শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

শ্রীমদ ভগবদ্গীতা ।। Bhagavad Gita ch#16 ।। গীতা # অধ্যায় ১৬

            শ্রীমদ ভগবদ্গীতা            

Vedanta Study


                                                                                                 



      অনুবাদঃ স্বামী হরিময়ানন্দ

       ষোড়শ অধ্যায়         

       দৈবাসুর-সম্পদ-বিভাগযোগ 

শ্রীভগবান উবাচ

 

অভয়ং সত্ত্বসংশুদ্ধির্জ্ঞানযোগব্যবস্থিতিঃ।

দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম্।।১।।

 

অহিংসা সত্যমক্রোধস্ত্যাগঃ শান্তিরপৈশুনম্।

দয়া ভূতেষ্বলোলুপ্ত্বং মার্দবং হ্রীরচাপলম্।।২।।

 

তেজঃ ক্ষমা ধৃতিঃ শৈৗচমদ্রোহো নাতিমানিতা।

ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য ভারত।।৩।।

 

 

শব্দার্থ- শ্রীভগবান উবাচ শ্রীভগবান বললেন, অভয়ম্‌ - অভীরুতা, সত্ত্ব-সংশুদ্ধিঃ, - চিত্তের শুদ্ধি, জ্ঞানযজ্ঞ-ব্যবস্থিতিঃ জ্ঞান ও যোগলাভে নিষ্ঠা, দানম্‌ দান, দমঃ ইন্দ্রিয় সংযম, এবং,যজ্ঞঃ চ শ্রৌত ও স্মার্ত কর্ম, স্বাধ্যায়ঃ বেদাদি শাস্ত্রের পাঠ, তপঃ তপস্যা, অর্জবম্‌ -সরলতা। অহিংসা পর-পীড়া বর্জন, সত্যম্‌ সত্য ভাষণ, অক্রোধঃ রাগ না করা, ত্যাগঃ অভিমান ত্যাগ করা, শান্তিঃ চিত্ত চাঞ্চল্য রহিত হওয়া, অপৈশুনম্‌ -পরনিন্দা বর্জন করা, দয়া কৃপালু, ভূতেষু প্রাণিদের প্রতি,অলোলুপত্বম্‌ - লোভশূন্যতা, মার্দবম্‌ োমলতা, হ্রীঃ লোকলজ্জা, অচাপলম্‌ অচপলতা। তেজঃ বীরত্ব,ক্ষমা ক্ষমা, ধৃতিঃ ধৈর্য, শৌচম্‌ অন্তর ও বাইরের শুচি, অদ্রোহঃ কারও শত্রুতা না করা, -অতিমানিতা নিজের শ্রেষ্ঠত্বের অভিমান না করা। ভবন্তি লাভ হয়, সম্পদম্‌ ম্পদ, দৈবীম্‌- দেবযোগ্য, অভিজাতস্য সুকৃতসম্পন্ন ব্যক্তির, ভারত হে অর্জুন।। 

সরলার্থ- শ্রীভগবান বললেন হে অর্জুন, অভয়, অন্তঃকরনের শুদ্ধি,জ্ঞান ও যোগলাভে নিষ্ঠা, দান ইন্দ্রিয় সংযম, এবং শ্রৌত ও স্মার্ত কর্মের অনুষ্ঠান এবং বেদাদি শাস্ত্রপাঠ, তপস্যা , সরলতা। পরপীড়া বর্জন, সত্যভাষণ, ক্রোধ দ্বারা চালিত না হওয়া,     অভিমান ত্যাগ করা, চিত্ত চাঞ্চল্য রহিত, পরনিন্দা বর্জন, দীনে দয়া, লোভশূন্যতা, মৃদুতা, লজ্জা, চপলতাশূন্য, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, দ্রোহ বা হিংসা না করা, নিজের শ্রেষ্ঠত্বের অভিমান না করা এই ২৬ টি গুণ দেবতার যোগ্য এই গুণ নিয়ে জাত ব্যক্তি আত্মিক কল্যাণযুক্ত হয়ে থাকেন।(১-৩)

