শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি//

 

 

                                         স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি

-                                                                          ---- স্বামী হরিময়ানন্দ




       আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের এর উক্তি দিয়ে লেখা শুরু করা যাক তিনি তাঁর গর্ভধারিণী মায়ের সম্পর্কে একটি উক্তি করেছিলেন  - “My mother was the most beautiful woman I ever saw. All I am I owe to my mother. I attribute my success in life to the moral, intellectual and physical education I received from her.” স্পষ্টই বোঝা যাচ্ছে তাঁর জীবনে মায়ের অবদান কত গভীর ছিল

আমাদের দেশে  প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ মাতৃভক্তির কথা কিংবদন্তী হয়ে রয়েছে, সকলেই তা জানেন জগতের ইতিহাসে যে সব মহান ব্যক্তিত্ব নক্ষত্রের মতো জ্যোতিষ্মান তাদের মায়ের প্রতি ভক্তি অত্যন্ত গভীর ছিল  যে কোন মানুষের জীবনে মায়ের অবদান অনস্বীকার্য নেতাজী সুভাষচন্দ্রের মায়ের প্রতি লেখা যে পত্রগুলি পাওয়া যায় তার দ্বারা মহীয়সী মাতৃ হৃদয়ের যেমন পরিচয় পাওয়া যায়, তেমন নেতাজীরও মাতৃভক্তির পরিচয় পাওয়া যায়

 এ পর্যন্ত আমরা যাদের নাম উল্লেখ করেছি এঁরা সকলেই সংসার আশ্রমের মানুষ এঁদের জীবন দর্শনের সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের পার্থক্য রয়েছে স্বামীজী যৌবনের প্রারম্ভেই সংসারের সমস্ত মায়াপাশ ছিন্ন করে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ত্যাগ ও বৈরাগ্যের মন্ত্রে দীক্ষিত হয়ে মানব কল্যাণের মহান ব্রত গ্রহণ করেছিলেন।  তাঁর ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য কত কঠোর ও সুদৃঢ ছিল। কত বিচিত্র পথ দিয়ে তাঁর জীবন প্রবাহিত হয়েছে। দরিদ্রের পর্ণ কুটীর থেকে রাজপ্রাসাদ, কখনো আহার জুটেছে কখনো বা আকাশবৃত্তি।  অজ্ঞ মূর্খ দুর্গত নিপীড়িত সর্বহারা দরিদ্র নারায়ণের সেবার ভার সানন্দে নিজ হস্তে তুলে নিয়ে এই বৈদান্তিক সন্ন্যাসী নিজের জীবন আহুতি দিয়ে বিশ্বের কাছে এক অতি উচ্চ আদর্শ স্থাপন করে গিয়েছেন। আহার নিদ্রায় উদাসীন থেকে রাতদিন নিপীড়িত রোগার্ত মানুষের দুঃখমোচনে তৎপর অথবা বিশ্ববাসীকে ঘোর তামসিকতা থেকে আধ্যাত্মিক চেতনায় উত্তোলনের আহ্বান – সর্বদা কল্যাণকর কর্মে নিমগ্ন থেকেও স্বামীজী তাঁর গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবীর কথা কখনও  বিস্মৃত হননি।



মা ভুবনেশ্বরী দেবী ছিলেন সুন্দরী, বুদ্ধিমতী ও অত্যন্ত কর্মঠ। স্বভাবত তিনি কম কথা বলতেন, তাঁর কাজ কর্ম ও চলাফেরাতে ফুটে উঠত ধৈর্য, তেজ ও আভিজাত্যের গরিমা। তিনি ছিলেন নিষ্ঠাবতী ও ধর্মপরায়ণ। প্রতিদিন শিব পূজা ও নিয়মিত জপ ধ্যানাদি করতেন। প্রায়ই উপবাস ও কৃচ্ছসাধন করতেন। এই সব কঠোর ধর্ম সাধনের পাশাপাশি সংসারের বিভিন্ন কাজ কর্ম সুচারুরূপে করতেন। প্রতিদিন রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠ করতেন।

  এছাড়া ছিল তাঁর সঙ্গীত চর্চা। ভুবনেশ্বনী দেবীর কন্ঠ খুব সুমিষ্ট ছিল। কোন গান একবার শুনেই তার সঠিক সুর তাল লয় তিনি আয়ত্ত করতে পারতেন। স্নেহময়ী জননীর আদর্শ পবিত্র জীবন যে তাকে বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার  এক বিশেষ প্রেরণা – এ কথা তিনি দ্বিধাহীন চিত্তে বলে গিয়েছেন।

    শ্রীরামকৃষ্ণ যিনি বেশিরভাগ সময় গভীর ঈশ্বরবোধে মগ্ন থাকতেন, তিনিও গর্ভধারিণী মায়ের জন্য কত চিন্তা করতেন, কত শ্রদ্ধা ভক্তি করতেন।  বেদান্তের আচার্য শংকরও  মায়ের প্রতি শ্রদ্ধাসম্পন্ন ছিলেন। এমন শোনা যায় তিনি মায়ের কাছে কথা দিয়েছিলেন মায়ের যখন বিশেষ প্রয়োজন হবে, স্মরণ করা মাত্র পুত্র সেখানে উপস্থিত হবেন। পুত্র এই কথা দেওয়াতে জননী বিশিষ্ঠাদেবী পুত্রের সন্ন্যাস গ্রহণে অনুমতি দিয়েছিলেন।

    সুদূর অমেরিকা থেকে স্বামীজী যখন মঠে গুরুভাইদের চিঠি লিখতেন, তখন অনেক গুরুত্বপূর্ণ ও মঠ পরিচালনার বিষয়ে কথা থাকত, সেই সব গুরুত্বপূর্ণ পত্রের মধ্যেও স্বামীজী মায়ের খবর জানতে চাইতেন, তাঁর কী কী জিনিসের দরকার তার নির্দেশও থাকত।

   মাঝে মাঝে স্বামীজী যখন বাগবাজারে বলরামবাবুর বাড়িতে কোন কাজে যেতেন। সিমলার পৈত্রিক বাসভবনে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসতেন। যখন মঠে থাকতেন তখনও মাঝে মাঝে  কলকাতা গিয়ে মাকে দেখা দিয়ে আসতেন। ভুবনেশ্বরী দেবী কদাচিৎ মঠে এসে পুত্রকে দেখে যেতেন। মায়ের কাছে এই জগদ্বিখ্যাত  স্বামীজী যেন শিশু হয়ে যেতেন।

    শত কাজের ভেতরেও যে স্বামীজী তাঁর গর্ভধারিনীর কথা ভাবতেন তার অনে্ক পরিচয় পাওয়া যায়। ১৮৮৯ খ্রীস্টাব্দের ৪ জুলাই স্বামীজী কাশীর জমিদার প্রমদাদাস মিত্রকে  একটি চিঠি লেখেন, সেখানে অন্যান্য অনেক বিষয় লেখার পর তাঁর গর্ভধারিণীর ও ভাইদের দুরবস্থার কথা লেখেন।  পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর তাঁদের  পরিস্থিতি খুবই দুঃখজনক হয়েছিল। পারিবারিক অশান্তির কথাও উল্লেখ পাওয়া যায়। স্বামীজী উল্লেখ করেছেন – ‘ইহাদের অবস্থা পূর্বে অনেক ভাল ছিল, কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুঃস্থ, এমনকি কখন কখন উপবাসে দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈত্রিক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছেন; হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও সেই পৈত্রিক বাটীর অংশ পাইয়াছেন, কিন্তু সর্বস্বান্ত হইয়াছেন।‘

     স্বামীজী অসুস্থ অবস্থায় কিছুদিন বাগবাজারে ঠাকুরের ভক্ত বলরামবাবুর বাডিতে ছিলেন  ওই সময় গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আহার নিদ্রা ভুলে স্বামীজীর সেবা করতেন কীসে স্বামীজীর একটু রোগের উপসম হয় এই ছিল তাঁর একমাত্র চিন্তা ওই সময়, স্বামীজীর পৈত্রিক বাড়িতে কাজ করতেন এক বৃদ্ধা মহিলা আসেন নরেনের সঙ্গে দেখা করতে বৃদ্ধা স্বামীজীকে পুত্রের মতো স্নেহ করতেন  স্বামীজী রোগের যন্ত্রণায় সারারাত ঘূমোননি, তাই একটু তন্দ্রাভিভূত হয়েছিলেন সেই করণে ওই মহিলা স্বামীজীর সঙ্গে  দেখা না করতে পেরে আশাহত হয়ে ফিরে এসেছিলেন  এদিকে স্বামীজী একটু পরে জেগে ঊঠে সব কথা শুনে তাড়াতাড়ি গাড়ি করে বেড়িয়ে পড়লেন মায়ের কাছে যাবেন বলে অসুস্থ শরীরে তখনই মায়ের কাছে গেলেন তিনি ভেবেছিলেন মা নিশ্চয়ই কোন বিশেষ প্রয়োজনে বাড়ির কাজের মহিলাকে পাঠিয়ে থাকবেন তাই একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন যাতে মায়ের কোন অসুবিধা না হয়

