১২৮০ সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী কালী পূজা। সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। আমরা জানি শ্রীরামকৃষ্ণ মা কালীর দর্শন লাভ করেছেন এর আগেই। তিনি মায়ের সঙ্গে কথা বলেন, নিজে্র হাতে মাকে খাওয়ান। মা কালী কেবল পাথরের মূর্তি নয়। চেতন জাগ্রত বিগ্রহ। কে এই কালী ?
কালকে যিনি হরণ করেন তিনি
কালী। কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে কালীর
সম্পর্ক চিরন্তন চিরসত্য এবং চির মাধুর্যময়। এই কালকে শাসন ও নিয়ন্ত্রণ করেন
যিনি সেই কালী দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের।অতি আপন, আমাদের
ভালোবাসার ও শ্রদ্ধার জগতের মঙ্গলময়ী মা। দশমহাবিদ্যার প্রথম রূপ কালী স্বয়ং
ব্রহ্মশক্তি। স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করছেন। তিনি সব রূপে নির্গুণ।
পরমসত্তা তাঁর উপর দণ্ডায়মান। জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন চৈতন্য রূপী
কালী। এই কালী আবার জীবের কর্মফল দানকারী। কর্মফল অনুযায়ী ভালো-মন্দ ফল দান করেন। তিনি এক দিকে ভয়ংকরী, অন্য দিকে অপার করুণাময়ী।
শ্রীরামকৃষ্ণের পবিত্র জীবনের সমস্ত ঘটনাই
গভীর তাৎপর্যপূর্ণ। অতি সাধারণ আচরণের ভেতরও লোক-কল্যাণের বীজ নিহিত। নিঃসন্দেহেবলা যায় ষোড়শীপূজাতাঁর জীবন-সাধনার একটি বিশেষ ও অভিনব ঘটনা।
নিজের পত্নীকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পুজো করার কথা জগতের অধ্যাত্ম সাধনার
ইতিহাসে এর আগে কখনও শোনা যায়নি। বর্তমানে ভোগসর্বস্ব সমাজের দিকে তাকালে, এই
দিব্য জীবনের বিচিত্র ঘটনার গুরুত্ব আরও বেশি করে বোঝা যায়।
আদ্যাশক্তিমহামায়ারযতরূপেপুজোহয়কালীতারমধ্যেঅন্যতম। তন্ত্রেবলাহয়েছেকালীহলজগতের সবকিছুরকারণ।ইচ্ছামাত্রতিনিএইজগৎচরাচরসৃষ্টিকরেনআবারসংহারকরেন।সৃষ্টি-স্থিতি-প্রলয়করেন।নানানামেওরূপেতাঁরপ্রকাশ - মহাকালী, নিত্যকালী, ভদ্রকালী, রক্ষাকালী, শ্মশানকালী, শ্যামাকালী।এঁরইঅন্যতমরূপফলহারিণীকালী।ফল হরণ করেন বলে তাঁর নাম ফলহারিণী। ফলঅর্থাৎকর্মফল।শুভওঅশুভযেকর্মইআমরাকরি, তারফলথাকবেই।‘শুভেশুভ, মন্দেমন্দ’- শুভকর্মেরফলশুভওমন্দকর্মেরফলমন্দহতেবাধ্য।এইকর্মেরফলকিছুভোগহয়কিছুআগামীরজন্যসঞ্চিতথাকে।ভক্তদেরবিশ্বাসমাফলহারিণীপ্রসন্নহয়েজীবেরকর্মফলহরণকরেনঅর্থাৎনাশকরেন।ফলেকর্মেরবন্ধন থেকেজীবমুক্তহতে
পারে।
কর্মফলের প্রতীক হিসাবে দেবীকে নানা প্রকার
ফল - আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নিবেদন করা হয়। সাধক সমস্ত কর্মের ফল মায়ের
কাছে সমর্পণ করে দেন। আসলে এই সমর্পণের ভেতরে রয়েছে পুনরায় প্রাপ্তির প্রার্থনা। কৃষক যখন শষ্যের দানাগুলি জমিতে ছড়িয়ে
দেয়, তখনই তার প্রত্যাশা থাকে অনেক গুণে সেই শষ্য তার কাছে ফিরে আসুক। ঠিক তেমনি
মায়ের কাছে সব কিছু দেওয়ার পেছনে ভক্তের প্রত্যাশা থাকে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ
–দেবী চতুর্বর্গ দান করবেন। দেবী একদিকে যেমন কর্ম
ফল হরণ করেন বলে ‘ফলহারিণী’অন্যদিকে তিনি অভিষ্ট দান করেন বলে ‘ফলদায়িনী।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ শাক্ত, বৈষ্ণব, তন্ত্র ,বেদান্ত প্রভৃতি মতে কঠোর সাধনা করেছেন।বিভিন্ন ধর্মমতের সাধনায়
পরিপূর্ণ সিদ্ধিলাভের পর শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে রয়েছেন। সে সময় সহধর্মিনী সারদামণি দেবীও স্বামীর
সেবার জন্য সেখানে এসে উপস্থিত হন। সহধর্মিনীর মুখে শুনলেন তিনি ‘সংসার-পথে’ না টেনে ‘ইষ্টপথে’ সাহায্য করতে
এসেছেন। তিনি তাঁর সাধনার
সহায় হতেই পাশে এসে দাঁড়িয়েছেন, সাধনা থেকে টেনে নিচে নামাবার জন্য নয়। বিদ্যারূপী স্ত্রীর মুখে এই কথা শুনে
ঠাকুরের মুখ দিব্য বিভায় ও প্রশান্তিতে উৎফুল্ল হয়ে উঠেছিল। মাকেতাঁরমাতৃত্বেরবেদীতেপ্রতিষ্ঠিতকরারজন্যঠাকুরআগেথেকেইসচেতনভাবেধীরেধীরেতাঁকেতৈরিকরছিলেন। এইভাবেস্পষ্টকরেবলারফলে শ্রীমায়ের প্রতি ঠাকুরের মাতৃজ্ঞান শুধু যে গভীর থেকে গভীরতম হয়েছিল তা
নয়, তিনি তাঁকে সর্বসিদ্ধিদাত্রী ‘শ্রীবিদ্যা ষোড়শী’রূপে পুজো করার
সংকল্প করে ছিলেন।
শাস্ত্রে বলা হয়েছে
দশমহাবিদ্যার মধ্যে সব
থেকে মনোহর অঙ্গকান্তি সিদ্ধ দেবী হলেন ষোড়শী। দেবী দুর্গারই এই দশবিধ রূপ। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী,
ছিন্নমস্তা, ধুমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। ষোড়শীর অপরনাম ত্রিপুরসুন্দরী, শ্রীবিদ্যা, রাজরাজেশ্বরী, ললিতা প্রভৃতি।ষোড়শীর
চারহাত, জবা ফুলের মত গায়ের রঙ, হাতে রয়েছে পাশ, অঙ্কুশ ,ধনু ও পঞ্চবাণ।দেবী মহাদেবের নাভিপদ্মের ওপর সিংহাসনে অবস্থিত।স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিলোকের সৌন্দর্যময়ী দেবী
ত্রিপুরসুন্দরী।
সারদাদেবীর দক্ষিণেশ্বরে আসবার আগেই শ্রীরামকৃষ্ণ
তন্ত্র সাধনার সময় রাজরাজেশ্বরী ষোড়শী দেবীর দর্শন পেয়েছিলেন। তখন থেকে তাঁর
অন্তরে দেবীর অনবদ্য রূপশ্রী উজ্জ্বল হয়ে ছিল। সেই প্রসঙ্গে তিনি নিজে বলেছেন ‘মার যত রূপ দেখেছি, তাঁর রাজরাজেশ্বরী মূর্তি
সৌন্দর্যে অনুপম – তার তুলনা
নাই’।
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার
মহানিশিতে ফলহারিণী কালীর পুজো হয়। ১২৮০ সালেরফলহারিণী কালী পুজোর রাতটি
সাধক শ্রীরামকৃষ্ণের জীবনে তথা রামকৃষ্ণ-সংঘ জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। ওই রাতটিকেই তিনি বেছে
নিয়েছিলেন তাঁর সমস্ত সাধনার পূর্ণাহুতির দিন হিসাবে।আগেই বলেছি, বিভিন্ন ধর্মমত ও বিভিন্ন
ভাবের সাধন-যজ্ঞের সমাপ্তি হয়েছিল ষোড়শী পূজার
অনুষ্ঠান করে।দীর্ঘ বারো বছরের সাধনার শেষে দেবী-মানবী মা সারদা প্রতিমাতে ষোড়শীরূপে পুজো করলেন।সমস্ত সাধনার
ফল দেবীর চরণে চিরকালের মত বিসর্জন দিলেন।বস্তুত এর পর তিনি আর কোন সাধনা
করেননি।
আদ্যাশক্তি মহামায়া সর্বভূতে বিরাজ করলেও নারীর মধ্যে তাঁর সবচেয়ে বেশি
প্রকাশ। শ্রীশ্রীচণ্ডীতেও বলা হয়েছে ‘স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু’– জগতের সকল নারীই জগদম্বার মূর্ত প্রকাশ। সকল নারীর মধ্যে এমনকি – সমাজের চোখে ঘৃণ্য পতিতাদের মধ্যেও শ্রীরামকৃষ্ণ
দেখতেন আনন্দময়ীর এক একটি রূপ। তাঁর অভিনব জীবন-সাধনার আদি, মধ্য ও অন্ত সর্বত্র মাতৃ-ভাবের প্রাধান্য।ছোটবেলায়
আনুড়ে বিশালাক্ষী দেবীর আবেশে গভীর তন্ময়তা, যৌবনে দক্ষিণেশ্বরে ‘মা মা’ বলে তীব্র ব্যাকুলতা, এবং অন্তিমে শরীর ত্যাগের আগে ‘কালী’ নাম উচ্চারণ। বস্তুত তাঁর সারাটি জীবন ছিল মহা-মাতৃশক্তির পরম লীলাভূমি।
ফিরে
আসি সেদিনের ষোড়শী পূজার প্রসঙ্গে। দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে ফলহারিণী কালী পুজোর
আয়োজন হচ্ছিল। এদিকে শ্রীরামকৃষ্ণ গোপনে ভাগ্নে
হৃদয়কে বলে নিজের ঘরে সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলেন।সেদিন কালী মন্দিরের
বিশেষ পুজোর দায়িত্ত্ব ছিল ভাগ্নে হৃদয়ের। তিনি ঠাকুরের ঘরে ফুল, বেলপাতা ও নৈবেদ্য ইত্যাদি সাজিয়ে রেখে চলে
যান। বাকি কাজ রাধাগোবিন্দের মন্দিরের পূজারী দীনু এসে করেন।
পুজোর সব জিনিস একে একে সাজিয়ে রাখা
হল।কাঠের পীড়িতে আলপনা দিয়ে রাখা হল।ধূপ,দীপ, ধুনো প্রভৃতির সুমধুর সৌরভে ঘর ভরে উঠল।রাত ৯ টার সময়
দীনু পূজারি চলে গেল।ঘরের মধ্যে অদ্ভুত প্রশান্তি ও গাম্ভীর্য বিরাজ করছে।শ্রীমাকে ঠাকুর
বলে রেখে ছিলেন রাতে তাঁর ঘরে আসতে।ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের
দরজার কাছে পুজোর আসনে বসলেন। যথাবিধি সংকল্প করে পুজো
শুরু করবেন এমন সময় শ্রীমা ধীর নম্রভাবে প্রবেশ করলেন। ইঙ্গিতে নির্দিষ্ট
আসনে বসতে বললেন।পশ্চিম দিকে মুখ করে ঠাকুরের সামনে আসনে গিয়ে বসলেন মন্ত্রমুগ্ধের মত ।
ঠাকুরের অপূর্ব ভাব ভক্তিময় পুজো দেখতে দেখতে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে ছিলেন শ্রীমা সারদাদেবী।ঠাকুর তখন কলসীর