  class  link -

 _https://youtu.be/nM83vtjgb_s 


দম্ভো দর্পোহভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ।

অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম্।।৪।। 

শব্দার্থ- দম্ভঃ দম্ভ, দর্পঃ ধন ও বিষয়ের গর্ব, অভিমানঃ অহংকার, চ এবং, ক্রোধঃ ক্রোধ, পারুষ্যম্‌ - কর্কশ স্বভাব, এব ও, চ এবং, অজ্ঞানম্‌ - অজ্ঞান,চ- আর, অভিজাতস্য প্রাপ্ত বুক্তির, পার্থ হে পার্থ, সম্পদম্‌ -অবস্থা, আসুরীম্‌ -আসুরী।

 

সরলার্থ- হে পার্থ, যারা আসুরী স্বভাব লক্ষ্য করে জন্মগ্রহণ করে, তারা দম্ভ, ধন ও বিষয়বিত্তে গর্ব, অহংকার আর ক্রোধ ও নিষ্ঠুরত, এবং অজ্ঞান  এই ৬ টি রাজসিক ও তামসিক ভাব দ্বারা অভিভূত হয়।
live class link

https://youtu.be/txh6xoHVmk

দৈবী সম্পদ্ বিমোক্ষায় নিবদ্ধায়াসুরী মতা।

মা শুচঃ সম্পদং দৈবীমভিজাতোহসি পান্ডব।।৫।।

 

শব্দার্থ- দৈবী দেবযোগ্য, সম্পৎ - সদ্‌গুণ, বিমোক্ষায়- মুক্তির জন্য, নিবন্ধায়- সংসার বন্ধনের হেতু, আসুরী আসুরী স্বভাব, মতা অভিমত, মা শুচঃ শোক কর না, স্পম্পদম্‌ -সম্পদ্‌। দৈবীম্‌ - দৈবী, অভিজাতঃ অসি যোগ্য হয়ে জন্মেছ, পাণ্ডব হে অর্জুন।। 

সরলার্থ- দৈবী সম্পদ্‌ মোক্ষের হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ হয়। হে পাণ্ডব, শোক কর না, কারণ তুমি দৈবী সম্পদের যোগ্য হয়েই জন্মগ্রহণ করেছ।

                                                

দ্বৌ ভূতসর্গৌ লোকেহস্মিন্ দৈব আসুর এব চ।

দৈবো বিস্তরশঃ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু।।৬।।

 

শব্দার্থ -  দ্বৌ দু প্রকার,  ভূতসর্গৌ জীবগণের স্বভাব, লোকে ইহ লোকে, অস্মিন এই, দৈবঃ দেব স্বভাব, আসুরঃ অসুর স্বভাব, এব- ই,চ এবং, দৈবঃ দেব স্বভাব, বিস্তরশঃ বিস্তারিত ভাবে, প্রোক্তঃ বলা হয়েছে। আসুরম্‌ - অসুর স্বভাব, পার্থ হে অর্জুন, মে আমার থেকে , শৃণু শ্রবণ কর।

 

সরলার্থ- হে পার্থ, ইহলোকে, দৈব ও আসুর এই দুপ্রকার জীব সৃষ্ট হয়ে থাকে। দৈব স্বভাবের  বিষয় বিস্তারিতভাবে বলেছি, এখন অসুর স্বভাবের বিষয় বলছি, শোন।

 

 

প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ।

ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে।।৭।।

 

শব্দার্থ- প্রবৃত্তিম্‌ - কোন কার্যে প্রবৃত্ত, চ এবং নিবৃত্তিম্‌ - কোন কার্যে নিবৃত্ত হতে হবে, চ-ও, জনাঃ মনুষ্যগণ, ন বিদুঃ জানে না, আসুরাঃ আসুরী স্বভাবিশিষ্ট, ন শৌচম্‌ - না অন্তর বাইরের শূচিতা, ন না, অপি ই ,চ এবং, আচারঃ সদাচার, ন সত্যম্‌ সত্য নয়, তেষু তাদের, বিদ্যতে বিদ্যমান আছে।

