কঠোপনিষদ
অনুবাদ - স্বামী হরিময়ানন্দ
vedanta study/ online class
প্রথম
অধ্যায়/ তৃতীয় বল্লী
যম বললেন -
ঋতং পিবন্তৌ
সুকৃতস্য লোকে
গুহাং
প্রবিষ্টৌ পরমে পরার্থে।
ছায়াতপৌ
ব্রহ্মবিদো বদন্তি
পঞ্চাগ্নয়ো
যে চ ত্রিণাচিকেতাঃ।।১
শব্দার্থ – সুকৃতস্য
– নিজকৃত, ঋতং – কর্মফলের
,পিবন্তৌ – দুজন ভোক্তা,লোকে – দেহের মধ্যে,
পরমে -শ্রেষ্ঠ, পরার্ধে – ব্রহ্ম উপলব্ধির স্থান,
গুহাম্ -হৃদয়গুহায়, প্রবিষ্টৌ – জীবত্মা ও পরমাত্মাকে,
ছায়াতপৌ – রোদ ও ছায়ার মতো সম্বন্ধ যুক্ত বলে,
ব্রহ্মবিদঃ – ব্রহ্মবিদ্গণ, বদন্তি – বলে থাকেন। যে চ – আর যাঁরা
, পঞ্চাগ্নয়ঃ -পঞ্চাগ্নি উপাসক গৃহস্থগণ, ত্রিণাচিকেতাঃ – তিনবার
নাচিকেত-অগ্নির চয়নকারিগণ [উভয়ের অভিন্ন সম্বন্ধের কথা বলেন]
সরলার্থ – নিজ কর্মের
অবশ্যম্ভাবী ফলভোগকারী যে দুজন পুরুষ (জীব ও ঈশ্বর) ভোগায়তন এই শরীরের মধ্যে পরব্রহ্মের উত্তম উপলব্ধি স্থান বুদ্ধিতে প্রবিষ্ট
আছেন। ব্রহ্মবিদ্গণ অথবা যাঁরা পঞ্চাগ্নি উপাসক গৃহস্থ বা ত্রিণাচিকেত তাঁরাও জীব
ও ঈশ্বরকে আলো ও ছায়ার মত অভিন্ন সম্বন্ধ বলে থাকেন।
যঃ সেতুরীজানানামক্ষরম্
ব্রহ্ম যৎ পরম্।
অভয়ং
তিতীর্ষতাং পারং নাচিকেতং শকেমহি।।২
শব্দার্থ – ঈজানানাম্
-যজমানগণের, যঃ -যেটি, সেতুঃ – দুঃখসাগর পার হওয়ার
উপায়, নাচিকেতম্ -সেই নাচিকেত অগ্নিকে, অভয়ম্ পারম্ - ভয়শূন্য সংসারসমুদ্রের পার,
তিতীর্ষতাম্ - অতিক্রম করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে, যৎ -যিনি, অক্ষরম্ -অবিনশ্বর,
পরম্ ব্রহ্ম – পরমাত্মা, শকেমহি – তাঁকেও
জানতে সমর্থ হয়েছি।
সরলার্থ – যে বিরাট্-রূপ
অগ্নি যজ্ঞকারিগণের সেতুস্বরূপ সেই নাচিকেত অগ্নিকে এবং সংসার সাগরের ভয়শূন্য হয়ে গমনেচ্ছু
ব্যক্তিগণের নিকট যিনি অক্ষর পরব্রহ্ম তাঁকেও আমরা জানতে সমর্থ হয়েছি।
আত্মানং
রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু।
বুদ্ধিং
চ সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ।।৩
শব্দার্থ- আত্মানম্ -কর্মফলভোক্তা জীবাত্মাকে, রথিনম্ - রথের
মালিক, বিদ্ধি -জানবে, তু – আর, শরীরম্ - জীবদেহকে,
রথম্ এব – রথরূপেই, তু -এবং, বুদ্ধিম্ - বুদ্ধিকে,
সারথিম্ -দেহরথের পরিচালকরূপে, চ – এবং, মনঃ – মনকে, প্রগ্রহম্