     গিয়েই মাকে প্রণাম করে তিনি জানতে চান , মা , তুমি ঝিকে আমার কাছে  পাঠিয়েছিলে কেন?  মা একে বারে আশ্চর্য হয়ে বললেন যে তিনি কাউকে পাঠাননি জিজ্ঞাসা করে জানা গেল যে ওই ঝি অন্য কোন কাজে বাগবাজার গিয়েছিলেন তখন হঠাৎ তার নরেনকে দেখার ইচ্ছা হয় তাই সে ওখানে গিয়েছিল ওই কথা শুনে স্বামীজী শান্ত হলেন



(চন্দ্রনাথ শিব)                                                                          

    ১৯০১ খ্রীস্টাব্দে ঢাকাতে জনসভাতে বক্তৃতার পর স্বামীজী একদিন বলেন, ‘আমি আর বড় জোর এক বছর আছি এখন শুধু মাকে গোটাকতক তীর্থ দর্শন করাতে  পারলেই আমার কর্তব্য শেষ তাই চন্দ্রনাথ আর কামাখ্যা যাচ্ছি


     ১৮ ই মার্চ স্বামীজী তাঁর মা ও কয়েকজন সন্ন্যাসী শিষ্যকে নিয়ে নারায়ণগঞ্জ  হয়ে ঢাকা যান এখানে স্বামীজী বিপুল সম্মর্ধনা লাভ করেন একদিন জননী ও শিষ্যগনকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদে পুন্যস্নান করেন এরপর তিনি চট্টগ্রামের চন্দ্রনাথ ও আসামের কামাখ্যা তীর্থ দর্শন করান স্বামীজী তখন খুবই অসুস্থ ছিলেন বহুমূত্ররোগে ভুগছিলেন

    এ কথা বলা বাহুল্য যে,  স্বামীজীর অসাধারণ মেধা ছিল তাঁর ভাষণগুলি পড়লে এর পরিচয় পাওয়া যায় কথা প্রসঙ্গে তিনি একদিন বলেছিলেন তাঁর চেয়ে তাঁর মায়ের স্মৃতিশক্তি আরও প্রখর ছিল  স্বামীজীর পিতা ও মাতা উভয়েই খুব কৃতি ছিলেন  পিতার থেকে পেয়েছিলেন শিক্ষা, সংস্কৃতি ও সঙ্গীতের প্রেরণা আর মায়ের থেকে পেয়েছিলেন ধর্মভাব ও মানব সেবার মন্ত্র মায়ের প্রতি শ্রদ্ধাভক্তি তাঁর জীবনের শেষদিন পর্যন্ত ছিল

   ১৮৯৪ খ্রীষ্টাব্দের শেষের দিকে স্বামীজী বোস্টনে ওলি বুলের বাড়িতে 'ভারতীয় নারীর আদর্শ' বিষয়ে খুবই উদ্দীপনাপূর্ণ একটি ভাষণ দেন সেখানে কেম্ব্রিজের অনেক বিদুষী মহিলা উপস্থিত ছিলেন সেদিন স্বামীজীর মাতৃভক্তি যেন মূর্তিমতী হয়ে উঠেছিল উপস্থিত শ্রোতারা বিমুগ্ধ হয়ে স্বামীজীর গর্ভধারিণীকে একটি পত্র লেখেন সেই পত্রে তারা লেখেন “ …কয়েকদিন পূর্বে তিনি ( স্বামীজী) এখানে ভারতে মাতৃত্বের আদর্শ সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছিলেন, তাহাতে বলেন যেএখানকার আবালবৃদ্ধবনিতার কল্যাণ তিনি যাহা কিছু করিতে সমর্থ হইয়াছেন তাহা কেবল আপনার শ্রীচরণাশীর্বাদে

   সেদিন বক্তৃতা শেষে স্বামীজী গর্ভধারিণী জননীর উদ্দেশ্যে হৃদয়ের ভক্তি অর্ঘ্য নিবেদন করেন আরও বলেন জননীর নিঃস্বার্থ প্রেম ও পবিত্র চরিত্র উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন বলেই তিনি সন্ন্যাস জীবনের অধিকারী হতে পেরেছেন এবং জীবনে তিনি যাকিছু সতকাজ করেছেন সমস্তই তাঁর শ্রদ্ধাভাজন জননীর কৃপার প্রভাবে


    জীবনের শেষের দিকে স্বামীজী যখন খুব অসুস্থ তাঁর মায়ের আদেশে একদিন কালীঘাটে মা কালীর মন্দিরে যান ওই সময় ভুবনেশ্বরীদেবী মনে করিয়ে দেন যে, বাল্যকালে স্বামীজী একবার অসুস্থ হলে মা কালীর কাছে মানত করেছিলেন এই বলে যে, ছেলে সুস্থ হলে মা কালীর পুজো দেবে ও মায়ের সামনে মাটিতে গড়াগড়ি দেবে ওই মানতের কথা এতদিন পর মনে পড়ায় স্বামীজী জননীর সঙ্গে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মায়ের নির্দেশ মতো   আদিগঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে মা কালীর পায়ের সামনে তিনবার মাটিতে গড়াগড়ি দিয়েছিলেন পুজো শেষ করে সাতবার মায়ের মন্দির প্রদক্ষিণ করেছিলেন এরপর নাট মন্দিরে মায়ের সামনে বসে হোম করেছিলেন।

   স্বামীজী যেখানেই যেতেন, আবশ্যক হলে জননীর গুনের কথা মুক্তকণ্ঠে বলতেনরামায়ণের  সেই বিখ্যাত শ্লোক স্বামীজী শুধু বিশ্বাস করতেন তা নয়, নিজ জীবনে তা পালন করে দেখিয়েছেনভরদ্বাজ মুনি শ্রীরামচন্দ্রকে বলেছিলেন

                                  মিত্রাণি ধন ধান্যানি প্রজানাং সম্মতানিচ।

                                    জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।।

                           ---------------()-----------


Comments

  1. প্রণাম স্বামীজী । প্রণাম মা ভুবনেশ্বড়ী । খুব ভালো লাগল ।আপনি আমার প্রণাম নেবেণ মহারাজ ।অসিত মুখার্জি চন্দননগর

    ReplyDelete
  2. মা উচ্চকোটির আধার বলে এই রকম সন্তান গর্ভে ধারণ করতে পারেন তাই মনে হয় এখন আধারের অভাব সেজন্যই মহাপুরুষরা আসছেন না। সমস্ত মাতৃজাতির উদ্দেশ্যে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি

    ReplyDelete
    Replies
    1. রূপা চক্রবর্তী বিশাখাপত্তনম
      প্রণাম মহারাজ জী 🙏 খুব ভালো লাগলো স্বামী জী র ও তাঁর মা সমন্ধে
      পড়ে , আমরাও ভাগ্যবান যে আপনার মত আচার্য সংস্পর্শে আসতে পেরে,এত পড়তে ও জানতে পারছি।

      Delete
    2. আমারও ঠিক এটাই মনে হয় - উচ্চকোটির আধার না হলে এমন সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়।

      Delete
    3. Pronam Maharaj. Asadharon post. Khub bhalo laglo.

      Delete
    4. Apurba posting

      Delete
  3. খুব ভালো লাগলো । প্রণাম নেবেন মহারাজ ।

    ReplyDelete
  4. প্রণাম মহারাজ 🙏খুব সুন্দর লাগলো পড়ে।অনেক অজানা তথ্য জানতে পারলাম স্বামীজী ও তাঁর জননীর সম্পর্কে।

    ReplyDelete
  5. প্রণাম মহারাজ 🙏🙏🙏
    স্বামীজীর মাতৃভক্তি অপূর্ব লাগলো l মায়ের আশীর্বাদ বিনা কোন কার্য্য সফল হয় না l সিমলার বাড়ির যখন কেস চলার সময় স্বামীজী খালি পায়ে হেঁটে হাইকোর্ট যেতেন তাঁর মায়ের হয়ে সাক্ষী দিতে এবং দিনের dinl মহারাজ যত পড়ছি ততই ঋদ্ধ হচ্ছি l

    ReplyDelete
  6. Khub bhalo laglo maharaj.pronam leben.

    ReplyDelete
    Replies
    1. Khub valo laglo Maharaj.

