।। ঈশ্বরের সঙ্গে সর্বদা যুক্ত থাকার উপায় ।।

©
জন্ম ও মৃত্যুর মতোই আমারা রোজ রাতে নিদ্রা যাই ও জেগে উঠি। নিদ্রায় এই সৃষ্টির সব যেন কোথায় হারিয়ে
যায় । আবার জেগে উঠলে সব প্রকাশিত হয়। এই নিদ্রা ও জাগরণ
আমাদের ইচ্ছায় হয় না, ভগবান আমাদের
মধ্যে থেকে এই সৃষ্টি ও প্রলয় করে চলেছেন। একে বলে নিত্য প্রলয়, নিত্য সৃষ্টি।
১
যা করব
ঘুম থেকে জেগে উঠব
মনে মনে যা ভাববো
হে ভগবান, এই দেহমন্দিরে থেকে তুমি প্রতিদিন
সৃষ্টি ও প্রলয় করছ। এতক্ষণ তুমি আমার মধ্যে
অব্যক্ত রূপে ছিলে এখন প্রকাশিত হয়ে সারাদিন
সব কাজ করবে। সারাদিন সব কাজের মধ্যে তোমায়
যেন মনে রাখি।
২
যা করব
প্রাতঃকৃত্য ( দাঁত মাজা ইত্যাদি)
যা ভাববো
হে ভগবান, এই দেহ তোমার মন্দির।
মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি।
৩
যা করব
যখন কিছু খাব বা পান করব
যা ভাবব
হে ভগবান, তুমি জঠরে অগ্নিরূপে রয়েছ। তোমাকে নিবেদন করে খাচ্ছি।
খাদ্যের সারভাগ থেকে
রক্ত হয় এতে যেন আমার ভক্তি হয়।
৪
যা করব
পথে যেতে বা গাড়িতে বসে থেকে
যা ভাবব
কাজের জন্য হেঁটে
যেতে বা গাড়িতে বসে ঈশ্বরের নাম স্মরণ মনন
করব বা অন্তরে ঈশ্বর আছেন তার সঙ্গে কথা বলতে বলতেও যেতে পারি।
৫
যা করব
সারা দিন বিভিন্ন কাজ করব
ভাববো
সমস্ত কাজ ভগবানের কাজ। মন্দিরে যেমন
ফুল চন্দনে তাঁর পুজো হয়। কাজ-ফুলে তাঁর পুজো করছি। তাঁর নাম স্মরণ করে শুরু করব, কাজের মাঝে চিন্তা করবো ও শেষে ফলাফল
নিবেদন করব।
৬
যা করব
সাধ্য মত দান/সেবা করব
যা ভাববো
ভগবান এইরূপে দুঃখী,দরিদ্র বেশে আমার সেবা স্বীকার করে
আমায়
কৃতার্থ
করেছেন।
৭
যা করব
দেহ মন্দির অমলিন রাখবো
যা ভাববো
ধুলো বালি, ধুঁয়ো থেকে মন্দির রক্ষা
করতে হলে দরজা-জানালা বন্ধ রাখতে হয়, না হলে দেবতার অস্বস্তি বোধ হয়। দেহ মন্দিরের দরজা জানালা হল চোখ, কান প্রভৃতি ইন্দ্রিয়। কোন দৃশ্য, শব্দ ,বাক্য আলোচনা করব না যাতে হৃদয় দেবতার কোন অসুবিধা হয়। মনে রাখব এতে যেন নিজেকে
অহংকারী না করে ফেলি।
৮
যা করব
সারাদিনের শেষে রাতে ঘুমিয়ে পড়ব
যা ভাববো
সারাদিন কত লোকের কাছাকাছি আসতে হয়েছে, কত অপমান, লাঞ্ছনা, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন সারাদিনের ভাল-মন্দ, সফলতা বিফলতা সব তোমার পায়ে নিবেদন করে দিচ্ছি। তুমি গ্রহণ কর ঠাকুর। তোমার শ্রীচরণে মাথা রেখে আমি ঘুমিয়ে
পড়ব, একটু পরে সব প্রলয় হয়ে যাবে। সব কিছু হারিয়ে গেলেও তুমি নিত্য শাশ্বত
সদা বিiদ্যমান থাকবে। তোমার চরণে শরণাগত প্রভু। ©
----()-----
"ঈশ্বরীয় অনুভূতি মাখা অতুলনীয় সুন্দর!"