মন্ত্রপূত গঙ্গাজল ছিটিয়ে অভিষিক্ত করলেন।তারপর করজোড়ে প্রার্থনা জানালেন, "হে বালে, হে সর্বশক্তির
অধিশ্বরী মাতঃ ত্রিপুরসুন্দরী, সিদ্ধির দ্বার
উন্মুক্ত কর; এঁর শরীর মনকে পবিত্র করে আবির্ভূতা
হয়ে সর্বকল্যাণ সাধন কর!" এখানে ঠাকুর ‘ত্রিপুরসুন্দরী’ বলে প্রার্থনা জানালেন। ত্রিপুরসুন্দরী ও
ষোড়শী একই। ত্রিপুর কথার অর্থ তিন পুর বা ভুবন - স্বর্গ, মর্ত্য ও পাতাল; বা তিন গুণ সত্ত্ব, রজঃ ও তম। অথবা ত্রিপুর বলতে তিন অবস্থাকেও
বোঝায় জাগ্রৎ, স্বপ্ন ও সুষুপ্তি – এই তিন গুণ বা অবস্থার অধিষ্ঠাত্রী হলেন দেবী
ত্রিপুরসুন্দরী।
যা হোক, সমস্ত
আঙ্গিক মেনে পুজো সুসম্পন্ন হওয়ার পর ভোগ নিবেদন করলেন।মায়ের পায়ে আলতা, কপালে সিন্দুর, নতুন বস্ত্র নিবেদন করলেন। গলায়
সুগন্ধি ফুলের ও জবা-বেলপাতার মালা পরিয়ে দিলেন। নিজের হাতে ফল, মিষ্টান্ন, পানীয়,
পান প্রভৃতি কিছু কিছু খাইয়ে দিলেন।দেখতে দেখতে সম্পূর্ণ বাহ্যজ্ঞান
হারিয়ে শ্রীমা সমাধিস্থ হয়ে পড়লেন।পূজক ও পূজিতা আত্মস্বরূপে প্রতিষ্ঠিত।দিব্য ভাবের
আবেশে ধীর স্থির সমাহিত।প্রায় সারা রাত এইভাবে কেটে গেল। বাইরে ফলহারিনী
কালী পুজোর কোলাহল, ভজন কীর্তনের শব্দ, দরজা বন্ধ থাকায় ভেতরে একটুও পৌঁছল না। রাত দ্বিপ্রহরের পরজ্ঞান ফিরলে
ঠাকুর তাঁর বিভিন্ন সময়ে সাধনার জন্য ব্যবহৃত জিনিসপত্র এবং জপের রূদ্রাক্ষ মালাটিওমায়ের চরণে অঞ্জলি দিয়ে আত্মোৎসর্গ করলেন। চিরদিনের জন্য দেবীপাদপদ্মে সর্বস্ব অর্পণ করে প্রণাম করে বলেছিলেন - "হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বকর্মনিষ্পন্নকারিণি, হে শরণদায়িনি ত্রিনয়নি শিব-গেহিনি গৌরি, হে নারায়ণি, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি।"
‘বলিলেন বার বার, যাগ যজ্ঞ তপাচার,
সাধন ভজন সমুদায়।
করম কাণ্ডের মালা, আজ হৈল শেষ
খেলা,
সকল সঁপিনু দুটি পায়’।।
বৈদান্তিক সন্ন্যাসী শংকরাচার্য্য
ভারতের বিভিন্ন প্রান্তে পরিভ্রমণ করে কেবল ধর্মপ্রচার করেছিলেন তা নয়,ভারতের সনাতন বৈদিক ধর্ম যাতে স্থায়িভাবে
সুরক্ষিত হয় সেই কারণে মোট চারটি মঠ স্থাপন করে ছিলেন। চারজন সুযোগ্য
সন্ন্যাসী শিষ্যকে দিয়ে ছিলেন মঠাধীশের দায়িত্ব। এই মঠ গুলিতে যে সব সন্ন্যাসী থাকতেন তারা ‘দশনামী সম্প্রদায়’ ভুক্ত।
সন্ন্যাসীদের পরিচিতি পুরী, গিরি, ভারতী, তীর্থ, বন অরণ্য,পর্বত,আশ্রম, সাগর ও
সরস্বতী এই দশ নামে বিভক্ত ছিল। আজও এই সবসন্ন্যাসী সম্প্রদায় পরম্পরা ক্রমে চলে আসছে। প্রসঙ্গত বলি রামকৃষ্ণ সংঘের
সন্ন্যাসীরা পুরী সম্প্রদায়-ভুক্ত, যদিও তাঁরা নামের সঙ্গে ‘পুরী’ শব্দটি ব্যবহার করেন না।
শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গুরু শ্রীমৎ তোতাপুরী
ছিলেন পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী।পুরী সম্প্রদায়ের মঠ হল দক্ষিণ ভারতের শৃঙ্গেরী
মঠ। অধিষ্ঠাত্রী দেবী হলেন কামাক্ষী। কামাক্ষীই হলেন ষোড়শী বা শ্রীবিদ্যা। আচার্য
শংকর এখানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেন। শ্রীবিদ্যা সাধনার
দ্বারা মোক্ষ লাভ হয়। ভগবান শংকরাচার্যও শ্রীবিদ্যারূপে
এই ষোড়শীদেবীর উপাসনা করেছেন। এখনও তাই শংকরাচার্য
প্রতিষ্ঠিত মঠে ভগবতী ষোড়শী রাজরাজেশ্বরী ত্রিপুরসুন্দরীর শ্রীযন্ত্ররূপে পুজো করা
হয়।
শ্রীরামকৃষ্ণের এই পুজোতে প্রচলিত রীতি থেকে দুটি ব্যতিক্রম লক্ষ্য করার
মত। ঘট, পট বা প্রতিমাতে পুজো না করে তিনি মানবীতে আদ্যাশক্তির পুজো করলেন। দুর্গা
পুজোতে কুমারীতে মায়ের আবির্ভাব কল্পনা করে পুজোর রীতি থাকলেও কালী পুজোতে তা সাধারণতঃ
হয় না। কিন্তু মা সারদার দেহ-মন অবলম্বন করে বিশ্বব্যাপী মাতৃত্ব শক্তির বিকাশ ছিল
শ্রীরামকৃষ্ণের অভিপ্রায়। তাই তো তিনি অবগুণ্ঠনবতীরঅবগুণ্ঠনের আড়ালে সঞ্চিত শক্তির দ্বার উন্মোচন
করে দিলেন। স্পষ্টভাবে বলছেন ‘ ও সারদা- সরস্বতী – জ্ঞান দিতে এসেছে। এ জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে! ও আমার শক্তি! কাজেই এই মহাশক্তির বিকাশের জন্য শ্রীমায়ের জীবন্ত
প্রতিমা যে সর্বশ্রেষ্ঠ আধার, এ বিষয়ে কোন সন্দেহ নেই। সকল নারী জাতির প্রতি
মাতৃভাব জাগরণেরজন্য এই প্রতিকী পূজার
আয়োজন।
দ্বিতীয় ব্যতিক্রম হল তিনি ফলহারিণী দক্ষিণামূর্তির পুজো না করে করলেন
ষোড়শী পুজো। এর দ্বারা রামকৃষ্ণ-সংঘের
পরম্পরা অনুযায়ী অধিষ্ঠাত্রী দেবীর অভিষেক সূচিত হল। শ্রীমা হলেন রামকৃষ্ণ সংঘের
সংঘ-জননী। পুরী সম্প্রদায়ের সন্ন্যাসীদের একটি পরম্পরা খুঁজে পাওয়া যায়।শ্রীরামকৃষ্ণ
সন্ন্যাস গ্রহণ করেছিলেন গুরু শ্রীমৎ তোতা পুরীর কাছ থেকে। তিনি ছিলেন
শংকরাচার্যের প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী।পুরী সম্প্রদায়ের
সন্ন্যাসীরা ছিলেন শৃঙ্গেরী মঠের অন্তর্গত। এই মঠের পীঠ দেবী হলেন কামাক্ষী।
কামাক্ষী ও ষোড়শী একই।
ফলহারিণী কালীপূজার রাত্রে
শ্রীরামকৃষ্ণও যেন ভাবী সন্ন্যাসী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শীকে মন্ত্রপূত
জলে অভিষিক্ত করে জগৎ কল্যাণে প্রতিষ্ঠিত করলেন। রাজরাজেশ্বরী ষোড়শী
ত্রিপুরসুন্দরী দেবী এক দিকে শ্রীমায়ের দেবী-মানবী রূপের পূর্ণ বিকাশ, অন্য দিকে
ভাবী রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রীর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা – এই ছিল সারদা প্রতিমায় ঠাকুরের ষোড়শী আরাধনার মূল
তাৎপর্য।
শ্রীরামকৃষ্ণ-সংঘসমগ্রমানবজাতিকেযুগযুগধরেমুক্তিরপথদেখাবে। সেইসংঘেরআরাধ্যাদেবীরমানবপ্রতিমাশ্রীমাসারদাএইসংঘকেলালনপালনওরক্ষা করে চলেছেন– ষোড়শীপূজা
সেই শক্তিরই উদ্বোধন।
প্রণাম আচার্যদেব। ইতিদাস,হাইদ্রাবাদ থেকে। আপনার ব্লগ গুলি পড়ছি।খুব ভাল লাগছে। আপনার লেখা পড়ে জানা তথ্য নতুন রূপ এ পাচ্ছি। এভাবেই পাশে থাকবেন। ভাল থাকবেন। ঠাকুর সবার মঙ্গল করুন।
Pranam Prabhuji, khub bhalo laglo Falharini pujar tatparjya jene. 1280 sal er Amabashyar punya tithi te ae pujar udbodhan karen Thakur Sri Ramakrishna. Nihsandehe eti amader kache Oitihasik Swaroniya din hoye thakbe. Sri Sri Ma Sarada Devi (amader sakaler MA), Sri Ramakrishna Sangher janani, ae sangha ke lalan, palan o rakkha kore chalechen, je Sangha jug jug dhare Manab jati ke Muktir path dekhiye chaleche. Thakur-Ma er Sricharane samarpita hoye amrao agiye chalechi muktir pathe, purna biswas rakhi, amader manash kamona nishchai purnata pabe. Pranamante, ashirbad prarthini, Apnar sishya. 🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
আমার প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো ভাবে উপস্থাপন করলেন,ফলহারিনী কালী পূজার কথা, অনেক সমৃদ্ধ হলাম, ভীষণ ভালো লাগলো, আমি একটা বিষয় জানতে চাই যে ,যদি ঐ দিন সারাদিন উপবাস থেকে মায়ের পূজা উদযাপন করতে পারি,তাতে কি বিশেষ ফল পাওয়া যেতে পারে? প্রণাম জানিয়ে রাখছি মহারাজ।🌹🙏🙏🙏🌹
Sri Ramakridhna o Soroshi Puja, apurba pratibedan. Sri Sri Ma Sarada Devi, sayang Brahamamoyee Kali, bibhinna rupe Thakur tnar puja korechen. Soroshi/Tripur Sundari, Falharini Kali rupe tnar puja korechen. Sri Sri Mayer manabi rupe mahasaktir bikash, tini Gyandayini, Saraswati, Mahabudhimoti, Thakurer sakti. Ei puja sambandhe amra anek tathya jante pari. Sri Sri Ma ke Sri Ramakrishna Sangher adhistatri rupe anushthanik pratishtha korechen, o sakal narir madhy matri bhaber jagaran er mule uddeshya. Thakur Ma er manabi rupe pratiki puja korechilen. Ei sundar pratibedan er jannya antorik sradhya o kritagyata janai, Pranam Prabhuji.