      Delete
  7. Apurbo Apurbo laglo, swamiji r martivokti somporkito aneak tothho jante parlam,pronam swamiji Pronam moharajji.

    ReplyDelete
  8. অসাধারণ লেখা, বলার কিছুই নেই মুগ্ধতা যেন ছড়িয়ে পড়ল।

    ReplyDelete
  9. অপূর্ব সুন্দর মহারাজ। প্রনাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  10. অপূর্ব ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না

    ReplyDelete
  11. জননী স্বর্গাদপী গরীয়সী মা।প্রণাম মা।

    ReplyDelete
  12. অপূর্ব মনোগ্রাহী মহারাজ(গোপাল)আপনি আমার অন্ত্রিরিক ভক্তিপূর্ন প্রনাম গ্রহন করুন অনেক আগেই জানিয়েছি মা ঠাকুর স্বামীজি আপনাকে আমার সাথে যোগাযোগ করিয়েছেন পুন পুন প্রনাম জানাই আপনাদের কৃপায় আমাকে মা

    ReplyDelete
  13. Pronam Maharaj 🙏.apurbo, pore mon vore gelo..khub sundor..

    ReplyDelete
  14. Basanti Chatterjee Howrah
    Pronam
    Maharaj 🙏
    Dhonyo holam..mon vore gelo..apurbo lekha..

    ReplyDelete
  15. Pranum Swamiji.
    Khub sundar lekha.lekha porte porte abegtarito hoye porchilam.Jamon ma tamon ter santan.Jeta besi nara daay ta holo sannyas porobrti jibone o amader Swamiji mayer eto kharakhabar rakhten....sikkhyaniyo.
    Ma o ati mahan.. Pranum ma! Tumi amader o Ma.🙏

    ReplyDelete
  16. এমন সুন্দর সব মাতৃ ভক্তির উদাহরণ শুনে আমি নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি এই ভেবে যে এরকম মুনি ঋষিরা যে দেশে জন্মে ছে আমি ও সেই দেশের একজন অধিবাসী,তাই কবির ভাষাতেই বলি এমন কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল

    ReplyDelete
  17. Onek sotto ghotona jante parlam,sosordho pronam jani ,🙏🙏

    ReplyDelete
  18. Sundar, hridaysparshi pratibedan, kbhi bhalo laglo. Swamijir Matri bhakti theke sahajei anuman kara jay, tnar adarsha jibaner pratham prerana tnar garbhadharini Mayer ashirbad o sikkha, ta tini sradhya sange janiyechen. Khub alpa bayase tini Sri Ramakrisher kache Manab prem o Manab kalyan brate dikhita hoyechen, manusher madhy atmik /adhyatmit chetana jagano tnar brate mul uddeshya chilo, ja tini korte perechen o deshe / bideshe bahu khyati arjan korechen, ta tnar garbhadharini mayeri ashirbad, o tini sradhya sange Mayer prati jatnashil chilen. Jekhanei jeten tnar Mayer gunabalir katha mukta kanthe bolten.Swamijir Matri bhakti amader sakaler jibaner adarsha hok, ei kamona kori, Ma sudhu ekti sabda noy, Ma er sakti amader jiban ke ekti unnata tara matray pouche dite pare jadi amra samabhabhe Mayer prati srdhyashil hoi. Swamijir jiban amader kache ekti jibanta drishtanta. Swamijir prati antorik sradhya o pranam janai.

    ReplyDelete
  19. Joy Thakur Joy Ma Joy Swamiji🌻🌻🌻🙏🏻🙏🏻🙏🏻Abhumi sosrodheyo pranam nibedon kori, Achariyo Maharajji 🙏🏻 Aponer Shree Padopodmey🌻🌻🙏🏻🙏🏻. Swamiji r Matri Vakti r opurbo sucharurupey binnyosto kora paath porey ek opurbo nissyartho Matri prem er vaab nistha mone jagroto holo, Maharajji 🙏🏻🙏🏻 jei nistha aaj onekta low ebb e 👏. Tei ei muhurtey Apner lekha ei write-ups khubei tatporjopurna🙏🏻🙏🏻. Khubei monograhi ei Matri vakti paath, opurbo🙏🏻🙏🏻. Aro aro likhey pathan, Maharajji🙏🏻, amra khubei agroho niyey poth cheyey thaki ei ei su sanskar bhukto nidarshonswarup paath portey, Maharajji 🙏🏻🙏🏻🌻🌻🙏🏻🙏🏻🌺🌺🍀🍀🌹🌹🙏🏻🙏🏻

    ReplyDelete
  20. প্রণাম মহারাজ 🙏 আপনার এই তথ্য মূলক অসাধারণ লেখনী পড়ে আমি অত্যন্ত সমৃদ্ধ হই।

    ReplyDelete
  21. খুব ভালো লাগলো এত সুন্দর করে লিখেছেন আপনার জ্ঞান ঠাকুর আপনার মধ্যে দিয়ে আমরা এত কিছু জানতে পারছি স্বামীজির অরেক রুপ আপনি নিজেকে ধন্য মনে করছি জয় শিক্ষা গুরুর জয় শিখা মন্ডল 8335087311

    ReplyDelete
  22. ভীষণ ভাল লাগল লেখাটা।এমন লেখা বারবার পড়েও মন ভরে না।স্বামীজীর চরণে শতকোটি প্রণাম। প্রণাম আচার্যদেব।

    ReplyDelete
  23. এত ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করতে পারবোনা আপনার মত গুরু জানো জনম জনম পাই শিখা মন্ডল 8335087311

    ReplyDelete
  24. মহারাজ.... স্বামীজীর মাতৃভক্তির অপূর্ব বর্ণনা সুন্দর লেখাটির মধ্য দিয়ে ফুটে উঠল 🙏🏻 এমন করে তো কখনও জানা হত না ভুবনেশ্বরী দেবী কে এই লেখাটি না পড়লে 🙏🏻
    অনেক অনেক প্রণাম জানালাম মহারাজ সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় থাকবো 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    কৃষ্ণা মুখার্জী ,হাওড়া

    ReplyDelete
  25. Khub bhalo laglo.
    Pronam maharaj ji
    Jai thakur jai mata jai swamiji

    ReplyDelete
  26. এত সুন্দর করে লিখেছেন আপনার পক্ষে সম্ভব আপনি স্বামীজির আরেক রূপ আপনার শ্রী চরণে শত কোটি প্রণাম জানাই প্রণাম শিক্ষা গুরু দেব শিখা মন্ডল 8335087311

    ReplyDelete
  27. 🙏🌹🙏🌹🙏🌹Joi Thakur joi Ma joi Swami ji 🙏🌹Pronam Swami ji r garvadharini Vubaneswari Devi r sree chorone. 🙏

    ReplyDelete
  28. Purber comment s Sipra-Chaudhuri likhito.

    ReplyDelete
  29. 🙏🙏🙏প্রনাম স্বামী জী।
    🙏🙏🙏প্রনাম মহারাজ জী

    ReplyDelete
  30. খুব ভাল লাগল। মহারাজ প্রণাম নেবেন ।এই ধরনের লেখা আরও পড়তে চাই।

    ReplyDelete
  31. প্রণাম মহারাজ। খুব ভালো লাগছে লেখাগুলি। যদি সপ্তাহে অন্তত দুবার লেখাগুলি পড়তে পারতাম খুব ভালো হতো। আপনার এই আন্তরিক প্রয়াসের জন্য আমরা ঋদ্ধ হচ্ছি।

    ReplyDelete
  32. Khub valo laglo. Pronam maharaj. Ajana samband aro Jantey agrohee.

    ReplyDelete
  33. অপূর্ব এক অনুভূতিতে মন প্রাণ ,ভরে গেল!🙏🙏

    ReplyDelete
  34. Khub abeg praban lekha. Khub valo legeche Maharaj. Anek na jana bisoy jante perechi. Joy Swamiji joy tomar garvadhari janani. Joy amader parama priya Acharya. Deva 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    ReplyDelete
  35. অসাধারণ লাগলো লেখাটা। মহারাজ- আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই।আপনার এই উদ্যোগ আমাদের আরো অনেক বেশি ঈশ্বর চিন্তন ও মননে প্রেরণা যোগাবে।ধন্যবাদ..…. স্বাতী সান্যাল । জলপাইগুড়ি

    ReplyDelete
  36. খুব ভালো লাগলো পড়ে। প্রণাম জানাই আন্তরিক

    ReplyDelete
  37. প্রণাম

    ReplyDelete
  38. Joy Swamiji joy tomar Garva dharini janani. Joy amader parama priya Acharya. Deva. Khub valo legeche. Amar sata sata vakti nibedan kari 🙏🙏🌹🌹

    ReplyDelete
  39. Ami Himadri Biswas, Moharaj ji amar pronam neben, apnar lekha guli khubi valo laglo

    ReplyDelete
  40. pronam maharaj

    ReplyDelete
  41. Pronam neben Maharaj orokom maa na hole swamiji r moto santan hon na khub bhalo laglo pode

    ReplyDelete
  42. প্রণাম নেবেন মহারাজ। খুব সুন্দর লাগল

    ReplyDelete
  43. Swamijir jibani o mayer proti shraddha dekhe khu bhalo laglo. Krishnadey

    ReplyDelete
  44. প্রণাম মহারাজ। লেখাটা পড়ে খুব ভাল লাগল

    ReplyDelete
  45. স্বামীজি প্রসঙ্গ

    অলক্তিকা চক্রবর্তী

    শিমুলিয়া স্ট্রীট থেকে শিকাগো এক দীর্ঘ যাত্রার নামে...