এব – বল্গা বা লাগাম বলে, বিদ্ধি – জানবে।
সরলার্থ – জীবাত্মাকে দেহরথের
আরোহী এবং শরীরকে রথ বলে জানবে। বুদ্ধিকে দেহরথের চালক ও মনকে ইন্দ্রিয়রূপ অশ্বগণের
লাগাম বলে জানবে।
ইন্দ্রিয়াণি
হয়ানাহুর্বিষয়াংস্তেষু গোচরান্।
আত্মেন্দ্রিয়মনোযুক্তং
ভোক্তেত্যাহুমনীষিণঃ।.৪
শব্দার্থ- মনীষিণঃ – বিচক্ষণ
ব্যক্তিরা, ইন্দ্রিয়াণি – ইন্দ্রিয় সকলকে, হয়ান্ - অশ্বগণ, আহুঃ – বলেন, বিষয়ান্
- রূপরসাদি বিষয়কে, তেষু – ইন্দ্রিয়াদিতে সংযুক্ত, গোচরান্ - মার্গ বা বিচরণ পথ, আত্ম-ইন্দ্রিয়-মনঃ-যুক্তম্
- দেহ , মন ও ইন্দ্রিয় সমন্বিত আত্মাকে, ভোক্তাঃ
– সুখদুঃখের অনুভবকারী, ইতি আহুঃ – এরূপ বলে
থাকেন।
সরলার্থ – জ্ঞানিগণ ইন্দ্রিয়
সমূহকে অশ্ব এবং ইন্দ্রিয়ের বিষয়কে অশ্বগণের গমণের পথ বলে থাকেন।
যস্ত্ববিজ্ঞানবান্
ভবত্যযুক্তেন মনসা সদা।
তস্যেন্দ্রিয়াণ্যবশ্যানি
দুষ্টাশ্বা ইব সারথেঃ।।৫
শব্দার্থ – তু – কিন্তু,
যঃ – যে বুদ্ধিরূপ সারথি, সদা – সর্বদা,
অযুক্তেন মনসা – অসংযত চিত্তের ফলে, অবিজ্ঞানবান্ -
প্রবৃত্তি-নিবৃত্তি বা ত্যজ্য-গ্রাহ্য বিচারে অপারদর্শী, ভবতি – হয়, তস্য – তার, ইন্দ্রিয়াণি – ইন্দ্রিয়সমূহ,
সারথেঃ -সারথির, দুষ্ট-অশ্বাঃ ইব - অবাধ্য
বা দুষ্ট অশ্বের মতো, অবশ্যানি – নিজের বশীভূত থাকে
না।
সরলার্থ -যে বুদ্ধিরূপ
সারথি অবিবেকী হয়ে সদা বিক্ষিপ্ত মনের দ্বারা যুক্ত হয়, অধম সারথির দুষ্ট অশ্বের মতো
সেই বুদ্ধিসারথির ইন্দ্রিয়রূপ অশ্বগুলি দুর্দমনীয় হয়।
যস্তু
বিজ্ঞানবান্ ভবতি যুক্তেন মনসা সদা।
তস্যেন্দ্রিয়াণি
বশ্যানি সদশ্বা ইব সারথেঃ।।৬
শব্দার্থ – তু – কিন্তু,
যঃ – যে বুদ্ধি রূপ সারথি, সদা যুক্তেন মনসা – মনের সাহায্যে
বা চিত্ত সংযমের ফলে, বিজ্ঞানবান্ ভবতি – প্রবৃত্তি-নিবৃত্তি-বিচারে
নিপুণ হয়, তস্য – তার, ইন্দ্রিয়াণি
-ইন্দ্রিয়সকল, সারথেঃ সদশ্বা ইব – ভাল শিক্ষিত অশ্বের
মতো, বশ্যানি – বশবর্তী হয়।
সরলার্থ – যে কুশল
বুদ্ধিসারথি সর্বদা সমাহিত মনের সঙ্গে যুক্ত থাকে তার ইন্দ্রিয়রূপ অশ্বগুলি লৌকিক সারথির
ধীর অশ্বগুলির ন্যায় আয়ত্তাধীন থাকে।
যস্ত্ববিজ্ঞানবান্ ভবত্যমনস্কঃ সদা৳শুচিঃ।
ন স তৎপদ্মাপ্নোতি
সংসারং চাধিগচ্ছতি।।৭
শব্দার্থ – তু – আবার, যঃ
– যে বুদ্ধিরূপ সারথি, অবিজ্ঞানবান্ - কর্তব্য-অকর্তব্য
বিবেকহীন, অমনস্কঃ - অসংযত চিত্ত, সদা অশুচিঃ – ইন্দ্রিয়
পরতন্ত্রতার জন্য সদা অপবিত্র, ভবতি – হয়, সঃ – সেই রথী,
তৎ - সেই , পদম্ - পরম ব্রহ্মকে, ন আপ্নোতি – লাভ করতে
পারে না, চ – বরং, সংসারম্ - জন্মমৃত্যু প্রবাহে,
অধিগচ্ছতি – পতিত হয়।
সরলার্থ -কিন্তু যে বুদ্ধি সর্বদা অসমাহিত মনের সঙ্গে যুক্ত, অবিবেকী,
ও ইন্দ্রিয়পরতন্ত্র সেই বুদ্ধির সাহায্যে উক্ত রথী মুক্তিপদ প্রাপ্ত হয় না, বরং জন্মমরণরূপ
সংসারগতি প্রাপ্ত হয়।
যস্তু বিজ্ঞানবান্
ভবতি সমনস্কঃ সদা শুচিঃ।
স তু
তৎ পদমাপ্নোতি যস্মাদ্ভূয়ো ন জায়তে।। ৮
শব্দার্থ – তু – কিন্তু,
যঃ – যে রথী,
বিজ্ঞানবান্ বিবেকবুদ্ধিরূপ সারথিযুক্ত, সমনস্কঃ – সংযতচিত্ত,
সদা শুচি – সর্বক্ষণ নির্মল অন্তঃকরণবিশিষ্ট, ভবতি
– হন, স তু – তিনিই,
যস্মাদ্ - যেখান থেকে, ভূয়ঃ – আবার, ন
জায়তে – জন্ম গ্রহণ করে না, তৎ পদম্ - সেই ব্রহ্মপদ,
আপ্নোতি – প্রাপ্ত হন।
সরলার্থ – কিন্তু যিনি বিবেকবুদ্ধিরূপ
সারথির সঙ্গে যুক্ত এবং সংযত ও সর্বদা পবিত্র , তিনি সেই পদই প্রাপ্ত হন, আর পুনর্জন্ম
হয় না।
বিজ্ঞানসারথির্যস্তু
মনঃপ্রগ্রহবান্ নরঃ।
সো৳ধ্বনঃ
পরমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমং পদম্।।৯
শব্দার্থ – তু – অধিকন্তু,
যঃ – যে,
নরঃ – ব্যক্তি, বিজ্ঞান-সারথিঃ – বিবেকবুদ্ধিরূপ
সারথি যুক্ত, মনঃপ্রগ্রহবান্ - যাঁর মন বল্গাস্বরূপ, সঃ – তিনি, অধ্বনঃ
পারম্ - এই জন্মমৃত্যুরূপ মার্গের পরপারে, বিষ্ণোঃ – সর্বব্যাপক
চৈতন্যের, তৎ পরমম্ পদম্ - সেই শ্রেষ্ঠ স্থান বা ব্রহ্মত্ব, আপ্নোতি – লাভ করেন।
সরলার্থ -যে মানুষের
বুদ্ধিসারথি বিবেকসম্পন্ন এবং মনও যাঁর বশীভূত, তিনি সংসারগতির অতীত ব্যাপক পরমাত্মার
প্রকৃষ্ট স্থান অর্থাৎ স্বরূপ প্রাপ্ত হন।
ইন্দ্রিয়েভ্যঃ
পরা হ্যর্থা অর্থেভ্যশ্চ পরং মনঃ।
মনসস্তু
পরা বুদ্ধির্বুদ্ধেরাত্মা মহান্ পরঃ।।১০
শব্দার্থ – ইন্দ্রিয়েভ্যঃ
– কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় থেকে, হি – নিশ্চয়ই,
অর্থাঃ – শব্দাদি বিষয় সমূহ, পরাঃ – সূক্ষ্মতর,
ব্যাপক, ও আত্মভূত বলে শ্রেষ্ঠ, অর্থেভ্যঃ চ – এবং বিষয়
থেকে, মনঃ – সংকল্প -বিকল্পাত্মক মন, পরম্ - শ্রেষ্ঠ।
মনসঃ তু – মনের থেকেও, বুদ্ধিঃ – নিশ্চয়াত্মিকা
বৃত্তি, পরা – শ্রেষ্ঠ। বুদ্ধেঃ – ব্যষ্টি
বুদ্ধির থেকে, মহান্ আত্মা – সমষ্টিবুদ্ধিরূপ হিরণ্যগর্ভ,
প্রথম জাত, পরঃ – সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর
বলে শ্রেষ্ঠ।
সরলার্থ – ইন্দ্রিয়
থেকে বিষয়সমূহ অবশ্যই শ্রেষ্ঠ, এবং অর্থসমূহ থেকে মন শ্রেষ্ঠ, কিন্তু মন থেকেও বুদ্ধি
শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে হিরণ্যগর্ভ শ্রেষ্ঠ।
মহতঃ
পরমব্যক্তমব্যক্তাৎ পুরুষঃ পরঃ।
পুরুষান্ন
পরং কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পরা গতিঃ।১১
শব্দার্থ- মহতঃ – হিরণ্যগর্ভ
থেকে, অব্যক্তম্ - সর্ব জগৎ বীজভূতা অব্যাকৃতা পরমা প্রকৃতি, পরম্ - শ্রেষ্ঠ। অব্যক্তাৎ সেই অব্যক্ত বা সর্বকার্যকারণীভূতা
শক্তিতত্ত্ব থেকে, পুরুষঃ – নামরূপাত্মক নিখিল
জগতের প্রকাশক পরমাত্মা, পরঃ – সূক্ষ্মাতি-সূক্ষ্ম
বলে শ্রেষ্ঠ। পুরুষাৎ - সেই পুরুষের থেকে,
কিঞ্চিৎ পরম্ - অপর কোন শ্রেষ্ঠ বস্তু , ন- নেই, সা – ঐ পরমাত্মাই,
কাষ্ঠা – পরম সীমা, পরা গতিঃ – পরম পদ।
সরলার্থ – হিরণ্যগর্ভ
থেকে মায়া শ্রেষ্ঠ, আর মায়া থেকে পুরুষ বা পরমাত্মা শ্রেষ্ঠ। পুরুষের থেকে শ্রেষ্ঠ
আর কিছুই নেই। সেই পুরুষরূপ আত্মস্বরূপই সূক্ষ্মত্ব প্রভৃতির চরমসীমা ও সেই অদ্বয় অনুভূতিই
অন্তিম লক্ষ্য।
এষ সর্বেষু
ভূতেষু গূঢ়ো আত্মা ন প্রকাশতে।
দৃশ্যতে
ত্বগ্রয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ।।১২
শব্দার্থ- এষঃ -এই,
আত্মা – প্রত্যক্ চৈতন্যস্বরূপ পুরুষ, সর্বেষু
ভূতেষু – সমস্ত প্রাণীতে, গূঢ়ঃ – অবিদ্যা
দ্বারা আচ্ছন্ন হয়ে অবস্থিত, ন প্রকাশতে – সকলের কাছে
স্বরূপে প্রকাশিত হন না, তু – পরন্তু,
সূক্ষ্মদর্শিভিঃ – সূক্ষ্মতম বস্তুর অবধারণায়
নিপুণ অর্থাৎ প্রাজ্ঞব্যক্তি, সূক্ষ্ময়া – সূক্ষ্মতত্ত্ব
গ্রহণযোগ্য, অগ্র্যয়া – তীক্ষ্ণ ও একাগ্র,
বুদ্ধ্যা – বুদ্ধি দ্বারা, দৃশ্যতে – উপলদ্ধ
হন।
সরলার্থ – এই পুরুষ জীবমাত্রেই
আবৃত্ত থাকার আত্মা রূপে প্রকাশিত হয় না। একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায়ে মেধাবিগণ তাঁকে
প্রত্যক্ষ করেন।
যচ্ছেদ্
বাঙ্মনসী প্রাজ্ঞস্তদ্ যচ্ছেজ্জ্ঞান আত্ননি।
জ্ঞানমাত্মনি
মহতি নিযচ্ছেৎ তদ্যচ্ছেচ্ছান্ত আত্মনি।।১৩
শব্দার্থ – প্রাজ্ঞ
– বিবেকী ব্যক্তি, মনসি – মনে, যচ্ছেৎ
- নিরূদ্ধ করবেন। তৎ - সেই মনকে, জ্ঞানে -
প্রকাশস্বরূপ, আত্মনি – ব্যষ্টি
বুদ্ধিতে, যচ্ছেৎ - বিলুপ্ত করবেন। জ্ঞানম্ - ব্যষ্টি বুদ্ধিতে, মহতি আত্মনি – সমষ্টিবুদ্ধিরূপ
হিরণ্যগর্ভ তত্ত্বে, যচ্ছেৎ - নিবিষ্ট করবেন। তৎ - সেই সমষ্টি বুদ্ধি তত্ত্বকে, শান্তে
– সর্ব বিকার রহিত, আত্মনি – পরমাত্মায়,
যচ্ছেৎ - বিলীন করবেন।
সরলার্থ – বিবেকী পুরুষ ইন্দ্রিয়গণকে
মনে অর্পণ করবেন, মনকে প্রকাশাত্মক বুদ্ধিতে অর্পণ করবেন। বুদ্ধিকে প্রথমজাত মহতত্ত্বে
অর্পণ করবেন, মহান আত্মাকে সর্ববিক্রিয়া রহিত আত্মাতে লয় করবেন।
উত্তিষ্ঠত
জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত।
ক্ষুরস্য
ধারা নিশিতা দুরত্যয়া
দুর্গং
পথস্তৎ কবয়ো বদন্তি।।১৪
শব্দার্থ – উত্তিষ্ঠত
– ওঠ, ব্রহ্ম উপলব্ধির জন্য প্রযত্ন কর, জাগ্রত
– মোহনিদ্রা থেকে জাগরিত হও। বরান্ - শ্রেষ্ঠ
আচার্যগণের কাছে, প্রাপ্য – উপস্থিত হয়ে, নিবোধত – সম্যক জ্ঞান
লাভ কর। ক্ষুরস্য – ক্ষুরের, নিশিতা – শাণিত বা
তীক্ষ্ণ, ধারা – অগ্রভাগ, দুরত্যয়া – দুরতিক্রমণীয়,কবয়ঃ
– জ্ঞানিগণ, তৎ - সেই, পথঃ -তত্ত্ব্বজ্ঞান মার্গকে,
দুর্গং -দুর্গম, বদন্তি – বলে থাকেন।
সরলার্থ – হে অজ্ঞাননিদ্রাচ্ছন্ন
জীবগণ, উত্থিত হও, মোহ নিদ্রায় আচ্ছন্ন হয়ে থেকো না, শ্রেষ্ঠ আচার্যগণের নিকট আত্মতত্ত্ব
অবগত হও। জ্ঞানিগণ আত্মজ্ঞানরূপ মার্গকে দুরতিক্রমণীয় তীক্ষ্ণ ক্ষুরধারার মতো দুর্গম
বলে বর্ণনা করে থাকেন।
অশব্দমস্পর্শমরূপমব্যয়ং
তথা৳রসং
নিত্যমগন্ধবচ্চ যৎ
অনাদ্যনন্তং
মহতঃ পরং ধ্রুবং।
নিচায্য
তন্মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে।।১৫
শব্দার্থ – যৎ - যিনি , অশব্দম্
- শব্দগুণরহিত, অস্পর্শম্ - স্পর্শবিহীন, অরূপম্ - রূপহীন, তথা – সেই প্রকার,
অরসম্ - গন্ধগুণবিবর্জিত, অব্যয়ম্ -অক্ষয়, নিত্যম্ - অবিনাশী, অনাদি – উৎপত্তিরহিত,
অনন্তম্ - অন্তরহিত বা কার্যহীন, মহতঃ – হিরণ্যগর্ভ
বা মহত্তত্ত্ব থেকে, পরম্ - বিলক্ষণ, ধ্রুবম্ -কূটস্থ নিত্য, তৎ - সেই তত্ত্বকে,
নিচায্য – অনুভব করে, মৃত্যুমুখাৎ - মৃত্যুর মুখ
অর্থাৎ সংসার বন্ধন থেকে, প্রমুচ্যতে – মুক্ত হয়ে
যান।
সরলার্থ – যে আত্মতত্ত্ব
শব্দ, স্পর্শ রূপরস ও গন্ধশূন্য অক্ষয়, শাশ্বত, কার্যকারণহীন, মহৎতত্ত্ব থেকে পৃথক,কূটস্থ
নিত্য, সেই আত্মস্বরূপকে উপলব্ধি করে মুমুক্ষুগণ সংসার বন্ধন থেকে চিরমুক্ত হয়ে যান।
নাচিকেতমুপাখ্যানং
মৃত্যুপ্রোক্তং সনাতনম্।
উক্ত্বা
শ্রুত্বা চ মেধাবী ব্রহ্মলোকে মহীয়তে।।১৬
শব্দার্থ – নাচিকেতম্
- নচিকেতা দ্বারা শ্রুত, মৃত্যুপ্রোক্তম্ - মৃত্যুর অধিপতি দ্বারা কথিত, সনাতনম্
- চিরন্তন্ , উপাখ্যানম্ - এই রহস্য বিদ্যা, উক্ত্বা – বর্ণনা
করে, চ শ্রুত্বা – এবং শ্রবণ করে, মেধাবী
– বিবেকী পুরুষ, ব্রহ্মলোকে মহীয়তে – আত্মস্বরূপে
পূজিত হন।
সরলার্থ – নচিকেতা
কর্তৃক শ্রুত ও যম কর্তৃক কথিত সেই চিরন্তন উপাখ্যান বলিয়া ও শ্রবণ করে বিবেকী গণ ব্রহ্মাত্মরূপে
পূজিত হন।
য ইমং
পরমং গুহ্যং শ্রাবয়েদ্ ব্রহ্মসংসদি।
প্রমতঃ
শাদ্ধকালে বা তদানন্তায় কল্পতে
তদানন্তায়
কল্পত ইতি।।১৭
শব্দার্থ – যঃ – যিনি, প্রযতঃ
-সংযত চিত্ত হয়ে, ইমম, -এই পরমম্ -শ্রেষ্ঠ, গুহ্যম্ - গূঢ় ব্রহ্মবিদ্যা , ব্রহ্মসংসদি
– ব্রাহ্মণসভায় , বা – অথবা, শ্রাদ্ধকালে
– শ্রদ্ধা সহকারে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের
সময়, শ্রাবয়েৎ - অর্থসহ ব্যাখ্যা করবেন, তৎ - সেই অধ্যাপনরূপ কর্ম , আনন্ত্যায় – অনন্তফললাভে,
কল্পতে – সমর্থ হয়, তৎ আনন্তায় কল্পতে ইতি – অধ্যায়ের
সমাপ্তিতে দুবার উক্তি।
সরলার্থ- যে কোন ব্যক্তি
শুদ্ধচিত্ত হয়ে উৎকৃষ্ট এই গোপনীয় পরমতত্ত্ব ব্রাহ্মণের সভায় অথবা শ্রাদ্ধ অনুষ্ঠান
কালে ভোক্তাদিগকে শ্রবণ করান, তাঁর সেই শ্রবণ
করানোর ফল কিংবা শ্রাদ্ধের ফল অনন্তফলে পর্যবসিত হয়।
।। তৃতীয়
বল্লী সমাপ্ত ।।
খুব উপকৃত হলাম আপনি আমাদের সব কিছু এমন করে দেখেন মূর্খ মানুষ ও যদি আপনার কাছে আসে সেও সব অন্ধকার থেকে আলোর পথ যাত্রী হবে প্রণাম শিক্ষা গুরু দেব শিখা মন্ডল
ReplyDelete🙏🏻🙏🏻 Vaktivora pranam grohon korun Achariyo Gurudeva 🌻🌻🙏🏻🙏🏻. Maharajji, Kathoponishad er Tritiyo balli pelam🙏🏻. Mone khub anondovora mon e agrohono niyey acchi, Apner Amritomoy sulolito konthey 'Atmogyan' er notun aro koto koto ojana Tottyogyan siksha prapti kortey parbo🙏🏻. Dibyotroyee r osesh kripa acchey tei amra aaj Apner Chotrochaya te sthan peyeychi khubei dhonnyo bodh kori🙏🏻.
ReplyDeleteখুবই ভালো লাগলো। বুঝতে সুবিধা হবে। প্রণাম নেবেন মহারাজ।
ReplyDeleteমালবিকা সেনগুপ্ত। বাঘাযতীন,কলকাতা।
ভাল লাগলো তবে খব মনযোগী হওয়ার দরকার আর একটু ব্যাখ্যার দরকার
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDelete🙏গুরুদেব,সত্যিই আপনি মহামানব!
ReplyDeleteআপনার নিত্য নূতন নূতন বিষয়ে পাঠ ধ্যান! -ক্লান্তিহীন নিরন্তর শ্রম দান! -নিত্য পবিত্র সঙ্গ দান! এমন ভক্তবৎসল শ্রীগুরুর পবিত্র স্নেহ সান্নিধ্যে আমাদের জীবন ধন্য। আপনাকে না পেলে উপনিষদ -এ জীবনে অধরা-ই রয়ে যেতো ! সুন্দর সুস্থ থাকুন, খুব ভালো থাকুন আপনি। আমাদের সকল অন্তরের ভক্তি শ্রদ্ধা পূর্ন পবিত্র অঞ্জলী প্রণাম আপনার শ্রীচরণ পদ্ম যুগলে।
-'আমাদের এই পথ চলাতেই আনন্দ'-
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
অসাধারণ লেখা অনেক কিছু জানতে পারলাম। মন ভরে গেল। প্রনাম নেবেন মহারাজ🙏🙏🙏Lakshmi pal bankura
ReplyDelete🙏মহারাজ, -অদ্ভুত সুন্দর আপনার মহান প্রচেষ্টা!! যে কোন বিষয়ে ক্লাস শুরুর আগে -অমূল্য পাথেয় এই P.D.F ..পাঠিয়ে আমাদের মনে বেশ সুন্দর একটা আধ্যাত্মিক পিপাসা জাগ্রত করে দেন!! অধীর আগ্রহে 4.30.P.M . এ - আমাদের প্রিয় ক্লাসের পূণ্য প্রতিক্ষায় থাকি মহারাজ। ৩) নম্বর ও ১৪) নম্বর মন্ত্র -খুব সুন্দর!! গভীর শ্রদ্ধা মহারাজ,-- ভালো থাকবেন আপনি। আন্তরিক ভক্তি পূর্ন শ্রদ্ধায় নত কোটি কোটি প্রণাম মহারাজ।
ReplyDelete🙏🙏🙏🕉️শান্তি:🕉️🙏🙏🙏
-------------------------------------------
প্রণাম আচার্যদেব। কঠোপনিষদ এর তৃতীয় বল্লী pdf পেয়ে খুব ভাল লাগল। এবার class করতে আর কোনও অসুবিধা নাই। ইতিদাস,হাইদ্রাবাদ ।
ReplyDelete🙏🙏প্রনাম মহারাজ
ReplyDeleteপ্রণাম মহারাজ অনেক উপকার পেলাম ।প্রত্যেক রবিবার নতুন কিছু পাওয়ার অপেক্ষায় থাকি । খুব ভালো থাকবেন ।
ReplyDeletePronam Maharaj 🙏
ReplyDeleteApnar kripa te ami dhonyo..
Basanti Chatterjee Shibpur kasundia Howrah..pronam Maharaj ji..apni amar dhyan gyan..apnar sannidhye ese ami adhyatmik a saktiman hochhi..ashirbad korun Maharaj jeno aktu holeo sikhte pari...
