু= কিন্তু, সর্বাণি কর্মাণি = সকল কর্ম, ময়ি = আমাতে, সংন্যস্য =অর্পণ করে, মৎপরাঃ- মৎপরায়ণ হয়ে, অনন্যেন= তৈল ধারার মতো অনন্য, যোগেন=ধ্যান যোগের দ্বারা, মাম্‌= আমাকে, ধ্যায়ন্তঃ=নিরন্তর চিন্তা করে, উপাসতে= উপাসনা করেন।

সরলার্থ=কিন্তু যে সব ব্যক্তি মৎপরায়ণ হয়ে, সমস্ত কর্ম আমাতে অর্পণ করে, অনন্য যোগের দ্বারা আমাকেই নিরন্তর চিন্তা করে উপাসনা করে।

তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরাৎ।

ভবামি নচিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম্‌।।৭

 

পদবিচ্ছেদ= তেষাম্‌, অহম্‌, সমুদ্ধর্তা, মৃত্যুসংসারসাগরাৎ, ভবামি, নচিরাৎ পার্থ, ময়ি, আবেশিতচেতসাম্।।

শব্দার্থ- তেষাম্‌= ঐ সব, অহম্‌-আমি, সমুদ্ধার্তা= উদ্ধারকারী, মৃত্যু-সংসার-সাগরাৎ= মৃত্যুরূপ সংসার সাগর থেকে, ভবামি=হয়ে থাকি, নচিরাৎ=শীঘ্রই,পার্থ=হে পার্থ, ময়ি=আমাতে, আবেশিত-চেতসাম্‌=চিত্ত সমাহিত ব্যক্তিদিগিকে।

সরলার্থ= হে পার্থ, আমাতে অর্পিত চিত্ত ব্যক্তিগণকে আমি এই মৃত্যুযুক্ত অর্থাৎ অনিত্য সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি।

ময্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয়।

নিবসিষ্যসি ময্যেব অত উর্দ্ধং ন সংশয়ঃ।।৮

পদবিচ্ছেদ= ময়ি, এব, মনঃ, আধৎস্ব, ময়ি, বুদ্ধিম্‌, নিবেশয়/ নিবসিষ্যসি, ময়ি, এব, অতঃ ঊর্ধম্‌, ন, সংশয়ঃ।

শব্দার্থ= ময়ি এব= আমাতেই, মনঃ=মন, আধৎস্ব=স্থাপন কর, ময়ি=আমাতে, বুদ্ধিং=বুদ্ধি, নিবেশয়=নিবিষ্ট কর,অতঃ ঊর্ধং= এর পরে, দেহান্তে, ময়ি এব= আমাতেই, নিবসিষ্যসি=নিবাস করবে, সংশয়ঃ=সংশয়, =নেই।

 

সরলার্থ= অতএব, তুমি আমাতেই মন ও বুদ্ধিকে স্থির কর, তা হলে দেহান্তে আমাতেই অবস্থান করবে, এতে কোন সংশয়।

অথ চিত্তং সমাধাতুং ন শক্‌নোষি ময়ি স্থিরম্‌।

অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়।।৯

 

পদবিচ্ছেদ= অথ, চিত্তম্‌। সমাধাতুম্‌, ন, শক্‌নোষি, ময়ি, স্থিরম্‌/ অভ্যাসযোগেন, ততঃ মাম্‌, ইচ্ছ, আপ্তুম্‌, ধনঞ্জয়।

শব্দার্থ= ধনঞ্জয় = হে ধনঞ্জয়, অথ=যদি, চিত্তম্‌=চিত্তকে, সমাধাতুম্‌=সমাহিত করতে, ন শক্‌নোষি= না পার, ময়ি=আমাতে, স্থিরম্‌=স্থিরভাবে, অভ্যাস-যোগেন= অভ্যাসরূপ যোগের দ্বারা, ততঃ=তবে, মাম্‌=আমাকে, ইচ্ছ= ইচ্ছা কর, আপ্তুম্‌=পেতে।

সরলার্থ- হে ধনঞ্জয়, যদি আমাতে স্থিরভাবে চিত্তকে সমাহিত করতে সমর্থ না হও, তবে অভ্যাসরূপ যোগের দ্বারা আমাকে পেতে ইচ্ছা কর।