    শুধু পায়ে পায়ে পাথরকুচি সরাতে সরাতে চকমকি হয়ে জ্বলে উঠেছে
    মা ভুবনেশ্বরীর অন্দরমহল থেকে দক্ষিনেশ্বর ছাড়িয়ে গোটা বিশ্বে
    'নরেন...নরেন', বলতে বলতে শ্রীশ্রীঠাকুর ও বিভোর...সমাধিমগ্ন

    একান্তে ওই অমলিন আলোর চড়াই উৎরাই ভেঙে এই শরীর -মন ওই মুক্তির গন্তব্যে
    কেমন করে যেন পাখনায় গজিয়ে উঠা পালক আর
    গায়ে হাওয়া লাগাটুকু উপলব্ধি করতে করতে
    আনমনে সেই সীমাহীন পারাপার...

    কোথায় অন্তর্জলী গঙ্গাস্নান তিল-তুলসী নাকি
    তেল হলুদের ব্যাকরণে সংসারটাকে ভরিয়ে দিয়েছ সহজ প্রাণারামে
    একান্তের জাদুদন্ড হয়ে তুলে নিয়েছ বিস্ময়
    স্রোত আর নাগালের পারে দাঁড়িয়ে প্রলয় সামলেছ একা একাই

    যথেচ্ছ বরাভয় ও প্রশ্রয় পেয়ে একটু একটু করে
    অন্তর্লীন আত্মা তখন স্বেচ্ছায় কলম তুলে নিয়েছে
    আবেগ তাড়িত সেই সব অর্থবোধ আর কতটুকু ধরতে পেরেছছে খন্ডমুহূর্তেরা

    শুধু চেতনায় জড়ো করতে চাইছি
    প্রয়োজনীয় সমিধ অগুরু চন্দন ফুলবেলপাতার পরিণামটুকু

    শুশ্রুষার আঙুলে আত্নমুক্তির সে দিশাটুকুর জন্য নতজানু
    ...হাত পেতে আছি...দাও প্রভু

    ReplyDelete
  46. খুব ভালো লাগলো। সমৃদ্ধ হলাম। এই আশা এখন যে অনেক কিছু পড়বো ও জানবো

    ReplyDelete
  47. প্রণাম মহারাজ । মাতৃভক্তি সব সন্তানের মধ্যেই কমবেশি হলেও থাকে । কিন্তু এটাই। উল্লেখ করার মত যে বিশ্বের বিশেষ করে আমাদের ভারতের স্বনামধন্য ব‍্যক্তিদের ক্ষেত্রে তাঁদের মাতৃভক্তি এবং মায়ের প্রত‍্যক্ষ ও পরোক্ষ অনুপ্রেরণা তাঁদের মহান করে তুলেছে । আজ আমরা ধন্য হলাম আপনার সুনিপুণ লেখনী তে ভুবনেশ্বরী দেবীকে স্মরণ করে ।

    ReplyDelete
  48. Khub bhalo laglo Moharaj...pronam roilo...

    ReplyDelete
  49. কি বলব ভাল লেগেছে বললে অনেক কম বলা হয় । এত বড় দেবতা সম্মন্ধে জানতে বা একটু পড়তে পারছি এটা আমার বড় পাওনা ।কিছু হয়তো এই জনমে পাওনার ছিল।জয় ঠাকুর মা স্বামীজীর চরণে শত শত শত কোটি কোটি প্রণাম জানাই।

    ReplyDelete
  50. পূজনীয় মহারাজ ,খুব ভালো লাগলো।
    আপনাকে সভক্তি প্রণাম নিবেদন করি। আশির্বাদ করবেন যেন আপনার সকল শিক্ষা এই জীবনে প্রতিফলিত করতে পারি।। মালবিকা দাস , ।দমদম।

    ReplyDelete
  51. Matri bhakti....apurbo...
    bhison bhalolaglo pare...
    ei rakam lekha aro chai...maharajji amader swamiji....tai asha korbo
    aro lekha....sbhakti pranam🙏

    ReplyDelete
  52. খুবই ভাল লাগছে মহারাজ। আপনার এই ভক্তদের উন্নতির জন্য আন্তরিক প্রয়াস । স্বামীজীর মাতৃভক্তির ওপরে এই লেখা পড়ার পর মন ভরে গেল। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। চন্দ্রিমা মুখার্জি

    ReplyDelete
  53. মাটি ভালো না হলে যেমন গাছ ভালো হয় না।রমনী মা ভালো না হলে ছেলে ভালো হয় না‌।স্বামিজী তার উৎকৃষ্ট উদাহরণ 🙏🙏🙏 জয় ঠাকুর মা স্বামীজি। বীরশ্রেষ্ঠ বীরেশ্বর যুগোনায়ক যোগেশ্বর স্বামী বিবেকানন্দ প্রনাম তোমায় শতসহশ্রকোটী বার বার।

    ReplyDelete
  54. Pronam Maharaj, Apnar blog pore khub bhalo laglo, anek kichhu jante parlam. From Bangalore.

    ReplyDelete
  55. মহারাজ জী প্রণাম নেবেন।
    এই লেখাটি পড়ে খুব ভালো লাগল । আপনার এই প্রয়াস এর জন্য আমাদের অকুণ্ঠ সমর্থন রইল।

    ReplyDelete
  56. স্বামীজীর মাতৃভক্তি বর্তমান প্রজন্মের কাছে শিক্ষণীয়, সুন্দর একটা লেখা পড়লাম মহারাজ খুব ভালো লাগলো🙏
    সুমিতা চক্রবর্তী, রামপুরহাট

    ReplyDelete
  57. অপূর্ব লেখা । অনেক অজানা কথা জানতে পারলাম। আজকালকার দিনে পিতামাতার প্রতি এরূপ শ্রদ্ধা কম দেখা যায়। তার কারণ হচ্ছে মন সর্বদা বাইরের দিকে ধাবিত হচ্ছে। মহারাজ কে প্রনাম জানাই। আপনার জন্য জন্য এত সুন্দর ব্যাখ্যা জানতে ও বুঝতে পারছি।

    ReplyDelete
  58. স্বামীজীর অসাধারণ মাতৃভক্তির কথা কি অপূর্ব ভাবে ফুটে উঠেছে আপনার লেখায়। অনেক অজানাকে জানছি আপনার কৃপায়।প্রণাম জানাই মহারাজ 🙏🙏

    ReplyDelete
  59. Khub Sundor lekhoni Sotti punnoboti Maa tai amon sontan gorve Dharon korechilen ja jug jugantor dhore Biswa bondito hoe thakbe

    ReplyDelete
  60. Bolat bhasa nai Maharaj..sudhu bolbo onak purner gune apnake anra jiboner pothopodorshok hisabe peyechi...amader spiritual jiboner jono koto kichu korchen .Nisartho kormo akai bola hoy ... swamiji r arak rup apni..🙏🙏🙏

    ReplyDelete
  61. অপূর্ব আপনার উপস্থাপনা।। লেখক জানাই আন্তরিক ভাবে কৃতজ্ঞতা।।। এইভাবে আরও নুতন নুতন লেখা, আমাদের কাছে উপহার দিচ্ছেন,, আপনাকে প্রনাম জানাই 🙏🙏🙏
    Dipannita das.