রীনা মন্ডল ব্যারাকপুর মহারাজ আপনার পাঠানো ব্লগগুলো পড়ছি মন্তব্য করার ভাষা নেই ২০২০ সালের এপ্রিল থেকে আপনার সান্নিধ্যে থেকে অনেকটাই এগিয়ে আসতে পেরেছি বলে অনুভব করতে পারছি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী।🙏🙏🙏
অসাধারণ তথ্য জানলাম। অনেক টা জানা থাকলেও কিছু কিছু অজানা তথ্য জানলাম। ভালো লাগলো পড়ে। মহারাজ জীর অনুধ্যান ক্লাসটি র মাধ্যমে অনেক কিছু ই জানতে পারি। নিত্যদিনের ক্লাস একটা নিয়মানুবর্তিতা এনেছে আমার জীবনে। প্রনাম নেবেন মহারাজ জী🙏🙏
গুরু মহারাজ আপনার ব্লগে মায়ের পূজা পাঠ ইত্যাদি বিষয়ে জানতে পারছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অতিসহজ সরল করে আমাদের অন্ধকার থেকে আলোতে পৌঁছে দিতে অতুলনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আপনার অক্লান্ত পরিশ্রম করে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার আন্তরিকতা ভালো বাসা জানাই। ঠাকুর মা স্বামীজী জীর কাছে প্রার্থনা করি
মহারাজ ষোড়শী পূজা পড়লাম খুব ভাল লাগল ।আপনি আমাদের আধ্যাত্মিকতার আনন্দ দিয়েআমাদের মন প্রাণ ভরিয়ে দিছেন।ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন ধরে রাখতে পারি বন্দনা বিশ্বাস পুনে
খুব ভালো লাগলো। শ্রী রামকৃষ্ণ পরিবারের পূজনীয় আচার্যদেবের সান্নিধ্য লাভ করে যেন আমরা স্হায়ী সদস্য পদ প্রাপ্ত হয়েছি। সত্যিই আমরা ধন্য। লক্ষ্মীদিদির সম্পর্কে কিছু জানতে চাই।
অসাধারণ।অনেক কিছুর ব্যাখ্যা পেলাম।মনের মধ্যে অনক প্রশ্ন ছিল কিন্তু প্রশ্ন করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না সে গুলোর উত্তর পেয়ে গেলাম। সারা জীবন চেষ্টা করে ও এরকম সৎগুরুর সঙ্গ পাইনি। জীবন শেষে এসে পেলাম প্রনাম মহারাজ।
শ্রদ্ধেয় মহারাজ, শ্রীরামকৃষ্ণ ও ষোড়শী পূজা পড়লাম।কি অপূর্ব লিখেছেন মহারাজ।এর আগে ও ব ই এ পড়েছি এবং অন্য জায়গায় শুনেছি কিন্তু আজকের মতো এর আগে কোথাও পড়িনি।পড়ে মন ভরে গেল মহারাজ।এই লেখার প্রসংশা করার ভাষা নেই মহারাজ।ভক্ত ও অনুরাগীদের জন্য আপনারএত ভালো প্রয়াস আর হয় না। ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য আপনি খাটুনির অন্তত নেই। আন্তরিক সশ্রদ্ধ ভূলুণ্ঠিত প্রণাম নেবেন মহারাজ। চন্দনা বিশ্বাস মালদা
রতনা মজুমদার। মায়ের ষো ড়শী পূজোর ওপরলেখনী অত্যন্ত তথ্য সমৃদ্ধ ওঅপূর্ব ভাব ব্যজ্ঞনাময়। ঠাকুর মা ও Swamijiর জীবনের কত মূল্যবান গভীর আনন্দ দায়ক সত্য আমরা যে ভাবে সংগ্রহকরে চলছি একেই প্রভুর করুনাবলাচলে।
দিব্যত্রয়ীর চরণে প্রনাম জানাই🙏🙏🙏🙏🙏 ব্লগ টি পরে অনেক অজানা বিষয় জেনে খুব সমৃদ্ধ হলাম,পুরী সম্প্রদায় এই তথ্য টি খুব ই প্রয়োজনীয়, মহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏🙏
জয় জয় মা তোমার শ্রী চরণে শত কোটি প্রণাম নিবেদন করি তুমি সকল কে ভালো রাখো মাগো তোমাকে জানতে শেখাচ্ছে তোমার সন্তান আপনাদের শিক্ষা গুরু দেব সকলের মঙ্গল করো মা শিখা মন্ডল 8335087311
আপনার কাছ থেকে আমরা এত কিছু জানতে পারছি আপনি জ্ঞানের ভাণ্ডার আপনার কাছে আসতে পেরে আমরা ধন্য মনে করছি জনম জনম আপনার মত গুরু পাই এই কামনা করি শিখা মন্ডল 8335087411
Basanti Chatterjee Howrah Apurbo mayer bornona.."kal ke jini horon koren tini kali".. khub sundor mon vore gelo..pronam Maharaj..apnar moto guru peye a jibon dhanyo holo..
প্রনাম নেবেন মহরাজ। মা ,তথাগত বুদ্ধ,ফলোহারিনি কালি পুজো সম্বন্ধে আপনার সুন্দর সরল ভাষায় বর্ণনা পড়তে পড়তে ছবির মত যেন দেখতে পারছিলাম।অনেক অনেক কিছু জানতে পারলাম।আমাদের জন্যে আপনার প্রচেষ্টার অন্ত নেই।আমরা কৃতজ্ঞ,
আপনার এই আত্মজ্যোতি ষোড়শী পূজার সবটা পড়ে খুবই ভালো লাগলো দুবছর ধরে আপনার সঙ্গে যুক্ত আছি নতুন অনেক কিছু জানতে পারলাম এই রকম নতুন ব্লক পাঠালে খুবই উপকৃত হই আমার বয়স অনেক ব্লক পড়ে নিজেকে ধন্য মনে করি আপনি আমার ভক্তি পূর্ণ প্রনাম গ্রহণ করুন
অপূর্ব সুন্দর ভাবে লিখেছেন মহারাজ জী সমস্ত ঘটনাবলি গুলো জানা সত্ত্বেও এই ভাবে গুছিয়ে ভাবা হয়নি।মা জগজ্জননী সারদা, ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্ঘ জননী।তোতাপুরী ঠাকুরের সন্ন্যাস ও অদ্বৈত বেদান্ত গুরু। জয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🙏🙏🙏
মহারাজ আপনি শুধু সুবক্তা ও উপস্থাপক নন , আপনার লেখনী অসাধাাারণ ... ষোড়ষী পুজা সম্পর্কে কিছু জানা ছিল ঠিকই কিন্তু আপনার লেখনী পড়ার সময় মনে স্বচক্ষে দেখতে ও অনুভব করতে পারছি ! ঈশ্বর কৃৃৃপা না হলে এমন সৎগুরুর সান্নিধ্য পেতাম না , সত্যি ধন্য মনে করছি নিজেকে ৷আরও অনেক লেখা নিশ্চয় ই পাবার .... অপেক্ষায় আছি ... প্রনাম মীনা বোস দমদম
প্রথমেই আপনাকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।। অতিব সুন্দর ❤️ লাগলো পরে। আপনার মতো জ্ঞানী,, খুবই কম আছে।। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।। অনেক অনেক প্রনাম করলাম 🙏🙏🙏। গ্রহন করবেন 🙏🙏🌹🌹
জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় জয় মা জীবন্ত দুগ্গা সারদামণির জয় জয় বেদ-বেদান্তের শিক্ষাগুরু স্বামীজী দিব্য ত্রয়ীর শ্রী চরণে সারা জীবন জন্ম-জন্মান্তরের প্রণাম
পরম পূজনীয় আচার্য্য মহারাজ জী কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি পূর্ন কোটি কোটি প্রণাম।আপনার কৃপায় "ফলোহারী ও মা সারদামনির " যে ব্যখ্যা আপনি সরল ভাবে বুঝিয়েছেন তা অসাধারন । আশীর্বাদ করুন যেনো আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি ,আপনার পরিশ্রম যেনো বৃথা না যায়। খুব ভালো লাগছে ব্লগ গুলি পড়তে। কোটি কোটি প্রণাম।🙏🙏🙏
Sri Sri Maa o falaharini Kali Ma sambondhe onek kichhu jante pere manasik vabe samridha holam,aroo kichhui jante parle mone Shanti pabo, amar pronam neben Sukla Bhattacharya
Ranjita mazumder, pronam neben maharaj ji🙏🙏 apner likhito blog gulo pore anek upokrito hocchi. Khub bhalo lagche. Ei rokom aro blog post korle onek ojana tatho jante parbo.
অসাধারণ লাগলো এই ফলহারিনী কালিপূজার কথা ও আত্মজ্যোতি কথা কি সুন্দর লেখা আচার্য দেব র ,পড়ে মন আনন্দে ভরে গেল।প্রনাম গ্রহন করুন আচার্য দেব।। অপর্না দেওয়ানজী, সুভাষ গ্রাম।
Maharaj apnar pathano blog gulo porchi monthobyo korar bhasha nei. 2020 shaal theke apnar sanniddhya ashte pere nijeke dhonnyo mone korchi, jototuku ja shikhechi shob e apnar oshombhob proyash er jonno anubhab korte parchi. Joy Thakur, Joy Maa, Joy Swamiji, pronam Guru Maharaj.🙏🙏
Apnar proti beydon porlam, oshombhab shundor, montobbo korar bhasha nei. Joy Thakur, Joy Maa, Joy Swamiji, amar abhumi lunthito pronam neben Gurumaharaj🙏🙏.