অভ্যাসে৳প্যসমর্থো৳সি মৎকর্ম্পরমো ভব।

মদর্থমপি কর্মাণি কুর্বন্‌ সিদ্ধিমবাপ্স্যসি।। ১০

 

পদবিচ্ছেদ= অভ্যাসে, অপি, অসমর্থঃ, অসি, মৎকর্ম্পরমঃ, ভব,/ মদর্থম্‌, অপি, কর্মাণি, কুর্বন্‌, সিদ্ধিম্‌, অবাস্প্যসি।

শব্দার্থ=  অভ্যাসে অপি = যদি অভ্যাসেও, অসমর্থঃ অপি= অসমর্থঃ হও, মৎ-কর্ম-পরমঃ=  আমার কর্ম পরায়ণ, ভব=হও, মদর্থম্‌ অপি= আমার প্রীতির জন্যই, কর্মাণি= সকল কর্ম, কুর্বন= করতে করতে, সিদ্ধি= সিদ্ধি বা মোক্ষ, অপাপ্স্যসি=লাভ করবে।

সরলার্থ= যদি তুমি অভ্যাসের অসমর্থ হও, তা হলে আমার প্রীতির জন্য পূজা, পাঠ, শ্রবণ-কীর্তন ইত্যাদি কর্মের অনুষ্ঠান কর। এর দ্বারা তুমি সিদ্ধি বা মোক্ষলাভ করবে।

অথৈতদপ্যশক্তো৳সি কর্তুং মদ্‌যোগমাশ্রিতঃ।

সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান্‌।।১১

 

পদবিচ্ছেদ= অথ, এতৎ, অপি, অশক্তঃ, অসি, কর্তুম্‌, মদ্‌যোগম্‌, আশ্রিতঃ, সর্বকর্মফলত্যাগম্‌, ততঃ, কুরু, যতাত্মবান্‌।

শব্দার্থ=অথ=যদি, এতৎ অপি= এতেও অশক্তঃ=অসমর্থ , অসি= হও, কর্তুম্‌= করতে, মদ-যোগম্‌= আমার প্রাপ্তিরূপ যোগের,আশ্রিতঃ =আশ্রয় নিয়ে, সর্ব-কর্ম-ফলত্যগম্‌=সকল কর্মের ফলত্যাগ, ততঃ=তবে, কুরু=কর, যত-আত্মবান্‌= সংযতেন্দ্রিয় হয়ে

সরলার্থ=যদি এই প্রকার করতেও অসমর্থ হও, তবে আমার প্রাপ্তিরূপ যোগের আশ্রয়ে সংযতেন্দ্রিয় হয়ে সকল কর্মের ফল ত্যাগ কর

শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে।

ধ্যানাৎ কর্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরনন্তরম্‌।।১২

 

পদবিচ্ছেদ= শ্রেয়ঃ, হি, জ্ঞানম্‌, অভ্যাসাৎ, জ্ঞানাৎ, ধ্যানম্‌, বিশিষ্যতে,/ ধ্যানাৎ, কর্মফলত্যাগঃ, ত্যাগাৎ, শান্তিঃ, অনন্তরম্‌।।

শব্দার্থ= শ্রেয়ঃ =শ্রেষ্ঠ, হি= যেহেতু, জ্ঞানম্‌ = জ্ঞান (শব্দ ও যুক্তির দ্বারা পরোক্ষজ্ঞান, অভ্যাসাৎ= যন্ত্রবৎ অভ্যাস অপেক্ষা, জ্ঞানাৎ= যুক্তিনিষ্ঠ জ্ঞান থেকে, ধ্যানম্‌= ঈশ্বর মননরূপ ধ্যান, বিশিষ্যতে=শ্রেষ্ঠ, ধ্যানাৎ = ধ্যানের থেকে, কর্মফলত্যাগঃ=কর্মফল ত্যাগ, ত্যাগাৎ= এই ত্যাগ থেকে, শান্তিঃ= শান্তি বা মুক্তি লাভ হয়।