    ReplyDelete
  62. খুব ভালো লাগলো মহারাজ 🙏 মায়ের সেবা করা, ঈশ্বরের সেবা করা।

    ReplyDelete
  63. অসাধারণ লেখা ।প্রনাম মহারাজ 🙏

    ReplyDelete
  64. প্রনাম নেবেন মহারাজ।খুব সুন্দর পোষ্ঠ ।যা যুগ অবতার স্বামীজির মাতৃভক্তি ।এই মাকে প্রনাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি।🙏🌷🙏🌷🙏🌷প্রনাম জানাই স্বামীজি শ্রীচরনে🙏🌷🙏

    ReplyDelete
  65. আপণার অবদান আমরা বুঝতে পারবো না। আপণি বর্তমান প্রজন্মের মহাণ আচার্য্য দেব। আপণি বিবেকানন্দের আরেক রূপ। আপণার প্রতিটি কথা মূকতোর সমান। প্রণাম আচার্য্য দেব 🙏🙏🙏।

    ReplyDelete
  66. সপ্ত ঋষির এক ঋষি হলেন স্বামীজী,তাকে কি আর যেমন তেমন মা গর্ভে ধারণ করতে পারেন।দেবী ভুবনেশ্বরী কে প্রণাম। শঙ্করী চক্রবর্তী।আগরতলা।

    ReplyDelete
  67. সুমিত্রা সরকার, লেকটাউন 🙏30 May 2022 at 15:12

    অপূর্ব লাগল মহারাজ। স্বামীজীর চরিত্রের এই মাতৃভক্তি র দিকটি আপনি এত সুন্দর করে এই লেখায় ফুটিয়ে তুলেছেন, তা অনেকের চরিত্র গঠনে সহায়তা করবে নিশ্চয়ই।
    আত্মজ্যোতি ব্লগটির প্রতিটি লেখাই এত শিক্ষনীয়, প্রত্যেকেই অনেক মূল্যবান তথ্য পেয়ে উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
    আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই মহারাজ। আপনি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন মহারাজ 🙏🌷🙏🌷🙏

    ReplyDelete
  68. Bulu Mukherjee 🙏🙏🙏
    Bhalo laglo khub matree bhaktir emonkkahini pore dhanya holam. Srodhyao janani o tader mahan Santander sashraddha pranaam janai.

    ReplyDelete
  69. খুব ভালো লাগলো,স্বামিজীর মাতৃভক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এমন মা,বাবা নাহলে, ভগবান জন্ম নেবেন কেন? মহারাজের চরণে প্রণাম জানাই,🙏🙏যতদিন যাচ্ছে,তত আমাদের এই বিষয়ে আগ্রহী করে তুলছেন। সুস্মিতা দে, চন্দননগর।

    ReplyDelete
  70. অপূর্ব। লেখাগুলো পড়ে খুব ভালো লাগছে। আপনি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিন মহারাজ। সুজাতা ভাদুড়ী কোচবিহার।

    ReplyDelete
  71. পূজনীয় মহারাজ, প্রথমে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এতো সহজ-সমৃদ্ধ লেখাটি পোস্ট করার জন্য। কী সুন্দর শুরু করেছেন, ওয়াশিংটনের মাতৃভক্তির কথা উল্লেখ করে। স্বামীজীর মায়ের প্রতি অসীম শ্রদ্ধাভক্তি ও ভালোবাসার কথা আবার নতুন করে পড়লাম। আপনার লেখনীর গুণে পরপর তিনবার পড়ে ফেললাম লেখাটা। স্বামীজীকে বারবার পড়েও বিস্ময়ের ঘোর কাটে না, হয়তো এ বিস্ময় আমৃত্যু থেকে যাবে। জীবসেবায় আত্মোৎসর্গ উজ্জ্বল
    ব্যক্তিত্ব এই বৈদান্তিক সন্ন্যাসী, আমাদের জীবন-শিক্ষক, আমাদের স্বামীজী, স্বামী বিবেকানন্দকে আভূমি প্রণতি জানাই। প্রতিটি ব্লগপোস্ট নিয়মিত পড়ছি। খুব খুব ভালো লাগছে। আপনিও আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যাচ্ছেন, তাই আপনার মধ্যেও স্বামীজীর আলোকছটা শ্রদ্ধাচিত্তে অনুভব করি। এই সর্বগ্রাসী সময়ে আপনার এই সহযোগিতা আমাদের মন-মানসিকতাকে অনেক সুস্হ রাখছে।এটি পরম প্রাপ্তি। দিব্যত্রয়ীর আলোতে আপনি আলোকিত থাকুন। প্রার্থনা। প্রনাম নেবেন। নন্দিতা ব্যানার্জী। যাদবপুর।

    ReplyDelete
  72. খুব ভালো লাগলো মহারাজ। স্বামীজীরমাতৃভক্তির কথা পড়ে অনেক কিছু জানতে পারলাম। প্রনাম জানাই মহারাজ 🙏🙏

    ReplyDelete
  73. 🙏🏻🙏🏻Swamiji r ei Matri Prem ek opurbo Ucchyo SANSKAR marg er burning example🙏🏻🙏🏻. Aaj sei sanskar er onek obolupti ghotechey. Nei sei Guni o Saath Joner proti due respect. Nei sei Sath-asath bibikto korer prochestha. Maharajji ei valuable write-ups jeno amra sorbotro spread korey dei jatey amra sobei nijeder ei marg darshan e protisthito korey ek sundar sanskarpurno adarsha rachana kortey pari🙏🏻🙏🏻. Maharajji, Apner eto opurbo monograhi ei lekha, porey mone hochhilo aro ektu jeno jantey sikhtey pari, osadharon🙏🏻🙏🏻. Amra next evabey permutised way te aro kichu Apner lekha prapti korer asha te poth cheyey achhi🙏🏻🙏🏻. Abhumi naman, Maharajji 🌻🌻🍀🍀🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  74. Pronam moharaj.....khub valo laglo,mone prerona pai....

    ReplyDelete
  75. অসাধারণ লেখনী। এই বিষয় গুলি পড়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। স্বামী ছিল মাতৃ আরাধনা আমাদের উৎসাহিত করে।

    ReplyDelete
  76. প্রণাম মহারাজ। খুব সুন্দর লেখা, কত কিছু জানতে পারছি।

    ReplyDelete
  77. Pronam Maharaj khub bhalo lagche.

    ReplyDelete
  78. মহারাজ স্বামীজীর মাতৃ ভক্তির কথা পড়ে খুবই ভালো লাগলো! আপনার চরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজ! 🙏🥀🌷🥀🙏

    ReplyDelete
  79. ব্লক গুলো পড়ছি,খুব ভাল লাগছে।আপনার সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়।কত কিছু জানতে পারছি আর জানতে পারব।স্বামীজির জীবন বই এ পড়েছি তবে আপনি সুন্দর ভাষায় লেখেন যে মনটা ভরে যায় ।খুব ভাল লাগল মহারাজ।সসশ্রদ্ধ প্রণাম গ্রহন করবেন মহারাজ
    বন্দনা বিশ্বাস পুনে 🙏🙏🙏🙏

    ReplyDelete
  80. প্রণাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  81. খুব ভালো লাগলো। স্বামীজীর মাতৃভক্তি মনকে অভিভূত করে। জয় বিশ্বনন্দিত স্বামী বিবেকানন্দ 🙏🙏🌹🌹

    ReplyDelete
  82. কি ভালো লাগলো অপূর্ব প্রণাম জানাই মহারাজ

    ReplyDelete
  83. স্বামীজীর প্রবল মাতৃভক্তির কাহিনী মহারাজের লেখনীতে ফুটে উঠেছে। খুব ভালো লাগল।

    ReplyDelete
  84. প্রণাম মহারাজ। খুব ভালো লাগলো । গৌরী মার উপরে কিছু লিখুন মহারাজ । মিঠু রায়, ভুবনেশ্বর

    ReplyDelete
  85. Khub valo laglo Maharaj. Pranam neben. Parabartir apakhyay roilam. 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. দিব্যত্রয়ীর চরণে প্রনাম জানাই🙏🙏🙏এই মাতৃভক্তি থাকাটাই মহান মহামানবের এক নির্দিষ্ট দিক,কত যে ভালো লাগলো পড়ে,জানা গেল অনেক কিছু🙏🙏

      Delete
  86. প্রণাম মহারাজ।লেখাটি পড়ে ভীষণ ভালো লাগল নিজেকে গর্বিত মনে হচ্ছে এত সুন্দর মাতৃভক্তির সম্বন্ধে লেখা পড়ে।ঈশ্বরের কাছে এইকামনা করি যেন এই সুযোগ থেকে বঞ্ছিত না করেন।

    ReplyDelete
  87. মহারাজ, সব লেখাগুলোই খুব সুন্দর আর মনোগ্রাহী ,,আর সেই সাথে আমাদের শিক্ষণীয় ,প্রণাম ঠাকুর, মা, স্বামীজি 🙏🙏প্রণাম মহারাজ 🙏🙏,-Anita Pai

    ReplyDelete
  88. Pronam Maharaj🙏🙏 Eto sundar bislession korechen swami ji samorke. Khub bhalo laglo, onek ajana tatho jante pari apner madhome. Apni je kono tatho eto sarol bhabe bojhan je mugdho hoye jai. 🙏🙏Ranjita mazumder, New Delhi

    ReplyDelete
  89. অপূর্ব।আমরা সাম্রিদ্ধ হলাম

    ReplyDelete
  90. Prabir kumar Basak30 May 2022 at 18:37

    খুব ভালো লাগলো । স্বামি শিষ্য সংবাদ এ শুনেছিলাম।

    ReplyDelete
  91. অনবদ্য।প্রণাম মা।

    ReplyDelete
  92. 🙏🌺. Joy Swamiji Maharaj. Pranam neben Maharaj. Khub bhalo laglo.