Sri sri pholharinee kali pujya swachittra shoroshi pujar mahatwa o tathporjy aitihasik porikalpana bibyas o sompodonar krititw bortoman swami Harimaynanda marajef vokto o pathoksadharoner kachhe somadrito hobe Joy maa🌹🌹🌹
Joy Thakur Joy Ma Joy Swamiji🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻. Aajker ei Pholoharini Kali Pujor bisesh diney, Achariyo Maharajji, goto botsorer Apner ei Sorosi Pujor Amritomoy pranobonto paath etokshon onudhyan korlam ekebarey dristipolokey Pranobonto hoyey Kothagulo vesey utheychilo🙏🏻🙏🏻, opurbo ek onubhob prapti holo🙏🏻🙏🏻. Joy Ma🌺🌺🍀🍀🙏🏻🙏🏻. Sober mongol koro, Ma🙏🏻🙏🏻.
ফলহারিণী কালী পূজা সম্পর্কে সমস্ত তথ্য অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন মহারাজ 🙏🙏 খুব ভালো লাগলো।শৃঙ্গেরী মঠে আচার্য শঙ্করাচার্য শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে কামাক্ষা দেবীর পূজা করতেন।এই শ্রীযন্ত্র সম্পর্কে যদি বিস্তারিত বুঝিয়ে দেন তো বাধিত হব। জয় ঠাকুর,জয় মা জয় স্বামীজি। প্রণাম
জয় হো জয় মা জয় মা ।🌱🍈🍓🍒🍇🍈🍈🍈🙏🙏🙏🙏 প্রণাম মা জগৎজননী সারদেশ্বরী কৃপা ময়ী কৃপা করো ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏 মা গো মা তুমি আমাদের তোমার শ্রীচরণে ঠাঁই দিও ।🌹🌹🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
অসাধারণ । অপূর্ব সুন্দর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো ।🙏🌺🌺🙏🌹🌹🍈🍈🍇🍒🍇🌹 প্রণাম নিবেন মহারাজ জি।🙏🙏🙏🙏🍈🙏🌺🌺🌺🌺 প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব মা ও স্বামীজি।🍈🍈🌺🙏🍈🌹🍇🍒🌹🍓🌱🌹🍓🍓🍓🍓🌱🍇🍇
অসাধারণ । অপূর্ব সুন্দর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো ।🙏🌺🌺🙏🌹🌹🍈🍈🍇🍒🍇🌹 প্রণাম নিবেন মহারাজ জি।🙏🙏🙏🙏🍈🙏🌺🌺🌺🌺 প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব মা ও স্বামীজি।🍈🍈🌺🙏🍈🌹🍇🍒🌹🍓🌱🌹🍓🍓🍓🍓🌱🍇🍇
শতকোটি প্রনাম নেবেন মহারাজ।কি অসাধারণ উপস্থাপনা।শ্রী শ্রী ঠাকুরের ষোড়শী পূজো সম্পর্কে জানতে পেরে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।আজ এক বিশেষ দিন।আপনার ব্লগে আজকের এই বিশেষ দিনটির সম্পর্কে জানতে পেরে সমৃদ্ধ হলাম।অনেক অজানা তথ্য জানতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।আপনার সান্নিধ্য আমাদের কাছে ঠাকুর মায়ের এক বিরাট আশীর্বাদ।আপনার আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।প্রনাম নেবেন।
আমার নাম সঙ্গমিএামুখাজ্জী শ্যামনগর অপূর্ব অনবদ্য মহারাজের লেখা পড়ে অভিভূত আধ্যাত্তিক আলোচনা অনুধ্যানে জীবনের অমূল্য সম্পদ আপনার চরনে আভুমি লুন্ঠিত শতকোটি প্রনাম নেবেন খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী 🙏🏻🙏🏻🙏🏻
প্রণাম নেবেন মহারাজ।ক ' দিন আগে blog এ ফলাহারিনি মা কালী সম্বন্ধে পড়লাম।ভালো লাগলো।আজকে পারিপ্রশ্ন আরো স্পষ্ট হলো ।অনেক না জানা বিষয় জানতে পারলাম। ভবিষ্যতে আরও জানার ইচ্ছে রাখি। প্রণাম নেবেন। বীথিকা দাস,আগরতলা।
Pranam neben maharaj 🙏 , apurba laglo , onek kichu kanye parlam apner ei likha theke , aro jabber iccha roilo ....pranam Thakur maa o swamiji r shree charone
আচার্যদেব প্রথমেই আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন । আপনার লেখা পড়ে আমরা অনেক কিছু জানতে ও বুঝতে পারছি । যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের ঘরে বসে আআছি ও এই পূজো প্রতক্ষ্য করছি।
ফলহারিণী কালী পূজা উপলক্ষে আপনার প্রতিবেদনটি পড়ে অনেক কিছু জানতে পারলাম আচার্যদেব খুব ভালো লাগলো সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রীশ্রীমায়ের রাতুল চরণে এবং পরম পিতা শ্রী রামকৃষ্ণের জন্ম সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন আচার্যদেব। রীতা সেন গুপ্ত মহামায়াতলা ্
আচার্যদেব আপনশ্রীচরণে ভক্তিপূর্ণ প্রনাম জানাই ।আপনার লেখা পড়ে ভীষন ভালো লাগছে , অনেক কিছু জানতে ও বুঝতে পারছি ।যেন মনে হচ্ছে ঠাকুরের ঘরে বসে পূজো দেখছি ।আপনার বর্ণনা অপূর্ব ।আপনার কাছে প্রার্থনা জানাই আপনি এইভাবে জ্ঞানের আলো আমাদের ভেতরে জালিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন ।প্রণামান্তে _ অণিমা চ্যাটার্জী
অপূর্ব অসাধারণ মহারাজ 🙏🙏 আপনার লেখা পড়ে আপনার ক্লাস করে চলেছি দু বছর ধরে কতো খানি নিতে পারছি যানি না কিন্তু জীবনের অনেক পরিবর্তন এসেছে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন আমাদের জীবনে জ্ঞানের আলো জ্বালানো জন্য। প্রণাম জানাই আচার্য গুরু মহারাজের শ্রীচরণে 🙏🙏
সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। কালকের নিধিধ্যাসনের পর আরো বিস্তারিত ভাবে জানলাম খুব ভালো লাগলো। বিশেষ করে দশনামী সম্প্রদায়ে অন্তর্ভুক্ত মঠে পীঠ প্রতিষ্ঠা,স্বয়ঙ্ ঠাকুর শ্রীমাকে পীঠদেবী হিসাবে প্রতিষ্ঠিত করায় এক অনবদ্য অনুভূতি জাগে।
জয় ঠাকুর, অসাধারণ লেখা এটি,মা কালীর যে বর্ণনা তাতে অভিভূত হলাম, এভাবে আগে জানতে পারি নি! শ্রদ্ধা যুক্ত প্রণাম জানাই আচার্য দেব কে, আন্তরিক ধন্যবাদ জানাই, জয় শ্রী মা ।
আলো ব্যনার্জী খুব ভালো লাগলো মহারাজ। অসাধারণ লেখা, জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী। ফলহারিণী কালী পুজোর সম্বন্ধে কিছুটা পড়ে ছিলাম আপনার লেখা পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম মহারাজ। আপনার চরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ🙏🙏🙏
আরও একবার পড়া হল। বারবার পড়ব। ঠাকুর মায়ের কথা পড়তে কার না ভালো লাগে। ষোড়শী পূজোর প্রাক্কালে ঠাকুর মায়ের স্মরণ মনন হল। আপনার হাত ধরে এভাবেই আমরা এগিয়ে যাই। আপনি আমার 🙏🙏নেবেন।
ফলহারিনি কালি পূজো পড়ে খুব ভালো লাগলো। আপনার লেখা পড়ে খুব ভালো লাগে এতো সুন্দর করে আপনি বুঝিয়ে দিতে পারেন মন ভরে যায় ।প্রণাম নেবেন মহারাজ ।ভালো থাকবেন । মীনা সিনহা রাজারহাট
প্রণাম নেবেন মহারাজ।মা কালী ও ফলহারিনি পুজোর অর্থ জেনে খুব ভালো লাগলো। ঠাকুরের ষোড়শী পুজোর বর্ণনা ও তার তাৎপর্য পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনার অপূর্ব লেখার তুলনা নেই। 🙏🌹🙏🌹🙏
সঠিক দিনে এবং সময়ে হব কিছু উপস্থাপন করা সত্যিই অনবদ্য। আপনার এই সব গুনকেই পাথেয় করে চললে যদি আপনার চরনে অর্ঘ দিতে পারি তাহলে ধন্য হব। প্রনাম নেবেন মহারাজ জী।
প্রনাম মহারাজ🙏🙏🙏🙏🙏 মহারাজ আপনার পাঠ শুনে এবং লেখা পড়ে আমি নিজে কতটা উপকৃত হয়েছি তা লিখে বা বলে বোঝাতে অক্ষম। ঠাকুরের কাছে পারথনা করি আপনি ভালো থাকুন। আর যত দিন এই শরীর থাকে তত দিন আপনার শিক্ষা যেন নিতে পারি
মহারাজ ,বারবার পড়লেও আরও পড়তে ও জানতে ইচ্ছে করে! সত্যি এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল! আর এত সুন্দর করে লেখা গুলো পাঠান, খুব ভালো লাগে মহারাজ! আজকের পবিত্র দিনে বিরাট প্রাপ্তি! জয়তু শ্রী রামকৃষ্ণ জয় মা!🙏🙏🙏আপনার চরণে ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি!🙏🙏🙏
অসাধারণ লাগলো এতো সুন্দর লেখা যা পড়ে অনেক কিছু জানতে পারলাম ফলহারিনী কালি পূজা সম্পর্কে। জয় ঠাকুর, জয় মা। 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 আমার সভক্তি প্রনাম গ্রহণ করুন আচার্য দেব🙏🙏 🌹🌹
Joy maa Rajrajeshwri apurba bakya binyas
ReplyDeleteপ্রণাম আচার্যদেব। ইতিদাস,হাইদ্রাবাদ থেকে। আপনার ব্লগ গুলি পড়ছি।খুব ভাল লাগছে। আপনার লেখা পড়ে জানা তথ্য নতুন রূপ এ পাচ্ছি। এভাবেই পাশে থাকবেন। ভাল থাকবেন। ঠাকুর সবার মঙ্গল করুন।
DeleteKhub sundar BARNANA. PRANAM THAKUR MAAA 🙏 ♥ PRANAM MAHARAJ JI. 🙏 ♥ ❤ 👌
Deleteপ্রণাম ঠাকুর প্রণাম মহারাজ সুপ্রভাত আমার। মা।মঙ্গগলো।কোরো।প্রণাম মা।নমিতাগিরি।
DeletePranam Prabhuji, khub bhalo laglo Falharini pujar tatparjya jene. 1280 sal er Amabashyar punya tithi te ae pujar udbodhan karen Thakur Sri Ramakrishna.