সরলার্থ=যেহেতু, বিবেকশূন্য অভ্যাসের থেকে পরোক্ষ জ্ঞান শ্রেষ্ঠ, যুক্তিনিষ্ঠ জ্ঞান থেকে ঈশ্বর মনন রূপ ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকেও কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ, এই ত্যাগ থেকে অনাসক্তিরূপ শান্তি লাভ হয়ে থাকে।

 

অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ।

নির্মমো নিরহংকারঃ সমদুঃখসুখ ক্ষমী।।১৩

 

পদবিচ্ছেদ= অদ্বেষ্টা, সর্বভূতানাম্‌, মৈত্রঃ, করুণঃ, এব, চ/ নির্মমঃ, নিরহঙ্কারঃ, সমদুঃখসুখঃ, ক্ষমী।

শব্দার্থ= অদ্বেষ্টা= দ্বেষশূন্য, সর্বভূতানাম্‌ = সকল প্রাণীর প্রতি, মৈত্রঃ=মিত্রভাবাপন্ন, করুণঃ= দয়ালু, এব= এবং, চ=ও, নির্মমঃ= আমার আমার বুদ্ধিশূন্য, নিরহংকার= অহংকারশূন্য, সম-দুঃখ-সুখঃ=সুখ ও দুঃখে অচঞ্চল, ক্ষমী=ক্ষমাশীল।

সরলার্থ= যিনি দ্বেষশূন্য, সকল প্রাণীর প্রতি মিত্রভাবাপন্ন, দয়ালু এবং আমার আমার বুদ্ধিহীন, সকল বিষয়-বস্তুতে, নিরহংকারী সুখ ও দুঃখে অচঞ্চল ক্ষমাশীল।

সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ।

ময্যার্পিতমনোবুদ্ধির্যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ।। ১৪

 

পদবিচ্ছেদ=সন্তুষ্টঃ, সততম্ন্, যোগী, যতাত্মা, দৃঢ়নিশ্চয়ঃ/ময়ি, অর্পিতমনোবুদ্ধিঃ, যঃ, মদ্ভক্তঃ, সঃ, মে, প্রিয়ঃ।

শব্দার্থ=সন্তুষ্টঃ=পরিতুষ্ট, সততম্‌=সর্বদা, যোগী=সমাহিতচিত্ত,যতাত্মা=সংযতস্বভাব, দৃঢ়-নিশ্চয়ঃ= স্থির বুদ্ধি, ময়ি=আমাতে, অর্পিত-মনঃ-বুদ্ধিঃ=যাঁর মন ও বুদ্ধি অর্পিত, যঃ=যে, মদ্ভক্তঃ= আমার ভক্ত, সঃ=সেই, মে= আমার, প্রিয়ঃ=প্রিয়।

সরলার্থ- যিনি সর্বদা পরিতুষ্ট, সংযত স্বভাব, ধ্যান নিরত, আত্মতত্ত্ব বিষয়ে স্থির নিশ্চয়, যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত এবং যে আমার ভক্ত, তিনিই আমার প্রিয়।

যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ।

হর্ষামর্ষভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ।।১৫

 

পদবিচ্ছেদ= যস্মাৎ, ন, উদ্বিজতে, লোকঃ, লোকাৎ, ন, উদ্বিজতে, চ, যঃ/হর্ষামর্ষভয়োদ্বেগৈঃ, মুক্তঃ,যঃ, সঃ, চ, মে,প্রিয়ঃ।

শব্দার্থ=যস্মাৎ= যা থেকে , ন উদ্বিজতে=উদ্বিগ্ন হন না, লোকাঃ= কোন ব্যক্তি, লোকাৎ = কোন ব্যক্তি হতেও, ন উদ্বিজতে= উদ্বেগ প্রাপ্ত হন না, চ=এবং,যঃ=যিনি, হর্ষ-অমর্ষ-ভয়-উদ্বেগৈঃ=আনন্দ, অসহিষ্ণুতা, ভয় ও উদ্বেগ থেকে, মুক্তঃ=বিমুক্ত যঃ=যিনি, সঃ=সেই, চ=আর, মে=আমার, প্রিয়ঃ=প্রিয়