    ReplyDelete
  93. খুব ভালো লাগলো মহারাজ । প্রণাম নিও দিব্যত্রয়ী । প্রণাম নেবেন গুরুদেব । প্রণাম নেবেন মহারাজ
    🙏🌿🌹🌹🌿🙏🌺🌺🌿🙏🌷🌷🌿🙏

    ReplyDelete
  94. সমাজে যখন মূল্যবোধের অবক্ষয়ে মানুষ দিশাহীন এই সময়ে আদর্শ মানবপ্রেমী অদ্বৈতবাদী কর্মযোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মাতৃভক্তির দিকটি স্বামী হরিময়ানন্দ মহারাজের অসাধারণ লেখনীতে সার্থকতা পেয়েছে ।
    'আত্মজ্যোতি' তে স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি ভাব উন্মোচিত করতে আরো কিছু মহান ব্যক্তিত্বের মাতৃভক্তি স্পর্শনের সৌভাগ্য হলো। স্পষ্ট অনুভূত হলো আদর্শ মাতৃ প্রকৃতি রূপান্তরিত হয়েছে মাতৃভক্তিতে। মহীয়সী মাতৃহৃদ
    ',

    ReplyDelete
  95. Swamijir katha sob somoy e amar bhalo lage. R aj onar lekha pore. Ro bhalo laglo.bojhate parci na. Pronam.

    ReplyDelete
  96. Khub bhalo laglo .

    ReplyDelete
  97. শর্মিষ্ঠা ঘোষাল। প্রণাম নেবেন আচার্য্য দেব। খুব ভালো লাগলো। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  98. প্রণাম গুরুদেব ।আমরা সমৃদ্ধ হচ্ছি আপনার নিরলস পরিশ্রমে।জয় স্বামীজি ,জয় ভুবনেশ্বরী মা🙏🙏

    ReplyDelete
  99. স্বামীজির মাতৃভক্তি পড়লাম।মহারাজ।খুব ভাল লাগল ।আর ও এই রকম লেখা পড়ার অপেক্ষায় রইলাম।সশ্রদ্ধ প্রণাম নেবেন।
    বন্দনা বিশ্বাস পুনে

    ReplyDelete
  100. প্রনাম নেবেন মহারাজ, স্বামীজির মাতৃভক্তির কাহিনি পড়ে অনেক কিছু জানতে পারলাম।

    ReplyDelete
  101. Jodi swamijir mayer kathajante pari valo lagbe 🙏

    ReplyDelete
  102. অপূর্ব লিখেছেন মহারাজ 🙏🙏🙏

    ReplyDelete
  103. প্রণাম মহারাজ।পড়ে খুব ভালো লাগল।আপনি আমাদের প্রকৃত শিক্ষা গুরু।ভালো থাকবেন ।

    ReplyDelete
  104. Pronam maharaj. Khub bhalo laglo

    ReplyDelete
  105. Pronam maharaj .🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  106. খুব ভালোলাগলো মহারাজ স্বামীজির মাতৃ ভক্তির কথা পড়ে।আপনি এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় লিখেছেন।অনেক কিছু জানতে পারলাম।আরো এরকম লেখা পাওয়ার অপেক্ষায় থাকলাম।স্বপ্না পান্ডা,নরেন্দ্রপুর।

    ReplyDelete
  107. মহারাজ আপনার লেখা স্বামীজীর মাতৃ ভক্তি ও মায়ের প্রতি শ্রদ্ধা খুব ভালো লাগল প্রণাম মহারাজ

    ReplyDelete
  108. খুব ভালো লাগলো মহারাজ অনেক অজানা তথ্য পেয়ে। স্বামীজীর মাতৃভক্তি, মাতৃপ্রেম খুবই অনুপ্রাণিত করে, নিজের জীবনের সাথে মেলাতে পারি। আপনার কাছে আমরা কৃতজ্ঞ এই ধরণের লেখনী পাওয়ার জন্য। আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন মহারাজ🙏🙏

    ReplyDelete
  109. খুব ভালো লাগলো । প্রণাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  110. নামহীন
    প্রণাম নেবেন মহারাজ
    স্বামীজির মাতৃভক্তি পড়ে ভীষণ ভালো লাগলো। আরো অনেক কিছু জানার আশা রাখি। প্রনাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  111. Apurbo laglo pore . Onek kichu jante parlam . Pronam moharaj 🙏🏻 .

    ReplyDelete
  112. প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজী। অপূর্ব মা।প্রণাম। খুব।ভাল। লাগ লো।।আগে।পড়েছি।।প্রণাম। ঠাকুর। প্রণাম মহারাজ। সুপ্রভাত। নমিতা।গিরি।

    ReplyDelete
  113. খুব ভাল লাগল পড়ে মহারাজ।সত্যি অনুপ্রানিত করে এঁনাদের জীবন । এক নিশ্বাসে পড়ে ফেললাম।এরকম সুন্দর লেখা আরো পড়তে চাই।আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏।

    ReplyDelete
  114. মন্তব্য লেখার দু:সাহস নেই বাবা। ঠাকুর সকলকে ভালো রাখুন। 🙏🙏🙏

    ReplyDelete
  115. Moharaj ji amar pronam neben,
    Ami Himadri Biswas, Swamiji abn Matribhokti blog takes porechhi, khub valo laglo.

    ReplyDelete
  116. Asadharon meyer Asadharon sontan, pronam dujonkai, lekhone Asadharon ,pronam moharaj asima batabyal howrah

    ReplyDelete
  117. মূ্ল্যবোধের অবক্ষয়ে মানুষ যখন দিশাহারা বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের মাতৃভক্তির দিকটি স্বামী হরিময়ানন্দ মহারাজের লেখনীতে সার্থকতা পেয়েছে।
    'আত্মজ্যোতি'তে স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি ভাবে আরও কয়েকজন আদর্শ ব্যক্তিত্বের মাতৃভক্তি স্পর্শণ সম্ভব হলো স্পষ্ট হলো আদর্শ মাতৃ প্রকৃতি রূপান্তরিত হয়েছে মাতৃভক্তিতে। মহীয়সী মাতৃহৃদয় মাতৃভক্তির কারণস্বরূপ বিষয়টি শিক্ষাপ্রদ ও প্রেরণাদায়ক।
    স্নিগ্ধা ব্যানার্জী, পুনে

    ReplyDelete
  118. খুব ভালো লাগছে লেখা গুলো পড়ে ...অনেক অজানা তথ্য পাচ্ছি

    ReplyDelete
  119. খুব ভাল লাগল লেখাটা।সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ।🙏🙏🙏

    ReplyDelete
  120. খুব ভাল লাগল লেখাটা মহারাজ সশ্রদ্ধ প্রণাম নেবেন

    ReplyDelete
  121. অসাধারণ লেখা।স্বামীজীর মাতৃভক্তি অনেক অজানা তথ্য জানতে পারলাম।খুব ভাল লাগল। আমরা এই ধরণের লেখা আরও পড়তে চাই।প্রণাম নেবেন মহারাজ।🙏🙏🙏🙏 মধুমিতা মুখার্জী।

    ReplyDelete
  122. প্রণাম নেবেন মহারাজ। ক' দিন আগে আপনার লেখা ফলোহারিনি ও ষোড়শী পুজোর লেখা পড়ে মন ভরে গেছে।অনেক অজানা তথ্য জানতে পারলাম। ভবিষ্যতে আরো জানার আশা রাখি।প্রণাম নেবেন মহারাজ।

    ReplyDelete
  123. অপূর্ব সুন্দর লেখা মহারাজ , আত্মজ্যোতি যত পড়ছি তত সমৃদ্ধ হচ্ছি জীবনের সকল অভাব একটু একটু পূর্ণ হয়ে চলেছে ,মনে হয় আরও আরও পড়ি আরও আরও জানি , ঈশ্বর কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন , অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম নেবেন ও খুব সূস্থ থাকবেন 🙏🙏🙏