ReplyDeleteসত্যি মহারাজ, কি যে সুন্দর ভক্তি মাখানো ভাবপূর্ন অপূর্ব লেখেন আপনি! পড়তে পড়তে মনটা সব ভূলে অন্য জগতে হারিয়ে যায়! আমার সকল কাজে, সবার মাঝে, সকল আনন্দ-ধারায়, সকল ব্যাথায় -তুমি শুধু তুমি! আপনার পবিত্র ভাবনা চিন্তা ও শুভ প্রয়াসকে মাথা নত করে গভীর শ্রদ্ধা মহারাজ। সুন্দর মনে, সুস্থ প্রাণে খুব খুব ভালো থাকবেন আপনি। পরম পূজ্য সর্বমঙ্গলময় শ্রীগুরু চরণ-যুগলে আমার ভক্তি অন্তরের বিনম্র প্রণাম।
"দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা"
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-------------------------------------------------
প্রনাম মহারাজ আপনার লেখা কথা গুলো যেনো ঈশ্বর প্রেরিত বানী। ঠাকুর যেনো এই কথা গুলো প্রতি কাজে প্রতি মুহূর্তে মনে করার জন্য আমাকে কৃপা করেন।
Deleteসশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন আচার্য্যদেব। অত সুন্দর সুন্দর কথা , এই ভাব এই ধারণা নিয়ে যেন সারাদিন চলতে পারি আশীর্বাদ করুন আচার্য্যদেব 🙏।
Deleteমৌসুমী রায় কোচবিহার।
Pronum Maharaj apnar lekhaguli Jena anusaran kore cholte pari aeasirbad karun.
DeleteSubhrasree Daw
Rishra
This comment has been removed by the author.
ReplyDelete🙏🏻অসাধারণ জ্ঞানরাশি প্রাপ্তি হলো মহারাজ জী 🙏🏻🙏🏻। খুবই ভাবপূর্ন। বার বার পড়ছি, মহারাজ
Delete🌻🙏🏻। আভূমি নমন, মহারাজ জী
🌻🌻🙏🏻🙏🏻।
ঠাকুরও মা আমাদের যে সর্বদা সঙ্গে সেটাই আপনি স্মরণ করে দিচ্ছেন 🙏🙏🙏🙏অপূর্ব
Deleteমনিকা das
DeleteVaktivora pranam grohon korun Achariyo Maharajji 🌻🌻🙏🏻🙏🏻. Maharajji, Apner prerito "Ishor er sathey yukto thaker upay" 8 ti Amritobani peyey khubei dhonnyo o apluto bodh korchi. Dibyotroyee r Shree Choroney Saranagoto thekey 👏 ei 8 ti upodeshabali palon korey amra jeno Adhyatmik vaabey samridhyo hoi, ashirbad korun, Maharajji 🌻🌻🙏🏻🙏🏻. Thakur, Ma, Swamiji, Agoto diney Apner lekha aro kichu pawer jonnyo opeksharoto achhi, Maharajji 🌻🌻🙏🏻🙏🏻
ReplyDeleteপরম করুণাময় ঈশ্বরের সংঙ্গে আমাদের এই যে নিবিড় বন্ধন,আমাদের প্রতিটি নিঃশ্বাসে-প্রশ্বাসে তার মঙ্গলময় উপস্থিতি-এই অনুভব আমাদের প্রাত্যহিক জীবন চর্চায়,দিনশুরু থেকে শেষ পর্যন্ত প্রতিক্ষণে তাঁকে স্মরণ-মননের মধ্য দিয়ে কৃতজ্ঞচিত্তে
ReplyDeleteপালন করা অবশ্য কর্তব্য॥ এই উপস্থাপনা
এই সম্বন্ধে আমাদের কাছে এক প্রয়োজনীয় ও অমূল্য পথনির্দেশ। এই নিত্যপ্রলয় ও নিত্য সৃষ্টির(কি সুন্দর ব্যাখ্যা!)