 

অসত্যমপ্রতিষ্ঠং সরলার্থ- আসুরী স্বভাব বিশিষ্ট মনুষ্যগণ কোন কার্যে প্রবৃত্ত এবং কোন কার্যে নিবৃত্ত হতে হবে তা জানে না।

 

তে জগদাহুরনীশ্বরম্।

অপরস্পরসম্ভুতং কিমন্যৎ কামহৈতুকম্।।৮।।

 

শব্দার্থ- অসত্যম্‌ - সর্বথা মিথ্যা, অপ্রতিষ্ঠম্‌ আশ্রয়রহিত, তে তার, জগৎ - জগৎ, আহুঃ বলে, অনীশ্বরম্‌ ঈশ্বরশূন্য, অপরঃ-পর-সম্ভূতম্‌ - স্ত্রী-পুরুষ সম্ভূত হয়েছে, কিম্‌ - কি, অন্যৎ - অন্য কারণ নেই, কামহৈতুকম্‌ - কামবশতঃ।

 

সরলার্থ তারা এই জগতকে অসত্য, ধর্ম ও অধর্মের ব্যবস্থা নেই, ঈশ্বর নেই। কামবশতঃ স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে। জগতের অন্য কোন কারণ নেই।

 

এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানোহল্পবুদ্ধয়ঃ।

প্রভবস্ত্যুগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতোহহিতাঃ।।৯।।

 

শব্দার্থ- এতাম্‌ - এই, দৃষ্টিম্‌ - দৃষ্টিভঙ্গি, অবষ্টভ্য আশ্রয় করে, নষ্ট-আত্মানঃ মলিনচিত্ত, অল্পবুদ্ধয়ঃ অল্পবুদ্ধি ব্যক্তিগণ, প্রভবন্তি- জন্মগ্রহণ, উগ্র কর্মাণঃ ক্রুরকর্মা ,ক্ষয়ায় ক্ষয়ের জন্য, জগতঃ জগতের, অহিতাঃ অনিষ্ঠকারী।

  

সরলার্থ পূর্বোক্ত দৃষ্টি আশ্রয় করে অল্পবুদ্ধি উগ্রকর্মা, নষ্টাত্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। 

কামমাশ্রিত্য দুষ্পূরং দম্ভানমদান্বিতাঃ।

মোহাদ্ গৃহীত্বাসদগ্রাহান্ প্রবর্তন্তেহশুচিব্রতাঃ।।১০।।

 

শব্দার্থ- কামম্‌ -কামনাগুলির, আশ্রিত্য আশ্রয়লাভ করে, দুষ্পুরম্‌ - দুষ্পূরণীয়, মদ্ভ-মান-মদ-অন্বিতাঃ দম্ভ, মান ও মদযুক্ত হয়ে, মোহাৎ -মোহবশতঃ, গৃহীত্বা গ্রহণ করে, অসদ্‌গ্রাহাণ্‌ -মিথ্যা সিদ্ধান্তগুলিকে, প্রবর্তন্তে প্রবর্তিত হয়্‌, অশুচিব্রতাঃ ভ্রষ্টাচার ব্যক্তিগণ।।

 

সরলার্থ তারা দুষ্পূরণীয় কামনাযুক্ত হৃদয়ে দম্ভ, মান, ও মদে মত্ত । অবিবেক বশতঃ অশুভ সিদ্ধান্ত গ্রহণ করে বেদ বিরুদ্ধ কর্মে প্রবৃত্ত হয়।

*দম্ভ অধার্মিক হয়েও নিজের ধার্মিকত্ব জ্ঞাপন।

অভিমান- অপূজ্য হয়েও নিজে পূজনীয় বলে  অভিমান।

মদ নিকৃষ্ট হয়েও নিজেকে উৎকৃষ্ট ভাবা।


live class link :   https://youtu.be/y2LzgXH5uB 

চিন্তামপরিমেয়াং চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ।

কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতাঃ।।১১।।

 