    ReplyDelete
  124. অপূর্ব লেখা । আমরা সমৃদ্ধ হচ্ছি ।প্রনাম জানাই মহারাজ কে

    ReplyDelete
  125. মাতৃভক্তির এই দৃষ্টান্ত সকলের শিক্ষণীয়। খুব ভাল লাগল।

    ReplyDelete
  126. অনেক কিছু জানতে পেলাম। খুব ভালো লাগলো মহারাজ প্রনাম।

    ReplyDelete
  127. Khub valo laglo

    ReplyDelete
  128. প্রনাম মহারাজ।। লেখা টি পড়ে খুবই ভালো লাগলো।।

    ReplyDelete
  129. মহারাজা রাজাধিরাজা ! কী লিখি তোমায়। আমি কী যে ঋদ্ধ ও সমৃদ্ধ হ'লাম তা ভাষায় প্রকাশের নয়, শুধুই অন্তরে অনুভবের জন্য। কতটুকু ধরে রাখার যোগ্যতা আছে,
    জানি না। প্রণাম-আন্তরিক।

    ReplyDelete
  130. কী হবে নামে? এখন আমি নামহীন, গোত্রহীন, আশ্অরয়হীন অতি সাধারণ একজন হয়েই বেঁচে থাকতে চাই। আশীষ দিন , নতুন জীবন দিন।

    ReplyDelete
  131. Ato sundor lekha, asadharon mayer asadharon chhele, pronam moharaj asima batabyal

    ReplyDelete
  132. তিন সপ্তাহে তিন টি তথ্য খুবই মনকে আনন্দ দিল তার সঙ্গে ঋদ্ধ হলাম। জানা ঘটনা গুলো পড়ে মনে র মধ্যে গেঁথে গেল। মহারাজ আপনার লেখনী খুব ই সাবলীল। এখন প্রতি রবিবার নতুন কিছু পড়বার বারিয়ে দিল ।পরের রবিবারের অপেক্ষায় রইলাম। আপনার কলম চলতে থা আমাদের জন্য।আনত আন্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।
    জ্যোতি গাঙ্গুলি শ্রীরামপুর ৯৮৭৪৫৩৪৫৫৭

    ReplyDelete
  133. Apurbo Apurbo laglo moharajji apnar lekhoni,swamiji r matrivakoti dekhe anupranito hoi,pronam neben, a juger swamiji apni,apnar moddye diea r o ak swamiji r darson pai protidin bikal 4,30pm a,pronam neben. Sadhana Sharma

    ReplyDelete
  134. গুরু মহারাজের অতুলনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাদের অন্ধকার থেকে আলোতে পৌঁছে দিতে। স্বামীজীর অনেক অনেক জানা অজানা তথ্য জানতে পারলাম খুব ভালো লাগছে। গুরু মহারাজের রাতুল চরণে আমার আন্তরিক আভূমি শ্রদ্ধা ভক্তি পূর্ণ শতকোটি প্রণাম জানাই। জ্যোতিরময়ী অরুন্ধতী।

    ReplyDelete
  135. অসাধারণ লেখা। সমৃদ্ধ হলাম।
    মা,,কে ভালো ভেসে ছিলেন বলে,,সারা‌পৃথীবিতে,,,এক নামে‌স্বামীজী কে আজ চেনে।
    আজকের সমাজে, অনেক গুলো ‌স্বামীজিকে‌ ,, প্রয়োজন।
    বিশেষ করে আজকের প্রজন্ম এর জন্য।
    লেখক কে অনেক অনেক প্রনাম
    Dipannita das

    ReplyDelete
  136. এমন মহান মা কোটি প্রণাম জানাই 🙏🙏 ভারতবর্ষে এমন মহান মায়েদের জন্য আমরা এইসব ঋষি তুল্ল বির সন্তানদের পেয়েছি। আমাদের জীবন ধন্য আমরা এমন দেশে জন্ম গ্রহণ করতে পেরে।
    মহারাজের সান্নিধ্য যত পাচ্ছি আমাদের জীবনে জ্ঞানের আলো পরিপূর্ণ পথে অগ্রসর হচ্ছে। পরমপূজনীয় পরমপ্রিয় মহারাজ আমার আন্তরিক ভক্তি শ্রদ্ধা পূর্ণ শতকোটি প্রণাম নেবেন।🙏🙏🙏
    ডলি ঘোষ।

    ReplyDelete
  137. অত্যন্ত সুন্দর একটি লেখা! 🙏🙏

    ReplyDelete
  138. Pronam Maharaj 🙏
    Ghum theke uthe ato sundor lekha pore money anodo pelam .....
    Basanti Chatterjee Howrah

    ReplyDelete
  139. প্রনাম নেবেন মহারাজ। স্বামীজির এই মাতৃভক্তির কাহিনি পড়ে অনেক কিছু জানতে পারছি, খুব ভালো লাগলো ।

    ReplyDelete
  140. খুব সুন্দর। ভাল লাগল মহাপুরুষ দের মায়ের প্রতি ভক্তিদেখে।প্রণাম নেবেন।

    ReplyDelete
  141. অসাধারণ , অপূর্ব ,অতুলনীয় । মহারাজ আপনার লেখায় স্বামীজির মাতৃভক্তি সুন্দর ভাবে ফুটে উঠেছে ।খুব ভালো লাগলো।
    ঠাকুর মা স্বামীজি গুরুদেব ও মহারাজ আমাদের ভক্তিপূর্ন প্রণাম নেবেন। 👏

    ReplyDelete
  142. Bharati ghoshal1 June 2022 at 20:41

    Thakur maa samijir chorone Soto koti pronam. Moharaj apnio Amar pronam neben, apnar doyaye thakur maa samijir bepare onek Kichu jante parchi abong mugdho hoye jachi.

    ReplyDelete
  143. কাজল লাহিড়ী
    মাননীয় মহারাজ সবাই কে পাঠালাম এই অপূর্ব লেখাটি।সবাই সমৃদ্ধ হল আনন্দিত হল।আপনাকে সশ্রদ্ধ আভূমি প্রণাম জানাই। আরও অনেক রচনা পড়তে চাই আমরা।
    কাজল লাহিড়ী।

    ReplyDelete
  144. অপূর্ব লেখা। সমৃদ্ধ হলাম। এই রকম মা না হলে কি এই রকম সন্তান সম্ভব? মা ও ছেলেকে জানাই হৃদয়ের ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। স্বামীজীর মায়ের সম্পর্কে আরও জানার অপেক্ষায় থাকলাম। আপনার কাছে চির কৃতজ্ঞ মহারাজ। সশ্রদ্ধ প্রণাম নেবেন।
    সোমা দাস
    হলদিয়া

    ReplyDelete
  145. খুব ভালো লাগলো স্বামিজী মহারাজের মাতৃভক্তি ‌🙏🏼🙏💐💐

    ReplyDelete
  146. মহারাজ প্রণাম জানাই। অনেক কিছু জানলাম লেখাটা পড়ে। খুব সুন্দর খুব ভাল লাগল।

    ReplyDelete
  147. khub valo laglo.pronam neben

    ReplyDelete
  148. khub valo laglo Maharaj.Amra apner jonno onak samridhhi hochhi.

    ReplyDelete
  149. নিঃসন্দেহে যোগ্য মায়ের যোগ্য সন্তান! প্রণাম মহারাজ। ইতিদাস। হাইদ্রাবাদ।

    ReplyDelete
  150. মহারাজ, আপনার শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আপনার প্রতিটি লেখার মধ্যে দিয়ে নতুন অনেক তথ্য জানতে পারছি, খুব সুন্দর লাগছে মহারাজ আপনার প্রতিটি লেখা পড়তে।
    🙏🙏🌷🌷🙏🙏

    ReplyDelete
  151. যত বার পড়ছি তবু জানো মনে হয় আবার পড়ি এত সুন্দর লেখা মন ভরে গেল আপনার কাছে থেকে নূতন জীবন পারছি আপনার শ্রী চরণে শত কোটি প্রণাম

    ReplyDelete
  152. খুব ভালো লাগলো পড়ে । কত অজানা কথা জানলাম ।

    ReplyDelete
  153. খুব ভালো লাগলো মহারাজ পড়ে।ওনার এতোটা মায়ের উপর ভালো বাসা ছিলেন আজকের দিনে এটার খুব অভাব।জয়তু বীরশ্রেষ্ঠ বিবেকানন্দ🙏🙏এতো সুন্দর করে লেখা খুব উপকৃত হলাম।ভালো থাকবেন মহারাজ।

    ReplyDelete
  154. খুব ভালো লাগলো মহারাজ, স্বামীজীর প্রবল মাতৃভক্তির কথা জেনে।🙏🙏🙏

    ReplyDelete
  155. মাতৃভক্তির অপূর্ব আলোচনা মহারাজ। যদিওবা আরো অনেক কিছু আছে স্বামীজির মাতৃভক্তির। তবু্ও লেখাটি অন্তর ছুয়ে যায়।এমন মা না হলে স্বামীজীর মত সন্তান জন্ম জন্মান্তরের সাধনা।