DeleteNihsandehe eti amader kache Oitihasik Swaroniya din hoye thakbe.
Sri Sri Ma Sarada Devi (amader sakaler MA),
Sri Ramakrishna Sangher janani, ae sangha ke lalan, palan o rakkha kore chalechen, je Sangha jug jug dhare Manab jati ke Muktir path dekhiye chaleche. Thakur-Ma er Sricharane samarpita hoye amrao agiye chalechi muktir pathe, purna biswas rakhi, amader manash kamona nishchai purnata pabe.
Pranamante, ashirbad prarthini,
Apnar sishya.
🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
আমার প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো ভাবে উপস্থাপন করলেন,ফলহারিনী কালী পূজার কথা, অনেক সমৃদ্ধ হলাম, ভীষণ ভালো লাগলো, আমি একটা বিষয় জানতে চাই যে ,যদি ঐ দিন সারাদিন উপবাস থেকে মায়ের পূজা উদযাপন করতে পারি,তাতে কি বিশেষ ফল পাওয়া যেতে পারে? প্রণাম জানিয়ে রাখছি মহারাজ।🌹🙏🙏🙏🌹
ReplyDeleteপ্রণাম ঠাকুর শ্রীশ্রীমা স্বামীজি। জয় মা ষোড়শী সারদেশ্বরী
ReplyDeleteঅপূর্ব উপস্থাপনা
ReplyDeleteSri Ramakridhna o Soroshi Puja, apurba pratibedan.
ReplyDeleteSri Sri Ma Sarada Devi, sayang Brahamamoyee Kali, bibhinna rupe Thakur tnar puja korechen.
Soroshi/Tripur Sundari, Falharini Kali rupe tnar puja korechen. Sri Sri Mayer manabi rupe mahasaktir bikash, tini Gyandayini, Saraswati, Mahabudhimoti, Thakurer sakti. Ei puja sambandhe amra anek tathya jante pari. Sri Sri Ma ke Sri Ramakrishna Sangher adhistatri rupe anushthanik pratishtha korechen, o sakal narir madhy matri bhaber jagaran er mule uddeshya. Thakur Ma er manabi rupe pratiki puja korechilen. Ei sundar pratibedan er jannya antorik sradhya o kritagyata janai, Pranam Prabhuji.
রীনা মন্ডল ব্যারাকপুর
ReplyDeleteমহারাজ আপনার পাঠানো ব্লগগুলো পড়ছি মন্তব্য করার ভাষা নেই ২০২০ সালের এপ্রিল থেকে আপনার সান্নিধ্যে থেকে অনেকটাই এগিয়ে আসতে পেরেছি বলে অনুভব করতে পারছি
জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী।🙏🙏🙏
Khub
ReplyDeleteKhub bhalo hoyeche
ReplyDeleteOpurbo .opurbo..Maharaj ..Mon anonde paripurno holo...koto sabolombi kore tulchen spiritual diktheke...apner sree chirone sotokiti pranam ..
ReplyDeletePholoharini Kalipujo upolokshyey rachana paath korey Swang Matriswarupini Ma Sarada ke Soroshi pujo r madhyomey Thakur Ma ke amader hridoy e pranobonto rupey protisthito korey rekheychen🙏🏻. Maharajji, Apner likhito ei Pholoharini Kalipujo paath porey khubei valo legechgey🙏🏻🙏🏻. Evabey amra aro paath likhey pathaley upokrito hobo🙏🏻. Sovakti pranam, Maharajji🌻🌻🙏🏻🙏🏻
ReplyDeleteKhub sundor laglo
ReplyDeleteঅসাধারণ তথ্য জানলাম। অনেক টা জানা থাকলেও কিছু কিছু অজানা তথ্য জানলাম। ভালো লাগলো পড়ে। মহারাজ জীর অনুধ্যান ক্লাসটি র মাধ্যমে অনেক কিছু ই জানতে পারি।
ReplyDeleteনিত্যদিনের ক্লাস একটা নিয়মানুবর্তিতা এনেছে আমার জীবনে। প্রনাম নেবেন মহারাজ জী🙏🙏
🙏🙏🌷🌷🙏🙏
ReplyDeleteKhub bhalo laglo Maharaj.🙏🌺. Pranam neben Maharaj. S. K. Niyogi
ReplyDeleteAnek ojana ka janlam, khub valo laglo , aro ghotona porte chai
ReplyDeleteগুরু মহারাজ আপনার ব্লগে মায়ের পূজা পাঠ ইত্যাদি বিষয়ে জানতে পারছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অতিসহজ সরল করে আমাদের অন্ধকার থেকে আলোতে পৌঁছে দিতে অতুলনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আপনার অক্লান্ত পরিশ্রম করে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার আন্তরিকতা ভালো বাসা জানাই। ঠাকুর মা স্বামীজী জীর কাছে প্রার্থনা করি
ReplyDeleteখুব ভালো লাগলো মহারাজ।
ReplyDeleteমহারাজ ষোড়শী পূজা পড়লাম খুব ভাল লাগল ।আপনি আমাদের আধ্যাত্মিকতার আনন্দ দিয়েআমাদের মন প্রাণ ভরিয়ে দিছেন।ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন ধরে রাখতে পারি
ReplyDeleteবন্দনা বিশ্বাস পুনে
অসাধারণ লেখা মহারাজ। ঠাকুরের ষোড়শী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।
ReplyDeleteমহারাজ আপনি আর কত আমাদের
ReplyDeleteদেবেন?আমরা কি আপনার কাছ থেকে এত কিছু পাওয়ার যোগ্য? প্রণাম মহারাজ, শতকোটি প্রণাম আপনার চরণে।🙏🙏🙏🙏
খুব সুন্দর লেখা মহারাজ 🙏🏻 ফলহারিনী কালী পুজো বা ষোড়শী পুজোর তাৎপর্য খুব সুন্দর ফুটে উঠেছে লেখাটির মধ্য দিয়ে 🙏🏻
ReplyDeleteআন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ সুন্দর সুন্দর পোস্ট পড়ার অপেক্ষায় থাকবো 🙏🏻🙏🏻🙏🏻
কৃষ্ণা মুখার্জী , হাওড়া
এটি পড়ে অনেক অজানা কথা ও তথ্য জানতে পারলাম। যারপরনাই মুগ্ধ হলাম
ReplyDeleteEta pore khub bhalo laglo.
ReplyDeleteখুব ভালো লাগছে ।অনেক অজানা তথ্য জানতে পারছি,প্রণাম মহারাজ 🙏🙏🙏।Bulu Mukherjee
ReplyDeleteখুব ভালো লাগলো। শ্রী রামকৃষ্ণ পরিবারের পূজনীয় আচার্যদেবের সান্নিধ্য লাভ করে যেন আমরা স্হায়ী সদস্য পদ প্রাপ্ত হয়েছি। সত্যিই আমরা ধন্য। লক্ষ্মীদিদির সম্পর্কে কিছু জানতে চাই।
ReplyDeleteখুব ভাল লাগল।🌼🙏🙏🌼
ReplyDeleteঅসাধারণ।অনেক কিছুর ব্যাখ্যা পেলাম।মনের মধ্যে অনক প্রশ্ন ছিল কিন্তু প্রশ্ন করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না সে গুলোর উত্তর পেয়ে গেলাম। সারা জীবন চেষ্টা করে ও এরকম সৎগুরুর সঙ্গ পাইনি। জীবন শেষে এসে পেলাম
ReplyDeleteপ্রনাম মহারাজ।
প্রণাম মহারাজ ।পড়ে খুব ভালো লাগল ।
ReplyDeleteKhoob valo lagloPRONAM THAKUR PRONAM MOHARAJ
ReplyDeleteঠাকুরের ভক্ত হিসেবে এইজ্ঞান লাভ করে, বিশেষ উপকৃত হলাম। আচার্য্য মহারাজের চরণে প্রণাম জানাই 🙏🙏🙏। সুস্মিতা দে, চন্দননগর।
ReplyDeleteখুব ভালো লাগলো আপনার এই পোস্ট পড়ে
ReplyDelete
ReplyDeleteKhub samriddha holam.
জয় মা মহামায়া 🌺
ReplyDeleteপ্রণাম ঠাকুর মা স্বামীজী
ReplyDeleteমহারাজ প্রনাম নেবেন, খুব ভালো লাগলো।
ReplyDeleteএই ঘটনাগুলি পড়ে সমৃদ্ধ হলাম।জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী।🙏🙏🙏
ReplyDeleteKhub valo. Asadharan
ReplyDeleteখুব ভালো লাগলো মহারাজ। আপনার অনুধ্যান, আপনার লেখা, আমরা সমৃদ্ধ । পরম পূজনীয় মহারাজের চরণে আভূমি প্রনাম জানাই🙏🙏🙏
ReplyDeleteশ্রদ্ধেয় মহারাজ, শ্রীরামকৃষ্ণ ও ষোড়শী পূজা পড়লাম।কি অপূর্ব লিখেছেন মহারাজ।এর আগে ও ব ই এ পড়েছি এবং অন্য জায়গায় শুনেছি কিন্তু আজকের মতো এর আগে কোথাও পড়িনি।পড়ে মন ভরে গেল মহারাজ।এই লেখার প্রসংশা করার ভাষা নেই মহারাজ।ভক্ত ও অনুরাগীদের জন্য আপনারএত ভালো প্রয়াস আর হয় না। ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য আপনি খাটুনির অন্তত নেই। আন্তরিক সশ্রদ্ধ ভূলুণ্ঠিত প্রণাম নেবেন মহারাজ।
ReplyDeleteচন্দনা বিশ্বাস মালদা
খুব ভালো লাগলো, ঠাকুর আমাদের কাছে মায়ের স্বরূপ প্রকাশ করেছেন। মা সর্ব সিদ্ধিদাত্রী ফলহারিণী ফলদায়িনী। মা কে শুধু ভক্তি, শ্রদ্ধা ও ভালোবেসে যাও।
ReplyDeleteKhub bhalo legeche
ReplyDeleteKhub Bhalo laglo
ReplyDeleteখুব সুন্দর লাগলো । অমূল্য উপহার আমাদের দিলেন মহারাজ।
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻
খুব ভালো লাগলো ফলহারিণী কালী পুজোর কথা ও ঠাকুরের পূজা শ্রীমা সারদা কে। নারীকে প্রথম মাতৃজ্ঞানে যোগ্য সম্মানে প্রতিষ্ঠিত করলেন ঠাকুর।
ReplyDeleteজয় মা জয় ঠাকুর
লেখা খুব সুন্দর হয়েছে
ReplyDeleteখুব সুন্দর 1ফলহারিণী পূজোর এবং িত্রপূর কথার তাত্পর্য ব্যাখ্যা অপূর্ব 1 আপনাদের ব্লক পড়ে আমরা ধন্য 1
ReplyDeleteরতনা মজুমদার। মায়ের ষো ড়শী পূজোর ওপরলেখনী অত্যন্ত তথ্য সমৃদ্ধ ওঅপূর্ব ভাব ব্যজ্ঞনাময়। ঠাকুর মা ও Swamijiর জীবনের কত মূল্যবান গভীর আনন্দ দায়ক সত্য আমরা যে ভাবে সংগ্রহকরে চলছি একেই প্রভুর করুনাবলাচলে।
ReplyDeleteঅপূর্ব। প্রণাম ঠাকুর মা স্বামীজী।
ReplyDeleteঅসাধারণ এইপ্রতিবেদন ।পড়ে সমৃদ্ধ হলাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteআত্মজ্যোতির সমৃদ্ধি কামনা করি স্বামী মহারাজ!