ReplyDeletePranam Prabhuji, thanks with regards. Amader subject bojhanor / gyan dan er jannya apnar ei niralas prachesta satyai akalpinio. Khub bhalo hoyeche, ekebare guide book jeno sange rakha, je kono samay sabdartha jana jete pare, ete amader khubi subidha holo. 🌷🙏🌷
ReplyDeleteKhub bhalo laglo maharaj
ReplyDeleteapni amar pronam neben
প্রণাম মহারাজ। কঠোপনিষদ এর তৃতীয় রল্লীরpdf পেয়ে আমরা ভীষন ভাবে উপকৃত হলাম।ঈশ্বর আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন, তাই আমরা অনেক অজানা তথ্য ঘরে বসে জানতে পারছি। তাই ঈশ্বর কে বার বার প্রণাম জানাই।ধন্য প্রভু।ধন্য মহারাজ। ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
ReplyDeleteআমার ভক্তিপূর্ণ প্রনাম গ্রহন করবেন মহারাজ, খুব উপকৃত হলাম কঠোপনিষদ এর তৃতীয় বল্লীর পিডিএফ পেয়ে।ঠাকুরের অহেতুকী কৃপায় আপনাকে পেয়েছি তাই আজ শ্রেয় ওপ্রেয় র তফাৎ করতে শিখেছি, ।
ReplyDeleteনুতন ভাবে ভাবতে শিখেছি।
জয় ঠাকুর,🙏🙏🙏।
মহারাজ আমার আভূমিলুন্ঠিত প্রণাম নেবেন ।আমি নিজে পড়ে কিছুই বুঝতে পারি না আর পড়তে পারিনা।কিন্ত আপনার বোঝানো এতো সুন্দর যে অনেক টাই উপলব্ধি করতে পারি।আমার একটা প্রশ্ন আছে আমি বেশিক্ষণ জপ করতে পারি না,আর ধ্যান তো হয়ই না।কিছুতেই ঠাকুর বা মাকে হৃদয়ে বসিয়ে ধ্যান করতে পারছি না।চোখ বন্ধ করলেই সব অন্ধকার লাগে,তাহলে কি আমি কোনদিন ঠাকুর মায়ের কৃপা পাব না? বা আমার মুক্তি কি নেই? যদি বলেন আমি কি করে পারব,খুব উপকৃত হব।আমি সোনালী দন্ডপাট বলছি মেদিনীপুর থেকে।
ReplyDeleteKhub valo laglo maharaj. Apni o amader jibone nuton bibekananda hoe ese alor path dekhachhen. Ai bhabe amader ke agie nie chalun maharaj. Din din jeno amra adhyatik pathe agrasar hote pari. Ami patna theke ruma sen gupta bolchi. Pranam neben Maharaj
ReplyDeleteআলো ঘোষ। 🙏🙏গ্ৰহণ করুন আচার্য দেব।
ReplyDeleteআমি ডায়েরি তে সব লিখে নিয়েছি।অনেক কিছু শিখলাম আচার্য দেব আপনার চরণ তলে বসে। সব মনে থাকেনা বয়সের দোষ। তবুও চেষ্টা করে যাচ্ছি। আমার অন্তরের প্রণাম নেবেন আচার্য দেব। শিউলি রায় রানীগঞ্জ।
ReplyDeleteমহারাজ প্ননাম নেবেন।পিডিএফ পেয়ে খুব উপকার হলো
ReplyDeleteশুভ সকাল মহারাজজী প্রণাম নেবেন। আপনার পাঠানো কঠোপোদেশের আত্ম জ্যোতি পেয়ে এবং পড়ে খুব ভালো লাগলো। মহারাজ আপনি ঞ্জানের ভন্ডার। আপনি নিখুঁত প্রচেষ্টায় আমাদের সুস্থ ঞ্জানের শিক্ষা দিচ্ছেন। আপনি আমাদের শিক্ষা গুরু।
ReplyDeleteমহারাজ সবটাই পড়লাম, কিন্তু ভীষণ কঠিন বিষয় কি করে বুঝব জানিনা, আপনার তো চেষ্টার শেষ নেই। প্রনাম নেবেন মহারাজ।
ReplyDelete