শব্দার্থ চিন্তাম্‌ চিন্তাকে, অপরিমেয়াম্‌ নন্ত, এবং, প্রলয়ান্তাম্‌ - মৃত্যু পর্যন্ত, উপাশ্রিতাঃ আশ্রয় করে, কাম-উপভোগ-পরমাঃ কাম্যবিষয় উপভোগে তৎপর হয়ে, এতাবৎ - কামভোগই পরম পুরুষার্থ, ইতি এরূপ, নিশ্চিতাঃ নিশ্চয় করে।

 

সরলার্থ- তারা অনন্ত চিন্তাকে এবং কাম্য বিষয়গুলি উপভোগে তৎপর হয়ে মৃত্যু পর্যন্ত তা পরম পুরুষার্থ এরূপ নিশ্চয় করে থাকে। 

আশাপাশশতৈর্বদ্ধাঃ কামক্রোধপরায়ণাঃ।

ঈহন্তে কামভোগার্থমন্যায়েনার্থসঞ্চয়ান্।।১২।।

 

শব্দার্থ আশা-পাশ-শতৈঃ = আশারূপ শত শত রজ্জুতে, বদ্ধাঃ বদ্ধ হয়ে, কাম-ক্রোধ-পরায়ণাঃ কাম ও ক্রোধের অধীন হয়ে, ঈহন্তে চেষ্টা করে, কাম-ভোগ-অর্থম বিষয় ভোগের জন্য, অন্যায়েন অন্যায় পূর্বক, অর্থ-সঞ্চয়ান্‌ - অর্থ ও বিষয় সঞ্চয়ের।

 

সরলার্থ- তারা আশারূপ শত শত রজ্জুতে বদ্ধ হয়ে, কামনা ও ক্রোধের অধীন হয়ে বিষয় ভোগের জন্য অসৎ উপায়ে ধনাদি বিষয় বিত্ত সঞ্চয়ের চেষ্টা করে।

 

 

ইদমদ্য ময়া লদ্ধমিমং প্রাপ্স্যে মনোরথম্।

ইদমন্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম্।।১৩।।

শব্দার্থ- ইদম্‌ এই, অদ্য আজ, ময়া আমি, লব্ধম্‌ - লাভ করেছি, ইদং এই, প্রাপ্সো প্রাপ্ত হব, মনোরথম্‌ - অভিলষিত বস্তু, ইদম্‌ এই, অস্তি আছে, ইদম্‌ এই, অপি , মে আমার, ভবিষ্যতি হবে, পুনঃ পুনরায়, ধনম্‌ ধন।

 

সরলার্থ আমি আজ এই ধন লাভ করেছি, আর ধন প্রাপ্ত হব। আমার এই ধন আছে ভবিষ্যতে আরও প্রাপ্ত হব। live class link

https://youtu.be/nO5F6Zj-Pkw 

 

অসৌ ময়া হতঃ শত্রুর্হনিষ্যে চাপরানপি।

ঈশ্বরোহহমহং ভোগী সিদ্ধোহহং বলবান্ সুখী।।১৪।।

 

শব্দার্থ অসৌ অমুক, ময়া আমার দ্বারা, হতঃ হত হয়েছে, শত্রুঃ শত্রু, হনিষ্যে বিনাশ করব, , অপরান্‌ অপর শত্রুগণকে, অপি -ও ঈশ্বরঃ সর্বশক্তিমান, অহম্‌ আমি, অহম্‌ ভোগী - আমি ঐশ্বর্যভোগকারী, সিদ্ধঃ যোগ্য, অহম্‌ - আমি, বলবান্‌ বলবান, সুখী সুখী।

সরলার্থ- আমার দ্বারা অমুক শত্রু হত হয়েছে, অপর শত্রুগণকেও বিনাশ করব। আমি সর্বশক্তিমান ও যোগ্য ঐশ্বর্যভোগকারী, আমি বলবান ও সুখী।

 

অঢ্যোভিজনবানস্মি কোন্যোস্তি সদৃশো ময়া।

যক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞানবিমোহিতাঃ।।১৫।।

 

শব্দার্থ আঢ্যঃ বহু ধনবান, অভিজনবান্‌ -উচ্চ বংশজাত, অস্মি হই, কঃ কে, অন্যঃ অন্য, অস্তি আছে, সদৃশঃ আমার তুল্য, ময়া আমর, যক্ষ্যে যজ্ঞ করব, দাস্যামি দান করব, মোদিষ্যে আনন্দ করব, ইতি এরূপ, অজ্ঞান-বিমোহিতাঃ অজ্ঞান দ্বারা মোহিত হয়।

 

সরলার্থ আমি ধনী ও উচ্চবংশজাত। আমার তুল্য অন্য কে আছে। আমি যজ্ঞ করব, দান করব আনন্দ ভোগ করব এই রূপ অজ্ঞান দ্বারা মোহিত হয়ে থাকে।

 

অনেকচিত্তবিভ্রান্তা মোহজালসমাবৃতাঃ।

প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেহশুচৌ।।১৬।।

 

শব্দার্থ অনেক-চিত্ত-বিভ্রান্তাঃ অনেক সংকল্প দ্বারা বিক্ষিপ্তচিত্ত, মোহ-জাল-সমাবৃতাঃ মোহরূপ জালে বিজড়িত, প্রসক্তাঃ অত্যন্ত আসক্ত হয়ে, কাম ভোগেষু বিষয়ভোগে, পতন্তি পতিত হয়, নরকে নরকে, অশুচৌ অপবিত্র।

 

সরলার্থ- এই প্রকার অজ্ঞানের দ্বারা মোহরূপ জালে জড়িত হয়ে এবং অনেক সংকল্প দ্বারা বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তি বিষয়সমূহে আসক্ত হয়ে অপবিত্র নরকে পতিত হয়।

 

আত্মসম্ভাবিতাঃ স্তব্ধা ধনমানমদান্বিতাঃ।

যজন্তে নামযজ্ঞৈস্তে দম্ভেনাবিধিপূর্বকম্।।১৭।।

 

শব্দার্থ-আত্ম-সম্ভাবিতাঃ নিজেই নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানকারী, স্তব্ধাঃ গর্বিত স্বভাব, ধন-মান- মদ-অন্বিতাঃ ধন ও মানের মোহে মোহিত হয়ে, যজন্তে যজ্ঞ করে, নাম-যজ্ঞৈঃ = নাম মাত্র যজ্ঞের অনুষ্ঠান দ্বারা, তে তারা দম্ভেন দম্ভপূর্বক, অবিধি পূর্বকম্‌ - শাস্ত্রবিধি রহিত।

 

সরলার্থ আত্মশ্লাঘার দ্বারা স্তব্ধ, ধনমানমদযুক্ত আসুরব্যক্তিগণ নাম মাত্র যজ্ঞ করে দম্ভ প্রকাশ করে থাকে। 

https://youtu.be/9ZvoEN7pFaM 


অহঙ্কারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ।

মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তোহভ্যসূয়কাঃ।।১৮।।

 

শব্দার্থ অহংকারম্‌ - অহংকার, বলম্‌ পর-পীড়াদায়ক বল, দর্পম্‌ - দর্প, কামম্‌ অপিমিত কামনা, ক্রোধম্‌ - ক্রোধ, এবং, সংশ্রিতাঃ আশ্রয় করে, মাম্‌ আমাকে, আত্ম-পর-দেহেষু = স্বদেহে ও পরদেহে, প্রদ্বিষন্তঃ দ্বেষ করে থাকেন, অভ্যসূয়কাঃ অন্যের নিন্দাকারীগণ।

 

সরলার্থ তারা অহংকার পর পীড়াদায়ক বল, দর্প, অপরিমিত কামনা এবং ক্রোধ আশ্রয় করে নিজের ও পরের শরীরে স্থিত আমাকেই ঐ সকল পরনিন্দাকারীগণ দ্বেষ করে থাকে।

 

তানহং দ্বিষতঃ ক্রুরান্ সংসারেষু নরাধমান্।

ক্ষিপাম্যজস্রমশুভানাসুরীষ্বেব যোনিষু।।১৯।।

 

শব্দার্থ- তান্‌ েই, অহম্‌ আমি, দ্বিষতঃ দ্বেষকারী, ক্রূরান্‌ - হিংসাপরায়ণ, সংসারেষু সংসারে, নরাধমান্‌ - নরাধমগণকে, ক্ষিপামি নিক্ষেপ করি, অজস্রম্‌ বার বার, অশুভান্‌ পাপাচারী, আসুরীষু অসুর, এব , যোনিষু যোনিষু।

 

সরলার্থ আমি সেই সব দ্বেষপরায়ণ ক্রুরস্বভাব ও অশুভকারী নরাধমগণকে বার বার সংসারে অসুর যোনিতেই নিক্ষেপ করি।

 

আসুরীং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি।

মামপ্রাপ্যৈব কৌন্তেয় ততো যান্ত্যধমাং গতিম্।।২০।।

 

শব্দার্থ আসুরীম্‌ আসুরী, যোনিম্‌ যোনি, আপন্নাঃ প্রাপ্ত, মূঢ়াঃ মূঢ়গণ, জন্মনি জন্মনি জন্মে জন্মে, মাম্‌ আমাকে, অপ্রাপ্য না পেয়ে, এব-, কৌন্তেয় হে কুন্তিপুত্র, ততঃ এর থেকে , যান্তি প্রাপ্ত হয়, অধমাম্‌ গতিম্‌ - অধোগতি।

 

সরলার্থ হে কুন্তিপুত্র, তারা অসুরযোনিপ্রাপ্ত মূঢ়গণ, আমাকে না পেয়ে জন্মে জন্মে  অধম থেকে অধম গতি প্রাপ্ত হয়ে থাকে।

https://youtu.be/CzZaFmE1ATc

ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ।

কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ।।২১।।

 

শব্দার্থ ত্রিবিধম্‌ - ত্রিবিধ, নরকস্য নরকের,  ইদম্‌ এই, দ্বারম্‌ হেতু, নাশনম্‌ - অধোগতি দায়ক, আত্মনঃ জীবের, কামঃ কামনা, ক্রোধঃ ক্রোধ, তথা আর, লোভঃ লোভ, তস্মাৎ - সেজন্য, এতৎ - এই, ত্রয়ম্‌ - তিনটি, ত্যজেৎ - ত্যাগ করা উচিত।

 

সরলার্থ কামনা, ক্রোধ, ও লোভ এই তিনটি নরকের হেতু ও জীবের অধোগতি দায়ক, সেজন্য এই তিনটি ত্যাগ করা উচিত।

https://youtu.be/KnH1oT1E4Qs

 

এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারৈস্ত্রিভির্নরঃ।

আচরত্যাত্মনঃ শ্রেয়স্ততো যাতি পরাং গতিম্।।২২।।

 

শব্দার্থ এতৈঃ এই, বিমুক্তঃ মুক্ত হয়ে, কৌন্তেয় হে কুন্তিপুত্র, তমো-দ্বারৈঃ তমোময় নরকের দ্বার থেকে, ত্রিভিঃ তিনটি, নরঃ মনুষ্য, আচরতি আচরণ করে, আত্মনঃ নিজের, শ্রেয়ঃ কল্যাণ, ততঃ অনুষ্ঠানের ফলে, যাতি প্রাপ্ত হয়, পরাম্‌ গতিম্‌ পরম মোক্ষ।

 

সরলার্থ -  হে কুন্তিপুত্র, যে মানুষ এই তিনটি তমোময় নরকের দ্বার থেকে মুক্ত হয়ে নিজে কল্যাণ আচরণ করেন তিনিই পরম মোক্ষ প্রাপ্ত হন।