    ReplyDelete
  156. প্রণাম মহারাজ। মাতৃভক্তির উপর চমৎকার আলোচনা।

    ReplyDelete
  157. প্রণাম মহারাজ। এই রকম লেখা আরও পেতে চাই।

    ReplyDelete
  158. অপূর্ব লেখার প্রতিভা আপনার মহারাজ। পড়ে খুব ভালো লাগলো। স্বামীজীর মাতৃভক্তির কথা পড়ে মন প্রাণ ভরে গেল। অসাধারণ মা না হলে বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্ম হতো না। স্বামীজী সন্ন্যাসী হয়েও গর্ভধারিণী মায়ের কত খেয়াল রাখতেন । 🙏🙏🙏
    চন্দনা বিশ্বাস মালদা

    ReplyDelete
  159. পড়লাম ।সমৃদ্ধ হলাম ।এরকম লেখার অপেক্ষায় থাকলাম ।মনের উপর একটা ভালো লাগার অনুভূতি উপলব্ধি করছি।-গৌতম বন্দ্যেপাধ্যায় ।

    ReplyDelete
  160. স্বামীজি'র মাতৃভক্তি পড়ে খুব ভাল লাগল মহারাজজী। গভীর শ্রদ্ধা ও ভক্তিপূণ' প্রণাম গ্রহণ করবেন মহারাজ জী।
    নাম: সুজাতা রানী দে
    লন্ডন, ইউ.কে।

    ReplyDelete
  161. প্রণাম মহারাজ। অনেক কিছু জানলাম। খুব ভাল লাগল।

    ReplyDelete
  162. মহারাজ এই সব পরে খুব আনন্দ পেলাম।
    এতে আরো বিস্তারিত ভাবে জানতে পারছি
    প্রনাম নেবেন মহারাজ জী 🙏🙏🙏

    ReplyDelete
  163. বিলে থেকে বিবেকানন্দ বিশ্বের দরবারে এক জন ই হতে পারে। উচ্চকোটির মাতৃত্ব র অভাব, তাই বতমানে আমরা শুনতে পাইনা। 🙏🙏🙏.

    ReplyDelete
  164. খুব ই ভাল লাগল মহারাজ।

    ReplyDelete
  165. বহুদিন পর বিবেকজ্যোতির পুণঃ প্রকাশ আরম্ভ হওয়ায় আন্তরিকভাবে শ্রদ্ধা ও প্রণাম জানাই গুরুদেব মহারাজ 🙏
    স্বামীজীর মাতৃভক্তি যুগকাল নির্বিশেষে শিক্ষণীয়। কিন্তু, বর্তমান প্রজন্ম এসব জানে না জানতে চায় না। একজন উপযুক্ত মা হওয়ার শিক্ষা যদি নারীদের শেখানো সম্ভব হয় তবে সমস্ত দেশ জাতি উপকৃত হবে।
    আপনি মায়েদের উপযুক্ত জীবন প্রসঙ্গে কিছু লিখবেন এবং অনুধ্যানে বলবেন---- এই প্রার্থনা করি।

    জয়িতা ঘোষ হালদার দমদম ক্যান্টনমেন্ট 🙏

    ReplyDelete
  166. কেয়া বানারজী

    ReplyDelete
  167. তপন সিংহ3 June 2022 at 16:24

    অপুর্ব মাতৃভক্তি স্বামী জীর

    ReplyDelete
  168. Swamiji r ma purnaboty, gunoboty chelen

    ReplyDelete
  169. Swamiji er ma visn gunobati chilen.

    ReplyDelete
  170. Ashadharan lekhoni amra anek kichhu jante parchhi sotti aj baba mar proti sraddhha vokti nei bollei chole pronam Maharaj aro lekhar apekhhaye roilam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  171. Pronam grohon korun Maharaj

    ReplyDelete
  172. Khoob bhalo legechhe apnar
    Lekhar

    ReplyDelete
  173. Siharan.swachcha ebong songkhipto kintu Sobtuku I
    Likhechhen🙏

    ReplyDelete
  174. প্রণাম নেবেন মহারাজ । অপূর্ব সুন্দর এই পাঠ । মন প্রাণ প্রাণবন্ত হয়ে উঠল ।

    ReplyDelete
  175. দীপান্বিতা বিশ্বাস4 June 2022 at 08:08

    খুব ভালো লাগলো মহারাজ।

    ReplyDelete
  176. স্বামীজির মাতৃ ভক্তি অসাধারণ। মহারাজের লেখনীতে ফুটে উঠেছে। সশ্রদ্ধ প্রনাম মহারাজের চরণে। পরের লেখার অপেক্ষা য় র ইলাম

    ReplyDelete
  177. Khub bhalo laglo maharaj.khub sundar uposthapona.dhanyo holam pronam janai apnar chorone

    ReplyDelete
  178. খুব ভালো লাগলো স্বামীজির মাতৃভক্তি মায়ের কথা শোনে, চিরদিন অমর হয়ে থাকবে। জয় মহারাজ 🙏🙏

    ReplyDelete
  179. অনেক অজানা তথ্য জানতে পারলাম । লেখা টা অসাধারন

    ReplyDelete
  180. "পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণপোষণাৎ।
    অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমগুরু:।"

    ReplyDelete
  181. Pronam Maharaj. Khub bhalo laglo anek kichu jante parlam 🙏🙏🙏

    ReplyDelete
  182. অপূর্ব সুন্দর লেখা।পড়ে মনটা ভরে গেল।এই রকম আরো লেখা পেতে চাই।প্রণাম মহারাজ।

    ReplyDelete
  183. মহারাজ এরকম লেখা এযুগে সময়োপযোগী। ভালো থাকবেন মহারাজ।আমার প্রণাম রইলো।🙏

    ReplyDelete
  184. স্মামী বিবেকানন্দের মাতৃভক্তি অসাধারণ লাগলো। মহারাজের এই লেখাটি থেকে অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। এমন লেখা আরো পড়তে চাই।প্রনাম গ্রহন করুন আচার্য দেব।। অপর্না দেওয়ানজী, সুভাষ গ্রাম।

    ReplyDelete
  185. Ashadharon lekhoni ,Maharaj aponer pokhei shombhob Swamijir apurbo Matri preme mughdho hote hoi Ananto koti pronam janai Swamiji o Apona k .shob sheshe boli Aponi amader BIBAKANANDA🙏🙏

    ReplyDelete
  186. খুব ভালো লাগলো সহজ ভাষায় মনে দাগ কেটেছে। প্রণাম আচার্য্য দেব। মাধুরী ঘোষাল।

    ReplyDelete
  187. আচার্যদেব, আপনার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই ।স্বামীজীর মাতৃভক্তির পরিচয় পেয়ে খুব ভালো লাগলো ।আপনার এই আত্মজ্যোতি লেখনীর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম ।খুবই ভালো লাগছে ।

    ReplyDelete
  188. সবই ঠাকুর -মা এর লীলা। মা কখন কোন রূপে বিরাজিতা হবেন তা তিঁনিই জানেন। রত্নগরভা ভুবেনেশ্বরী দেবীর মধ্য দিয়ে মা স্ব মহিমায় মহিমান্বিতা হয়ে আদৰ্শ মায়ের ভিত্তি স্থাপন করে গেছেন। ঠাকুর মা স্বামীজী সকলের মঙ্গলে করুন।

    ReplyDelete
  189. স্বামীজির মাতৃভক্তির কথা পড়ে ভাল লাগল।

    ReplyDelete
  190. স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি র তুলনা হয় না। মা ভুবনেশ্বরী দেবীর পবিত্র জীবন--শিক্ষনীয় । আমাদের আচার্য স্বামী হরিময়ানন্দ মহারাজ জী র জন্য আমরা ঋদ্ধ হচ্ছি। প্রণাম মহারাজ জী।

    ReplyDelete
  191. স্বামিজীর মাতৃভক্তি লেখাটি পড়ে মনটা ভরে গেল অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি মাতা ভুবনেশ্বরী দেবীর শ্রীঢরণে প্রণাম জানাই যুগাচার্য স্বামীজীর শ্রীচরণে প্রণাম জানাই আমাদের সকলের প্রিয় গুরু আচার্যদেব মহারাজজীর শ্রীচরণ পাদপদ্মে 🌷💥🙏

    ReplyDelete
  192. Pronam. Swamiji, pronam. Ma, vuboneswari debi, pronam. Moharaj, Apurbo lekha. Pore. Nijeka. Dhonyo. Mone. Kori

    ReplyDelete
  193. প্রণাম মহারাজ জী 🙏 স্বামী জী র মাতৃভক্তি র কথা পড়ে খুব ভালো লাগলো 🙏
    রূপা চক্রবর্তী বিশাখাপত্তনম

    ReplyDelete

Post a Comment