ReplyDeleteমহারাজ, আপনার অসাধারণ , অতুলনীয় ব্যাখ্যার দ্বারা লেখাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
ReplyDeleteঠাকুর মা স্বামীজির চরনকমলে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম। প্রণাম মহারাজ। 🙏
অনেক সুন্দর প্রতিস্থাপন
ReplyDeleteঅসাধারণ লেখনী ।
ReplyDeleteSanchita banerjee.
ReplyDeleteKhub sundor
দিব্যত্রয়ীর চরণে প্রনাম জানাই🙏🙏🙏🙏🙏 ব্লগ টি পরে অনেক অজানা বিষয় জেনে খুব সমৃদ্ধ হলাম,পুরী সম্প্রদায় এই তথ্য টি খুব ই প্রয়োজনীয়, মহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏🙏
ReplyDeleteখুব ভাল লাগল।🙏🙏🙏
ReplyDeleteজয় মা ফলহারিণী মহাকালী, জয় মা আদ্যাশক্তি মহামায়া 🙏🙏🙏🙏অপূর্ব। মধুমিতা মুখার্জী।
ReplyDeleteজয় জয় মা তোমার শ্রী চরণে শত কোটি প্রণাম নিবেদন করি তুমি সকল কে ভালো রাখো মাগো তোমাকে জানতে শেখাচ্ছে তোমার সন্তান আপনাদের শিক্ষা গুরু দেব সকলের মঙ্গল করো মা শিখা মন্ডল 8335087311
ReplyDeleteআপনার কাছ থেকে আমরা এত কিছু জানতে পারছি আপনি জ্ঞানের ভাণ্ডার আপনার কাছে আসতে পেরে আমরা ধন্য মনে করছি জনম জনম আপনার মত গুরু পাই এই কামনা করি শিখা মন্ডল 8335087411
ReplyDeletePronam Maharaj ji. Ato bhalo laglo pore je bojha nor bhasa nei. Anek kichu janlam
ReplyDelete. Khub bhalo laglo. Asadharon
Basanti Chatterjee
ReplyDeleteHowrah
Apurbo mayer bornona.."kal ke jini horon koren tini kali".. khub sundor mon vore gelo..pronam Maharaj..apnar moto guru peye a jibon dhanyo holo..
সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বলেছেন, খুব ভালো লাগলো৷
ReplyDeleteপ্রনাম নেবেন মহরাজ। মা ,তথাগত বুদ্ধ,ফলোহারিনি কালি পুজো সম্বন্ধে আপনার সুন্দর সরল ভাষায় বর্ণনা পড়তে পড়তে ছবির মত যেন দেখতে পারছিলাম।অনেক অনেক কিছু জানতে পারলাম।আমাদের জন্যে আপনার প্রচেষ্টার অন্ত নেই।আমরা কৃতজ্ঞ,
ReplyDeleteআপনার এই আত্মজ্যোতি ষোড়শী পূজার সবটা পড়ে খুবই ভালো লাগলো দুবছর ধরে আপনার সঙ্গে যুক্ত আছি নতুন অনেক কিছু জানতে পারলাম এই রকম নতুন ব্লক পাঠালে খুবই উপকৃত হই আমার বয়স অনেক ব্লক পড়ে নিজেকে ধন্য মনে করি আপনি আমার ভক্তি পূর্ণ প্রনাম গ্রহণ করুন
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteজয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় আচার্যদেব আপনাদের শ্রীচরনে বিনন্ম্র ভক্তিপূর্ণ প্রনাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি ।অসাধারন পোষ্ট টা পড়ে মনটা আনন্দে ভড়ে গেল।মায়ের ভাব ধারায় জীবনটা যেন উদ্ধমুখী করতে পারি এই প্রার্থনা জানাই।
ReplyDeleteKhub sundar
ReplyDeleteখুব ভালো লাগল
ReplyDeleteসমৃদ্ধ হচ্ছি
ঠাকুরের চরণে ও মায়ের চরণে জানাই শতকোটি প্রনাম🙏🙏
অপূর্ব সুন্দর ভাবে লিখেছেন মহারাজ জী সমস্ত ঘটনাবলি গুলো জানা সত্ত্বেও এই ভাবে গুছিয়ে ভাবা হয়নি।মা জগজ্জননী সারদা, ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্ঘ জননী।তোতাপুরী ঠাকুরের সন্ন্যাস ও অদ্বৈত বেদান্ত গুরু।
ReplyDeleteজয় ঠাকুর মা স্বামীজি জয় মহারাজ 🙏🙏🙏🙏
অসাধারণ। মন-প্রাণ ভরে গেল। সমৃদ্ধ হলাম। আশীর্বাদ করুন এই আদর্শ-এই ভাব পাথেয় করে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারি। মায়ের কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।
ReplyDelete🌹🙏🌹
আপনি অপূর্ব ব্যাখ্যা দিলেন মহারাজ ,🙏 ফলহারিণী কালী পুজো ও শ্রী শ্রী সারদা মায়ের মাহাত্ম কি তা জানতে পারলাম🌺🙏
ReplyDeleteপ্রনাম মহারাজ আমি টালিগঞ্জে থেকে বলছি ওয়ার্ডসাব এর মাধ্যমে আপনার নিকটে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি
ReplyDeletePronam maharaj 🙏🙏🙏asadharan khub valo laglo..
ReplyDeleteপ্রনাম মহারাজ 🙏🙏
ReplyDeleteমহারাজ প্রণাম নেবেন ঠাকুর মা স্বামীজী এর চরণে ভক্তিপুর্ণ প্রণাম জানিয়ে বলছি মহারাজ আপনার সান্নিদ্ধে এত তথ্য জানতে পারছি সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা অসম্ভব তাহলেও অসাধারন।
ReplyDeleteশিপ্রা রাম লেখা টা অসাধারণ লাগলো মহারাজ 'ফলো হারিণী কালীপুজোর মাহাত্ম জানতে পারলাম আপনাকে প্রণাম জানাই
ReplyDelete🙏🙏
ReplyDeleteKhub sundor lekha hoeche Maharaj
ReplyDeleteশ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা, আমরা ও যেন মায়ের মতো শুদ্ধ, পবিত্র হতে পারি।
ReplyDeleteপ্রণাম নেবেন মহারাজ।খুব ভালো লাগল।কিছু কিছু জানা থাকলেও অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম ।
ReplyDeleteঅসাধারণ লিখেছেন মহারাজ , এতো সুন্দর করে সবকিছু লেখা ,মন ভরে গেল।জয় মা 🙏🙏🙏 প্রণাম মহারাজ।
ReplyDeleteManjusree saha
ReplyDeleteManjusree saha ap
ReplyDeletepronam
ReplyDeletekrishna samanta
ReplyDeleteমহারাজ আপনি শুধু সুবক্তা ও উপস্থাপক নন , আপনার লেখনী অসাধাাারণ ... ষোড়ষী পুজা সম্পর্কে কিছু জানা ছিল ঠিকই কিন্তু আপনার লেখনী পড়ার সময় মনে স্বচক্ষে দেখতে ও অনুভব করতে পারছি ! ঈশ্বর কৃৃৃপা না হলে এমন সৎগুরুর সান্নিধ্য পেতাম না , সত্যি ধন্য মনে করছি নিজেকে ৷আরও অনেক লেখা নিশ্চয় ই পাবার .... অপেক্ষায় আছি ... প্রনাম মীনা বোস দমদম
ReplyDeleteKhubh khubh valo laglo Maharaj 🙏🙏🙏
ReplyDeleteঅসাধারণ মন ভরে গেল মাহারাজ
ReplyDeleteমন আলোকিত হলো। সশ্রদ্ধ প্রনাম।
ReplyDeleteপ্রনাম নেবেন মহারাজ🙏🙏
ReplyDeleteঅনবদ্য ।কত অজানা তথ্য জানলাম।মহারাজ জী প্রণাম নেবেন।
ReplyDeleteঅনবদ্য। অনেক কিছু জানলাম।প্রণাম মহারাজ জী।
ReplyDeleteমহারাজ পড়ে খুব ভাল লাগল।
ReplyDeleteআমার প্রনাম নেবেন।
Khub bhalo laglo Maharaj.🙏🙏
ReplyDeleteপ্রথমেই আপনাকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।। অতিব সুন্দর ❤️ লাগলো পরে। আপনার মতো জ্ঞানী,, খুবই কম আছে।। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।।
ReplyDeleteঅনেক অনেক প্রনাম করলাম 🙏🙏🙏। গ্রহন করবেন 🙏🙏🌹🌹
Joy maa
ReplyDeleteKhub valo laglo ,voktipurno pronam maharaj
khoob bhalo laglo pare samridh halam
ReplyDeleteApurbo laglo maharaj. Anek natun tatthya janlam. Krishnadey.
ReplyDeleteপ্রণাম মহারাজ।
ReplyDeleteঅপূর্ব। প্রণাম।
ReplyDeleteখুব ভালো লাগলো পড়ে জয় জয় মা🙏🙏প্রনাম মহারাজ।
ReplyDeleteঅসাধারণ এক লেখা...
ReplyDeleteপ্রণাম ঠাকুর-মা-স্বামীজি 🙏
প্রণাম মহারাজ 🙏
অনেক অজানা কথা জানতে পারলাম।প্রণাম মহারাজ।
ReplyDeleteকল্পনা দাস
ReplyDeleteজয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় জয় মা জীবন্ত দুগ্গা সারদামণির জয় জয় বেদ-বেদান্তের শিক্ষাগুরু স্বামীজী দিব্য ত্রয়ীর শ্রী চরণে সারা জীবন জন্ম-জন্মান্তরের প্রণাম
ReplyDeleteJoy thakur moharaj 🙏🙏🙏
ReplyDeleteSubhrasree Daw Rishra theke
ReplyDeletePronum Thakur , Ma , Swamiji pronum Maharaj , apnar sundarupasthap
Thakur maa er falharine puja koray6lan.kano.ebon kano tar tatparjo jantay parlam.a mon a nak ananday voray galo. Amar pranam neban maharaj .