 

যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ।

ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম্।।২৩।।

 

শব্দার্থ যঃ যিনি, শাস্ত্র-বিধিম্‌ - শাস্ত্র বিধিকে, উৎসৃজ্য ত্যাগ করে, বর্ততে আচরণ করে, কাম-চারতঃ স্বেচ্ছাচারী হয়ে, - না, সুখম্‌ - সুখ, ন পরাম্‌ গতিম্‌ পরম গতি বা মোক্ষ প্রাপ্ত হন না।

 

সরলার্থ আর যিনি শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ করে সে শ্রেয়লাভের যোগ্যতা প্রাপ্ত হয় না এবং সুখ বা মোক্ষও লাভ করতে পারে না।

 

তস্মাচ্ছস্ত্রং প্রমাণং তে কার্যাকার্যব্যবস্থিতৌ।

জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি।।২৪।।

 

শব্দার্থ ত্স্মাৎ - সে জন্য, শাস্ত্রম্‌ শাস্ত্রই, প্রমাণম্‌ প্রমাণিত, তে তোমার, কার্য অকার্য- ব্যবস্থিতৌ কর্তব্য ও অকর্তব্যের ব্যবস্থা বিষয়ে, জ্ঞাত্বা জেনে, শাস্ত্র-বিধান-উক্তম্‌ শাস্ত্র বিধি দ্বারা নিদৃষ্ট, কর্ম কর্তব্য কর্ম, কর্তুম্‌ করতে, ইহ মনুষ্যলোকে, অর্হসি যোগ্য হবে।

 

সরলার্থ সেই জন্য কর্ম অকর্ম ব্যবস্থা বিষয়ে শাস্ত্রই প্রমাণ্‌, শাস্ত্রবিধি দ্বারা নিদৃষ্ট কর্তব্য কর্ম জেনে  ইহলোকে কর্ম করবার যোগ্য হবে।

 

 

।।ওঁ তৎ সৎ ।।

Comments

  1. Apurbo sundor Maharaj er path a jibon dhonyo holo, jay gita,jay Maharaj, pronam Maharaj.

    ReplyDelete
  2. প্রণাম ঠাকুর মা স্বামীজী 🙏

    ReplyDelete
  3. Aigita path pay khub upokrito holam.mo.dekhe e porte parchi.utcharone subidha holo .ar artho o bughlam pranam neben maharaj.

    ReplyDelete
  4. আমি যুক্ত হতে চাই।

    ReplyDelete
  5. আমি যুক্ত হতে চাই

    ReplyDelete
  6. গীতার এই ব্যাখ্যা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, শ্রদ্ধা ও প্রণাম জানাই মহারাজ 🙏

    ReplyDelete
  7. খুব উপকৃত হচ্ছি মহারাজ 🙏,প্রণাম নেবেন।

    ReplyDelete
  8. Khub bhalo laglo Maharaj.🙏

    ReplyDelete
  9. Khub bhalo laglo

    ReplyDelete
  10. অতিব সুন্দর ❤️ এই ছোট্ট যন্তের মধ্যে,,সব পেয়ে যাচ্ছি অতি সহজেই।।।। আপনার প্রচেষ্টা,,যেন সফল করতে পারি।।
    খুব ভালো লাগলো 👌❤️❤️❤️ ভালো থাকবেন 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  11. জয় গীতা 🙏🙏খুব সুন্দর নিবেদন।

    ReplyDelete
  12. Vison sundor evabe amra oti sahojei sab peye jachhi apnar kripay pronam nebeb Maharaj

    ReplyDelete
  13. প্রণাম নেবেন আচার্য্যদেব। খুব উপকৃত হচ্ছি। জগৎ কল্যানে আপনার এই নিরলস চেষ্টা দীর্ঘায়ু হোক মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনার এই প্রচেষ্টার কিছুমাত্র reflection যেন জীবনে পড়লে জীবন ধন্য হয়ে যাবে।

    ReplyDelete

Post a Comment