সরলার্থ=যিনি কাকেও উদ্বিগ্ন করেন না, যিনি কারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত।

অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথঃ

সর্বারম্ভপরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ।।১৬

 

  পদবিচ্ছেদ-অনপেক্ষঃ, শুচিঃ, দক্ষঃ, উদাসীনঃ, গতব্যথঃ,সর্বারম্ভপরিত্যাগী, যঃ, মদ্ভক্তঃ, সঃ, মে, প্রিয়ঃ।

শব্দার্থ= অনপেক্ষঃ=স্পৃহাশূন্য, শুচিঃ=বাহ্য ও অভ্যন্তর শুচি, দক্ষঃ = অনলস,উদাসীনঃ= পক্ষপাতহীন, গতব্যথঃ=মনঃপীড়া শূন্য, সর্ব-আরম্ভ-পরিত্যাগী= কর্তৃত্ব অভিমান শূন্য, যঃ=যিনি, মদ্ভক্তঃ=আমার ভক্ত, সঃ=সেই, মে=আমার প্রিয়ঃ=প্রিয়।

সরলার্থ- যিনি স্পৃহাশূন্য, বাহ্য-অভ্যন্তর শুচি, অনলস, পক্ষপাতশূন্য, ভয়হীন, কর্তৃত্বাভিমান নিয়ে যিনি কোন কর্ম করেন না, আর যিনি আমার ভক্ত, সেই আমার প্রিয়।

যো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি।

শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্‌ যঃ স মে প্রিয়ঃ।। ১৭

 

পদবিচ্ছেদ= যঃ, ন, হৃষ্যতি, ন, দ্বেষ্টি, ন শোচতি, ন, কাঙ্খতি,/ শুভ-অশুভপরিত্যাগী, ভক্তিমান, যঃ,সঃ, মে, প্রিয়ঃ।।

শব্দার্থ= যঃ=যিনি, ন হৃষ্যতি= হর্ষিত হন না, ন দ্বেষ্টি=দ্বেষ করেন না, ন শোচতি=শোক করেন না, ন কাঙ্ক্ষতি=আকাঙ্খা করেন না, শুভ-অশুভ-পরিত্যাগী=শুভ ও অশুভ সকল কর্মের ফলত্যাগী, ভক্তিমান্‌=ভক্তিযুক্ত পুরুষ, যঃ=যিনি, সঃ=সেই, মে=আমার প্রিয়ঃ=প্রিয়।

সরলার্থ= যিনি কোন বস্তুলাভে আনন্দিত হন না, কারও প্রতি দ্বেষ করেন না, শোক করেন না, কোন আকাঙ্খা করেন না, যিনি শুভাশভ সকল কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিমান, তিনি আমার প্রিয় ভক্ত।

সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ

শীতোষ্ণসুখদুঃখেষু সমঃ সঙ্গবিবর্জিতঃ।।১৮

 

পদবিচ্ছেদ=সমঃ, শত্রৌ, চ, মিত্রে, চ, তথা, মানাপমানয়োঃ/ শীত-উষ্ণ-সুখ-দুঃখেষু, সম্‌, সঙ্গ-বিবর্জিতঃ।।

শব্দার্থ-সমঃ=সমভাবাপন্ন, শত্রৌ চ মিত্রে চ= শত্রু ও মিত্রে, তথা =সে রকম, মান-অপমানয়োঃ= মান ও অপমানে, শীত-উষ্ণ-সুখ-দুঃখেষু=শীতোষ্ণজনিত সুখ ও দুঃখে, সমঃ= সমভাবযুক্ত, সঙ্গ-বিবর্জিতঃ=আসক্তিশূন্য।

সরলার্থ=শত্রু ও মিত্রে যিনি সমভাব যুক্ত এবং সেরূপ মান ও অপমানে আর শীত-গ্রীষ্ণ জনিত সুখ-দুঃখে অবিচলিত।

 

তুল্যনিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো যেন কেনচিৎ।

অনিকেতঃ স্থিরমতির্ভক্তিমান্‌ প্রিয়ো নরঃ।।১৯

 