ReplyDeleteপরম পূজনীয় আচার্য্য মহারাজ জী কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি পূর্ন কোটি কোটি প্রণাম।আপনার কৃপায় "ফলোহারী ও মা সারদামনির " যে ব্যখ্যা আপনি সরল ভাবে বুঝিয়েছেন তা অসাধারন । আশীর্বাদ করুন যেনো আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি ,আপনার পরিশ্রম যেনো বৃথা না যায়। খুব ভালো লাগছে ব্লগ গুলি পড়তে।
ReplyDeleteকোটি কোটি প্রণাম।🙏🙏🙏
Sri Sri Maa o falaharini Kali Ma sambondhe onek kichhu jante pere manasik vabe samridha holam,aroo kichhui jante parle mone Shanti pabo, amar pronam neben
ReplyDeleteSukla Bhattacharya
Ranjita mazumder, pronam neben maharaj ji🙏🙏 apner likhito blog gulo pore anek upokrito hocchi. Khub bhalo lagche. Ei rokom aro blog post korle onek ojana tatho jante parbo.
ReplyDeleteঅসাধারণ লাগলো এই ফলহারিনী কালিপূজার কথা ও আত্মজ্যোতি কথা কি সুন্দর লেখা আচার্য দেব র ,পড়ে মন আনন্দে ভরে গেল।প্রনাম গ্রহন করুন আচার্য দেব।। অপর্না দেওয়ানজী, সুভাষ গ্রাম।
ReplyDeleteঅপূর্ব লাগল মহারাজ। অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম।
ReplyDeleteখুব ভালো লগল।অনেক আজানা তথ্য জানতে পারছি।সব ই আপনার পরিশ্রমের ফল।
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteMaharaj apnar pathano blog gulo porchi monthobyo korar bhasha nei. 2020 shaal theke apnar sanniddhya ashte pere nijeke dhonnyo mone korchi, jototuku ja shikhechi shob e apnar oshombhob proyash er jonno anubhab korte parchi. Joy Thakur, Joy Maa, Joy Swamiji, pronam Guru Maharaj.🙏🙏
ReplyDeleteApnar proti beydon porlam, oshombhab shundor, montobbo korar bhasha nei. Joy Thakur, Joy Maa, Joy Swamiji, amar abhumi lunthito pronam neben Gurumaharaj🙏🙏.
ReplyDeleteখুব সুন্দর খুব ভাল লাগল মহারাজ ভক্তি পূর্ণ প্রনাম গ্রহন করবেন মহারাজ প্রনাম শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি র চরণে 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
ReplyDeleteSri sri pholharinee kali pujya swachittra shoroshi pujar mahatwa o tathporjy aitihasik porikalpana bibyas o sompodonar krititw bortoman swami Harimaynanda marajef vokto o pathoksadharoner kachhe somadrito hobe Joy maa🌹🌹🌹
ReplyDeleteপ্রণাম মহারাজ 🙏🙏🙏
ReplyDeleteঅসাধারণ তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন।🙏🙏🙏
আজকের দিনে মায়ের কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি🙏🙏🙏জয় মা🙏🙏🙏
নাম হীন।
ReplyDeletePronam thakur maa swamiji pronam maharaj 🙏🏻🙏🏻 khub bhalo laglo
ReplyDeleteমহারাজ আমার প্রণাম নেবেন। অপূর্ব বর্ণন। খুব ভালো লাগলো।অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম।প্রণাম নেবেন।
ReplyDeleteজয় মা ষোড়শী, ফলহারিণী কালী , জয় মা সারদা ।
ReplyDeleteJoy Thakur Joy Ma Joy Swamiji🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻. Aajker ei Pholoharini Kali Pujor bisesh diney, Achariyo Maharajji, goto botsorer Apner ei Sorosi Pujor Amritomoy pranobonto paath etokshon onudhyan korlam ekebarey dristipolokey Pranobonto hoyey Kothagulo vesey utheychilo🙏🏻🙏🏻, opurbo ek onubhob prapti holo🙏🏻🙏🏻. Joy Ma🌺🌺🍀🍀🙏🏻🙏🏻. Sober mongol koro, Ma🙏🏻🙏🏻.
ReplyDelete🌺🌺🙏🏻🙏🏻Pholoharini Kali Pujo r mahatyo paath suney dhonno holam🙏🏻. Osadharon gyan prapti holo, Maharajji 🌹🌹🙏🏻🙏🏻🌻🌻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻
ReplyDeleteখুব ভালো লাগলো। প্রনাম মহারাজ।
ReplyDeleteআমার সশ্ৰদ্ধ প্ৰনাম নেবেন মহাৰাজ🙏
ReplyDeleteএত সুন্দর...ভাষায় প্ৰকাশ হীন। আপনি আমাদের হৃদয়ে পৌছে দিয়েছেন। 🙏
অজানা অনেক কিছু জানতে, শিখতে পাৰব 🙏 ভালো থাকবেন মহাৰাজ🙏
Lekhati pore khub valo laglo.pronam grohon korben Maharaj 🙏🌹
ReplyDeleteফলহারিণী কালী পূজা সম্পর্কে সমস্ত তথ্য অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন মহারাজ 🙏🙏 খুব ভালো লাগলো।শৃঙ্গেরী মঠে আচার্য শঙ্করাচার্য শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে কামাক্ষা দেবীর পূজা করতেন।এই শ্রীযন্ত্র সম্পর্কে যদি বিস্তারিত বুঝিয়ে দেন তো বাধিত হব।
ReplyDeleteজয় ঠাকুর,জয় মা জয় স্বামীজি। প্রণাম
অনেক তথ্য জানলাম। খুব ভালো লাগলো।
ReplyDeleteপ্রণাম মহারাজ।
মহারাজ ভীষণ ভালো লাগলো ফলোহারিনী অমাবস্যার রাতে মাকে পুজোর বর্ণনা। জয়তু শ্রী রামকৃষ্ণ জয় মা।🙏🌷🙏প্রণাম মহারাজ!🙏🥀🙏
ReplyDeleteখুব ভালো লাগলো। ভক্তিপূর্ণ প্রণাম গ্রহন করবেন মহারাজ 🙏🙏
ReplyDeleteজয় হো জয় মা জয় মা ।🌱🍈🍓🍒🍇🍈🍈🍈🙏🙏🙏🙏 প্রণাম মা জগৎজননী সারদেশ্বরী কৃপা ময়ী কৃপা করো ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏 মা গো মা তুমি আমাদের তোমার শ্রীচরণে ঠাঁই দিও ।🌹🌹🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
ReplyDeleteঅসাধারণ । অপূর্ব সুন্দর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো ।🙏🌺🌺🙏🌹🌹🍈🍈🍇🍒🍇🌹 প্রণাম নিবেন মহারাজ জি।🙏🙏🙏🙏🍈🙏🌺🌺🌺🌺 প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব মা ও স্বামীজি।🍈🍈🌺🙏🍈🌹🍇🍒🌹🍓🌱🌹🍓🍓🍓🍓🌱🍇🍇
ReplyDeleteঅসাধারণ । অপূর্ব সুন্দর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো ।🙏🌺🌺🙏🌹🌹🍈🍈🍇🍒🍇🌹 প্রণাম নিবেন মহারাজ জি।🙏🙏🙏🙏🍈🙏🌺🌺🌺🌺 প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব মা ও স্বামীজি।🍈🍈🌺🙏🍈🌹🍇🍒🌹🍓🌱🌹🍓🍓🍓🍓🌱🍇🍇
ReplyDelete🙏🙏🙏🙏🍈🍒🌹🌹🌱🍇🍒 প্রণাম
ReplyDeleteঅপূর্ব সুন্দর উপস্থাপনা, মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই। আমাদের সমস্ত কর্মফল যেন সর্বদাই মায়ের চরণে সমর্পণ করতে পারি। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ 🙏🙏🙏।।Bulu Mukherjee
ReplyDeletePraam prnam neben mmaharaj
ReplyDeleteপ্রনাম গুরুদেব।খুব উপকৃত হচ্ছি আপনার ব্লগ গুলো পড়ে।অনেক অজানা তথ্য জানতে পারছি।🙏🙏🙏
ReplyDeleteশতকোটি প্রনাম নেবেন মহারাজ।কি অসাধারণ উপস্থাপনা।শ্রী শ্রী ঠাকুরের ষোড়শী পূজো সম্পর্কে জানতে পেরে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।আজ এক বিশেষ দিন।আপনার ব্লগে আজকের এই বিশেষ দিনটির সম্পর্কে জানতে পেরে সমৃদ্ধ হলাম।অনেক অজানা তথ্য জানতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।আপনার সান্নিধ্য আমাদের কাছে ঠাকুর মায়ের এক বিরাট আশীর্বাদ।আপনার আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।প্রনাম নেবেন।
ReplyDeleteDipannita,,বার বার পরেছি,,
ReplyDeleteঅপূর্ব বিশ্লেষণ ও অপূর্ব উপস্থাপনা।।
আরও নুতন লেখা পাবার অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন সবসময়।
পনতিসহ প্রনাম নেবেন 🙏🙏🌹🌹
প্রণাম মহারাজ জী ।এতো সুন্দর উপস্থাপনা ।
ReplyDeleteসমৃদ্ধ হলাম মহারাজ 🙏🙏🙏🙏
ReplyDeleteঅসাধারন। অনেক কথা জানতে
ReplyDeleteপারলাম।আপনাকে প্রণাম। Manoranjan Ghoshal Jhargram
খুব ভালো লাগলো মহারাজ। আপনি আমার প্রনাম নেবেন।
ReplyDeleteKhub sundor
ReplyDeleteআমার নাম সঙ্গমিএামুখাজ্জী শ্যামনগর অপূর্ব অনবদ্য মহারাজের লেখা পড়ে অভিভূত আধ্যাত্তিক আলোচনা অনুধ্যানে জীবনের অমূল্য সম্পদ আপনার চরনে আভুমি লুন্ঠিত শতকোটি প্রনাম নেবেন খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteখুব খুব ভালো লাগল
ReplyDeleteঅনেক অজানা তথ্য জানলাম
আমরা সমৃদ্ধ হচ্ছি
শ্রদ্ধেয় মহারাজজীর চরণে জানাই অসংখ্য প্রনাম
প্রণাম নেবেন মহারাজ।ক ' দিন আগে blog এ ফলাহারিনি মা কালী সম্বন্ধে পড়লাম।ভালো লাগলো।আজকে
ReplyDeleteপারিপ্রশ্ন আরো স্পষ্ট হলো
।অনেক না জানা বিষয় জানতে পারলাম। ভবিষ্যতে আরও জানার ইচ্ছে রাখি। প্রণাম নেবেন। বীথিকা দাস,আগরতলা।
Recaptcha
ReplyDeletePranam neben maharaj 🙏 , apurba laglo , onek kichu kanye parlam apner ei likha theke , aro jabber iccha roilo ....pranam Thakur maa o swamiji r shree charone
ReplyDelete🙏🙏
ReplyDeleteআচার্যদেব প্রথমেই আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন । আপনার লেখা পড়ে আমরা অনেক কিছু জানতে ও বুঝতে পারছি । যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের ঘরে বসে আআছি ও এই পূজো প্রতক্ষ্য করছি।
ReplyDeleteফলহারিণী কালী পূজা উপলক্ষে আপনার প্রতিবেদনটি পড়ে অনেক কিছু জানতে পারলাম আচার্যদেব খুব ভালো লাগলো সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রীশ্রীমায়ের রাতুল চরণে এবং পরম পিতা শ্রী রামকৃষ্ণের জন্ম সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন আচার্যদেব। রীতা সেন গুপ্ত মহামায়াতলা ্
ReplyDeleteআচার্যদেব আপনশ্রীচরণে ভক্তিপূর্ণ প্রনাম জানাই ।আপনার লেখা পড়ে ভীষন ভালো লাগছে , অনেক কিছু জানতে ও বুঝতে পারছি ।যেন মনে হচ্ছে ঠাকুরের ঘরে বসে পূজো দেখছি ।আপনার বর্ণনা অপূর্ব ।আপনার কাছে প্রার্থনা জানাই আপনি এইভাবে জ্ঞানের আলো আমাদের ভেতরে জালিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন ।প্রণামান্তে _ অণিমা চ্যাটার্জী
ReplyDeleteঅপূর্ব অসাধারণ মহারাজ 🙏🙏 আপনার লেখা পড়ে আপনার ক্লাস করে চলেছি দু বছর ধরে কতো খানি নিতে পারছি যানি না কিন্তু জীবনের অনেক পরিবর্তন এসেছে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন আমাদের জীবনে জ্ঞানের আলো জ্বালানো জন্য। প্রণাম জানাই আচার্য গুরু মহারাজের শ্রীচরণে 🙏🙏
ReplyDeleteসশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। কালকের নিধিধ্যাসনের পর আরো বিস্তারিত ভাবে জানলাম খুব ভালো লাগলো। বিশেষ করে দশনামী সম্প্রদায়ে অন্তর্ভুক্ত মঠে পীঠ প্রতিষ্ঠা,স্বয়ঙ্ ঠাকুর শ্রীমাকে পীঠদেবী হিসাবে প্রতিষ্ঠিত করায় এক অনবদ্য অনুভূতি জাগে।
ReplyDeleteমহারাজ প্রনাম গ্রহণ করবেন অনেক অজানা কে জানতে পারছি খুব ভালো লাগছে ।
ReplyDeleteরেখা বন্দোপাধ্যায় ।
Maharaj abivuto holam
ReplyDeleteঅনেক কিছু জানতে পারলাম... খুব ভালো লাগল পড়ে.... আপনি আমার প্রণাম নেবেন মহারাজ 🙏
ReplyDeletePranam Maharaj Drarun blog paye Anek Upkar hayache
ReplyDeletePranam Maharaj Darun Lekha
ReplyDeleteখুব সুন্দর লিখনি ।অনেক অজানা তথ্য জানতে পারলাম ।ব ইয়ের আকারে পেতে চাই ।প্রণাম মহারাজ ।
ReplyDeleteসমৃদ্ধ হলাম মহারাজ 🙏🙏🙏🙏
ReplyDeleteখুব সুন্দর মহারাজ। প্রণাম নেবেন।
ReplyDeleteজয় ঠাকুর, অসাধারণ লেখা এটি,মা কালীর যে বর্ণনা তাতে অভিভূত হলাম, এভাবে আগে জানতে পারি নি! শ্রদ্ধা যুক্ত প্রণাম জানাই আচার্য দেব কে, আন্তরিক ধন্যবাদ জানাই, জয় শ্রী মা ।
ReplyDeleteভেরি গুড
ReplyDeleteমহারাজ খুব ভালো লাগলো। আপনি আমার ভক্তি পূর্ণ প্রনাম নেবেন
ReplyDeleteJoy Ma Shoroshi Rupini Tripureswari Sundari Pholoharini Ma Sarada🌺💞🌿🙏🏻. Vaktivora pranam loho mor Ma🌷🌷🙏🏻🙏🏻. Sovakti pranam Achariyo Maharajji 🌻🌻🌹🌹🙏🏻🙏🏻. Aaj aber khub ontordristi nibesh korey Aponer ei lekhoni porey ek attyontik anondo o shanti bodh holo🙏🏻. Agamikal Maer bisesh pujo, ar thik jothasomoyey Apni amader hatey tuley diyeychen Maer Pholoharini pujor Tatporjyo bekhya, amra otibo dhonnyo👏👏. Osadharon ei Soroshi pujo sombondhey obogoto hoyey opurbo prashanti bodh hochhey, Maharajji 🙏🏻🙏🏻. Abhumi naman, Achariyo Maharajji 🌹🌹🌺🌺🌻🌻🌿🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
ReplyDeleteখুব সুন্দর গুরুদেব। আপনার লেখনী মনকে আনন্দে ভরিয়ে দেয়।ঠাকুর, মা ও স্বামীজীর নিকট প্রার্থনা,আপনি সুস্থ থাকুন 🌷🌷🙏🙏🌷🌷
ReplyDeleteআলো ব্যনার্জী
ReplyDeleteখুব ভালো লাগলো মহারাজ। অসাধারণ লেখা, জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী। ফলহারিণী কালী পুজোর সম্বন্ধে কিছুটা পড়ে ছিলাম আপনার লেখা পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম মহারাজ। আপনার চরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ🙏🙏🙏
প্রণাম মহারাজ। আপনার লিখা ফলহারিনী কালি পুজো পড়ে। খুবই আনন্দ পেলাম। ইতু দত্ত ।
ReplyDeleteপ্রণাম নেবেন মহারাজ অফুরন্ত অজস্র অজানা জিনিস আপনার কাছ থেকে জানতে পারছি ঠাকুরের নিকট আপনার সুস্থ তা কামনা করি। ইন্দ্রাণী কুন্ডু
Deleteখুব ভালো লাগলো মহারাজ।আগেও পড়েছি, আবারো পড়লাম।প্রনাম নেবেন মহারাজ 🙏🙏
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteজয় মা 🌷💥🙏
ReplyDeleteসশ্রদ্ধ প্রণাম নেবেন গুরু আচার্যদেব মহারাজজী 🌷💥🙏
আরও একবার পড়া হল। বারবার পড়ব। ঠাকুর মায়ের কথা পড়তে কার না ভালো লাগে। ষোড়শী পূজোর প্রাক্কালে ঠাকুর মায়ের স্মরণ মনন হল।
ReplyDeleteআপনার হাত ধরে এভাবেই আমরা এগিয়ে যাই।
আপনি আমার 🙏🙏নেবেন।
Apnar. Lekha. Porlam Mayer sworup jante parlam age porachi bar bar porle o. Khub valo lage pronam. Neben, asima batabyal howrah shibpur
ReplyDeletePhalaharini shorasi pujar kotha bistarito jene khub anando pelam. Bhalo thakben moharaj. Pronam neben subhra Lala.dumdum
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteফলহারিনি কালি পূজো পড়ে খুব ভালো লাগলো। আপনার লেখা পড়ে খুব ভালো লাগে এতো সুন্দর করে আপনি বুঝিয়ে দিতে পারেন মন ভরে যায় ।প্রণাম নেবেন মহারাজ ।ভালো থাকবেন ।
ReplyDeleteমীনা সিনহা রাজারহাট
প্রণাম নেবেন মহারাজ।মা কালী ও ফলহারিনি পুজোর অর্থ জেনে খুব ভালো লাগলো। ঠাকুরের ষোড়শী পুজোর বর্ণনা ও তার তাৎপর্য পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনার অপূর্ব লেখার তুলনা নেই। 🙏🌹🙏🌹🙏
ReplyDeleteApurbo...aj falharini kalipujo...ato bistarit bhabe barnanadiyechen...khub sunder ...pore mon bhore gele....joy Ma tripursundari..🙏apni amar stafha purno pranam neben...bhalo thakben...🌹🙏🌹jaya choudhury
ReplyDeleteসঠিক দিনে এবং সময়ে হব কিছু উপস্থাপন করা সত্যিই অনবদ্য। আপনার এই সব গুনকেই পাথেয় করে চললে যদি আপনার চরনে অর্ঘ দিতে পারি তাহলে ধন্য হব। প্রনাম নেবেন মহারাজ জী।
ReplyDeleteআজ ফলহারিণী কালী পুজোর দিন আপনার অনবদ্য তথ্য সমৃদ্ধ লেখাটি মন্ত্রমুগ্ধের মত এক নিঃশ্বাসে পাঠ করলাম মহারাজ। অপূর্ব , অপূর্ব লাগল মহারাজ। আগেও শ্রী শ্রী মাকে জগতের মাতৃরূপে ঠাকুরের এই ফলহারিণী কালী পুজোর কথা আপনার কাছে শুনেছি, অনুধ্যান করেছি মহারাজ, প্রতিবারের মতই অপূর্ব লাগল মহারাজ। এই ব্লগটি একদম সম্পূর্ণ, অসাধারণ, পাঠকদের রামকৃষ্ণ সংঘের অনেক মূল্যবান তথ্য দান করবে। ভীষণ ভীষণ ভাল লাগল মহারাজ। আপনি আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন মহারাজ।
ReplyDeleteসুমিত্রা সরকার, লেকটাউন। 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
🙏💚🙏জয় মা 🙏💚🙏
ReplyDeleteজয় মা🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteপ্রনাম মহারাজ🙏🙏🙏🙏🙏 মহারাজ আপনার পাঠ শুনে এবং লেখা পড়ে আমি নিজে কতটা উপকৃত হয়েছি তা লিখে বা বলে বোঝাতে অক্ষম। ঠাকুরের কাছে পারথনা করি আপনি ভালো থাকুন। আর যত দিন এই শরীর থাকে তত দিন আপনার শিক্ষা যেন নিতে পারি
ReplyDeleteমহারাজ ,বারবার পড়লেও আরও পড়তে ও জানতে ইচ্ছে করে! সত্যি এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল! আর এত সুন্দর করে লেখা গুলো পাঠান, খুব ভালো লাগে মহারাজ! আজকের পবিত্র দিনে বিরাট প্রাপ্তি! জয়তু শ্রী রামকৃষ্ণ জয় মা!🙏🙏🙏আপনার চরণে ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি!🙏🙏🙏
ReplyDeleteঅসাধারণ লাগলো এতো সুন্দর লেখা যা পড়ে অনেক কিছু জানতে পারলাম ফলহারিনী কালি পূজা সম্পর্কে। জয় ঠাকুর, জয় মা। 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
ReplyDeleteআমার সভক্তি প্রনাম গ্রহণ করুন আচার্য দেব🙏🙏 🌹🌹
অপর্না দেওয়ানজী, সুভাষ গ্রাম।
ReplyDelete