মধ্যে সর্বদাই যেন অন্তরদেবতা কে কৃতজ্ঞতার সংঙ্গে অনুভব করে তাঁর প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন করতে পারি।
"অন্তরে তুমি আছ চির দিন ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুজি তা-ই
পাই না তোমায় আমি।।
প্রানের মতন আত্মার সম
আমাতে আছ হে অন্তরতম
সমীরন সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে
গন্ধ কুসুম সৌরভ সম
প্রানে প্রানে আছো জড়ায়ে
তুমি বহুরুপী তুমি রূপহীন
তব লীলা হেরি অন্ত বিহীন।"
মহারাজের এই অপূর্ব দিকনির্দেশ
আমাদের কাছে এক পরম প্রাপ্তি। আমার বিনম্র প্রণাম জানাই আচার্য্যদেবকে।
পরমেশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি।
মালবিকা সেনগুপ্ত। বাঘাযতীন,কলকাতা॥
প্রণাম মহারাজ জী (বাবা )
ReplyDeleteIswarer sathe nitya jukta thakbo...ei prasnge apnar asadharan lekha ...atulaniya...sarbadai jeno ei bhabei iswarer sathe jukta thakte pari...He Iswarar...tumi smarane manane sarbadai sathe theko...apnar kache chira kritagya ato sunder bhab purno lekha ...mon bhore gelo...pranam maharajji..🌹🙏🌹jaya choudhury
ReplyDeleteখুব খুব সুন্দর। এইভাবে আপনি আমাদের প্রতি মুহূর্তে প্রেরণা জাগিয়ে চলেছেন। আমরা যেন এক মুহূর্ত ও ইশ্বর কে ভুলে না থাকি। প্রণাম আচার্য দেব। 🌹🌹🙏🙏শুভ্রা লালা।
ReplyDeleteনীলাঞ্জনা ঘোষ বিশ্বাস। আচার্য মহারাজ জী আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রনাম গ্রহণ করবেন। অসাধারণ অনেক অজানা তথ্য আপনার থেকে জানতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ।জয় ঠাকুর।🙏🙏🙏🪷☘️🪷
Deleteএতো সহজেই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, তোমার কে সব সময় এই ভাবে ভাবতে পারি ,রত্মা ঘোষ নাসিক।
Deleteপ্রণাম মহারাজ জী | রুনা পালিত কেঁচুয়াডাঙ্গা | খুব ভালো লাগলো কত কিছু জানতে পারছি I
ReplyDelete💐💐🙏🙏
ReplyDeleteভীষণ ভীষণ সুন্দর।,🙏❤️🙏
ReplyDeleteআমরা আপনার কাছে কৃতজ্ঞ ,এত সুক্ষ জিনিসগুলো শিক্ষা দিয়ে আত্মিক উন্নতির চেষ্টা করছেন ।প্রণাম নেবেন।🙏🙏🙏🙏🙏হাসি_দক্ষিণেশ্বর।
ReplyDeleteDebjani khub valo laglo Pronam Maharaj🙏🙏
ReplyDeleteএমন সুন্দর ভাব ধারণা নিয়ে সর্বক্ষণ চলতে পারি যেন। সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন গুরু আচার্যদেব মহারাজজী 🌷💥🙏জয় ঠাকুর 🌷💥🙏জয় মা 🌷💥🙏 জয় স্বামীজি 🌷💥🙏 কৃপা কৃপা কৃপাহি কেবলম্ 🌷💥🙏
ReplyDeleteএত সুন্দর ভাব থাকার চেষ্টা করব এর থেকে আর কি চায় মহারাজ আপনার স্বরণাপন্ন হয়ে যা শেখাচ্ছেন পদ্ধতি এগুলো অতি সুন্দর মহারাজ প্রণাম নেবেন মহারাজ ভালো থাকবেন সবসময় যেন আপনার বলা কথা গুলো কাজে লাগাতে পারি মহারাজ জয় ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
ReplyDeleteআমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন মহারাজ 🙏🙏🙏 প্রতি মুহূর্তে আপনার অমূল্য পথ নির্দেশ পালন করে, আমরা যেন সঠিক পথে চলতে পারি , এই আশীর্বাদ করুন আমাদের মহারাজ। আমার সশ্রদ্ধ প্রণাম জানবেন মহারাজ 🙏🌷🌷🌷🙏🌷🌷🌷🙏🌷🌷🌷🙏
ReplyDeleteসুমিত্রা সরকার, লেকটাউন 🙏🙏🙏
Osadharon upolobdhi khub valo laglo pronam Maharaj 🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete
ReplyDeleteGuided rules is too much helpful for mee.🙏🏿🙏🏿
আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে.... জয় শ্রীরামকৃষ্ণ 🙏
ReplyDeleteসশ্রদ্ধ ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজ🙏 মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীনজনে 🙏
নিত্য প্রলয় নিত্য সৃষ্টি.... নব আনন্দে জাগ আজি..... শ্রীরামকৃষ্ণার্পণ্মস্তু
Iswar er padapadme kivebe nijeke shab somoy jukta rakhna sei upay balte giye kata kata vakti purna path bale diyechen go Maharaj nijeke jeno ayee path er papthik karte pari Maharaj amader parama vakta swarup Maharaj amar antarik vakti shuva kamana tuku grahan karun apni sustha thakben Maharaj🙏🌹
ReplyDeleteপড়তে পড়তে ভাববিহ্বল হয়ে চোখে জল চলে এল! নিত্য প্রলয় আর নিত্য সৃষ্টি..কী অপূর্ব! ভোরে জেগে ঊঠা থেকে শুরু হয়ে তাঁর পদযুগলে ঘুমিয়ে যাওয়া কখনও ভাবি সাক্ষাৎ দেবরূপকে বুঝতে পারছিনা
ReplyDeleteপ্রনাম শ্রীভগবান। আশীর্বাদ কর প্রভু।জীবনে তোমাকে শরণ করে যেন সব সময়ই চলতে পারি।খুব ভাল লাগল। প্রনাম নেবেন মহারাজ। manjushri Bhattacharya. Purba bardhaman.
ReplyDeleteParam pujonio Maharaj er sreecharan e shatokoti pronam janai. Aponi jibaner path cholera path k alokito rakhar apurbo disha diechen.antar khoob I anondito holo. Sutapa saha Airport1
ReplyDeleteমহারাজ, আপনার কথা পড়ে মনে হলো যেনো, দক্ষিনেশ্বরের ঠাকুরের ঘরে বসে আছি এবং সেই অমৃত সমান কথা পান করছি।
ReplyDeleteমহারাজ আপনার এই বাণী ঠাকুরের ই বাণী । আমরা প্রতি মূহুর্তে যেন আপনার এই বাণী যেন স্মরন মনন করে চলতে পারি। মহারাজ প্রনাম নেবেন 🙏🙏🙏
ReplyDeleteআমার শ্রদ্ধা সহকারে প্রনাম নেবেন মহারাজ জি। খুব ভালো লাগলো আপনার লেখা।
ReplyDeleteDipannita
ঈশ্বরের সাথে যুক্ত থাকার যেসব উপায় লিখেছেন তা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। আসলে এ কথাগুলো অনুসরণ করে আমরা নিজেরাই ভালো থাকি। চোখের সামনে এই নির্দেশিকা থাকলে আমাদের জন্য ই মঙ্গল। প্রণাম নেবেন মহারাজ। কৃষ্ণা দে, জামসেদপুর।
ReplyDeleteKhub valo Laglo Pronam Maharaj🙏🙏
ReplyDelete🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉
ReplyDeleteSuprovat. Pronam neben moharajji atibo sundor apnar lekhoni .aneak ajana thotto jante pari .chotto suddhi hoy ..valo thakben moharajji.paroborti kale apnar aro sundor sundor lekha porte chai.
ReplyDeleteSadhana Sharma. Panchala howrah
Proñam Maharaj Ji voktipurno proñam 🙏🌹🙏 apurba sundar laglo ,mon vore jay apnar সান্নিধ্য পেয়ে ধন্য,যেকোনো লেখা পড়ে খুবই ভালো লাগছে,কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ভাবে শত কোটি কোটি প্রণাম নেবেন,,, Anjali Biswas Naihati,
ReplyDeleteমহারাজ জী, সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার যে নিয়ম বলেছেন,খুব ভালো লাগলো,নিয়মিত পালন করার চেষ্টা করবো🙏ভক্তিপূর্ণ প্রনাম নেবেন🙏
ReplyDeleteসুমিতা চক্রবর্তী, রামপুরহাট
প্রণাম মহারাজ।
ReplyDeleteআহা কি সুন্দর করে মনের ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত করে রাখতে বললেন
ReplyDeleteপ্রনাম জানাই ।
ReplyDeleteসশ্রদ্ধ ভক্তি পূর্ণ প্রণাম মহারাজ
ReplyDeleteখুব ভালো লাগলো। প্রতিনিয়ত যেন মনে রাখতে পারি।