পদবিচ্ছেদ- তুল্য-নিন্দা-স্তুতিঃ, মৌনী, সন্তুষ্টঃ, যেন কেনচিৎ,/অনিকেতঃ, স্থিরমতিঃ,ভক্তিমান্‌, মে, প্রিয়ঃ, নরঃ।

শব্দার্থ-তুল্য-নিন্দা-স্তুতিঃ= নিন্দা ও স্তুতিতে সমভাব, মৌনী=সংযতবাক্‌, সন্তুষ্ট=পরিতুষ্ট, যেন কেনচিৎ= যৎকিঞ্চিৎ লাভে, অনিকেতঃ= নির্দিষ্ট বাসস্থানহীন, স্থিরমতিঃ=স্থিরবুদ্ধি, ভক্তিমান্‌=ভক্তিযুক্ত, নরঃ=ব্যক্তি, মে= আমার,প্রিয়াঃ= প্রিয়।

সরলার্থ= যে ব্যক্তি ভক্তিমান, নিন্দা ও স্তুতিতে সমভাব,সংযতবাক, সর্বদা পরিতুষ্ট, দেহপোষণে উদাসীন, নির্দিষ্ট বাসস্থানহীন, সেই আমার প্রিয় ভক্ত

যে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে।

শ্রদ্দধানা মৎপরমা ভক্তাস্তে৳তীব মে প্রিয়াঃ।।২০

 

পদবিচ্ছেদ- যে, তু, ধর্ম-অমৃতম্‌,ইদম্‌, উত্তম্‌, পর্যুপাসতে, শ্রদ্ধধানাঃ, মৎপরমাঃ, ভক্তাঃ,তে , অতীব, মে, প্রিয়াঃ।

শব্দার্থ- যে=যে সব, তু=কিন্তু, ধর্ম-অমৃতম্‌=মোক্ষদায়ম ধর্ম, ইদম্‌=এই, যথা উক্তম্‌= উক্ত প্রকার, পর্যুপাসতে=অনুষ্ঠান করেন, শ্রদ্ধধানাঃ=শ্রদ্ধাযুক্ত হয়ে, মৎপরমা=আমাকেই শ্রেষ্ঠ জেনে, ভক্তাঃ=ভক্তগণ, তে=তারা, অতীব=অত্যন্ত, মে=আমার,প্রিয়াঃ=প্রিয়।।

সরলার্থ-যে সকল মৎপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকারে শ্রদ্ধাসম্পন্ন হয়ে সাধন করেন, তাঁরাই আমার অত্যন্ত প্রিয়।

                        ।। ভক্তিযোগো নাম দ্বাদশো৳ধ্যায়ঃ সমাপ্ত ।।

 

 

 

 

 

 

 

 

Comments

  1. 🙏"ভক্তিযোগ"-মধুর সুন্দর!🙏
    ভগবৎ-গীতার শ্রেষ্ঠ সুন্দর প্রিয় অধ্যায়!! অত্যন্ত ভালো লাগলো,-আপনাকে প্রচুর প্রচুর শ্রদ্ধা মহারাজ। সবসময় খুব ভালো থাকুন আপনি। অন্তর ভরা শ্রদ্ধা সন্মান ভক্তি অর্ঘ্য প্রণাম তব পূণ্য শ্রীচরণ-পদ্ম যুগলে।
    "জয় শঙ্খ-গদাধর নীলকলেবর।
    🙏 পীতপটাম্বর দেহি পদম্"।। 🙏
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

    ReplyDelete
  2. Joy Gita🙏🏻. Maharajji, Vaktiyog amar khubei priyo odhyay🙏🏻. Tei sampurno bekhya peyey khubei dhonnyo holam👏🙏🏻. Onek kichu Apner thekey chawer agei peyey jei, Maharajji 🙏🏻🙏🏻. Apni amader kachey Antaryami Swarup🌺🙏🏻, Vakto hridoy thik bujhtey paren, Maharajji 🙏🏻. Amra smaran manan er madyomey ei Gyan er pothey nijeder egiyey niyey jawer proyash korey jachhi, Maharajji 🌺🙏🏻. Evabey agami diney aro kichu pawer asha te opeksaroto achhi, Maharajji 🌺🌹🙏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment